চিন চিনে ব্যথা শরীরের এপাশে- ওপাশে ব্যর্থ হামাগুড়ি দেয় । উদভ্রান্ত সকাল শুরু হয় চিনিহীন চা দিয়ে । চায়ের কাপে বিস্কিট ডুবে ডুবে একসময় গলে যায় পঁচা লাশের মত । আমি নিশ্চিন্তে চুমুক দেই গলিত লাশে...
গলির মাথা থেকে কিনে আনা লাউয়ের ডগায় ছোট মাছের চচ্চরি। অপুষ্ট টোকাইয়ের হাতের মত ডগাগুলো । দুপুরে টোকাইয়ের হাতগুলো আচ্ছামত চিবিয়ে নির্যাসটুকু পাকস্থলিতে চালান করে দেই অবলিলায় ।
অমৃত বয়ে যায় তৃপ্তির ঢেকুরে...
আহাঃ কি শান্তির ঘুম ! বিকেলের রোদকে ভেংচি কাটে তেতো কফি ।
সন্ধ্যার নিরবতা কেটে যায় সেলফোনে কিংবা ফেইসবুকে বুদ হয়ে ।
...আবার রাত্রী এসে জানান দেয়
প্লেটে রুটি-ডাল
বালিসের ওপর ঘুম...অপেক্ষায় আমার ।
ঘুম...ঘুউম...
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


