আমার প্রিয় পোস্ট

এ কোন আমি ! দেয়ালে এ কার ছায়া !! আয়নার এ কার প্রতিবিম্ব !!!

শূণ্য !

২৬ শে জুন, ২০০৮ রাত ১১:৩৫

শেয়ার করুন:                   Facebook

কেন্দ্রে সর্বদাই নবীনদের স্থির অবস্থান
বৃত্তের পরিধি ছুঁয়ে ঘুর্নায়মান প্রবীনেরা
গোলকের ঘনত্ব ভরে ভরে ঘুরতে থাকে
শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ঘটনা।

আমরা কয়েকজন সারাক্ষন ব্যস্ততায় মগ্ন
জ্যা ব্যাস আর ব্যাসার্ধ এঁকে এঁকে ক্লান্ত!
জীবন বৃত্তের বিশাল ক্ষেত্রফল এর সাথে
'শূণ্য' গভীরতা জুড়ে দিতেই কেল্লাফতে!

অদৃশ্য কেউ হঠাৎ বৃত্তগুলো দেয় থামিয়ে-
যাহ! সব গননা শূণ্য হয়ে যায় অবশেষে।


:|
ছবিসুত্রঃ
Click This Link

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শূণ্য...! ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে ।

 

  • ৫২ টি মন্তব্য
  • ৩৩২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৬ শে জুন, ২০০৮ রাত ১১:৩৮
comment by: রাতিফ বলেছেন: উত্তরাধিকার ভাই, গভীর বোধের উদয় ঘটিয়েছেন.........।


ভালো লাগলো..........শুভেচ্ছা।
২৬ শে জুন, ২০০৮ রাত ১১:৪০

লেখক বলেছেন:
প্রিয় রাতিফ,
অনেক ধন্যবাদ আপনাকে।

গভীর বোধ অনুধাবনে শুভেচ্ছা নিন।
:)

২. ২৬ শে জুন, ২০০৮ রাত ১১:৪৭
comment by: কালপুরুষ বলেছেন: বাহ্ চমৎকার! মানব জীবনের জ্যামিতিক উপস্থাপন সম্পর্ক ও অবস্থানের যাবতীয় সম্পাদ্য ও উপপাদ্য অসম্ভব নিপূণতায় অংকিত। ক্ষেত্রফলের বিস্তৃতি অনাদিকাল মানবিকতায় একই সমান্তরালে।
২৭ শে জুন, ২০০৮ রাত ১২:১৮

লেখক বলেছেন:
কালপুরুষ দা,
আপনার প্রশ্রয় পেয়ে আসছি সেই শুরু থেকেই।
সে নিয়ে কিছু বলবার নেই আমার।

আমার এলোমেলো ভাবনা আপনার ভাল লাগলো এই অনুভূতিটুকু সযতনে তুলে রাখলাম বুকের মধ্যে...

বিনীত ধন্যবাদ জানাই।

৩. ২৬ শে জুন, ২০০৮ রাত ১১:৪৮
comment by: সবাক বলেছেন: বাপবা...!!

কি গভীর ভাবনা।

হবে না, আমাকে দিয়ে কখনও হবে না।

শুভরাত্তি:)
২৭ শে জুন, ২০০৮ রাত ১:৪২

লেখক বলেছেন: বেশী গভীর হয়ে গেল না কি!

;)

বিনয় এর গন্ধ পেলাম কোথায় যেন ...


আপনার লেখার প্রশংসা শুনে শুনে কান অভ্যস্ত হয়ে গেছে।

:)

শুভ রাত্রি আপনাকেও।

৪. ২৬ শে জুন, ২০০৮ রাত ১১:৪৯
comment by: বিবর্তনবাদী বলেছেন: আমরা কয়েকজন সারাক্ষন ব্যস্ততায় মগ্ন
জ্যা ব্যাস আর ব্যাসার্ধ এঁকে এঁকে ক্লান্ত!
জীবন বৃত্তের বিশাল ক্ষেত্রফল এর সাথে
'শূণ্য' গভীরতা জুড়ে দিতেই কেল্লাফতে!


গভীর অর্থ। বুঝতে পারলাম কতটুকু জানি না, তবে ভাল লাগল।
২৭ শে জুন, ২০০৮ রাত ১২:২৬

লেখক বলেছেন:
যতটুকু বোঝাতে পারলাম~
যতটুকু ভাল লাগলো...
সবটুকুই তুলে রাখলাম ভাললাগা সিন্দুকে!

অনেক ধন্যবাদ।
:)

৫. ২৭ শে জুন, ২০০৮ রাত ১২:১৫
comment by: সবুজ বলেছেন: +

অনেক কিছু বুঝছি বস!!!
;) :) ;)
;) :) ;)
২৭ শে জুন, ২০০৮ রাত ১২:৩২

লেখক বলেছেন:
তাই নাকি...
অনেক অনেক ধন্যবাদ বস!!!
:):):)
;););)

৬. ২৭ শে জুন, ২০০৮ রাত ১২:১৭
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: ওরে বাবা কবিতায় জ্যামিতি
মনে হলো ব্লগিং নিয়েই লেখা..............
আমাদের ঘুরে ফেরা.....লেখা দিয়ে বার বার ঘুরে ঘুরে আসা.......ওই যে বৃত্তের চারি দিকে যেভাবে লাটিম ঘোরে।
আমি এভাবেই ভাবলাম।
ভালো লাগলো।
ভালো থেকো।
২৭ শে জুন, ২০০৮ রাত ১২:৩৮

লেখক বলেছেন:
সজি আপু,

তোমার দেখবার চোখটাই জোশ!
মন্তব্য পড়ে মনে হলো এই ভাবনাতেই লেখাটা এসেছিলো হয়তো...!
কি জানি !

তোমার ভাল লাগার রেশ এই অ্যাদ্দুর পর্যন্ত এসে গেছে...
পুরাটাই মনে ধরে নিলাম!
:):)

৭. ২৭ শে জুন, ২০০৮ রাত ১২:২৪
comment by: সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: মাথাটাই শূন্য হইয়া গ্যাচে :(
২৭ শে জুন, ২০০৮ রাত ১২:২৭

লেখক বলেছেন:
আয় হায় !
এইটা আমি কি করিলাম...
:P

৮. ২৭ শে জুন, ২০০৮ রাত ১২:২৯
comment by: সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: আপ্নেরে মাইনাচ(খাইয়ালামু)কোবতেয় এতো জ্যামিতি টানলে হয়??....ভয় পাই তো:(
২৭ শে জুন, ২০০৮ রাত ১২:৩৪

লেখক বলেছেন:
হা হা :)
সাদরে গ্রহন করিলাম !

সারা জীবন অংক ভয় পাইলেও এই ব্যাটা আমার পিছ ছাড়ে নাই - অহন পর্যন্ত...:(

৯. ২৭ শে জুন, ২০০৮ রাত ১২:৪১
comment by: পুষ্প বলেছেন: জ্যামিতিক ভালবাসার গান শুনেছিলাম আর এখন জ্যানিতিক জীবনের কবিতা পড়লাম।

এ এক দারুন কবিতা।
+
+
+

আরও আরও চাই।
২৭ শে জুন, ২০০৮ রাত ১২:৪৭

লেখক বলেছেন:
আপনাদের মন্তব্যটা অনেক ভাল লাগলো।

আমার বিনীত ধন্যবাদ জানুন।
:)

১০. ২৭ শে জুন, ২০০৮ রাত ১:০৭
comment by: নাতিস বলেছেন: ভালো লাগলো পড়ে। নিজের বোধের গভীর জ্যামিতিক বিশ্লেষণ।
২৭ শে জুন, ২০০৮ রাত ১:১৭

লেখক বলেছেন:
স্বাগত জানালাম আপনাকে।
আমার জ্যামিতিক ভাবনা ভাল লাগায় অনেক ধন্যবাদ নিন।
:)

১১. ২৭ শে জুন, ২০০৮ রাত ১:২৮
comment by: সবাক বলেছেন:
ভয়ানক শরমিন্দা হইলাম।

কে আবার এতো প্রশংসা করলো????:(
২৭ শে জুন, ২০০৮ রাত ১:৪৬

লেখক বলেছেন:
পেপারে ছাপা হইছে ভাইজান।:)

সেই খবর রাখেন আপনি...
;)




অফটপিকঃ
সাজি আপু কইলো~
অবাক কিন্তু সবাক সবাক সব কবিতা লেখে...
খেক খেক খেক:)

১২. ২৭ শে জুন, ২০০৮ রাত ১:৪৪
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: প্রিয়তে রাখলাম।
২৭ শে জুন, ২০০৮ রাত ১:৪৮

লেখক বলেছেন:
বিনীত ধন্যবাদ।
ধন্য হলাম...
:):)

১৩. ২৭ শে জুন, ২০০৮ রাত ৩:৫৯
comment by: ফারহান দাউদ বলেছেন: আসিমভ যেমন বলেছিলেন,বৃত্তের শেষ বলে কিছু নেই?
২৭ শে জুন, ২০০৮ ভোর ৪:২৩

লেখক বলেছেন:
আসিমভ যথার্থই বলেছিলেন।
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
:)

১৪. ২৭ শে জুন, ২০০৮ ভোর ৫:১১
comment by: রন্টি চৌধুরী বলেছেন: আমরা কয়েকজন সারাক্ষন ব্যস্ততায় মগ্ন
জ্যা ব্যাস আর ব্যাসার্ধ এঁকে এঁকে ক্লান্ত!


দুধর্ষ লাইন!!
২৭ শে জুন, ২০০৮ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: :P
কন কি?
সাড়ে সর্বনাশ...!
তাইলে তো অহনই র‌্যাবরে খবর দেওন লাগবো...
;)


হা হা...:)
বিনীত ধন্যবাদ।
অনেক শুভেচ্ছা নিন রন্টি দা।

১৫. ২৭ শে জুন, ২০০৮ ভোর ৬:২৬
comment by: আসিফ আহমেদ বলেছেন: প্রিয়তে প্রেরণ করতেই হলো।
২৭ শে জুন, ২০০৮ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন:
:)
আমি ধন্য হলাম।
শুভেচ্ছান্তে~

১৬. ২৭ শে জুন, ২০০৮ সকাল ১০:৪৯
comment by: ""শ্রাবণী"" বলেছেন: হুমম...
শুন্য আমার কাছে অসীম।
২৭ শে জুন, ২০০৮ দুপুর ১:০০

লেখক বলেছেন:
বেশ তো!
মিলে গেল ভাবনা।
সাধুবাদ জানাই।
:)

১৭. ২৭ শে জুন, ২০০৮ সকাল ১১:৪২
comment by: প্রণব আচার্য বলেছেন:
দুর্দান্ত; এই শিরোণামে আমারও একটা কবিতা আছে; এক সময় পোষ্ট করবো। তবে বৃত্ত সম্পর্কিয় একটা কবিতা লিখেছি আজকে; অনুগ্রহ করে যদি পড়েন... +
২৭ শে জুন, ২০০৮ দুপুর ১:০৫

লেখক বলেছেন:
প্রণব দা,
আপনার মন্তব্য পেয়ে খুবই সুখী হলাম।

আপনার 'শূণ্য' এর অপেক্ষায় রইলাম।

বৃত্ত পড়ে এলাম~
স্বার্থক হলো সকাল টা।
শুধু আফসোস রয়ে গেল একটা -
পীথাগরাস কে কবিতাখানি পড়ানো গেলনা!
:)
অনেক শুভেচ্ছা নিন।

১৮. ২৭ শে জুন, ২০০৮ দুপুর ১২:৪২
comment by: আন্দালীব বলেছেন: প্রকাশভঙ্গীর বৈচিত্র....

