আমার প্রিয় পোস্ট
- টোয়েন্টি-টোয়েন্টি টেস্টটিউব সম্পর্ক! - হিমালয়৭৭৭
- শত উদাসীন বেকার ঘুরে.....মহাকবি ঝরে পড়ে - হিমালয়৭৭৭
- বিশ্বাসী বেশ্যারা চিরজীবী হও - সবাক
- দহনকালের মড়া - সবাক
- তোমার আমি - সুলতানা শিরীন সাজি
- স্বাধীনতার কবি- শামসুর রাহমান। - চিটি (হামিদা আখতার)
- সুমন প্রবাহনের কবিতা (কাব্যগ্রন্হ : পতন ও প্রার্থনা) ও স্বার্থপর আমরা ! - রেটিং
- ঈশ্বরের কাছে প্রেমপত্র - সবাক
- বাষ্পচক্র - আমি ও আমরা
- যদি দালাল হতে পারতাম। - বিহংগ
- প্রাগৈতিহাসিক - তামিম ইরফান
- (প্রিয় কবিতা-১০/মহাদেব সাহা) মানুষের মধ্যে কিছু অভিমান থাকে - তানজু রাহমান
- একজন আলী আমানের কসম - সবাক
- একটি হারানো বিজ্ঞপ্তি - মুকুল
- অন্ন - সবাক
- তোমার হর্ষজাত এ্যাবসার্ডিটির ভেতর - আন্দালীব
- চাকরিটা আমি ছেড়ে দেব বেলা শুনছো - ফারহান দাউদ
- প্রিয় ব্লগের প্রিয় ব্লগারদের প্রিয়তমার প্রিয় কিছু কথা - প্রিয়তমা
- হাম তো হ্যায় পরদেস্ মে, দেস্ মে নিকলা.... - মানবী
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২২ ( মানুষ--নির্মলেন্দু গুণ) - আবদুর রাজ্জাক শিপন
- ফটোগ্রাফির কিছু কথা - বিবর্তনবাদী
- "২" (গল্প) - প্রিয়তমা
- সবাই একদিন বিপন্ন সময় অতিক্রম করবে - প্রণব আচার্য
- আমি যেদিন নিজের হাতে খুন হয়েছিলাম - আকাশচুরি
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- সূর্য্যগন্ধি মেঘে একজোড়া গোল্ডফিশ - আকাশচুরি
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- প্রথম সবকিছু - রোডায়া
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- নবীনদের জন্য - নাদান
- ব্লাগানুভূতি/কাল্বেলা - কাল্বেলা
- উত্তরাধিকার কে প্রথম পাতায় আসতে দেয়ার জন্য দৃষ্টি আকর্ষণ - কাল্বেলা
- ফ্যাক্ট আর ফিকশনের গল্প, সাথে একটি মোরাল,সারা জীবন মনে রাখার মতো।/বিহংগ - বিহংগ
- একজন ফেরারীর ফিরে আসা তোমার কাছে (উৎসর্গ: ব্লগার রাগ ইমন) - দেবদারু
- ভালোবাসা কিংবা ভেতরে বাহিরে মূর্ত বহু বর্ণিল মায়া (সারওয়ার চৌধুরী) - সারওয়ারচৌধুরী
- আমার যতো গুপ্তধন-১ - আকাশচুরি
- ঈর্ষা - রুপা
- পাবে কি আমায় বন্ধু ভাবার এতটুকু সে সময়? - নিবেদীতা
- অসমাপ্ত গল্প - যীনাত
- শীতল সঞ্জীবনী - মুনিয়া
- ইচ্ছে করে - মুহিব
- বৃষ্টিতে ভেজার বয়স............. - ফেরারী পথিক
- পাখী ভাবনা - কালপুরুষ
- এ কেমন চাওয়া - সুলতানা শিরীন সাজি
- বাড়ির নাম ‘কালবেলা’ - কাল্বেলা
টস্ বৃত্তান্ত !! @ প্রিয় ব্লগার সবাক !
১৮ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪
হেডঃ
দেয়ালে পিঠ ঠেকে গেলে...
