আমার প্রিয় পোস্ট
- টোয়েন্টি-টোয়েন্টি টেস্টটিউব সম্পর্ক! - হিমালয়৭৭৭
- শত উদাসীন বেকার ঘুরে.....মহাকবি ঝরে পড়ে - হিমালয়৭৭৭
- বিশ্বাসী বেশ্যারা চিরজীবী হও - সবাক
- দহনকালের মড়া - সবাক
- তোমার আমি - সুলতানা শিরীন সাজি
- স্বাধীনতার কবি- শামসুর রাহমান। - চিটি (হামিদা আখতার)
- সুমন প্রবাহনের কবিতা (কাব্যগ্রন্হ : পতন ও প্রার্থনা) ও স্বার্থপর আমরা ! - রেটিং
- ঈশ্বরের কাছে প্রেমপত্র - সবাক
- বাষ্পচক্র - আমি ও আমরা
- যদি দালাল হতে পারতাম। - বিহংগ
- প্রাগৈতিহাসিক - তামিম ইরফান
- (প্রিয় কবিতা-১০/মহাদেব সাহা) মানুষের মধ্যে কিছু অভিমান থাকে - তানজু রাহমান
- একজন আলী আমানের কসম - সবাক
- একটি হারানো বিজ্ঞপ্তি - মুকুল
- অন্ন - সবাক
- তোমার হর্ষজাত এ্যাবসার্ডিটির ভেতর - আন্দালীব
- চাকরিটা আমি ছেড়ে দেব বেলা শুনছো - ফারহান দাউদ
- প্রিয় ব্লগের প্রিয় ব্লগারদের প্রিয়তমার প্রিয় কিছু কথা - প্রিয়তমা
- হাম তো হ্যায় পরদেস্ মে, দেস্ মে নিকলা.... - মানবী
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২২ ( মানুষ--নির্মলেন্দু গুণ) - আবদুর রাজ্জাক শিপন
- ফটোগ্রাফির কিছু কথা - বিবর্তনবাদী
- "২" (গল্প) - প্রিয়তমা
- সবাই একদিন বিপন্ন সময় অতিক্রম করবে - প্রণব আচার্য
- আমি যেদিন নিজের হাতে খুন হয়েছিলাম - আকাশচুরি
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- সূর্য্যগন্ধি মেঘে একজোড়া গোল্ডফিশ - আকাশচুরি
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- প্রথম সবকিছু - রোডায়া
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- নবীনদের জন্য - নাদান
- ব্লাগানুভূতি/কাল্বেলা - কাল্বেলা
- উত্তরাধিকার কে প্রথম পাতায় আসতে দেয়ার জন্য দৃষ্টি আকর্ষণ - কাল্বেলা
- ফ্যাক্ট আর ফিকশনের গল্প, সাথে একটি মোরাল,সারা জীবন মনে রাখার মতো।/বিহংগ - বিহংগ
- একজন ফেরারীর ফিরে আসা তোমার কাছে (উৎসর্গ: ব্লগার রাগ ইমন) - দেবদারু
- ভালোবাসা কিংবা ভেতরে বাহিরে মূর্ত বহু বর্ণিল মায়া (সারওয়ার চৌধুরী) - সারওয়ারচৌধুরী
- আমার যতো গুপ্তধন-১ - আকাশচুরি
- ঈর্ষা - রুপা
- পাবে কি আমায় বন্ধু ভাবার এতটুকু সে সময়? - নিবেদীতা
- অসমাপ্ত গল্প - যীনাত
- শীতল সঞ্জীবনী - মুনিয়া
- ইচ্ছে করে - মুহিব
- বৃষ্টিতে ভেজার বয়স............. - ফেরারী পথিক
- পাখী ভাবনা - কালপুরুষ
- এ কেমন চাওয়া - সুলতানা শিরীন সাজি
- বাড়ির নাম ‘কালবেলা’ - কাল্বেলা
স্বপ্নীল...!
১৬ ই জুলাই, ২০০৮ রাত ১:৫১
সিকোয়েন্স- ১। কথার পিঠে কথা ।
দৃশ্যপটঃ ১
ওপেনিং শট - সাগর আর আকাশ ঘুরে দুটো গাঙচিলের উড়ে চলা দেখিয়ে ফেড আউট।
জুম ইন-সাগর পাড়ের একটি কটেজ।
সেটঃ
ইন্টেরিয়র-আকাশ-নীলিমা’র কটেজ।
লিংকঃ চিরকুট -১।
প্রিয়তম আকাশ,
আমার একান্ত
সাত রাজার ধন থেকে
ঐ সন্ধ্যা তারা
সাথে বেলী ফুলের সুবাস
আর গোধূলির লালিমা...
তোমায় উজার করে দিলাম।
ইতি,
তোমার প্রিয়তমা রংধনু রং-
নীলিমা।
লিংকঃ চিরকুট -২।
আমার নীলিমা,
আমি এক তৃষিত কাকের মত
এতদিন প্রতীক্ষায় ছিলাম ।
আর চুরি যাওয়া হৃদয়পানে তাকিয়ে ছিলাম!
অবশেষে নামলো বৃষ্টি।
আমি অনাবিল আনন্দে ভিজলাম ~
অনেকদিন পর...!
ইতি
তোমার আকাশ।
সিকোয়েন্স-২ । সৈকতে ফিসকিস ।
দৃশ্যপটঃ ২
ওপেনিং শট-উত্তাল সমুদ্রে ফেনিল ঢেউয়ের তোলপাড়।
জুম আউট - নীল আকাশে ছেড়া ছেড়া সাদা মেঘ।
জুম ইন- এঙ্গেলে ফ্রেমে আসবে আকাশ আর নীলিমা সৈকতে।
সেটঃ
আউটডোর-নিরালা সৈকতে আকাশ আর নীলিমা অন্তরংগ মূহূর্তে।
লিংকঃ ফিসফিস-১।
(নীলিমা আকাশের কানে কানে)
রঙীন মাছরাঙা'র ঠোঁটের আচমকা ছোঁয়ার
মতন পরশে তুমি রাঙিয়েছো আমার এ জীবন।
লিংকঃ ফিসফিস-২ ।
(আকাশ নীলিমার কানে কানে)
সীমান্তে আকাশের নীল দিগন্ত এঁকেছো
গাঙচিল হয়ে তুমি আমায় দিয়েছো পথের দিশা ।
পরিশিষ্ট
আবহ সঙ্গীতঃ সমুদ্র আর হাওয়া।
আলোক সজ্জাঃ সূর্য আর মেঘ।
ক্যামেরাঃ পাঠকের দৃষ্টি।
কৃতজ্ঞতা স্বীকারঃ আকাশ আর নীলিমা।
পরিকল্পনা আর পরিচালনাঃ উত্তরাধিকার।
![]()
ছবি সূত্রঃ
Click This Link
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আকাশ-নীলিমা ! ;
প্রকাশ করা হয়েছে: আমার পাগলামি বিভাগে ।
লেখক বলেছেন:
আমার পাগলামিকে সর্বাগ্রে প্রশ্রয় দেয়ায় আপনাকে
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ...।
![]()
আকাশচুরি বলেছেন:
কি অভিনব!!!
লেখক বলেছেন:
প্রিয় আকাশচুরি,
ধন্য হলাম।
সত্যি সত্যি...!
![]()
ধন্যবাদ এমন সুন্দর একটা লেখা উপহার দেয়ার জন্য......।
শুভেচ্ছা রইলো।
লেখক বলেছেন:
প্রিয় তামিম,
ধন্যবাদ দেয়ার কথাতো আমার - আপনাকে।
আমার সকল পাঠককেই...
অবিরত প্রশ্রয় আর উৎসাহ দিয়ে যারা দিন দিন আমায় ঋণী করে তুলছেন।
অতএব, বিনীত ধন্যবাদ।
![]()
শুভেচ্ছা ভাইয়া
লেখক বলেছেন:
আয় হায় !
কি যে বলো না রাতিফ তুমি?
এ তোমার আমার প্রতি মমতা~
সেজন্য অবশ্যই সিক্ত ধন্যবাদ ভাইয়া।
![]()
যাইহোক, জীবন বৃথা হবে কেন রে ব্যাটা?
আমি তো তোমাদের দুজনের অনেক অনেক স্বপ্নীল জীবন কামনা করি ইনশাআল্লাহ !
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ওয়াও........।দারুণ রে.....।খুব সুন্দর।ভালোবাসায় ভরপুর।
অনেক শুভেচ্ছা থাকলো।
লেখক বলেছেন:
সাজি আপু,
হি হি... মন আমার... বাক বাকুম।
![]()
অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ
ধন্যবাদ।
কালপুরুষ বলেছেন:
চমৎকার দৃশ্যকল্প। নিদারুন ভাবনা। অসম্ভব সুন্দর কল্পনা। খুব ভাল লাগলো।
লেখক বলেছেন:
কালপুরুষ দা,
আমি যার পর নাই সুখী হলাম আপনার এই মন্তব্য পেয়ে।
বিনীত ধন্যবাদ।
![]()
লেখক বলেছেন:
আমার প্রিয় ক'টি লাইন আজ তোমাদের আবার জানাই-
চোখে চোখ
হাতে হাত
জনম জনম...।
![]()
আশরাফ মাহমুদ বলেছেন:
মন স্পর্শে গেল।
লেখক বলেছেন:
ধন্য হলাম।
![]()
লেখক বলেছেন:
প্রিয় রন্টি দা,
আপনার মেদহীন মন্তব্য আমায় সত্যি প্রফুল্ল করলো।
বিনীত ধন্যবাদ।
![]()
লেখক বলেছেন:
প্রিয় সবাক,
আমার পাগলামি ভাবনা আপনার ঘুম ছুটিয়েছে...!
![]()
হুম্ম আকাশ আর নীলিমা'রা আসলেই রোমান্টিক !!
লেখক বলেছেন:
মিষ্টি মন্তব্যের জন্য +++
![]()
আন্দালীব বলেছেন:
আকাশচুরি যেটা বলেছেন - অভিনব....নো ডাউট। নতুন কবিতার জন্য নতুন দৃষ্টির খুব প্রয়োজন। আপনি সেটা বোধ করেছেন এটা দেখে ভালো লাগলো। কোন লেখায় প্রকৃতিমুখীনতা থাকলে যেটা হয়....ঐবিষয়ক বর্ণন ও স্তুতি তাতে চলে আসে। সমুদ্র-হাওয়া-আকাশ-নীলিমা-সূর্যালোক এইসবকে খুব বেশী গ্লোরিফাই না করলে আরো ভালো লাগতো। মানে তাদেরকে যদি তাদের নিজস্ব গুনে প্রকাশিত হতে দিতেন তাহলে তারা নিজস্ব রসায়ন সৃষ্টি করে নিতে পারতো। যেমন ধরুন- উত্তাল সমুদ্র, আকাশের নীল, গোধূলির লালিমা, রঙিন মাছরাঙা না বলে দিলেও এরকম ইমেজই পাঠকের ধারনায় আসবে। কাজটি পাঠক তার নিজস্ব চিন্তায় করতে পারতেন। কবিকে এফোর্ট না দিলেও খুব সমস্যা হতোনা।
কবিতায় শুরুর এ্যাপ্রোচটি অ্যসাম....লিংকগুলো যেন ইফেক্টের কাজ করেছে।
গোটা কবিতাটিই একটা মিষ্টি কল্পনার শরীরজাত। ক্যানভাসটিও ঠিকই আছে। আকাশ আর নীলিমার প্রণয়ের দৃশ্যগুলোয় পাপারাজ্জিগিরি করার ধরার আর এমন সুযোগ আর কই!!
লেখক বলেছেন:
সুপ্রিয় আন্দালীব,
আমার পাগলাটে ভাবনাটুকু'র জন্য আপনার চুলচেরা বিশ্লেষনে সত্যি উদ্ভাসিত হলাম।
![]()
যথার্থ বলেছেন।
প্রেমজ ভাবনাটুকুতে সমুদ্র-হাওয়া-আকাশ-নীলিমা-সূর্যালোক এইসবকে অধিক গ্লোরিফাই করা হয়েছে ।
আসলে ঐ সময়ে ফুরফুরে ভাবনাটুকুর ডিটেইল পিকচারাইজেশনের খেয়ালে কিঞ্চিত (!) বাড়তি মধু মিশ্রনের লোভ সামলাতে পারি নি।
বিষয়টি নজরে আনায় বাধিত হলাম;
দৃষ্টি রাখবো ভবিষ্যতে যাতে চিন্তাশীল পাঠকরা তাঁদের সুযোগটুকু পান।
আপনাকে শুকনো ধন্যবাদ দেয়াটা ঠিক হবে না;
বরং সশ্রদ্ধ শুভেচ্ছা জানাই।
অশোক দেব বলেছেন:
কবিতার আঙ্গিক হিসাবে অভিনব। বিষয় পুরাতন। আরেকটু কাজ করলে এট দারুণ হতে পারে। প্রণয়ের এমন একটা চাপ থাকে যে তা অনেক সময় বিষয়কে গিলে ফেলে। তাই হয়ে গেলো যেন।তবে কাজটি আমার আঙ্গিকের প্রশ্নে বড় ভালো লাগল
লেখক বলেছেন:
আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
বিষয়টা যেমন পুরাতন তেমন চিরন্তনও বটে। বোধকরি সে কারনেই প্রণয়ের জোয়ারে ভেসে গেছে অনেক ব্যাকরন !
আমার পাগলাটে খেয়াল-প্রসূত ভাবনাটুকুকে প্রশ্রয় দেয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম।
নিরন্তর শুভেচ্ছা নিন।
তাত্ত্বিক বলেছেন:
ওয়াও !
+++++
আপনি অ্যাড মেকিং বা ফিল্মের লাইনে গেলে কিন্তু উন্নতি করতে পারতেন।
সিরিয়াসলি বলছি।
লেখক বলেছেন:
সত্যি বলছেন?
আমার খুব শখ ছিল এই দিকটায়।
কিন্তু শেষ কালে পেয়ে গেলাম ইট বালু সিমেন্ট এর কারবার !
এই ব্লগেই পরিচয় হয়েছে রন্টি দা'র সাথে। ওনার ও শখ আছে এ বিষয়ে।
আলাপ করে দেখতে পারেন যদি আপনার নেক থাকে আর কি।
লেখক বলেছেন: হ তরে কইছে ?
![]()
হে হে !
হবে রে হতেই হবে...
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে ইমন।
আপনি আমার পুরানো লেখাটা পড়লেন।
আমার পাগলামিটা ভাল লেগেছে জেনে সুখী হলাম।
![]()
লেখক বলেছেন:
হুম্ম।
তাহলে আমার আইসক্রীম কই...?
![]()


















