পা হড়কে পড়ে গেলাম মনের ভিতর
এইটা কি ঠিক হলো ?
লোকে বলবে না খারাপ কথা !
দেখো , ঠোঁট কাটলো কি ভাবে দেখতে নিয়ে
চুমু দিলে , চমকে দিয়ে সারা শহর
এইটা কি ঠিক হলো ?
লোকে বলবে না খারাপ কথা!
দেখো, খুচরো কথার টুকরো গপ্পো পেরিয়ে
কখন হঠাৎ ভালোবাসায় করলে কাতর
এইটা কি ঠিক হলো ?
লোকে বলবে না খারাপ কথা!
দেখো , কপাল , গলা, নাক আর চোখ বেড়িয়ে
ইদানিং যে নামছো নিচে করতে আদর
এইটা কি ঠিক হলো ?
লোকে বলবে না খারাপ কথা!
দেখো , বিয়ে , বাচচা , লজ্জা লজ্জা কি সব ইয়ে
বলে টলে করছো যে খুব স্বপ্ন বিভোর
এতটা দেরী ঠিক হলো ?
লোকে বলবে না খারাপ কথা!
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




