হাহ। বাঙ্গালীরে। জীবনেও তোদের বুদ্ধি-সুদ্ধি হবে না রে। পাক বাংলা নাকি ভাই ভাই? কয় কি বেজাত এ?
গতকাল ম্যাচের কোন এক সময়ে রাস্তায় বের হয় কিছু কেনার জন্য। পাকিস্তানের ইনিংস শুরু হল মাত্র। ১টা চার মারার সাথে সাথে দোকানদার বলে উঠল, কোপা পাকিস্তান কোপা। পাক- বাংলা ভাই ভাই। কি আনন্দ তার এই কথা বলে? আর দোকান ভর্তি বাঙ্গালীগুলাও সেই ডায়লগ শোনার পর আনন্দে আত্মহারা হয়ে পড়ল। এইসব চিড়িয়ার মাঝে নিজেরে অবাঞ্ছিত মনে হইল। হায়রে কই আছি আমরা?
এখন আমার কথা। এই সব মানুষ কি জানে না ৭১এ কি হয়েছিল? তাদের বাপদাদারা কি তাদের বলে নি ৭১ এর কথা? যদি পাকরা ভাইই হত তাহলে ২ লাখ মা সম্ভ্রম হারায় কিভাবে?
এত তাড়াতাড়ি তারা এসব ভুলে গিয়ে পাকদের ভাই হিসেবে পেতে চায়? ভাইই যদি বলবি তাহলে কি দরকার ছিল ৭১ এ যুদ্ধ করে ৩০ লাখ মানুষের রক্ত বিসর্জন দেয়ার?
একটা ভিডিও শেয়ার করছি। পাকিস্তান ওয়েস্টইন্ডিজকে হারাবার পর কি জঘন্য কমেন্ট করে কিছু বাংলাদেশী। স্বাধীন দেশের আমার মাটিতে ঐদিন পাক পতাকা উড়ল কেন? আমি এর জবাব চাই।
ভিডিওটির ইউটিউব লিঙ্ক
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১১ বিকাল ৪:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