বটবৃক্ষের ছায়ায় পা ছড়িয়ে বসে থাকি।
নিজের মনন কে ছুটি দিয়ে
একেবারে নির্বিকার অপেক্ষমান আমি।
তারপর চলে সময়ের সাথে
ক্লান্ত সাপ লুডু খেলা।
থেকে থেকে মান অভিমানে
আকাশ পানে চেয়ে থাকা; আর
কেবল অদৃষ্টকে দোষারোপ !!
![]()
টেইলঃ
দেয়ালে পিঠ ঠেকে গেলে...
মুঠো ফোনে যোগাযোগ করেছি চকিতে
পোড়া হৃদয়ের ব্যস্ত ফায়ার ব্রিগেডে।
ওরা এখনি তুমুল সাইরেন বাজিয়ে
গাড়িবহর পাঠাবে বলে জানিয়েছে।
সেই গাড়িবহর তাজা বারুদে ঠাসা !
এই মাটির কসম খেয়ে বলছি-
ওরা এসে গেলেই; বুকে বারুদ নিয়ে
আমিও যোগ দেব মিছিলে।
ধোওয়া চোখে মেখে ঝাঁপ দেব আগুনে...
তারপর শুরু করবো সব কিছু আবার শুরু থেকে !!
![]()
ছবিসূত্রঃ
Click This Link
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মন্তব্য কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে ।
লেখক বলেছেন:
হুমম।
এমন মাইনাস পেয়েও সুখ !
![]()
ভাল থেকো। এখন লাঞ্চে যাচ্ছি।
তারপর সাইটে - পড়ে কথা হবে।
অনেক ভাল থেকো।
হায়দার কািরগর বলেছেন:
ভালো লাগলো.।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে হায়দার ভাই।
শুভেচ্ছা নিন।
লেখক বলেছেন:
আহা !
সময় হলে আপনার নামেও লেখা হবে ।
সে পর্যন্ত -
প্রতীক্ষা...!
এই তো হওয়া উচিৎ
আপনাদের দুইজনকেই শুভেচ্ছা ।
ভালো থাকুন ভাইয়া।
লেখক বলেছেন:
হে রাতিফ,
অনেক ধন্যবাদ ভাইয়া।
এই কবিতাটার জন্মটা অনেক মজার।
সবাকের 'একজন আলী আমানের কসম' কবিতার মন্তব্য কলামে এক চমৎকার আড্ডাকথনে রচিত হয়েছে এ প্রয়াসটুকু।
হুম্ম আমারটা আমি নিলাম - সবাক না হয় এদিকে আবার দিয়ে দেব...।
তুমিও ভাল থেকো।
তোমারা ভাল থেকো।
![]()
লেখক বলেছেন:
হা হা...
![]()
আচ্ছা।
আপনি ব্যাটিং এ নামেন, আমি বোলিং করবো নে।
একটু আগে বৃষ্টি হয়েছে।
পিচ একদম ভিজা...![]()
মজার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন:
সাজি আপু,
হ্যাঁ। তুমি তো ঘটনা টা দেখেছো দেখলাম।
কাব্যময় এই ব্লগ ভূবনে দিনে দিনে অনেক মায়ায় জড়িয়ে পড়ছি আপু।
'বন্ধন' যে বিচ্ছেদ-বেদনার আগমনী গান শোনায় !
তুমিও ভাল থেকো।
লেখক বলেছেন:
হে হে...![]()
ফারহান ভাই,
প্রবাবিলিটি নিয়ে প্যাচ মারলেন !
ঠিক আছে -
খেলা ড্র হয়ে গেল।
দুজনেই ১-১ পয়েন্ট পেয়ে গেলাম।
এর নাম কোয়ালিশন টীম।
![]()
পুষ্প বলেছেন:
আমাদের ব্লগ থেকেতো মন খারাপ করে এলেন,তাই আপনাকে খুশি করতে এসেছিলাম।এসে যা পড়লাম এক কথায় অসাধারন।প্রিয় পোস্টে রেখে দিলাম।
লেখক বলেছেন:
আয় হায় !
