প্রগতির রীতিনীতি !
উত্তরাধিকার
ঘর থেকে বেরুতেই একটা বিড়াল
দৌড়ে আমার চলার পথ কেটে
একটু দূরে গিয়ে ঘুরে দাঁড়ালো।
বেচারী বিড়ালটাও যেন খুব বিব্রত !
আজকাল সব পথেই কাঁটা বিছানো
দ্বিধান্বিত পথিকদের মতামত বিভিন্ন।
ইট সুরকির চার দেয়ালের আড়ালে
আলোবিমুখী তত্ত্ব কথা ঘুরপাক খায়।
লোভাতুর তৃপ্তির কাছে নিয়ত পরাজয়;
অকপটে ওদের আঙ্গুল ফুলে কলাগাছ,
ধুলি হয়ে পড়ে থাকে মৃন্ময় মানবতা।
বিত্তের বিভব পার্থক্যে একচেটিয়া দৌড় !
হুজুগে চলে অশিক্ষা আর কুশিক্ষার মেঘ-যুদ্ধ
সনদপ্রাপ্ত ভালমানুষির মুখোশে অনেক অবয়ব।
নিউটনের সূত্রে চলমান বানিজ্য চলতেই থাকে।
অচল কোন কুসংস্কার-আজ তেমন মানে না কেউ।
১৬ নভেম্বর ২০০৮
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১০ সকাল ৮:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


