মন বান্ধিও রে বন্ধু !
১০ ই মে, ২০০৭ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১।
মন বান্ধিও রে বন্ধু
বান্ধিও পিতল কাঁসায়
সোনার দামে মন পাবে না
মন বন্ধুয়ার বাসায়
মন বান্ধিও রে বন্ধু
বান্ধি লোহা শিকলে
জলের দামে নিঠুর কালায়
হায় পিরীত বিকোলে
মন বান্ধিও রে বন্ধু
পিরীত বান্ধি রাগে
মনের মত মন পাবে না
মন মরিবার আগে !
২।
কালা , এমন তোমার ভাও
আমার চক্ষু ভরিয়ে জলে
পিরীতে বান্ধিবার ছলে
বাইলা তোমার নাও ,
তুমি কোন সতীনে যাও?
৩।
চৈতের দাহ দিলা রে কালা
সিথান রইলো খালি
পরান বৃক্ষের ভাঙল ডালা
জমিন হইলো কালি
৪।
কাক চক্ষু দিঘীরও জল
স্বচ্ছ তাহার পানি
তারও চেয়ে স্বচ্ছ তোমার
ছলের ও কাহানী
৫।
পথের ধারে চৈতের ধুলায়
ঘুন্নি মাঠে মাঠে
রইদের নাঙল পিরীত ফলা
বুকের মইধে কাটে
৬ ।
এমনই তুই মন চোরা রে
কপাট দিলাম দুই
ঘর নাই তাও তোর লাগিয়া
দুয়ার দিয়া শুই !
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবাদপত্র যা বলছেজাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ...
...বাকিটুকু পড়ুন
একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন