যেমন নাই দুঃখের অবশেষ ।
জীবন ছায়া, প্রতিবেশ, পরিশেষ,
কারো কিছু স্পর্শের রেশ !
_________________________
পরান খুঁইড়া মহা খাল
মন বান্ধিলা ফালাইয়া জাল
জালের ভিতর সুতলি কই?
আমিও আর আমার নই !
আমার আমি তোমার হই
সুতলি কাইট্টা বান্ধা রই ।
সুতলি বিনা খোপের ঘর
দেহের মইধ্যে পিরীত দড় !
জ্বরে তাপে পুড়লো গা
চোখের জলে নিভলো না
কালারে তোর নিঠুর মন
বুকের মাঝার কাশের বন
তাসের ঘর । বালুর ঘুটি ।
পাশার প্রেম , আমিই ঘুটি!
___________________
সুখ হলো তীব্রদহনকারী , অহংকারী।
দুটো দীর্ঘ অশ্রুপাত আর প্রলম্বিত কষ্টের ঘাত
সুখ হলো জান্তব রতি ,
দুটো ভাঙনের মাঝে অশালীন বাণিজ্যিক বিরতি ।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