ভালো লাগছে কিন্তু মেজোকত্তা; আপনার লেখনী ভাবনায় ফুয়েল দিচ্ছে....

ক্ল্যাপস।
২৭ শে জুন, ২০০৮ দুপুর ১:১৫

লেখক বলেছেন:
আমি সত্যি সত্যি জ্যা ব্যাস আর ব্যাসার্ধ আঁকায় একনিষ্ঠ হয়েছি !

আপনার উৎসাহব্যঞ্জক মন্তব্য আমায় অনুপ্রানিত করে...করলো...এবং করবে... প্রিয় আন্দালীব।

বিনীত কৃতজ্ঞতা জানালাম।

১৯. ২৭ শে জুন, ২০০৮ রাত ১০:৫৭
comment by: মুকুল বলেছেন: ওয়াও! পুরা জ্যামিতিক কবিতা!!! দারুণ হয়েছে উত্তরাধিকার ভাই!! :) :)

*****


(বৃত্ত, পরিধি, কেন্দ্র নিয়ে আমার এক্টা ছোট্ট লেখা ছিলো। পড়লে হয়তো মজা পেতে পারেন!) ;)

Click This Link
২৭ শে জুন, ২০০৮ রাত ১১:২৬

লেখক বলেছেন: প্রিয় মুকুল ভাই,
আপনাকে অনেক ধন্যবাদ।
পাঁচ তারকা দেখে আমি ধন্য !
:)



ধন্যবাদ লিংকটির জন্য।
আপনি ১০০ তে ১০০ পেয়েছেন।
;)

২০. ২৯ শে জুন, ২০০৮ রাত ২:৩৭
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: অসাধারণ!!! বলা ছাড়া আর কোন ভাষা নাই।

অনেক গভীর থেকে ভাবনাগুলো টেনে এনেছেন
কলমের প্রতিটি খোঁছায়, প্রতিটি শব্দের পরতে পরতে ফুটে উঠেছে জীবনের সমন্তরাল রেখা।
এই তো পথ চলা....................।
বৃত্তাকারে ঘুরতে থাকা।

ভালো লাগলো
শুভেচ্ছা নিরন্তন...........।
২৯ শে জুন, ২০০৮ রাত ২:৫৭

লেখক বলেছেন:
চিটি আপু,

আপনার এত বিশ্লেষনধর্মী মন্তব্যে আমার লেখা অনেকটাই ফ্যাকাসে লাগলো।
কি চমৎকার করে বললেন-

জীবনের সমন্তরাল রেখা।
এই তো পথ চলা....................।
বৃত্তাকারে ঘুরতে থাকা।



মন্তব্যে + না দিয়ে কোন উপায় আছে...?
:)

২১. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:৫৯
comment by: কাল্‌বেলা বলেছেন:
বৃত্তের আবর্তন থেমে গেলে......শুন্য???? ওয়াহ...ওয়াহ...তথাস্তু তথাস্তু.........
২৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:০৮

লেখক বলেছেন:
এই আর কি !

তুই দেখি সাধারন কেও অসাধারন ভাবে দেখেছিস রে...

