আমার বন্ধু (রিপোস্ট)
১৭ ই মে, ২০০৮ ভোর ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সে আমার বন্ধু ছিল।
তার নামে উঠতো গেয়ে নাম না জানা পাখি,
তার টানে রঙ্গীন ফুলে বসতো যে প্রজাপতি।
তার পানে চলতো ধেয়ে চঞ্চলা স্রোতস্বিনী,
তার ধ্যানে ঘন অরন্যে চলতো কানাকানি ।
তার ছন্দে ঝংকারিতো পায়ের নুপুর রিনিঝিনি,
তার ইশারায় ব্যক্ত হতো এ জীবনের হাতছানি...।
সেই যে আমার বন্ধু ছিল।
যাকে নিয়ে লিখছি আমি-
সে আমার বন্ধু ছিল।
চোখ বুজলেই যাকে দেখি
সে আমার বন্ধু ছিল।
আমার সুখে উঠতো নেচে
সে আমার বন্ধু ছিল।
আমার সুরে গাইতো গান
সে আমার বন্ধু ছিল।
আমার শোকে সমান দুঃখী
সে আমার বন্ধু ছিল।
সব বিপদে থাকতো পাশে
সে আমার বন্ধু ছিল।
মিছিলে যেত সবার আগে
সে আমার বন্ধু ছিল।
সবুজ যুবক ডাকতো মোরে
সে আমার বন্ধু ছিল।
আজ যে নেই তোকাছে
সে আমার বন্ধু ছিল।
যাকে নিয়ে এত্ত কথা-
সেই আমার বন্ধু ছিল।
অসময়ে যে চলে গেল
সে আমার বন্ধু ছিল।
যারে আমি হারায়ে খুঁজি
সেইই আমার বন্ধু ছিল।।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১০ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন