আমার প্রিয় পোস্ট

দিনকাল.2ঃ বৈদ্যুতিক বিস্ফোরন, সংলাপ, বোরাট এবং Camel toe

০২ রা অক্টোবর, ২০০৬ রাত ২:২৩

শেয়ারঃ
0 0 0

[গাঢ়]বিদ্যুতের দাবিতে[/গাঢ়] গত সপ্তাহে বেশ ভালো ভাংচুর, আন্দোলন হল ঢাকায়। সব পত্রিকায়ই ফলাও করে লিখেছে। তবে বাঙালী ভুলোমনা, শীতকালে কারেন্টের দরকার কম, ইলেকশন আসতে আসতে বিদ্যুতের সমস্যার কথা ভুলে যাওয়ার কথা। আসলে বাংলাদেশের সংবিধানে যথেষ্ট চেক এ্যান্ড ব্যালান্সের ব্যবস্থা নেই, এ কারনে যে দলই আসে তারা পাচ বছরের জন্য জমিদারী পেয়ে বসে। নির্বাচন চার বছর পর পর করা উচিত আর সিনেট/কংগ্রেসের মতো দুকক্ষ থাকা উচিত যাতে প্রতি দুবছরেই কোন না কোন নির্বাচন থাকে। তাহলে সরকার তার পারফরম্যান্স কেমন হচ্ছে তার একটা ধারনা পাবে।

[গাঢ়]সংলাপ[/গাঢ়] শেষমেশ শুরু হলো। সমাধান কতদুর হবে বোঝা মুস্কিল, তবে মনে হয় এবার কিছু অগ্রগতি হলে হতে পারে। না হলে দেশের অবস্থা ঠিক কোন দিকে যাবে তা নিয়ে চিন্তিত হতে হয়। একদিক থেকে সংলাপ দেরীতে হয়েই ভালো হলো, আগে হলে দুদলই এর রেশ টানতে চাইত, এখন যেহেতু হাতে সময় নেই তাড়াতাড়ি ফলাফল পাওয়া যাবে।

পাকিস্তানের মোশাররফ তো এদিকে বই টই লিখে, সাক্ষাৎকার দিয়ে তুলকালাম কান্ড করছে। ঠিক কি মতলব আছে লোকটার বোঝা কঠিন। এই নিয়ে যুক্তরাষ্ট্রে হাস্যরস কম হচ্ছে না।

জাতিসংঘের সম্মেলনের সাথে তাল মিলিয়ে কাজাখস্থান নিয়ে চরম তামাশা করছে একটি মুভি [গাঢ়]বোরাট[/গাঢ়] (নভেম্বরে বের হওয়ার কথা)। এই সাইটে অনেক তথ্য আছে বোরাট নিয়ে - !@!8348। হাসতে হাসতে পেট ফাটার মতো অবস্থা বোরাটের কাজকর্ম দেখে। হাতে সময় থাকলে ভিডিওগুলো দেখুন। বোরাটের কাজকর্মে কাজাখস্থানের এমন দুর্নাম হচ্ছে যে ঐ দেশের সরকার এখন পয়সা খরচ করে যুক্তরাষ্ট্রের পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দেশের মান ইজ্জত রক্ষার চেষ্টা করছে। এই বৃটিশ কমেডিয়ান এর আগে আরো দু-একটি দেশকে পঁচিয়ে এরকম ফিল্ম তৈরী করেছে। কে জানে কবে আবার বাংলাদেশকে ধরে, দেশের ভাবমুর্তির এমনিতেই যে দশা, বোরাটের পাল্লায় পড়লে মান সন্মান নিয়ে চলা ফেরা করতে কষ্ট হবে।

[গাঢ়]উটের পায়ের আঙ্গুল[/গাঢ়]-
তবে সপ্তাহের সবচেয়ে মজার আবিস্কার বোধহয় Beach Boys এর 80র দশকের গান Kokomoর ইউ টিউব প্যারোডি !@!8351। স্কুলে থাকতে গানটা খুব প্রিয় ছিল, কারা যেন ক্যামেল টো বানিয়ে ছেড়েছে এটাকে। আসলে এখানকার বাঙালী মেয়ে মহলে একজনের কাছে ঘটনাটা শুনলাম, ওদের অনেকে গ্র্যাড স্কুলে যায়, তো এরকম একজনের ক্লাসে শিক্ষিকা এসেছেন এমন আটোসাটো প্যান্ট পড়ে যে তার ক্যামেল টো পরিস্কার দেখা যাচ্ছিল। হাসির ঘটনাটা শুনে বাসায় এসে ভাবলাম ক্যামেল টো ব্যপারটা নিয়ে একটু ঘেটে দেখি, সেখান থেকেই ইউ টিউবের প্যারোডি আবিস্কার করলাম। দেশের মেয়েরা অবশ্য সালোয়ার কামিজ পড়ে তাই ক্যামেল টো দেখা সহজ না। বিশ্ববিদ্যালয়ে থাকতে আমাদের ক্লাসের দুএকজন নিতম্বীনি বসা থেকে উঠে দাড়ালে নিতম্বের খাজে কাপড় ঢুকে থাকতো, এই নিয়ে তখন অনেক হাসাহাসি করেছি। ভাবছি সামনের ক্ষেত্রে যদি ক্যামেল টো হয় পেছনের জন্য কি হবে, এ্যালিফ্যান্ট টো মনে হয় না ... ভাবতে হবে।

 

প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা অক্টোবর, ২০০৬ সকাল ৯:০৯
অতিথি বলেছেন: ইরানিয়ান, রাশিয়ান সাইজ।
পোস্ট ভাল লেগেছে পড়ে।
২. ০২ রা অক্টোবর, ২০০৬ সকাল ৯:২১
হিমু বলেছেন: হে হে হে ... কী যে বলেন না!
৩. ০২ রা অক্টোবর, ২০০৬ সকাল ৯:২৪
উৎস বলেছেন: ধন্যবাদ কৌশিক, হিমু। আচ্ছা তাহলে বলেন কাপড় নিতম্বে ঢুকে থাকলে বাংলায় কি নাম দেয়া যায়?
৫. ০২ রা অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৭:০৮
উৎস বলেছেন: অমি ভাই, গুগল ইমেজে সার্চ করলে ক্যামেল টো এর ব্যাপারটা আরো পরিস্কার হবে, এই যে লিংক - !@!14225

বোরাটের ট্রেইলার দেখা যাচ্ছে এখানে - !@!14226

পোস্টে যে ছবিটা দিয়েছি ওটা বোরাটের।
৬. ০২ রা অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৭:২৩
অরূপ বলেছেন: দেলে মজা পেলাম!
আপনে এই লেভেলের রসিক "ঝ"ানতাম না
ঝ!
৭. ০২ রা অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৭:৩৩
অতিথি বলেছেন: ঁংঞঁ বুর্গেজ্জ
৯. ০২ রা অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৭:৫৪
অরূপ বলেছেন: আসেন
নিখিল বাংলাদেশ বরাট ফ্যান কেলাব খুইলা ফেলি!

 

মোট সময় লেগেছে ০.৯৮৫১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
উৎসের সন্ধানে ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