মাত্র কালকে রাত্রে , টিভিতে দেখলাম, মতিউর রহমান নিজামী তাই করছে । "তেনারা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করিয়াছেন ।"
মুক্তিযোদ্ধা বাপ এখনো মরে নাই আমার । ৩৬ বছরেই , বেঁচে থাকতে থাকতেই এই শুনতে হলো । গা গুলিয়ে বমি আসছে !
মিরপুরের বধ্যভূমির কথা মনে পড়ে গেলো ।
৭১ এর শিশুদের বেয়োনেটের মাথায় বেঁধে উল্লাসের কথা মনে পড়ে গেলো ।
বাঙালী নারীদের , মুসল্মান নারীদের রাতের পর রাত ধর্ষন আর "আত্মহত্যা নিরোধে নগ্ন করে বন্দী " করে রাখার কথা মনে পড়ে গেলো ।
সাধারন বাঙালীদের হত্যা করে টুকরো টুকরো করে কুকুরের খাদ্য করার কথা মনে পড়ে গেলো ।
গনধর্ষনের ফলে মৃত্যু বরন করা চাচীর স্তন দুটো কেটে নিয়ে চাচার মুখে রক্ত মাখামাখির কথা মনে পড়ে গেলো ।
এবং মনে পড়ে গেলো , এই প্রতিটি ঘটনার সাথে পশ্চিম পাকিস্তানী সৈন্যদের সাহায্য যারা করেছিলো , তারা রাজাকার , আল বদর, আল শামস , জামায়াতে ইসলামী ।
আজকে বরাহরা নিজেদের "মুক্তিযোদ্ধা " দাবী করেছে ।
সেলুকাস!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

