স্বপ্ন টুকুন তোমার তালুতে স্থির
মোহন আপন গোপন স্রোতসিনী
গহন দহনে নিরলস বিকি কিনি
বাহুতে নবীন পরশে শিথিল কেহ
সমর্পনে নিরব রহিলো দেহ
মৃদু আলাপনে বহিছে ফল্গুধারা
তোমাতে আমাতে ফাল্গুন দিশেহারা
অধীর অধর চাতকী চকোর ক্ষনে
চুপিসারে হারে জয়িতা কুঞ্জবনে
অন্ধ করেছো আলোকিত মোহ রাতে
নিমজ্জনের সংকুল করাঘাতে
কপাটে বাঁধন সতেজে খুলিবে যদি
তৃষিত মরু আজ ভরে হলো নদী
দাও দ্বিধাহীন মত্ত আকুল বন্দী
নাও সীমাহীন নন্দিত প্রেম সন্ধি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