না না। আমি মন খারাপ করিনি আপনার বাড়ি যেয়ে।
আমার মন্তব্য অনেক সময়ই ঢিলে হয়ে যায়। তাকে আবার টাইট দিয়ে দিতে হয়।![]()
তাই সেটা কোন ব্যাপারই নয়।
আমার আত্মপ্রকাশের ত্রুটি ছিল ভাই।
তথাপি আপনারা এসেছেন। লেখা ভাল লেগেছে আর প্রিয়তেও রেখেছেন- এজন্য বিশেষ কৃতিজ্ঞতা জানালাম।
অনেক ভাল থাকুন।
আপনাদের উপস্থিতিই আমার খুশীর মূল উৎস। তাই আসলেই আমি খুশী হই।
শুভেচ্ছা নিরন্তর।
![]()
মানবী বলেছেন:
"তারপর চলে সময়ের সাথে ক্লান্ত সাপ লুডু খেলা।
থেকে থেকে মান অভিমানে
আকাশ পানে চেয়ে থাকা; আর
কেবল অদৃষ্টকে দোষারোপ "
- পংক্তিগুলো সুন্দর!
কবিতাটি পড়ে ভালো লেগেছে, ধন্যবাদ উত্তরাধিকার।
লেখক বলেছেন:
মানবী,
অনেক ধন্যবাদ আপনাকে।
আমার প্রয়াসটু্কু সফল হলো। এই সফলতায় ব্লগার সবাকও শামিল।
ভাবনার প্রভাবক হিসেবে ধন্যবাদের ভাগীদার তাকেও জানিয়ে দেব।
অনেক ভাল থাকুন।
![]()
লেখক বলেছেন:
হুম্ম।
চমৎকার সব কবিতা লেখে সবাক।
আপনিও ভাল লিখেছেন।
![]()
অনেক শুভেচ্ছা জানাই।
সবাক বলেছেন:
প্রিয়
উত্তরাধিকার
আপনার এই প্রয়াস আমার স্মরণে থাকবে।
**যারা লেখকের সাথে সাথে আমাকে শুভেচ্ছায় সিক্ত করেছেন
সবাইকে শুভেচ্ছা।
লেখক বলেছেন:
সুপ্রিয় সবাক,
তোমার সাথে আমার সেদিনকার আড্ডা
তুমি আর তোমার অবাক করা কবিতারা
আজীবন স্মরণে থাকবে ভাইয়া !
অনেক ভাল থাকো।
লেখক বলেছেন:
চিটি আপু,
কবিরতার পিঠে কবিতা আপনার ভাল লেগেছে জেনে সুখী হলাম।
শুভেচ্ছা নিলাম আর সাথে আপনাকেও জানিয়ে গেলাম।
![]()
লেখক বলেছেন:
ওরে ব্যাটা,
এলে তাহলে !
![]()
আমি তো ভাবলাম -
শুধুই মানুষের(!) মাঝে
হারিয়ে গেলি না তো।
জানিস তো-
তোকে দেখলেই ভাল লাগে।
তো ঢু মেরে যাবি সময় আর সুযোগ পেলে।
না পেলেও...
![]()
রাশেদ বলেছেন:
ভালোই।
লেখক বলেছেন:
আচ্ছা, ঠিক আছে।
ধন্যবাদ আপনাকে।
![]()
আসিফ আহমেদ বলেছেন:
দারুণ দারুণ...।
লেখক বলেছেন:
বিনীত ধন্যবাদ।
![]()
নির্বাসিত বলেছেন:
লেখাটি খুবই খুবই ভাল লেগেছে। পরিমিত মাপে বলেছেন সবকিছু, ভারী সুন্দর।
লেখক বলেছেন:
প্রিয় নির্বাসিত দা,
অনেক ধন্যবাদ আপনাকে।
![]()
![]()
সত্যি, প্রয়াসটুকু ধন্য হলো।
নিরন্তর শুভেচ্ছা জানাই।



















(আগের কমেন্টটি মুছে দিও)