somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পায়ে হেঁটে দেশ ভ্রমণে বের হয়েছেন সাইফুল বাতেন টিটো । সে সকলের সহযোগিতা চেয়েছে । আমরা কি তাকে কোনভাবে সহযোগিতা করতে পারি না ?

১০ ই এপ্রিল, ২০১১ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাইফুল বাতেন টিটো , ছাব্বিশ বছরের এক টগবগে তরুণ । তার পৈত্রিক বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন ফুলঝুরি গ্রামে । বাবা আব্দুল লতিফ আকন্দ সহকারী প্রধান শিক্ষক , মা ফিরোজা লতিফ একজন গৃহিনী । তিন ভাইয়ের মধ্যে তিনিই বড় ।২০০১ সালে কে. এম. লতিফ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক , ২০০৩ সালে সাফা ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন । পরবর্তীতে সরকারী তিতুমীর কলেজ থেকে সমাজ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করে বেশ কিছুদিন চাকুরি করেছেন ।
ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন সমগ্র বাংলাদেশটা পায়ে হেঁটে ঘুরে বেড়াবেন । দেশের কোথায় কি আছে দৃষ্টি মেলে অবলোকন করবেন । সেই ভাবনা থেকেই হুট করে বেড়িয়ে পড়লেন দেশ ভ্রমণের উদ্দেশ্যে । কিন্তু এই ভ্রমণ এখন আর শুধুমাত্র দৃষ্টিমেলে দেশ দেখার মধ্যেই সীমাবদ্ধ নেই । এর সাথে যোগ হয়েছে নতুন কিছু উদ্দেশ্য । তার বক্তব্য অনুযায়ী-
-সমগ্র পৃথিবীতে পরিবেশ বিপর্যয় ঘটছে । যার ধারাবাহিকতায় বাংলাদেশও বিপর্যয়ের সম্মুখীন । এর থেকে উত্তোরণের জন্য মানুষ কে উদ্ভুদ্ধ করা ।
-বাংলাদেশ কৃষি নির্ভর দেশ । পৃথিবীতে এমন সুজলা-সুফলা , শ্যামল আর উর্বরা দেশ খুব কমই আছে । কৃষিকে অর্থনীতির মূল চালিকাশক্তি ভাবা হলেও এখনো কৃষির উন্নয়নে অনেক বাঁধা । এই বাঁধাকে অতিক্রম করতে হলে দেশের প্রতিটি পতিত ভূমি কে কাজে লাগাতে হবে । কিন্তু অনেক কারণেই দেখা যায় যে, কৃষকরা নিরুৎসাহিত হচ্ছে । তাই তাদেরকে উদ্ভুদ্ধ করা পয়োজন ।
-দেশের প্রতিটি অঞ্চল পর্যটন কেন্দ্র হতে পারে । যদি সঠিক সিদ্ধান্তের মাধ্যমে দেশের পর্যটন শিল্পকে উন্নত করা যায় তবে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার অনেকগুণ বাড়বে ।
-গাছ লাগানোর প্রতি প্রান্তিক মানুষকে উৎসাহিত করা ।
-আভ্যন্তরীণ সমস্যা পিড়ীত মানুষের জীবন চিত্র তুলে ধরা ।

তিনি মনে করেন, যদি শুধুমাত্র পর্যটন শিল্পের প্রতি সরকার এবং দেশের প্রতিটি মানুষ উদার মনোভাব পোষন করে তবে অর্থনৈতিকভাবে উন্নয়নের ধারা আরো বেশি জোড়ালো হবে । পর্যটনের জন্য বার্ষিক বাজেটের পুরো অংশের ব্যবহার নিশ্চিত করতে হবে । আর তাই তার স্লোগান- '' ব্যপারটা এরকম, ঘরে ঘরে ট্যুরিজম ।''
পায়ে হেঁটে দেশ ভ্রমণ করতে উৎসাহী হওয়ার বিশেষ আর কি কারণ জানতে চাইলে বললেন- '' সমগ্র বিশ্বটাই হচ্ছে একটা বিদ্যালয় । আর যতটুকু সম্ভব এই বিদ্যালয় থেকে জ্ঞান আহরণ করতে চাই । সেই সাথে দেশের উন্নয়নের ধারা কে আরো বেশি উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য একজন ক্ষুদ্র মানুষের ক্ষুদ্র প্রচেষ্টা ।''
তিনি অনেকের কাছে তার এই প্রয়াসের জন্য সহযোগিতা চেয়ে বিমুখ হয়েছেন । তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সংবাদপত্রের বিশিষ্ট কয়েকজন সাংবাদিকবৃন্দ রয়েছেন । তারপরও হতাশা তাকে স্পর্শ করতে পারেনি । ইতোমধ্যে তাকে সহযোগিতা করার জন্য অনেকেই তার সাথে যোগাযোগ করেছেন । বর্তমানে তিনি যেসব অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে , যোগাযোগের জন্য মোবাইল বিল, খাবার এবং রাত্রী যাপনের জন্য উপযুক্ত স্থান । তিনি আশা করেন তার এই ভ্রমণের বিষয়টি জানার পর তিনি যখন যেখানে অবস্থান করবেন তখন সেখানকার স্থানীয় কোন সংগঠন যদি তাকে ওই মুহূর্তের সহযোগিতা নিশ্চত করে তবে তিনিও নিশ্চন্ত হবেন । তার মোবাইল নাম্বার- ০১৮১১৪৪৬৪৪৭।


সত্যিকার অর্থে ক্ষুদ্র থেকেই বৃহতের সৃষ্টি । আজ তিনি একা পথে নেমেছেন কিন্তু আমরা আশা করি খুব শীঘ্রই তার আন্দোলনে আরো অনেকে যোগ দেবেন এবং তাকে যথাযথ সহযোগিতা করবেন।
৭টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×