আমার প্রিয় পোস্ট
- টোয়েন্টি-টোয়েন্টি টেস্টটিউব সম্পর্ক! - হিমালয়৭৭৭
- শত উদাসীন বেকার ঘুরে.....মহাকবি ঝরে পড়ে - হিমালয়৭৭৭
- বিশ্বাসী বেশ্যারা চিরজীবী হও - সবাক
- দহনকালের মড়া - সবাক
- তোমার আমি - সুলতানা শিরীন সাজি
- স্বাধীনতার কবি- শামসুর রাহমান। - চিটি (হামিদা আখতার)
- সুমন প্রবাহনের কবিতা (কাব্যগ্রন্হ : পতন ও প্রার্থনা) ও স্বার্থপর আমরা ! - রেটিং
- ঈশ্বরের কাছে প্রেমপত্র - সবাক
- বাষ্পচক্র - আমি ও আমরা
- যদি দালাল হতে পারতাম। - বিহংগ
- প্রাগৈতিহাসিক - তামিম ইরফান
- (প্রিয় কবিতা-১০/মহাদেব সাহা) মানুষের মধ্যে কিছু অভিমান থাকে - তানজু রাহমান
- একজন আলী আমানের কসম - সবাক
- একটি হারানো বিজ্ঞপ্তি - মুকুল
- অন্ন - সবাক
- তোমার হর্ষজাত এ্যাবসার্ডিটির ভেতর - আন্দালীব
- চাকরিটা আমি ছেড়ে দেব বেলা শুনছো - ফারহান দাউদ
- প্রিয় ব্লগের প্রিয় ব্লগারদের প্রিয়তমার প্রিয় কিছু কথা - প্রিয়তমা
- হাম তো হ্যায় পরদেস্ মে, দেস্ মে নিকলা.... - মানবী
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২২ ( মানুষ--নির্মলেন্দু গুণ) - আবদুর রাজ্জাক শিপন
- ফটোগ্রাফির কিছু কথা - বিবর্তনবাদী
- "২" (গল্প) - প্রিয়তমা
- সবাই একদিন বিপন্ন সময় অতিক্রম করবে - প্রণব আচার্য
- আমি যেদিন নিজের হাতে খুন হয়েছিলাম - আকাশচুরি
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- সূর্য্যগন্ধি মেঘে একজোড়া গোল্ডফিশ - আকাশচুরি
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- প্রথম সবকিছু - রোডায়া
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- নবীনদের জন্য - নাদান
- ব্লাগানুভূতি/কাল্বেলা - কাল্বেলা
- উত্তরাধিকার কে প্রথম পাতায় আসতে দেয়ার জন্য দৃষ্টি আকর্ষণ - কাল্বেলা
- ফ্যাক্ট আর ফিকশনের গল্প, সাথে একটি মোরাল,সারা জীবন মনে রাখার মতো।/বিহংগ - বিহংগ
- একজন ফেরারীর ফিরে আসা তোমার কাছে (উৎসর্গ: ব্লগার রাগ ইমন) - দেবদারু
- ভালোবাসা কিংবা ভেতরে বাহিরে মূর্ত বহু বর্ণিল মায়া (সারওয়ার চৌধুরী) - সারওয়ারচৌধুরী
- আমার যতো গুপ্তধন-১ - আকাশচুরি
- ঈর্ষা - রুপা
- পাবে কি আমায় বন্ধু ভাবার এতটুকু সে সময়? - নিবেদীতা
- অসমাপ্ত গল্প - যীনাত
- শীতল সঞ্জীবনী - মুনিয়া
- ইচ্ছে করে - মুহিব
- বৃষ্টিতে ভেজার বয়স............. - ফেরারী পথিক
- পাখী ভাবনা - কালপুরুষ
- এ কেমন চাওয়া - সুলতানা শিরীন সাজি
- বাড়ির নাম ‘কালবেলা’ - কাল্বেলা
উদ্বায়ী
০১ লা জুলাই, ২০০৮ ভোর ৪:৪৬
উদ্বায়ী
শৃংখলে দায়বদ্ধ সামাজিক বন্ধন-
মোহ-মায়ায় পরাগরেণু বিস্ফোরন
বিবর্তনের আদিতে ছিল নবজন্ম !
চক্রাকারে সাগরের পানি বাষ্প-
আর ঐ বাষ্প ফের জমাটাকার;
অতঃপর বৃষ্টির ফোটায় ফোটায়!
ল্যান্ডস্কেপএ সোনালী শস্যের ঢেউ,
বেকাবু যৌবনে টলমলে উত্তাল নদী;
জাগতিক টানাপোড়েনে ছিন্ন সংসার!
মহাশূণ্যে আসীন হওয়ার লক্ষ্যে
উচ্চতায় আতংকিত মানবপ্রাণও-
কর্পূরএর মতো উবে যায় চকিতেই !
