এই শহরে তার কোন বন্ধু ছিল না।
নিঃশব্দ হাহাকার একান্তে লুকিয়ে
তুলি হাতে আপন মনে সে মগ্নতায়
মুখ গুজে রাখতো তার ক্যানভাসে।
প্রিয় মুখ গুলো না দেখে দেখে
কেমন যেন ঝাপসা হয়ে উঠেছে।
চোখ বুজে সে আজ কারুকেই
ঠাহর করতে পারে না এতটুকু।
শেষ প্রহরের দিকে স্বপ্নে একটি পাখির
অবিরত ডানা ঝাপ্টানিতে ঘুম ভাঙ্গে ওর।
প্রায় রাতে তাই তেমন ঘুম হয় না তার
বিছানায় এপাশ ওপাশ করেই হয় ভোর।
সেই রাতে বাইরে থেকে ফিরেই
সে চলে গেল নিজের স্টাডিতে।
আজ ক্যানভাস বন্দী করলো সে
স্বপ্নে দেখা সেই অচিন পাখিকে।
অতঃপর সেই চিত্রকর নিশ্চিন্ত মনে
ক্লান্তি আর প্রশান্তিতে গেল নিদ্রা।
রাত অবাধে ভোর হয়ে দুপুরে পেরুলো
বিদগ্ধ সেই শিল্পীর ঘুম আর ভাঙলো না... !
ছবিসূত্রঃ http://www.allposters.com
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১০ সকাল ৮:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


