‘ফলো অন’এ একটি জুটি
২২ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শুরুঃ
রোদেলা দিন, মিষ্টি সকাল।
নীল আকাশে সাদা মেঘদল।
চোখে চোখ , হাতে হাত
অন্তরে অন্তর - জনম জনম ...
খেলা গড়ালো মাঠেঃ
শূণ্যতা।
মানুষের জীবনে সে ধ্রুব
আদি থেকে অন্ত পর্যন্ত।
কষ্ট।
সে বাড়ে লতায় পাতায়।
সুখ নামক মেঘ এসে
তাকে রাখে ঢেকে
ক্ষনিকের তরে।
বিষন্নতা।
সে বড্ড আহলাদী।
একবার সুযোগ পেলে-
হাত ধরে কাছে আসে
এরপর উঠে ঘাড়ে
এবং ক্লাইমেক্সে সে
এক্কেবারে মগজে।
শেষঃ
চোখে চোখ রেখে দেখে
মনের মাঝে মন আর কই ?
সঞ্চয়ের খাতায় দেউলিয়া
স্কোর বোর্ডে উইকেট নেই।
বৃষ্টিটাও এই সুযোগ লাপাত্তা !
অবশেষে তাই- ‘ফলো অন’......
ছবিসুত্রঃ
Click This Link
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১০ সকাল ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর...
...বাকিটুকু পড়ুনআজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনমৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন