somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিশাপ নারে আশীর্বাদ দিমু (উৎসর্গ : প্রিয় ব্লগার সামী মিয়াদাদ কে) রি-পোস্ট

১৯ শে মে, ২০০৮ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমরা আমারে চিনবানা, আমার গলাত
ঝুলানি কোন চিকচিকা পরিচয়পত্র নাই।
একটা পাও নাইক্কা আমার - পঙ্গু অহন,
এর থিকা পষ্ট আর কি পর্‌মান চাই?
অহন কোন কিছুতেই ধরে না তেমন জ্বালা,
আমি য্যান এ্যাক্কারে পাথ্‌থর হয়্যা গেছিগা।

দামাল আছিলাম সত্যই; নাইলে কি কামে কিসের টানে ,
বেবাক ভুইল্যা মাইত্যা উঠছিলাম আমি বিষম অভিমানে!
দ্যাখতে দ্যাখতে এতডি বছর হইয়্যা গেল পার,
তাও এই দ্যাশটার ভাও পারলানা বদলাইবার।
আহারে ! কত মাইনষে অহন হইছে মুক্তিযুদ্ধা,
ভালা খুব ভালা; হেই সব শালারেই আছে চিনা ।
তহন বাইরের থন মানুষ আইস্যা করছিল সব ছারখার।
অহন দেহি নিজেরাই কাইজ্জা করো, ঐ একই কারবার!

আবাদ কইরা ঠইকা মরে গেরামের চাষা,
সারি সারি গাড়ি্ বাড়ি ম্যালা রং তামাশা।
নয়া দালান নয়া কানুন নয়া নয়া কামলা,
ধুইকা ধুইকা কান্দে আমার সোনার বাংলা।
ডাইনে-বায়ে যেহানে দেহি সবতেই ধান্ধায়,
এ্যার ঠ্যালা হ্যারে মারে-কে কারে কামড়ায়।

তয় খবর রাহি, কেউ কেউ অহনও তোমাগো ভিতর থিহা,
জ্বইলা পুইড়া কানতে থাহে - আন্ধার কালা রাইত জাইগা ।
ভাবতে আছো বুকে আমার বেজায় কষ্টের ছাপ,
তোমাগো বেলাজ বজ্জাতি দেইখা দিমু অভিশাপ?
নারে পাগল, ভুল বুঝিস না ম্যালা দেরী হইছে আমার,
আইজকা আমি আইছি খালি তোগো আশীর্বাদ দিবার।

বাজারী তোরা! পিঠ দেয়ালে ঠ্যাকছে তোগো, বেবাক গেছিস মইরা
হ ,সময় হইছে এই বেলায় তোরা মানুষ হবি, লে উল্টা ঘুইরা দাঁড়া।
এই লাইগ্যা আমি বেজায় খুশী, পরাণে আমার বাজতিছে বাঁশি।
ছানি পড়া চক্ষে চাইয়া থাহি- কালা কান আমি পাইতা আছি।
বারুদ ফাইটা আগুন জ্বলবো, বাংলার সোনা ফিইরা আইবো ।
নয়া নয়া খোয়াব বুনা হইবো, দেখুম আবার মা’র মুখত হাসি।।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১০ রাত ১২:৩৪
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×