রাজধানীর ৫৭ ভাগ ভাড়াটিয়া আয়ের অর্ধেক বাড়িভাড়া বাবদ ব্যয় করেন। নাগরিক সংহতি পরিচালিত এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। সংস্থাটি রাজধানীর বিভিন্ন এলাকায় জুন মাসব্যাপী এ জরিপ চালায়। জরিপের ফলাফলে উল্লেখ করা হয়, ২৭ ভাগ ভাড়াটিয়া আয়ের প্রায় ৩০ শতাংশ, ৫৭ ভাগ ভাড়াটিয়া প্রায় অর্ধেক, ১২ ভাগ আয়ের প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত ব্যয় করেন। ৪ ভাগ ভাড়াটিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
জরিপে আরো জানা যায়, ভাড়াটিয়াদের ৫৫ ভাগ বাসার আয়তন সম্পর্কে জানেন না। শত ভাগ ভাড়াটিয়া মনে করেন বাড়িভাড়ার ব্যাপারে সরকারের সক্রিয় হওয়া উচিত।
রাজধানীর ক্যান্টনমেন্ট, হাজারীবাগ, কল্যাণপুর, রামপুরা, লালবাগ, মহাখালী, মগবাজার, ধানমন্ডি, উত্তরাসহ বিভিন্ন এলাকায় এ জরিপ চালানো হয়।
আপনাদের মতামত দিন........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



