শেষ বিকেলের কতকটা কমলা আলো আকাশ জুড়ে
অনেকখানি হেঁটে এসে তারা দুজনেই বেশ পরিশ্রান্ত।
একে-অন্যকে বাহবা জানিয়ে ওরা বসলেন বেঞ্চিতে
চুরি যাওয়া যৌবন স্মরন করিয়ে দেয় ফুরন্ত আয়ুষ্কাল।
চোখ বুজলেই পলকে ভেসে উঠে প্রাণোচ্ছ্বল অতীত;
প্রথম দেখা, আলতো ভালোলাগা, প্রিয় মিষ্টি ছোঁয়া।
কথা ছিল; অনন্তকাল পাশাপাশি রবে তারা ভালবেসে
বরাদ্দ সময় নদী হয়ে বয়ে গেছে, চুপিসারে এঁকেবেঁকে।
আপনজনের অনুরোধ কিংবা ডাক্তারের প্রেসক্রীপশন
ছাপিয়েও; বাঁচবার তাড়নায় কাতর সবুজাভ দুটি মন।
গোধূলী দংশিছে নাটকের শেষ দৃশ্যের নিরেট হাহাকার
বসন্ত যপিছে একজন উনপঞ্চাশ, আর একজন ষাটবার ।
ছবিসূত্রঃ Click This Link
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১০ সকাল ৯:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



