somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বারান্দায় একটি বিকেল আর এক কাপ চা

২৬ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আকাশদের বাসার বারান্দাটা খুব সুন্দর। সামনের দিকটা অনেকটা খোলা।
ইজি চেয়ারে শরীরটা এলিয়ে বসলে অনেকটা আকাশ দেখা যায়।
আর বাহারী কিছু ফুলের গাছ দিয়ে সাজানো বারান্দায় বসলে মনে হয় কোন বাগানে বসে আছি যেন।
বাইরে না বেরুলে ছুটির দিনের বিকালে ওরা এখানে বসে খানিকটা সময় কাটায়। চা টা খায়।

এমন এক ছুটির দিনের বিকালে আকাশ বারান্দায় বসে ছিল।
এই মাত্র নীলিমা আকাশের জন্য চা নিয়ে এসেছে।
কাপ টা দিয়ে ও আকশের পাশের চেয়ারে বসলো।

চায়ের কাপটা হাতে নিতে নিতে আকাশ বললো-
~একটা থিওরী মাথায় এসেছে আমার।
-চা হাতে আসতেই তোমার থিওরী এসে গেল, প্রফেসর সাহেব ?
~ নাহ। লাভা বুদবুদ করছিল বেশ কিছুক্ষন থেকেই। চা এবং চা প্রস্তুতকারিনী পেয়ে এবার অগ্ন্যুৎপাতের পালা।
-তুমি এত ভয়ংকর করে ভূমিকা দিচ্ছো কেন? কি বিষয়ে থিওরী তোমার ?

আরেকবার চা’য়ে চুমুক দিয়ে আকাশ খুব গম্ভীর হয়ে নীলিমার দিকে তাকালো।
তারপর ফিক করে হেসে দিল। হাসির ত্বরণ বাড়িয়ে তা শব্দ দূষণ শুরু করলো।

-উফ্‌ফ ! তুমি অমন অদ্ভুত শব্দ করে হেসো না তো। আমার কেমন যেন ভয় করে !
~ আচ্ছা ম্যাডাম। এখন হাসি বন্ধ। জানো, আমার মাথায় কিছু নতুন চিন্তা এসেছে। অবশ্য পুরাতনও হতে পারে। অনেক গুনী জন অনেক কথাই বলে গেছেন। সবতো আর আমাদের জানা নেই। তা নতুন পুরাতন যাই হোক না কেন, তোমার সাথে শেয়ার করে ইচ্ছে হচ্ছে।
- কি নিয়ে? শুনি।
~ আচ্ছা। প্রেম-ভালবাসা সম্পর্কে ছোট্ট করে যদি কিছু বলতে হয় তাহলে তুমি কি বলবে?
-‘Fall in Love.’ ভালবাসার পতনে ব্যথা আছে। কিন্তু দুজনেই যদি সমান তালে পতনে আগ্রহী হয়; তবে ব্যাপারটা সুখকর হয়ে ওঠে।
~হুম্‌ম। ঠিক আছে। তবে আমি বলবো- ভালবাসা কঠিন।
- এটা কেমন কথা হলো?
~ কঠিন মানে ‘Solid’. ভালবাসায় সব অনু-পরমানু গুলো যেন খুব কাছাকাছি ঘনিয়ে থাকে পরম আকর্ষনে।
- বুঝলাম। তারপর?
~ তোমাকে যদি আবার ও বলা হয় ; প্রেম-ভালবাসা সম্পর্কে আরো কিছু বলো। তো?
- (!) সুখ-শান্তির সাথে ভালবাসা’র না হোক ভালবাসা প্রকাশের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে।
~ মানলাম। আর আমি বলবো - ভালবাসা তরল।
নীলিমা হেসে দিল।
- এ ক্ষেত্রে স্যার আপনার অনু-পরমানু গুলো হঠাৎ একটু দূরে সরে গেল যে !
~ নাহ। ভালবাসা ঝর্ণার জলের মত। সুশীতল এবং বিশুদ্ধ। পিপাসার্তের তৃষ্ণা মেটায় তার নির্মলতায়।
- হুম্‌ম। ভালই। তো আর কি বিষয় নিয়ে আপনি আপনার সুচিন্তির মত দেবেন প্রফেসর সাহেব?
~ তোমাকে আবার সুযোগ দেয়া হলো। প্রেম-ভালবাসা সম্পর্কে আরো কিছু বলো।
- ভালবাসার স্বরূপ পরিবর্তনশীল। সময় আর ক্ষেত্রের সাথে তাল মিলিয়ে ভালবাসা রঙ বদলায়।
~ চমৎকার বললে কিন্তু এবার। আসলেই ভালবাসা’র স্বরূপ পরিবর্তনশীল। আমার কাছে তাই - ভালবাসা বায়বীয়।
-ধুর ! কি যে বলো না ! তোমার অনু-পরমানুর থিওরীতে এটা পুরো উলটো দর্শন দেয়। বাতাসের অনু-পরমানুর মাঝে ভালবাসা খুব দূর্বল কেননা ওরা অনেক দূরে দূরে থাকে।
~ ঠিক। আমি মানলাম। কিন্তু নিজের থিওরী’র মজাটা কি জানো? থিওরী গুলো আমরা প্রয়োজন মত প্রয়োগ করতে পারি। আমি তাই ভালবাসা’কে এক্ষেত্রে 'দখিনা হাওয়া' বলতে চাই। এর মিষ্টি পরশে ভরে উঠে প্রেমিক-প্রেমিকার তনু মন।

নীলিমার চেহারায় আহলাদী ছায়া স্পষ্ট।
সে মাথা নাড়ালো এ দিক -ওদিক।

-উফ্‌ফ। আকাশ তুমি না !
~আমি না ...কি ? খুব বেশি কথা বলি?

নীলিমা কিছু না বলে আকাশের কাছে এসে ওর হাত দুটি ধরে।
ওর চোখে চেয়ে দেখে ভাল করে। আকাশের চোখ ভরা দুষ্টুমি।
তারপর ওর একটা দীর্ঘশ্বাস।

- নাহ। আকাশ, আমি বলছি তুমি অদ্ভুত। খুব অদ্ভুত !

আকাশ আবারো সশব্দে হেসে উঠে শব্দ দুষন করলো।
আর এইবার নীলিমাও তার সাথে যোগ দিলো।
:D:)



ছবিসূত্রঃ
Click This Link
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১০ সকাল ৯:১৪
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×