আমার প্রিয় পোস্ট

এ কোন আমি ! দেয়ালে এ কার ছায়া !! আয়নার এ কার প্রতিবিম্ব !!!

জংশন এ দাঁড়িয়ে

০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৫:০১

শেয়ার করুন:                   Facebook

ঝুম বৃষ্টি শেষে ফুরফুরে আকাশ
চনমনে রোদ মনেও দেয় উঁকি।
আমি এক কাপড়েই বেরিয়ে পড়ি ।
সামনের রিক্সাতে উঠি এক লাফে
অমনি সেটাও চলতে শুরু করে।

আমি কোন গন্তব্য না বলাতেও
সেই কিশোর ছেলাটা এক টানে
আমায় রেলস্টেশনে নিয়ে এলো।
আমায় দেখে কি পর্যটক মনে হচ্ছে ?
আজ বুঝি আমার পথ হারানোর দিন!


দিনের এই সময়টায় জংশনটা একদম ফাঁকা।
আমি ফুটওভার ব্রীজে উঠে- দাঁড়াই মাঝখানটায়।
খানিক বাদেই হুইসেল বাজিয়ে প্ল্যাটফর্মে
এসে দাঁড়াবে- আপ কিংবা ডাউন এর কোন ট্রেন।
স্টেশনের দোকান তাই এখন জনহীনতায় ঝিমুচ্ছে !

চাপা উত্তেজনায় কোন টিকেট কেনা হয়না আমার;
যে ট্রেন আসুক দৌড়ে আমি ওতেই উঠে পড়বো।
ড্রাইভার বাবু যেখানে নিয়ে যাবেন সে পথই ধরবো।
আমি তাই প্রতীক্ষায় আছি - জংশনে দাঁড়িয়ে !
তারপর শুরু হবে ঝিকঝিক পথঘাট,ঝিকঝিক সবুজ ক্ষেত,
খাল-বিল ঝিকঝিক আকাশ-নদী ঝিকঝিক ...
ঝিকঝিক ঝিকঝিক !


B-)

ছবিসূত্রঃ Click This Link

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): পথ হারানোর দিন! ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে ।

 

  • ৫৪ টি মন্তব্য
  • ৩৪৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৩ রা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:১৫
comment by: রাতিফ বলেছেন: ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমি ঠিক এই ব্যাপারটাই চাচ্ছিলাম, নিজেও খুব দ্বিধায় ছিলাম, আপনি আমার দ্বিধাটা কাটিয়ে দিলেন, আমি আসলে ওটাকে বিরানই বলতে চেয়েছিলাম, কাজেই লিখাটায় আপনার দেখামো পথ মতো সংশোধনও করেছি।


এভাবে যদি আমাকে সবসময় অগ্রজের মতো আপনার সুবিশাল ছায়ায় রাখেন, তাহলে অশেষ কৃতজ্ঞ থাকবো।
০৩ রা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৫১

লেখক বলেছেন:
ইনশাআল্লাহ !
এমন অনুজ পাওয়া কম সৌভাগ্যের কথা নয়।
শুভেচ্ছা।
:)

২. ০৩ রা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭
comment by: আসিফ আহমেদ বলেছেন: বাংলাদেশের রেলস্টেশন একেবারেই এনটিক একটা জায়গা।
০৩ রা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩

লেখক বলেছেন:
আসিফ ভাই,

পড়ার জন্য ধন্যবাদ।

তখন লিংকটা ঠিক মত আসছিল না।
এখানে দেখুন -

Click This Link

৩. ০৩ রা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন:
+
অসাধারণ। ঝিক ঝিক ঝিক!

জংশনে দাড়িয়ে
হাতটা বাড়িয়ে
দু'হাত নাড়িয়ে
দৃশ্যপটগুলো এভাবেই ভেসে আসে। ভেসে রয়।
০৩ রা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬

লেখক বলেছেন:
সুপ্রিয় ভাস্কর দা,

এমন অসাধারন মন্তব্যের জন্যও আপনার কিন্তু '+' পাওনা হয়ে গেল।

ঝিক ঝিক ঝিক...!

শুভেচ্ছা নিন।
:)

৪. ০৩ রা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭
comment by: রাতিফ বলেছেন: আপনি আপনার ভাবনা গুলোকে যে কিভাবে এতো সুন্দর করে কবিতায় রুপ দেন, আমি মাঝে মাঝে ভেবেই পাই না, অপূর্ব!



ভালো থাকুন ভাইয়া।
০৩ রা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯

লেখক বলেছেন:
সুপ্রিয় রাতিফ,

তুমিও এই রুপ দানের কাজটা ভালই করো।;)
আলহামদুলিল্লাহ !