থ্যাংক ইউ ডিয়ার ... :)

২২. ১৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৫৩
comment by: আমি ও আমরা বলেছেন: এবার যে আমাকে মার্জনা করার পালা আপনার, অনেক দেরী করে এই লিখাটা দেখলাম। প্রীয় পোষ্টে নিলাম। শুভেচ্ছা রইল। আর আপনাকে ও আমার লিঙ্ক এ নিলাম। আমার ব্লগে আপনার নিমন্ত্রন রইল সর্বদা।
১৫ ই জুলাই, ২০০৮ রাত ১১:০৬

লেখক বলেছেন:
হুম্‌ম।
ভালই বলেছেন।
:)
আপনার নিক এর ছবিটা এবার দারুন হয়েছে।

প্রিয় পোস্টে চালান করে অনেক গর্বিত করলেন আমায়।
আশা রাখি সামনে দেখা হবে নিয়মিত ইনশাআল্লাহ ।

২৩. ২৪ শে জুলাই, ২০০৮ রাত ৩:২০
comment by: প্রিয়তমা বলেছেন: সব কবিতার গভীরতা আমি কিন্তু ঠিক বুঝিনা :(
তবে নিজের মতো যতটুকু বুঝতে পারলাম
সত্যি অনেক ভালো লেগে গেলো!


অফটপিক:
কেমন আছেন আপনি?? মনে হয় অনেক কিছু মিস করে ফেললাম এ কয়দিন না? তবে আশা করি সময় করে একে একে সব পড়ে ফেলতে পারব :)

অনেক অনেক শুভেচ্ছা রেখে গেলাম।
২৪ শে জুলাই, ২০০৮ সকাল ৮:৪২

লেখক বলেছেন:
প্রিয়তমা,
যা নিজে লিখি তার সবই কি বুঝি ?
ভাল লাগে তাই লিখি।
যতটুকু ভাল লাগলো। এই অধম তাতেই আনন্দিত।
:)


আমি ভাল আছি আলহামদুলিল্লাহ।
আপনার ভ্রমন/ছুটি ভাল কাটলো নিশ্চয়ই।
যা জমা পড়লো - সময়ই আপনাকে তার সময় করে দিবে।
:)

আপনাকেও অনেক শুভেচ্ছা।

২৪. ২৪ শে জুলাই, ২০০৮ ভোর ৪:০৯
comment by: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: বৃত্ত আর তার জ্যা? হুমমমম
অনেক ভাবনার বিষয় ধরিয়ে দিলেন...:(:( এখন বসে বসে এই ভাবি!
২৪ শে জুলাই, ২০০৮ সকাল ৮:৪৪

লেখক বলেছেন:
হুম্‌ম।
:(

আমিও সে ভাবনায় বিভোর।
বৃত্ত আর জ্যা আঁকতে আঁকতে আমার পরীক্ষার খাতাটাই ফুটো হবার জোগাড়।
;)

শুভেচ্ছান্তে~

২৫. ২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৫২
comment by: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: ইয়াহ্‌!! ছোটবেলায় এই বৃত্ত আঁকতে গিয়ে পরীক্ষার খাতা ফুটো ফুটো হয়ে যেত। আর ভুল হলে তো কথাই নেই। কী যে ঝামেলা !!
২৫ শে জুলাই, ২০০৮ রাত ১২:৩১

লেখক বলেছেন:
হটমেইল !
;)

খুব ঠিক বলেছেন।
সম্পাদ্য গুলো আমার সব সময়ের ভীতির কারন ছিল।
ধন্যবাদ।

২৬. ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ২:০১
comment by: রুবেল শাহ বলেছেন: বৃত্তের সব কিছুই বিন্দুকে ঘিরেই, সেই বিন্দুর অবস্থান শূন্যের উপর ভর করে............


ভাল লাগা রেখে গেলাম
৩১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৯

লেখক বলেছেন:
খুব ঠিক কথা প্রিয়।

শূণ্য !

সে এক রহস্যময় শব্দ- মৌলিক সংখ্যা!

ভাল লাগা হৃদয়ে মেখে নিলাম।

শুভেচ্ছা নিন।

 



 


জীবন মানে উঁচু নীচু পথে অবিরাম গড়িয়ে যাওয়া।
পথ চলতে ভাবনাগুলো বয়ে যায় বহতা সময়ের সাথে।
কিছু হারিয়ে যায় -...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৪১৬২