![]()
ছবিসূত্রঃ
Click This Link
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জীবন চক্র ;
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে ।
নিলা বলেছেন:
হুমম সুন্দর লেখা
লেখক বলেছেন:
বিনীত ধন্যবাদ আপনাকে।
![]()
আশরাফ মাহমুদ বলেছেন:
আপনাকে একটা অনুরোধ করি...... বাংলা কবিতায় ইংরেজী শব্দ ব্যবহার করবেন না। কেমন বেমানান লাগে......
লেখক বলেছেন:
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
তবে কথা দিতে পারলাম না বলে দুঃখিত!
![]()
ভাবনার স্রোতে যে প্রকাশ আপনা থেকে এসে যায় তাই ভাল লেগে যায়!
আর বিদেশী ভাষা থেকে অনেক শব্দই কিন্তু এখন বাংলা ভাষায় অন্তর্ভূক্ত করা হয়েছে।
তাই ভাষা সহজতর এবং অধিক গ্রহনযোগ্যতার জন্য খানিকটা ছাড় দেয়া যায় হয়তো...।
...ভাবনাটা একান্তই আমার ।
আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য আরও একবার সশ্রদ্ধ ধন্যবাদ জানালাম।
শুভেচ্ছন্তে ![]()
রাশেদ বলেছেন:
ভালো লাগছে।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
ভাল লেগেছে জেনে সুখী হলাম।
![]()
ভাল আছেন তো?
আসিফ আহমেদ বলেছেন:
হুমমমম... ভালো।
লেখক বলেছেন:
হুম্মমম... অনেক ধন্যবাদ।
![]()
অনেক ভাল থাকুন প্রতিদিন সারাক্ষন।
বিবর্ণ বলেছেন:
খুবই সুন্দর।
লেখক বলেছেন:
আচ্ছা !
অনেক খুশী হলাম কিন্তু...
বিনীত ধন্যবাদ আপনাকে !
![]()
কালপুরুষ বলেছেন:
সকালটা শুরু হলো সুন্দর এক কবিতা দিয়ে। ধন্যবাদ।
লেখক বলেছেন:
প্রিয় কালপুরুষ দা,
আমি কাজ সেরে এসে ব্লগে আসলাম।
আপনার সুন্দর সকালে আমায় সময় দেয়ায় অনেক গর্বিত বোধ হচ্ছে ।
নিরন্তর ধন্যবাদ আপনাকে।
প্রণব আচার্য বলেছেন:
আরও কয়েকবার পড়তে হবে
লেখক বলেছেন:
প্রিয় প্রণব দা,
আরও কয়েকবার ...
কি সৌভাগ্য আজ আমার...!
![]()
অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: চাঁদের বুড়ি,
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদের সরব উপস্থিতি আমায় খুব উৎসাহ দেয়।
![]()
আন্দালীব বলেছেন:
আশবাফ বলেছেন: আপনাকে একটা অনুরোধ করি...... বাংলা কবিতায় ইংরেজী শব্দ ব্যবহার করবেন না। কেমন বেমানান লাগে.....-----------------------------------
শুধুমাত্র বেমানান লাগে বলেই ইংরেজী শব্দ ব্যবহারে ট্যাবু আরোপ করাটা কতোটা ঠিক এই বিষয়ে আরো একটু ডিটেইলে গেলে আমাদেরো কিছু জানা হতো আরকি। স্বতঃস্ফুর্তভাবে যদি কবিতায় জাপানী ভাষাও আসে তাহলে আমি সেইটাকে ওয়েলকাম করতে চাই। অনেকসময় একই অর্থবহ হলেও সমার্থক বিদেশী শব্দগুলো আলাদা 'টোন' (Tone) বহন করে; কবিতার দেহত্বক পাল্টে দেয়ার ক্ষমতা রাখে - নিশ্চয়ই খেয়াল করেছেন। উদাহরনে যাওয়ার খুব প্রয়োজন দেখিনা। আপনি ফলোআপ করলে আপনার মনোভঙ্গীটি জানা যেতো।
@ উত্তরাধিকার-
আমার কাছে শিরোণামসমেত লেখাটি বেশ ভালো লেগেছে।
লেখক বলেছেন:
সুপ্রিয় আন্দালীব,
বলতে দ্বিধা নেই, আমার লেখায় অবাধে অচিন শব্দদের আনাগোনায় কিঞ্চিৎ আন্দালীবীয় প্রভাব আছে হয়তো!
আমি সহজাত ভাবে আমার ভাবনা প্রকাশে যে সুরটা মনে বাজে সেই রেশটারই প্রয়াস খুঁজে বেড়াই শব্দের অলিগলিতে।
আমার ভাবনার জোয়ারের টানে আপনার সকল বিশদ আলোচনার জন্য কৃতজ্ঞতা জানাই।
শিরোনাম সহ লেখাটি ভাল লেগেছে জেনে বেশ তৃপ্ত হলাম।
![]()
আন্দালীব বলেছেন:
জাপানী ভাষাও = জাপানী শব্দও
লেখক বলেছেন:
হুম্ম !