স্প্যানীশ গীটার হাতে নিয়ে তাই তুমিও চলো-

country road take me home….
:)

৫. ০৩ রা জুলাই, ২০০৮ রাত ৮:০৮
comment by: রাতিফ বলেছেন: ভাইয়া আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনার mail address টা পেতে পারি? (খুবই কৃতজ্ঞ থাকবো)


০৩ রা জুলাই, ২০০৮ রাত ৮:২৫

লেখক বলেছেন:
সুপ্রিয় রাতিফ,

মনে করার কোন প্রশ্নই ওঠে না ভাইয়া।

প্রোফাইলেই তো ছিল।

তোমাকে এখানে না হয় আবার দিই -


:)

৬. ০৩ রা জুলাই, ২০০৮ রাত ৮:২৯
comment by: রাতিফ বলেছেন: ভাইয়া, সমস্যা হয়ে গেলো, আমার তো ইয়াহু আর হটমেইল এই দুইটা মেসেঞ্জার আছে........জিমেইল নাই, এখন কি করবো?


আপনার কি ইয়াহু কিংবা হটমেইল আইডি আছে?
০৩ রা জুলাই, ২০০৮ রাত ৯:১২

লেখক বলেছেন:

হুম্‌ম, ক'দিন ধরেই ভাবছিলাম।
অ্যাকাউন্টটা খুলতে হবে।
যাক, আজ খুলে ফেললাম।
:)

৭. ০৩ রা জুলাই, ২০০৮ রাত ৯:০৫
comment by: সবাক বলেছেন: +
০৩ রা জুলাই, ২০০৮ রাত ৯:১৪

লেখক বলেছেন:
বিনীত ধন্যবাদ।
:)

৮. ০৩ রা জুলাই, ২০০৮ রাত ৯:৪১
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: রেলগাড়ী ,রেল লাইন আমার পুরো শৈশব জুড়ে আছে।এখনো কানের কাছে হুইসেলের শব্দ.......।
আর এখন আমার ছোট ছেলেটা নানান রকম ট্রেন নিয়ে খেলে.....
কত যে নাম তাদের।
খুব অবাক লাগে.....কি করে ভালোলাগা গুলো প্রবাহিত হয়।

সুন্দর কবিতা.........
খুব ভালো লাগলো সব গুলো কবিতা।যে গুলো জমে ছিলো।
শুভকামনা।ভালো থেকো।
০৩ রা জুলাই, ২০০৮ রাত ১০:০২

লেখক বলেছেন:
হুম্‌ম আপু।
ঝিকঝিকঝিক...তোমাকে একদম ঝিকিঝিকি ধন্যবাদ দিলাম।

:)
ভাল লেগেছে জেনে আমি অনেক খুশী হলাম।
পিচ্চিদের আদর দিও।
ভাইয়া আর তুমি অনেক শুভেচ্ছা নিও।

৯. ০৩ রা জুলাই, ২০০৮ রাত ১০:০৬
comment by: মুকুল বলেছেন: এইটা সাজি'পু স্টাইলের কবিতা হৈছে!
০৩ রা জুলাই, ২০০৮ রাত ১০:১৩

লেখক বলেছেন:
প্রিয় মুকুল,
সাজি'পু স্টাইলের কবিতা ...!

কি যে ক'ন না?
অত মিঠা হৈছে নাকি?
:P

১০. ০৩ রা জুলাই, ২০০৮ রাত ১০:৫২
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: মন স্পর্শে গেল।
০৩ রা জুলাই, ২০০৮ রাত ১১:৩২

লেখক বলেছেন:
বিনীত ধন্যবাদ।
আপনার মন ছুঁতে পেরে সত্যি গর্বিত হলাম।
:)

১১. ০৩ রা জুলাই, ২০০৮ রাত ১১:৫১
comment by: রাতিফ বলেছেন: ভাইয়া, গল্পটার ২য় পর্ব দিয়েছি...........সময় করে কষ্ট করে দেখে আসলে কৃতজ্ঞ থাকবো।
০৩ রা জুলাই, ২০০৮ রাত ১১:৫৪

লেখক বলেছেন:
তাই নাকি !
আচ্ছা। যাচ্ছি তোমায় কৃতজ্ঞ হওয়ার সুযোগ দিই...;)

শুভেচ্ছা নাও ।
:)

