somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেরা (শেষ পর্ব).... এই ব্লগে আমার ১০ বছর হয়ে গেল!

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্ব

ট্রেন এসে থেমেছে বরইবাড়ি স্টেশনে, রাত ভোর হতে চলল। লোকজন ঊর্ধ্বশ্বাসে নামছে। কারন এখানে ট্রেন বেশিক্ষন দাঁড়ায় না। প্লাটফর্মে পা দিতেই বেশ কিছু পরিবর্তন চোখে পড়ল। সাত বছর আগের ফাকা প্লাটফর্মে এখন শেড হয়েছে। জীর্ণ হাসান ভাইয়ের পান-সিগারেটের দোকান আজ দালান হয়েছে। হাতে গোনা কয়েকটা দোকান ছিল, এখন রীতিমত স্টেশন বাজার! চারপাশটা ভাল করে দেখে নেবার অনেক সময় আছে। অফিস থেকে ১০ দিনের ছুটি নিয়েছি। সবার আগে এখন বাড়ি যেতে হবে।

মায়ের চিঠি পেয়ে ফিরছি। আমার মা, তসলিমা বেগম। বরইবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। এই সাতটি বছর শুধু মায়ের সাথে যোগাযোগ ছিল। নিয়মিত চিঠি লিখতাম। আমি কি করি, কোথায় থাকি, প্রতিদিন কি কি খাই। সবকিছু মার জানা চাই। কিন্তু মা নিজের কথা বলেন না। বরইবাড়ির কথা বলেন না। আমার বন্ধুদের কথা বলেন না। প্রথম প্রথম পাগলের মত করতাম, হেনার কথা জানতে চাইতাম। কিন্তু মা কিছু বলেন না।
শুধু একদিন বললেন, ‘জেনে রাখো, সে সুখেই সংসার করছে’। আর কিছু বলেন না।
আমি বলি, ‘মা আমাকে দেখতে ইচ্ছা করে না’! মা কিছু বলেন না। বাবার কথা বলেন না। আমি বলি, ‘মা আমার কি কখনই ফেরা হবে না’!
‘তোমার বাবা এক কঠিন শর্ত দিয়েছে আমাকে। যেদিন তার মান ভাঙ্গবে, সেদিন এসো’।
মায়ের চিঠি পেয়েই রওনা দিয়েছি। মা লিখেছেন, ‘চলে এস রাশেদ। তোমার অপেক্ষার দিন শেষ। এবার ফেরার পালা। তোমার বাবা তাই বলেছেন’।

রিক্সা করে বাড়ি ফিরছি, সাথে একটি কাপড়ের ব্যাগ রিক্সার পাটাতনে। মায়ের জন্য শাড়ি-চাদর, বাবার জন্য পায়জামা-পাঞ্জাবী। সেই পুরোনো রাস্তা, ডানে স্কুলের মাঠ, একটু এগিয়ে বামে বেলপুকুরের পাড়; অন্ধকারে কিছু দেখি না। রাস্তা অতিক্রম করা দু একজন ট্রেনের যাত্রী, কেউ আমায় চিনছে না। রিক্সার টুনটান শব্দে কখন বাড়িতে এসে নেমেছি মনে নেই, দরজার নক করলাম দুই বার। বুকের ভিতর দুরু দুরু করছে। এই আমার জন্মস্থান, এই সেই বাড়ি। আমার শৈশব, কৌশোর, যৌবন। দরজা খুলতে কেউ আসছে, আমি পায়ের শব্দ পাই। বাবার জন্য অপেক্ষায় আছি।
কিন্ত মা ডাক দিলেন, কে এত রাতে?
আমার গলার স্বর ভারি হয়ে এসেছে, চোখ ভর্তি পানি। কোন কথা মুখ দিয়ে বেরুতে চাইছে না।
মা আবার বলল, কে?
তবে কি বাবা! আমি আর ভাবতে পারি না।
আমার গাল বয়ে গড়িয়ে পড়ছে লোনা জল। বাষ্পরুদ্ধ গলায় অস্ফূট আওয়াজ বের হল,
‘মা, আমি রাশেদ’।


সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৯:৩৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×