অসাধারণ বলা ছাড়া আমার আর কিছু বলার নাই।
প্রিয়তে নিলাম।
ভালো থাকুন..........শুভেচ্ছা।
লেখক বলেছেন:
প্রিয় রাতিফ,
লেখাটি স্বার্থক হলো ভাইয়া।
অনেক ধন্যবাদ তোমায়।
![]()
অনাবিল শুভেচ্ছান্তে~
রেটিং বলেছেন:
ল্যান্ডস্কেপএ সোনালী শস্যের ঢেউ,বেকাবু যৌবনে টলমলে উত্তাল নদী;
জাগতিক টানাপোড়েনে ছিন্ন সংসার!
আপনি বোধ গুলোকে অনেক ভালভাবে ফুটিয়ে তুলেছেন। আোনেক ভাল লাগল ভাইয়া।
লেখক বলেছেন: রেটিং,
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদের উপস্থিতি আমায় দারুন উৎসাহ দেয়।
নিরন্তর ভাল থাকুন।
সবাক বলেছেন:
ব্যস্ততায় কমেন্টে বিলম্ব ঘটেছে।আপনার কবিতা অনেক অগ্রগামী।
রবীন্দ্র-নজরুল বলয় মুক্ত।
আমিতো পিছিয়ে আছি......................
তাই আপনার কাছেই ছুটে আসি, ভালো'র আশায়..
সত্যিই আমি মুগ্ধ
লেখক বলেছেন:
প্রিয় সবাক,
বিলম্বে যদি এহেন অনুপ্রেরনাদায়ক মন্তব্য মিলে তাতে সর্বদা বিলম্বই আশাকরি...![]()
অনেক ধন্যবাদ আপনাকে।
ঋনের দায়তো আমাকেও গ্রাস করবে দেখছি...!
![]()
লেখক বলেছেন:
প্রিয় ফারহান ভাই,
খুব ঠিক কথা বলেছেন।
শেষ লাইনটা লিখতেই শিরোনামটা আলগোছে এসে গেল !
আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম অনেক।
![]()
রাশেদ বলেছেন:
আছি ভালোই। আপনি কেমন আছেন?
লেখক বলেছেন:
জী আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
দেখলাম বন্ধুকে মনে পড়েছে আপনার।
আসলেই প্রতিটি ক্ষেত্রে কেউ কেউ থাকে
বা আমরা খুঁজে নিই যাকে বন্ধু ভাবা যায়।
মনের ভাব প্রকাশ কিংবা মনের সব পাপ যার কাছে ঘুচানো যায়
অকাতরে !
আপনি সৌভাগ্যবান।
সেই অর্থে আমিও।
হারিয়েছি ক'জন আবার নতুন দেখা পাচ্ছিও পথ চলতে।
![]()
অনেক ভাল থাকুন।
লেখক বলেছেন:
আপনার ভালোলাগাটুকু আমিও তুলে রাখলাম অতি সযতনে...!
![]()
নিরন্তর ভাল থাকুন।
নিবেদীতা বলেছেন:
ভাল লাগল।
লেখক বলেছেন:
বিনীত ধন্যবাদ জানালাম।
লেখক বলেছেন:
আয় হায়!
![]()
কে কারে খাইলো...?
![]()
ব্যস্ততা বাড়ছে নাকি রে?
নিলা বলেছেন:
এত ঘুমালে হয়?! উঠেন এইবার। নতুন লেখা কই?
লেখক বলেছেন:
হুম্ম!
নতুন লেখা আসিতেছে...
![]()
ঘুম নিয়েই!
তবে না ঘুমিয়ে শুধুই ভায়োলিনের সুর।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ফারহানের বলামত" উদ্বায়ী দেখেই অনেক আগে রসায়নে পড়া কর্পূর আর নিশাদলের কথা মনে পড়লো,উড়তে গিয়ে আমরা একেবারে উবেই যাই এই ছোটার যুগে। "....................।খুব ভালো হয়েছে।
শুভেচ্ছা নাও।
লেখক বলেছেন:
তোমার টানা মিষ্টি মন্তব্য পড়তে পড়তে ~
আমি সত্যি কিন্ত উড়াল দেব এই বেলা...!
![]()
তোমাকেও শুভেচ্ছা আপু।
লেখক বলেছেন:
চিটি আপু,
অপ্রত্যাশিত ভাবে নেট পাওয়ায় ফিরে এলাম।
অনেক ধন্যবাদ জানাই।
অফুরন্ত উৎসাহ পেয়েই তো বারবার ফিরে ফিরে আসা।
লেখক বলেছেন:
মানিক ভাই,
অনেক ধন্যবাদ।
বিলম্বিত জবাবের জন্য দুঃখিত।শুভেচ্ছা নিন।
লেখক বলেছেন:
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমার পুরানো লেখাগুলি পড়ার জন্য।
আপনার গদ্য লেখার হাত ভাল।
ক্যামেরা সংক্রান্ত আগ্রহও আছে , বোধ করি।
সামনে আরও দেখা হবে।
![]()


