১২. ০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৩:০৬
comment by: ফারহান দাউদ বলেছেন: তাই দাঁড়িয়ে আছি,কোন ড্রাইভার যে কোথায় নিয়ে যায়!
০৪ ঠা জুলাই, ২০০৮ ভোর ৪:৫৯

লেখক বলেছেন:
হা হা...
:)

ভালই বলেছেন ফারহান ভাই।
দেখেন উঠে পড়েন।
যতক্ষন ভাল লাগে চড়েন ।
তারপর না হয় শিকল টেনে নেমে পড়েন...!
;)

১৩. ০৪ ঠা জুলাই, ২০০৮ ভোর ৫:০৩
comment by: রন্টি চৌধুরী বলেছেন: ভাল লাগল।
০৪ ঠা জুলাই, ২০০৮ ভোর ৫:০৯

লেখক বলেছেন:
বিনীত ধন্যবাদ জানালাম রন্টি দা।

অনেক ভাল থাকুন।
:)

১৪. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ১০:৩৬
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: দারুন !!!


কিয়দ্দূর হেঁটে যেতে
যেতে ভাবি যেন
রোদে পোড়া, বৃষ্টি ভেজা
মেঘনাকাতর এই আমি....।
....................
...................।
................
কি জানি কোথায় যাচ্ছি।

ভালো লাগলো
শুভেচ্ছা থাকলো



০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:০১

লেখক বলেছেন:
চিটি আপু,

আপনার ভাবনাটুকুও তো অনেক মিষ্টি !

আপনার পুরনো কবিতা থেকে দিলেন না কি লেখা হচ্ছে?

অনেক ধন্যবাদ আপু - সুন্দর একটা মন্তিব্যের জন্য।

১৫. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ১১:৫২
comment by: প্রণব আচার্য বলেছেন: আমি তাই প্রতীক্ষায় আছি ...



০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:০৪

লেখক বলেছেন:
হুম্‌ম প্রণব দা,

বিশ্বাসে মিলায় বস্তু;
আর প্রতীক্ষায় কবিতা।

কবিতা গুলো দারুন হয়েছে আপনার।
খরা কেটেছে দেখে ভাল লাগলো।
আমি পরের কবিতার জন্য প্রতীক্ষা করছি।

শুভেচ্ছান্তে~

১৬. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪০
comment by: সবাক বলেছেন:
আপনাকে খুব মিস করছি।:(
০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:১২

লেখক বলেছেন:
আমিও আপনাকে - এই ব্লগ কে খুব মিস্‌ করছি রে ভাই।

আমার অফিস ছেড়ে অন্যত্র আসায় এখানে নেটে আসা মুশকিল।
একজনরে ধরে বেন্ধে নেটে আসলাম - কিছু সময়ের জন্য।

আপনার অসাধারন কবিতা গুলি পড়ছি।
+++++

১৭. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪৮
comment by: তানজু রাহমান বলেছেন: বুঝলাম না। আজকাল সব কিছু পড়েই মনটা খারাপ হয়ে যায়।
দেশের ট্রেনে চড়ে বেড়াইতে যেতে মন চাচ্ছে এখন :|
০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: ইশ্‌শ- কারু মন খারাপ হোক তাতো চাইনি।

এবারের কবিতায় তো সব্বাইকে পর্যটক বানানোর প্ল্যান নিয়েছিলাম...।
সুযোগ পেলে বেরিয়ে পড়ুন।

'আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব...'

১৮. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ১১:০৪
comment by: কাল্‌বেলা বলেছেন:
মুক্লা বলছে......এইটা সাজি'পু স্টাইলের কবিতা হইছে......

আসলেই তো।

কবিতা পড়তে পড়তে সেই দৃশ্যটা মনে পড়ে গেল। ট্রেন চলার সময় দুরের গ্রাম গুলোর দিকে তাকালে দুই বা তিন লেয়ারের সবুজ পাহাড়ের মত গ্রাম দেখা যেত। সামনের লেয়ারটা মনেহয় আমাদের থেকে পিছে যাচ্ছে, তার পেছনের লেয়ারটা মনে হয় আমাদের সাথে সাথে যাচ্ছে। এই রহস্য আমাকে তাড়া করে ফিরেছে অনেএএক দিন.........।।
০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:১৭

লেখক বলেছেন:
উত্তরাধিকার ধন্য হলো।

সেই রহস্য আজো তাড়া করে ফেরে আমায়।

কেমন আছিস রে?
অনেক ভাল থাকা চাই কিন্তু...
প্লীজ !

