আমার প্রিয় পোস্ট
- ইউকে জামাতের প্রধান এবং নিজামীর জামাতার স্বীকারোক্তি...অবশেষে... - নিঝুম মজুমদার
- শিক্ষকদের যৌন নির্যাতন - রাজ মো, আশরাফুল হক বারামদী
- একটি গ্রামের বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামিং কনটেস্ট - মুনির হাসান
- জাগো গো ভগিনী। - জিকসেস
- আয় কে আমাদের পিটাবি? (আমি একজন ভিকি বলছি) - অগ্নিলা
- আপনি কি সদ্য ডাক্তারী পাশ করেছেন? তাহলে আপনাকেই বলছি!!! - পয়গম্বর
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- কুরআনে শব্দ খোজার জন্য ব্যবহার করুন “জিকর” নামের অসাধারণ সফটওয়্যার - কর্ণেল সামুরাই
- আড়িয়াল বিলের কান্না শুনুন ।। ১০ লক্ষ মানুষ বনাম সরকার - আমি রোদের ছেলে
- অনলাইনে সবচেয়ে সহজ Data এন্ট্রি জব Microworkers নিয়ে বিস্তারিত পোস্টমর্টেম


- টিপস ম্যান
- চমকে দিন সবাইকেঃ মাত্র ৩ মিনিটে কেক বানান আপনার কফি মগটিতে!!!
- তেলাপোকার ডানায়
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- বাংলাব্লগের লিংক খুঁজছেন?? এই নিন বাংলা ব্লগের লিংক; আর মজা করে ব্লগিং করুন। - আজাদ আল্-আমীন
- নির্ধারক শিক্ষিত মধ্যবিত্ত মনের গতিপ্রকৃতি - পি মুন্সী
- ১৬৫৬ সালের স্থাপনা: নলডাঙ্গা, ঝিনাইদহ - উড়নচণ্ডী
- ছন্দের যাদুকরদের ছন্দময় প্রিয় কবিতারা - শায়মা
- খলিল আল্টিমেটাম (খলিল সিরিজ-১০) - জিকসেস
- দ্য কিউরিয়াস কেইস অফ বাংলা কী-বোর্ড - আইরিন সুলতানা
- যেসব সহজ-বানান আমরা খুব সহজে ভুল করি-- ১ম পর্ব - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আপনার হাতেই যখন প্রমাণ, গোলাম আযমকে কেনো ছাড়া হবে মাননীয় প্রধানমন্ত্রী? - কানু
- একাত্তরে সংগঠিত যুদ্ধাপরাধঃ হামূদুর রহমান কমিশন রিপোর্ট - শেখ আমিনুল ইসলাম
- বিদেশী পত্রিকায় আমাদের মুক্তিযুদ্ধ (রি পোস্ট) - নুর মোহাম
- অফেন্ডিং জিয়া ১ : স্বাধীনতার ঘোষণা পর্ব - নুরুজ্জামান মানিক
- ছড়াপ্রস্তুত কারখানা : দলে দলে যোগ দিন - সবুজ অঙ্গন
- এবার প্রেসের কাজে বাংলা লিখুন ইউনিকোডেই একদম সরাসরি ফটোশপ (মেহেদী ভাইয়ের নতুন পোস্ট) - টেকি মামুন
- কঠিন পৃথিবী এবং অমায়িক ফেসবুক - হাসান মাহবুব
- যুদ্ধ শিশু '৭১ : স্বাধীনতার এক নিষ্ঠুর বাস্তবতা-১ - আলী
- জামাতের নেতারা বলে কি আর করে কি !? (শিক্ষাব্যবস্থা নিয়ে জামাতি ভন্ডামির চালচিত্র
) - সেলটিক সাগর
- সবুজ অঙ্গন ব্লগীয় কবিতাসংকলনে যাঁদের লেখা আসছে - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- প্রসঙ্গ ৭ ই নভেম্বর: জিয়া ভার্সাস কর্ণেল তাহের --- যে বিষয়গুলোতে যুক্তি খুঁজে পাইনা - জ্বিনের বাদশা
- ভাষা আর সংস্কৃতির ক্ষমতা: ক্ষুদ্র জাতিসত্তা প্রসঙ্গে - ফয়েজ আলম - পারভেজ আলম
- পাহাড়ে সমতলীর বসবাসের অধিকার ও CHT কমিশনের মতলব - পি মুন্সী
- দুনিয়া কাঁপানো ৩০ মিনিট ও লন্ড-ভন্ড শহীদ মিনার - টিংকু ট্রাভেলার
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৬ঃ আন্ধাকানুন - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৫ঃ অপেশাদার কূটনীতি - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৪ঃহরেক রকম অবৈধ ব্যবসা - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৩ঃকিছু বিচ্ছিন্ন ঘটনা - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-২ঃঅপপ্রচার - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-১ঃআদম ব্যবসায়ী - টুটুল বরকত
- যুদ্ধাপরাধের বিচার: রাষ্ট্র কার বিচার করে - পি মুন্সী
- ডেসটিনির গাছে সোনার কাঁঠাল এবং আবুল ভাইয়ের তৈলাক্ত গোঁফ্ - স্তব্ধতা'
- স্বৈরাচার প্রতিরোধ দিবস না ভ্যালেন্টাইনস ডে? - দিবস বাণিজ্যে বিবশ তারুণ্য ! - দিনমজুর
- ** জ্যোতির্ময় বচন * * ( এক রূপবতীর সাথে কথোপকথন
, হাল্কা ১৮+ ) - বোহেমিয়ান কথকতা
- বহু বিবাহ : প্রয়োজন, লোভ ও ভীমরতি - মোহাম্মদ লোমান
- মহীনের ঘোড়াগুলি - দুঃখবিলাস
- একটি ভ্রুনহত্যার গল্প এবং আমার নিজের প্রতি ঘৃণাবোধ...(কাল রাতে করা এই পোস্টটি সামুর বাগে খেয়ে ফেলায় আবার রিপোস্ট করতে হলো) - ড়ৎশড়
- বাজার অথবা পাত্র পাত্রী বিষয়ক কথোপকথন [*গল্প*] - বোহেমিয়ান কথকতা
- পথশিশুদের মাঝে নতুন জামা বিতরন --- ছবিসহ শেষ আপডেট। - নিশ্চুপ নিরবতা
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প ও টিপাই মুখে বাধঃ সাহারা মরুভমির পথে বাংলদেশ-২ - নতুনের পথে অনন্ত যাত্রা
- সহি টিপাইনামা ৪ : বন্যা নিয়ন্ত্রণের ভুলের খেসারত - ফারুক ওয়াসিফ
- শূয়োরের বাচ্চা ফ্লু, ফ্যাকটরী ফার্মিং এবং স্বাস্থ্যমন্ত্রীর দাবী - দিনমজুর
- রাগের নাম: ইমন - ইমন জুবায়ের
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- ১৪ই ডিসেম্বর আমরা যা করেছিলাম [হয়তো আরেকটা ব্যর্থ উদ্যোগ] এবং একটা শুরু । - মনির হাসান
- আমার বামহাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো ............... - হনলুলু
- বৈশ্বিক খাদ্যসংকট: ভুখা বাঙালির ভাতের কষ্ট বনাম শতাব্দীর বৃহত্তম জোচ্চুরির ইতিহাস - ফারুক ওয়াসিফ
- নবীনদের জন্য - নাদান
- স্যুটকেস চুরির প্রধান প্রধান বিপত্তি এবং ... পরিত্রাণ - মানস চৌধুরী
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- আমার হাতে এক পেয়ালা দেবদারুর ছায়া - বিষাক্ত মানুষ
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
- এসো , বর্নমালা শিখি - আস্তপ্রেমিক
- একটি নিরীহ প্রশ্ন - নাদান
- এক অখ্যাত কবির পোস্টমর্টেম - ফরহাদ উিদ্দন স্বপন
- কাদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি'র কবি মাহবুবুল আলম চৌধুরী মারা গেলেন। - শওকত হোসেন মাসুম
- ধান্দাবাতি,বজাসহ সব রাজাকার ছানারা দ্যাখতো সিগনেচারটা চিন্তে পারছ নাকি? - লাল মিয়া
- এই সময়ের শ্রেষ্ঠ কবিতা - মুকুল
- ভুলে যাওয়া আকাশ - নাদান
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- উদাসীর দেখা এক পরাজিত মানুষের সুইসাইড নোট! - উদাসী স্বপ্ন
- যাত্রা শুরুর ইশতেহার (হোসেইনের কবিতাঞ্জাল) - হোসেইন
- জোড়া দেয়া কবিতা,তোমার জন্য - ফারহান দাউদ
- পথ আগলে থাকা কোন এক নারীকে (সূফীর কবিতাঞ্জাল) - সূফি
- যখন আমি মারা যাই - অন্যমনস্ক শরৎ
- পৃথিবীটা নাকি ছোটো হতে হতে ----- [ মহীনের ঘোড়াগুলি ] - বিষাক্ত মানুষ
- অভিবাসীদের দেশ কানাডা - পর্ব ২.২ (অভিবাসনের বিপক্ষে সিদ্ধান্ত) - এস্কিমো
- খোকাবাবু মূল : আনটোয়ানী ডে সা এক্সউপেরী - পুতুল
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- জামাতের আমলনামা: - আড্ডাবাজ
- স্বপ্নবাজি - কিংকর্তব্যবিমূঢ়
- আজ তোমার মেঘে মেঘে রংধনু- - কনফুসিয়াস
- নীরবে কাদে ইতিহাস - ১ - পদ্মা মেঘনা যমুনা
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- গোপালিও কবিতা - 1 Day in Jungle - গোপাল ভাঁড়
- গোপালের প্রথম কবিতা - তোমাকে নিয়া কি লিখবো ভেবে পাই না. - গোপাল ভাঁড়
- এক টাহার লাইগ্গা ... - মোঃ সাকিব আল মাহমুদ
- আমি তো পঙ্গু, আমি অভিশপ্ত (300 তম পোস্ট) - মোঃ সাকিব আল মাহমুদ
- ::বউ, বাটা, বল সাবান:: - নজমুল আলবাব
- কইন্যা গিরির উপাখ্যান - হযবরল
অলস ভোরের ভাবনা!
০২ রা অক্টোবর, ২০০৭ দুপুর ১:২৪
সকালটা এমনই ! ঘুম ভাঙলো । মুখটা আস্তে পাশ ফিরিয়ে চোখ দুটোকে সামান্য সময় দিলাম । ভুরু কুচকে ঘুমের রাজ্যে যুদ্ধ করছে একটা প্রিয় মুখ । আমার হাসি পেয়ে গেলো । "সূর্যটাকে অফ করে দাও না" ধরনের বায়না নিয়ে ভারি একটা অস্বস্তির মুখভঙ্গী করে শুয়ে । পর্দাটা সরে গেছে কোন ভাবে । ভোরের প্রথম আলো এসে রোদ্দুরে ভরে গেছে মায়াময় মুখ।
চোখ দুটোকে চুমু খেতে মন চাইছে । 'অবসেসড । অবসেসড । আই এ্যাম অবসেসড উইথ দোজ আইস ।' নাকের ডগাটা ঘামে ভিজে হয়েছে শিশির ভেজা ঘাসের গালিচা । জিব দিয়ে চেটে নেবার ইচ্ছেটা দাঁতে দাঁত চেপে সামলে আলতো করে উঠে পড়ি । রাতে অনেকক্ষণ জাগিয়ে রেখেছি । আরেকটু ঘুমোক ।
বিছানা থেকে নামতে বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে ওঠে । ওর পাশ থেকে উঠে যাওয়াটা আমার শরীর বড় অপছন্দ করে! পর্দাটা একটু টেনে দিয়ে ফিরে দাঁড়াতে দাঁড়াতে দেখি বালিশ টেনে পাশ ফিরে শুলো । সাদা চাদরটা সরে গিয়ে বেরিয়ে এসেছে খোলা পিঠ । মেয়েদের পিঠ নিয়ে তো কবিদের কবিতার শেষ নেই । মহিলা কবিরা প্রেমিকের শরীরের বিভিন্ন অংশ নিয়ে অনেক কল্পনা করলেও এই পিঠের ব্যাপারে আজো কেন একটা দুরন্ত কবিতা লিখতে পারলো না? ঈশ । আফসোস হয় আমার ।
পিঠের প্রতি আমার দারুন পৃষ্ঠপোষকতা আছে । ভালোবাসাবাসির শুরুটা পিঠময় ম্যারাথন চুমু দিয়েই করতে পছন্দ করি । এহ হে ! তাকিয়েই রয়েছি । যাচচলে , সব দেরি হয়ে যাবে । মনযোগের প্রধান আকর্ষনটাকে ঢেকে দিয়ে বাথ্রুমের দিকে পা বাড়াই ।
সব কিছু বাঁধা রুটিন । এখন আর চিন্তা করা লাগে না । ডান হাতে দরজা খুলে বাম হাতে চুল সামলে একটা হাত খোপা । খোঁপায় কাটা গুঁজে বেসিনে দাঁড়ানো । রাত পোশাক ছেড়ে শাওয়ার নিয়ে ওর শেভের জিনিস, গোসলের টাওয়েল, শ্যাম্পু রেডি করা ।হাত পা গুলো স্বতঃস্ফুর্ত এদিক ওদিক ঘুরতে থাকে । বেরিয়ে এসে ওর কাপড় বের করতে করতে সারাদিনের কাজের তালিকাটা ঝালিয়ে নেই। নাস্তার মেনু রাতেই রেডি করে রেখেছি। মাথায় টাওয়েল নিয়ে ঘর গুছাতে শুরু করি ।
বেশিদিন হয়নি বিয়ে হয়েছে । এই বাড়ির অলি গলি আমার চেনা হয়নি তেমন। তবু এই যৌথ জীবনটা কল্পনায় এতবার যাপন করা হয়েছে , কোন কাজকেই নতুন মনে হয় না । যেন সবই জানা। সবটাই প্রতিক্ষীত । রান্নাঘরে নাস্তার তোড় জোড় করতে লাগি। চা ও খায় না। আমি কফি ছেড়েছি বহুকাল । এক প্যাকেট গ্রিন টি কাপের গরম পানিতে ডুবিয়ে সসেজ ভাজতে বসি। ও পছন্দ করে । সাথে একগাদা ফল আর সবজির সালাদ করবো ।
এই কুচি কুচি করে কাটাকুটি আমার একদম ভালো লাগে না । এত্ত সময় লাগে ! মা গো মা ! পৃথিবীর সব থেকে বিরক্তিকর কাজ হলো রান্না করা । তার চেয়েও বিরক্তিকর কাজ হলো ৩০ মিনিটের রান্নার জন্য ২ ঘন্টার কাটাকুটি , বাটাবাটি করা । বিয়ের আগে বোনেরা মিলে মিশে হাউ কাউ করে রান্না করতাম বলে কখনো খারাপ লাগে নাই । রান্না করতে দারুন অপছন্দ হলেও আমি খাওয়াতে পছন্দ করি বরাবরই । এখন ওকে লাগে । মানে পাশে লাগে । মাঝে মাঝে জোর করে ধরে নিয়ে আসি । সে বড় চেঁচামেচি করে ।
"রান্না ঘরে আমি কি করবো ? আমি কি রান্না জানি?"
আমি প্রথম দিন মুচকি হেসে জানিয়ে দিয়েছিলাম,
"তোমার কাজ রান্না করা নয় । আমাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকা । আর মাঝে মাঝে চুম্বন চিকিৎসা দেওয়া।"
ওর অবশ্য আপত্তি দেখা যায় নাই । কুকের এসিস্ট্যান্ট হিসেবে এইটা নাকি খুবই হট অফার । কিন্তু সব সময় করা যায় না । শাশুড়ি আর দেবর আছে বাসায় । দেখতে পেলে কেলেংকারি !
সবজির উপর ডিম ছড়িয়ে মাইক্রো ওয়েভে ঢুকিয়ে ঘরে আসি । অন্যদিন এতক্ষণে উঠে যায় । আজ শুক্রবার । আজকে ওর গড়াগড়ি দিন । মানে সারাদিন যা করবে , সব গড়িয়ে গড়িয়ে । বারোটার আগে ওঠানো যাবে না । সারাসপ্তাহ দুনিয়াদারির সাথে যুদ্ধ করি ও , আমি দুজনেই । শুক্রবারটা আমাদের "অলস দিন"। চুল মুছে , শাড়িটা পরে ওর পাশে গিয়ে বসি । ঝুঁকে কানের পেছনটাতে একটা আলতো চুমু । ওর এই জায়গাটা ভীষন সেন্সিটিভ । সাথে সাথেই কাজ হয় । গুটিশুটি ছেলেটা আড়মোড়া ভেঙে গুট্টুস থেকে পুরুষ হয়ে উঠতে থাকে । এই একটা মজার জিনিস । ঘুমালে সব পুরুষকেই কি এত সুন্দর লাগে? চিন্তার বিষয় । ওর ভয়ংকর রাগী স্বভাবটা একমাত্র ঘুমুলেই কোথায় যেন লুকিয়ে পড়ে । তখন মুখটা শান্ত , কোমল আর প্রচন্ড মায়া । আহা রে !
এই সময় ওকে আমার খালি চুমু খেতে ইচ্ছে করে । মাঝে মাঝে তো অস্থির হয়ে যায় । চুল টেনে মনে করিয়ে দেয় ।
"এত চুমু খেলে তো মোটা হয়ে যাবে । ওহো , দম তো নিতে দাও । নিঃশ্বাস আটকে মেরে ফেলবে নাকি?"
শুনতে আমার বয়েই গেছে । আমার জিনিস । আমি যত ইচ্ছা , যখন ইচ্ছা , নেব - দেব। আমি হাসি । চুমু দিয়ে ওকে ঘুম থেকে জাগানোতে যে কি সুখ লুকানো , এই ছাগলটা বুঝলে তো! ঘুমিয়ে উঠে সারা শরীরে কেমন একটা ঘুম ঘুম গন্ধ হয় । মজা আছে । আমি জাগাই ওকে । আসলে ব্যাপারটা খুবই বৈজ্ঞানিক । মুখ গম্ভীর করে বোঝাই ।
"দেখো , চুমু দিলে ঘুম থেকে ঐ জায়গাটা জেগে উঠে , তাই না? তা ধরো যে , ঠোঁটে চুমু দিলে ঠোঁটটা জেগে উঠবে । সেই সূত্র ধরে এখন কান , নাক, চোখে চুমু না খেলে বাকি জায়গা গুলো জাগবে কি করে ?"
"তার মানে তুমি এখন সারা শরীর জাগাবে?"
আমার দুষ্টুমি মাত্রা ছাড়ায় ।
"এভরি ইঞ্চ , বেবি। এভরি ইঞ্চ।"
মাইক্রো ওয়েভে ডিম সবজি জমে যেতে থাকে । সসেজ ঠান্ডা হয় । সালাদ গুলো বোধ হয় গেলো প্যাতা প্যাতা হয়ে । যাক গে ! আজকে আমাদের দিন ।
" সুখ বৃক্ষের একটি পাতা আজকে না হয় করবো চুরি
সময়ের হাত থমকে দিয়ে আজকে তোমার হাতটা ধরি ?"
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অগল্পহ!, অগল্পহ! ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি বিভাগে । সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মোসতফা মনির সৌরভ বলেছেন:
জানি না সত্যি কি- না। কিন্তু হুবহু এরকম ঘটনা ঘটেছিল। মনে হয় মানুষের রোমান্টিক মূহুর্তগুলোও অনেক সময় একই রকম। প্রচন্ড ভাল লাগল। তাই ৫ এবং প্রিয় পোস্ট।
জোনাকি বলেছেন:
ওয়াও! কি লিখারে বাবা! রোজে রোমজান মাসে এতো চুম্মা চুম্মি খাওয়া ঠিক না! 
তোমার নামে অভিযোগ আছে! তুমরা গতকাল ফটুক দেখা দেখি করছ! আমাকে একবারও দেখাও নি বা ডাক নি!
আমি কিন্তু ক্ষেপে আছি!!
সোহানের রোজনামচা বলেছেন:
উফফফফ। খুব ভাল লাগল লেখাটা। কল্পনা???হোপ নট। আশা করি আপনার জীবনে এমন সুন্দর সময় বারবার আসুক। বিশ্বাস করুন, আমার আর আমার বউ এর শুক্রবারের সকালটাও এমনই। ও যদি লিখতো তবে হয়তো এমনই লিখতো।৫
রাগ ইমন বলেছেন:
ধন্যবাদ সৌরভ । আপনার মুহূর্ত গুলো সুন্দর থাকুক ।
সাইফুর বলেছেন:
কঠিন
সাইফুর বলেছেন:
সবাই এভাবে ভালো থাকুন....
মনিটর বলেছেন:
"এভরি ইঞ্চ , বেবি। এভরি ইঞ্চ।" "এভরি ইঞ্চ , বেবি। এভরি ইঞ্চ।" "এভরি ইঞ্চ , বেবি। এভরি ইঞ্চ।" "এভরি ইঞ্চ , বেবি। এভরি ইঞ্চ।" "এভরি ইঞ্চ , বেবি। এভরি ইঞ্চ।" ৫ ৫ ৫ ৫ ৫
মোসতফা মনির সৌরভ বলেছেন:
@রাগ ইমন আপু, শুভকামনার জন্য ধন্যবাদ। কিন্তু সুন্দর মূহুর্তগুলো আর আসবে না কোনদিনই। ভাল থাকবেন।
রাগ ইমন বলেছেন:
সুখী , ধন্যবাদ। জোনাকি , ওরা আমাকেও ডাকে নাই । (খাইয়ালামু) । দুর্ঘটনাবশত দেখা হয়ে গেছে । আচ্ছা, থাইল্যান্ডের কই থাকো ? আমার রিজনাল অফিস ঐখানে ।
সোহান রে, একবারই এলো না ! বিয়ে করিনি তো! যাই হোক, দোয়া করতে থাকেন । ঃ)
কক, কিসের মধ্যে কি !!! মুছে দিলাম।
জয়িতা বলেছেন:
এতো সুন্দর কল্পনা?সত্যিই কি কল্পনা?এমন সুন্দর মুহুর্ত সবার বাস্তব জীবনে আসুক।অসাধারন।
পড়া যায় না ছাতা
পইড়া মনটা খারাপ হইছে
তাই জোরে সোরে পাচাইছে
বলেছেন কবি মাথামোটা।
রকি ভাই বলেছেন:
লেখাটা পড়ে আমার কার কথা যেন মনে পড়ছে
জয়িতা বলেছেন:
রা.ই,ইয়াহু অাইডি টা কি দিবেন?গল্প করব।সুখ-দু:খের।পাওয়া না পাওয়ার, স্বপ্নের।
রকি ভাই বলেছেন:
লেখাটা পড়ে আমার একজনের কথা খুব মনে পড়ছে
রকি ভাই বলেছেন:
কাম সারছেরে, এক কমেন্ট ২ বার গেছে?
সাইফুর বলেছেন:
@মাথামোটা তোমারে বড়ই সৌন্দয্য লাগতেছে
রাগ ইমন বলেছেন:
সাইফুর , সবুজ ধনিয়া পাতা আপনার লাগিয়া ।শেহজাদী , আছি তো অন্যরকম! তোমার কি খবর আপুনি? লেখো না কেন? অনেকদিন দেখি না যে!
মনিটর ,
সৌরভ , মনটা খারাপ হয়ে গেলো ভীষন । ভালো থাকুন আপনি । ভীষন ভীষন ভালো।
সোহানের রোজনামচা বলেছেন:
no problem রাগইমন। কল্পনাটা আরো আরো সুন্দর হয়ে আপনার জীবনে আসবে সেই দোয়া রইলো।
বাই দা ওয়ে, সসেজ আর সালাদ আমার খুবই প্রিয় দুইটাই। রোজার মধ্যে মনে করাইয়া দিয়া তো বারোটা বাজাইয়া দিছেন।
শেহজাদী বলেছেন:
লিখতে যে ইচ্ছে করে না ... ইনশাল্লা সামনে লিখবো কিছু অাপু, যদি অামার জন্য দোয়া কর...কিন্তু তোমাদের সবাই কে মিছ কির.........
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
" সুখ বৃক্ষের একটি পাতা আজকে না হয় করবো চুরি সময়ের হাত থমকে দিয়ে আজকে তোমার হাতটা ধরি ?"
ভালো লাগলো... জীবনটা গল্পের মত নয় ক্যান?
বউমা বলেছেন:
রাম রাম হে ভগবান মাফ কর।
রাগ ইমন বলেছেন:
জয়িতা , কল্পনা । তবে কাউকে দেখার পরে ইন্সপায়ার্ড । ঃ) কিন্তু সে জানে না এইটা তাকে নিয়ে লেখা । ঃ( মাথামুটা , তুমার সাথে কোন কথা নেই। ঃ( । তুমি কালকে ফাউল করসো । ছবি দাও নাই । ঃ(
রকি ভাই, বলে ফেলেন কে। ভাবীরে বলবো না।

জয়ি , ই মেইল করো । রাগিমনব্লগ@জিমেইল ডট কম
রকিভাই , ব্যাপার না। দুইবার ৫ দিয়েন , তালেই হবে।
তুষারমানব, শুধু কল্পনায় আলপনা এঁকে আর কতদিন যে যাবে!
জোনাকি , আহা রে । আগে যদি জানতাম। তোমার ব্যাংককে দুই সপ্তাহ কাটায় আইলাম। আবার গেলে খবর দিবো নে। ঃ)
সাইফুর, মাথাফুটারে প্রশংসা করবা না। ব্যটা বদের বদ বদি। (খাইয়ালামু)
রাগ ইমন বলেছেন:
সোহান , দুঃখিত । ক্ষতিপূরণ হিসেবে ঈদের দাওয়াত । ঃ) শেহজাদী , ঠিক আছে ।
প্রতু, জীবনটা গল্পের মতই । খালি প্রতি ফর্মা দাম অনেক বেশি ।
এখনও গল্প লিখি , ধন্যবাদ।
বউমা , কি হলো ? হাত পুড়েছে ?
যাযাবর পংক্তিমালা বলেছেন:
কমেন্টের আড়ালে আসল লেখা ই হারিয়ে যাওয়ার অবস্তা.....জটিল হইছে.....৫
জয়িতা বলেছেন:
রা.ই. মেইল তো যায় না, অাই ডি টা ইংরেজীতে লেখেন।
সাইফুর বলেছেন:
@মাথামোটা..রাতে আসতে পারুম না রে ভাই.....বাসার ফোন ডেড.(বাসায় ডায়াল আপ ইউজ করি)..এখনো ঠিক হয় নাই...দেখি ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর একখান নেট লাইন নিমু@রাগ ইমন ..মাথামোটু....বদ হইলেও ছেলে ভালা
রাগ ইমন বলেছেন:
সাইফুর, মাথাকুটা এর পক্ষে ওকালতি নিষেধ। সে কথা দিয়ে কথা রাখে না। ভালো হইলো কি করে ? (খাইয়ালামু) এক দফা এক দাবী
মাথা মোটার চাই ছবি।
সাইফুর বলেছেন:
@মাথামোটু দিয়া দাও..আপারে খেপাইয়োনা....
সোহানের রোজনামচা বলেছেন:
ঈদের দাওয়াত কবুল করলাম। আমি কিন্তু একা দাওয়াতে যাইনা, বউ নিয়ে যাবো কিন্তু।তখন অভদ্র বলবেন না যেন!!!
রাগ ইমন বলেছেন:
সোহান , বউ , শ্যালিকা, প্রাক্তন , ভবিষ্যত প্রেমিকা -সব নিয়ে আসিতে পারেন । কেহই দুর্নাম করিবে না । ঃ) মটু , ছবি ই মেইল করে দাও । এইটা তুমার শাস্তি । হোসেইন ইজ ম্যাড । (খাইয়ালামু)
আশিক হাসান বলেছেন:
রাগ ইমন @ আপনার লেখাটা পড়ে ভীষন ভালা লাগার সাথে খারাপ লাগাটা একাকার হল। সারাদিন ব্যস্ততার পর ঘরে ফিরে অথবা ছুটির দিন সরকারী কোয়ার্টারে আমাদের টোনাটুনির সংসারটা ঠিক আপনার কল্পনার মতই কাটতো । বিশাল ফ্ল্যাটে বিয়ের পর আমদের দুজনের চলতো সেখানে ছোটদের মত কানামছি খেলা,দৌড় ঝাঁপ আর কত মধুর স্মৃতি । রান্নাঘরে আমাকে সে কিছুতেই ঢুকতে দিতোনা কারন আমি ভেতরে ঢুকলেই শুরু করতাম দুষ্টোমি ।গত এক বছর বিদেশে থাকায় দু-পক্ষের জমে আছে পাহাড় সমান ভালোবাসা আর সেইসাথে অভিমান দুজন দুজনকে কাছে না পাওয়ার । অবশেষে আমার ব্যাগ গোছানোর সময় হয়ে গেছে । আর কিছুদিন পর কংগোকে বিদায় দিয়ে দেশের পথে রওয়ানা হচ্ছি ।
আমার জন্য অপেক্ষা করছে একটি প্রিয়মুখ অনেক ভালোবাসা আর অভিমান । অপেক্ষা করছে ৩ জন মহিলা একসাথে (মা, বউ এবং আমার একমাত্র মেয়ে) । কখনো ভাবিনি স্বপ্নে জীবনে এত ভালোবাসা পাবো ।
তাই তো মাঝে মাঝে ভেবে কষ্ট পাই মানুষের জীবনটা এত ক্ষুদ্র কেন?
-----ভালোবাসার তীব্রতাই বাড়ে শুধু
তৃষ্না যে মেটেনা-----
মনকে ভীষনভাবে নাড়া দেয়া পোস্ট টাকে ৫ এর বেশী দেয়া গেলনা ,এই আক্ষেপটা ৫ এর সাথে থাকলো।
ধন্যবাদ আপনাকে ।
সোহানের রোজনামচা বলেছেন:
ভাইরে, পরম সৌভাগ্য যে শ্যালিকা নাই। আর বউ ই আমার প্রাক্তন, ভবিষ্যত সব।
অন্যরকম বলেছেন:
আমি খেলুম না...!!!! মশকারি শুরু করলেন নাকি??হ্যাঁ...? জীবিতদের মরার প্রতি লোভ দেখানো হচ্ছে!
এসব কি? মডুরা কই? (মরতে পারলে এত সুখ দেইখা ত মেজাজ বিলা হইয়া যাইতাছে)!
বাঁচার মত বাঁচতে চাই!
বাঁচতে হলে খেলতে চাই,
খেলার জন্য জিনিস (খেলোয়ার) চাই!
খেলার জিনিস পামু কই?? :-(
@রাগ+ঈ, আপনি ত মানুষ খুবইইই খারাপ! এত লোভ দেখান ক্যান???
মোসতফা মনির সৌরভ বলেছেন:
@আশিক হাসান, ভাল লাগল আপনার কথা শুনে। তাড়াতাড়ি ফিরে এসে সেই অভিজ্ঞতা শেয়ার করুন।@রাগ ইমন আপু, এখন আর ভাল না থাকলেও মন খারাপ করি না।যেকোন ব্যাপার তা সুখ হোক, দুঃখই হোক তা নিয়ে বেশি ইমোশন না দেখালেই হল।কোনটা ভাল থাকা কোনটা খারাপ থাকা, কি দরকার চিন্তা করার। থাকার দরকার, তাই থাকছি। দরকার শেষ...থাকব না।
রাগ ইমন বলেছেন:
আশিক, আপনার ইশক জোরদার এবং অটুট থাকুক ।সোহান , মজা করে বলেছি । আর আমি জগতের শ্রেষ্ঠ দুলাভাইয়ের দুইমাত্র শ্যালিকা হিসেবে তীব্র প্রতিবাদ জানাইলাম । ঃ)
অন্যরকম , লোভ দেখানোর কিছু নাই । আমার বিবাহিত জীবনটা এই রকম বানাইতে আমি প্রতিজ্ঞাবদ্ধ । আমার জামাই বিয়ে করে মরবে না , আমরা দুজনেই দুজনকে সত্যিকারের আনন্দময় বাঁচতে শিখাবো । ঃ)
সৌরভ , দোয়া করছি । কি দোয়া , সেটা আর বললাম না ।
সোহানের রোজনামচা বলেছেন:
রাগ ইমন@ আমি এবং আমার কাজিনরা শালা শালি হিসেবে আমার দুলাভাইদের যে যন্তরনা দিয়েছি, তাঁতে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে আমার শালী নেই। আমিও মজা করেছি।
জয়িতা বলেছেন:
সৌরভ, যেভাবে বলছেন সেভাবে কি সত্যি থাকা যায়?থাকার দরকার বলে থাকছি?ভালো থাকতে চাই বলে অপেক্ষা করছি।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
@জয়িতা, থাকা যায়, নিজের জন্য, নিজেকে ভালবেসে নিজের মত জীবনকে উপভোগ করে থাকা যায়। সুখ দুঃখ যাই আসুক না কেন, সহজভাবে নেয়া। যেন আপনি একজন অতিথি'র মত পর্যবেক্ষণ করছেন সবকিছু।কোন কিছুতেই যেন সমস্যা নেই।যাই আসুক না কেন ফেইস করতে পারা। তবে সবাই পারে না। কারন কাজটি কঠিন।আপনার জন্য নিজে একটি গানের কথা বলছি।@রাগ ইমন আপু, কার কাছে দোয়া করলে? আল্লাহ?উনিতো সেই ছোটকাল থেকে পরীক্ষা করেই আসছেন। কিন্তু রেজাল্ট আর দেন না। মনে হয় এই জীবনে রেজাল্ট দিবেনও না। ঠিক আছে, দেখি কতবার পরীক্ষা দিতে পারি!! বিশ্বাস করি ইটালিয়ান ঐ গানটি "দ্যা সিক্রেট অফ হ্যাপিননেস ইজ টু বিলিভ দ্যাট নো ওয়ান এন্ড নাথিং ইন দিজ ওয়ার্ল্ড বিলংগস টু ইউ"-জয়িতা এটা আপনারও জন্য।
স্বপ্নচারিনী বলেছেন:
ভালোবাসার খুঁটি সুটির উষ্ন বহি : প্রকাশজোসসস.................
৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫
েজবীন বলেছেন:
দলাদলি, খোচানি, সন্দেহ - এগুলো ছাড়া কিছুই দেখা যাচ্ছিলো না ইদানিং।অনেক ভালোলাগায় ভরিয়ে দিয়েছো আপু, হোক না কল্পনা, যাক তবে দিন আনন্দ ধারায়।
৫৫৫৫৫৫৫
অরুনাভ বলেছেন:
কি লিখলা এটা ইমন..... নষ্টালজিয়াতে নিয়ে যেয়ে ফেললা তো একবারে.....
আবার একটা মজার লাইফের লোভ জাগায় দিলা.....
আমি কে বলেছেন:
৫
ফজল বলেছেন:
রাগ@পৃষ্ঠে পঞ্চ ঢিল। অতি প্রাঞ্জল বর্ণনা।হৃদয় নিংড়াইয়া সুখোত্তাপ পাইলাম। উত্তম হইয়াছে। সোহগ শোভিত ঘটনা পঠন করিবার পর হইতে হৃদয় মহাশয় এরূপ ঘটনা সংগঠনের নিমিত্তে একেবারে চনমনাইয়া উঠিয়াছে। পৃষ্ঠাদর চাহিয়া কত প্রহর কাটিয়া গিয়াছে তথাপি তাহার বরাদ্দ বিশেষ একটা হইয়া উঠে নাই। অবশ্য এই চাহিদার বার্তা জানাইবার প্রচেষ্টাও চালাইবার প্রয়াস ছিলো না। এক্ষণে মনে হইতেছে - ইহার প্রকাশ প্রয়োজন। ধনিয়াপাতা সরবরাহ জোরদার করিলাম এইরূপ একখানা ঘটনা অংকনে। অনুভূত হইতেছে অনুরূপ কিছু জীবনে অতীব প্রয়োজন।
রাগ ইমন বলেছেন:
মৈথু, তোমার বানী বুঝতে আমার এখন থেকে পপি গাইড লাগবে । (বাই এন এক্সপার্ট হেডমাস্টার) সোহান , শালী আর গালী , নাহ থাকলে খালি ।ঃ)
জয়িতা , বেশির ভাগ এই ভাবেই থাকে । "আমরা জীবনযাপন করি না , করি প্রথাযাপন।"
সৌরভ, আপনি ভালো থাকলেই হলো । আপনার শেষ কথাটা কঠিন ফিলোসফি।বেশির ভাগ মানুষই এইভাবে ভাবতে পারে না ।আর যখন বুঝে ফেলে তখন হয় শান্তিময় নির্বান পেয়ে যায় , নয়ত আত্মহত্যা করে । এই সত্য সহ্য করা খুব কঠিন ।
স্বপ্নচারিনী , অনেক ধন্যবাদ।
জেবীন , ভালো লাগলে আমারও ভালো লাগে।
অরু, লোভ তোমার সব সময়ই থাকে ।ঃ)
আমি কে, ঃ)
ফজল, সত্বর ব্যবস্থা করো । "সময় গেলে সাধন হবে না" ।
এইটা কল্পনা
কিন্তু জল্পনা -
সময় অল্প না? "
আমার কাছে তো রিয়েল লাগলো

ভাই আপনে তো দেখি এই দুখি এই সুখি
দারুন লেখার জন্য দেরিতে হলেও ধন্যবাদ।
৫
কেমিক্যাল আলী বলেছেন:
অলস ভোরের ভাবনা টা জটিল হইছে,
মোসতফা মনির সৌরভ বলেছেন:
"আপনি ভালো থাকলেই হলো । আপনার শেষ কথাটা কঠিন ফিলোসফি।বেশির ভাগ মানুষই এইভাবে ভাবতে পারে না ।আর যখন বুঝে ফেলে তখন হয় শান্তিময় নির্বান পেয়ে যায় , নয়ত আত্মহত্যা করে । এই সত্য সহ্য করা খুব কঠিন ।"আসলেই আপু, তাইতো কেমন আছি আর জানার চেষ্টা করি না। জ্বালালাম অনেক। ভাল থাকবেন।
রাগ ইমন বলেছেন:
ছায়ার আলো , লেখা তো লেখা রে ভাই । সব কি আর আমি ? কেম , ঠ্যাং কু ।
সৌরভ , আমি তো জ্বলি নাই । ঃ)
রাগ ইমন বলেছেন:
সৌরভ , দেখেন চেষ্টা করে।আমি তো অদাহ্য পদার্থ ।
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
ভাল লাগছে ... আর মন খারাপ হইছে একটু :-(
মোসতফা মনির সৌরভ বলেছেন:
@রাগ ইমন আপু, মেইল এড দেন। জ্বালানো শুরু করি। হা হা হা হা...
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
রোজা রমজান কালে কি দিল ?? বলতে গেলে জামাত খারাপ। নাউজুবিল্লাহ্ । হে আল্লাহ্, অবুঝেরে বুঝ দাও, হেদায়েত দাও। আমিন
@রাগিমন: আপনের কল্পনা সার্থক হউক!
রাগ ইমন বলেছেন:
সৌরভ দাদা , হালে জল পাবেন না বোধ করি । তাও চাইলেন যখন , কিংশুক, মন খারাপ কোরো না, সব ঠিক হয়ে যাবে। ইজি থাকো ।
শারফুদ্দীন , সাঈদীর ওয়াজ অন্য কোথাও মারো।
রাশেদ, আমারে বাও ডাকলা? নাহ , ছেলেটা আদব লেহাজ জানে । ঃ)
নাদান, সংক্রামক না তো? ঃ)
মানুষ , বুঝছি, এই জন্যই তো পাশে ডার্লিং ! তাই না?
ছায়ার আলো , সবই আল্লাহর ইচ্ছা ।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
আপু দেখি ট্রাই করে কি হয়....।
রাগ ইমন বলেছেন:
প্রচারেই প্রসার । @ সৌরভ
রাগ ইমন বলেছেন:
মাসুম, মাসুমারে সালাম । তুমি কি লেখা ছেড়েই দিলা? মিমিমিশি , এইডা কি? নাম তো ঝাক্কাস ।
শওকত হোসেন মাসুম বলেছেন:
লেখা পইড়াই তো কুল কিনারা পাইতাছি না.জলপাই যুগে লেখার চাকরি কইরা যুইত পাইতাছি না। কি করুম বুঝতাছি না। তাই লিখতাছিও না।
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
জন্মসূত্রে মুসলমান বলিয়া দাবী করিতে পার ; কিন্তুক একজন মুসলামনের কতটুকুন নিজের ক্বলবের মধ্যে প্রবেশ করাইতে পারিয়াছ তাহা নিয়া যথেষ্ট সন্দেহ হইতেছে। রবিন্দ্র জয়ন্তী তে আমার টিপুক লাগাইয়া রমরমাইয়া অংশ নিতে পারি কিন্তু সাঈদী সাহেবরে তার প্রাপ্য সম্মানটুকু দেখাইতে আমাদের ভদ্রতার সাদা চাদরে পিঁচকুনি পড়ে। বাহ্ মুসলমান বাহ্,, আর কতকাল পদতলের যাঁতা খাইবা ?????
ইেলারা বলেছেন:
ভাল লাগল
অমিত আহমেদ বলেছেন:
ভাল লেগেছে
রাগ ইমন বলেছেন:
এই ভোরটা সত্যি হবে না ?
রামতারু বলেছেন:
কোরেন কি ? এরকম বর্ননা আর দেবেন না । ছি
নক্ষত্রের কান্না বলেছেন:
অনেক পরে পড়লাম। অসাধারন লাগল।
সাইফুর বলেছেন:
এন্টিক পোষ্ট
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























এইটা কল্পনা
কিন্তু জল্পনা -
সময় অল্প না?
___________
এখন নিরবতা
নিবিড় কত কথা
লেগেছে মলিনতা
তবুও আশারতা !
(সবই কি অসারতা ?)