আমার চশমার গ্লাস গলে -
এখনো আলগোছে ঢুকে পড়ে
বেপরোয়া দুরন্ত স্বপ্নরা!
আমার বুকে পাজরের দূর্গ ভেঙ্গে-
সংশপ্তক হৃদয়ে অনাহূতের মত
অনুপ্রবেশ করে লক্ষীছাড়া স্বপ্নরা।
ব্যাপারটা নিয়ে তদন্ত হতে পারে !
জন্মাবার পর থেকে প্রতি ক্ষনেই
জ্ঞানে-ধ্যানে-টানে-অভিমানে;
অজস্র স্বপ্নেরা ধরা দেয়
অদেখা কারেন্ট জালে।
পদে পদে সেই স্বপ্নের সমাধি
খুঁজে খুঁজে আমি গড়িয়ে যাই-
পথ থেকে পথে।
কখনো চেতন এ ,
কখনো বা অচেতন এ ।
আহ! একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো-
বুকের পাজর থেকে কারফিউ ভংগ করে।
হুম্ম, আমার মাঝেই বড্ড অনিয়ম।
ব্যাপারটা নিয়ে আসলেই জোর তদন্ত হতে পারে !!
ছবিসুত্রঃ Click This Link
উত্তরাধিকার/১ লা জানুরারী ২০০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