১৯. ০৭ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৪৮
comment by: রেটিং বলেছেন: অদ্ভুত ভাল লাগল কবিতাটা। কেমন যেন শান্তি শান্তি লাগছে :) ট্রেনে উঠবার মন চায় :(
০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:২৪

লেখক বলেছেন:
সোহাগ ভাই,
অনেক ধন্যবাদ আপনাকে।
সময়-সুযোগ করে উঠে পড়ুন - ঝিকঝিক ঝিকঝিক...।
:)

ক্ষনিকের শান্তি দিতে পারায় গর্বিত হলাম।

২০. ০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:২৫
comment by: রাতিফ বলেছেন: ভাইয়া, অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম।


কেমন আছেন?
০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন:
হ্যাঁ ভাইয়া,
কাজে ব্যস্ত আছি।
নিজ ডেরায় ২৫ তারিখে ফেরার কথা।

কিন্তু বারবার ব্লগে আসার জন্য মন আনচান করছিল।

একজনের কাছে মিনতি করে নেট ধার পেলাম।
এসে গেলাম কিছু সময়ের জন্য।

অনেক লেখা পড়া আর জবাব বাকি পড়ে গেছে।
তাই ঝটপট করছি ভাইয়া।
:)

২১. ০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:২৮
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: + ভালো লাগলো
০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৮

লেখক বলেছেন:
স্বাগত জানালাম আপনাকে।

ভাল লেগেছে জেনে সুখী হলাম।

শুভেচ্ছা নিন।

২২. ০৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
comment by: রাশেদ বলেছেন: সুন্দর হইছে।
০৮ ই জুলাই, ২০০৮ ভোর ৬:১৮

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ পড়ার জন্য।
অফুরন্ত শুভেচ্ছা নিন।

২৩. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪৯
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: এটা আমার পুরানো একটা কবিতা ............
আপনার লেখাটা পড়ে মনে পড়ে গেলো
তাই ক'টি লাইন আপনার সাথে শেয়ার করলাম।

লেখাটা ব্লগে দিব ।

ভালো থাকুন
০৮ ই জুলাই, ২০০৮ ভোর ৬:২০

লেখক বলেছেন:
ও আচ্ছা চিটি আপু।
খুব সুন্দর কিন্তু কবিতাটা।
ব্লগে দিলে পুরা মজাটা পাওয়া যাবে।

প্রতীক্ষায় থাকলাম...
আপনিও ভাল থাকুন নিরন্তর।

২৪. ১৪ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৩
comment by: রাহামনি বৃষ্টি বলেছেন:
এ বাড়িতে মনে হয় বারবার আসতে হবে।

যা ভালো ভালো লেখা !!

ভালো থাকুন কবি...
১৫ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪৬

লেখক বলেছেন:
আপনার মিষ্টি মন্তব্যখানি কিন্তু আমায় ভীষন অনুপ্রেরণা জোগালো।
ধন্য হলো আমার সকল প্রয়াস।
:)

অনেক অনেক ধন্যবাদ।

২৫. ১৫ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪৮
comment by: কালপুরুষ বলেছেন: যথারীতি ভাল লাগলো। যেমনটা সবসময় লেগে এসেছে। চমৎকার।
১৫ ই জুলাই, ২০০৮ রাত ১:৩৯

লেখক বলেছেন:

কালপুরুষ দা,
সেই শুরু থেকে আজ অবধি-
দিনে দিনে আমার কৃতজ্ঞতার ঝুলি ভারী হয়ে উঠছে।
:)
বিনীত ধন্যবাদ আর সশ্রদ্ধ শুভেচ্ছা।

২৬. ১৫ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৪৩
comment by: রোডায়া বলেছেন: বাহ বেশ৷ দারুন লাগলো ঝিকঝিকঝিক৷
১৫ ই জুলাই, ২০০৮ রাত ১১:০২

লেখক বলেছেন:
আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো।
:)
অনেক দিন বাদে এলেন।
আপনার উপস্থিতি উৎসাহ দিল।
শুভেচ্ছা নিন।
ঝিকঝিকঝিক৷

২৭. ১৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:২২
comment by: তাত্ত্বিক বলেছেন:
ঝিক ঝিক বেশ ফুরফুরে হইছে।
:)
১৮ ই জুলাই, ২০০৮ ভোর ৫:৩১

লেখক বলেছেন:
আপনাকেও ঝিকঝিক ধন্যবাদ তাত্ত্বিক ভাই।

 



 


জীবন মানে উঁচু নীচু পথে অবিরাম গড়িয়ে যাওয়া।
পথ চলতে ভাবনাগুলো বয়ে যায় বহতা সময়ের সাথে।
কিছু হারিয়ে যায় -...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৪১৬৭