আজকে সবার ব্যস্ত দিন
ঈদের আগের কাজ রয়েছে
কেউ বা নিছে আগাম ঋণ
কেউ বানালো ঈদের নাটক
কেউ বা খাবে ইফতারি
কেউ খুলেছে পুরান প্রেমের
হিসাব কষার দিগ দারি
কেউ গেলো লাস্ট ঈদের শপিং
মাছ মাংসের বাজার ক্ষয়
কেউ ভাবছে ঘুমিয়ে নেই
রাতের নামায মিস না হয়
পার্লারে কেউ ওয়েল ম্যাসেজ
প্যাডি , ম্যানি, ফেইস আর সব
নিচ্ছে ঘষে নিচ্ছে মেজে
সুন্দরীদের মহোৎসব !
আমার একা লাগছে কেন?
ঈদ বাজারে টানছে না
উৎসবের এই ডামাডোলে
কান্না কেন থামছে না !
কি হারালো, কি পাইনি?
শূন্য কেন হৃদ নদী
ভাবছি একা ভাগ্য রেখা
জবাব এবার দেয় যদি!
সবার আমি বন্ধু ভীষন
ডাকলে ছুটি কাজ ফেলে
প্রেম ভেঙেছে , বাপ মরেছে
বউ হয়েছে বিটকেলে
দাঁতের ব্যথা , মনের কথা
ভুলের , পাপের গল্প আর
কান্না ভরা দুখের কাহন
নেই তুলে ঠিক এ সরকার
সবাই আমার প্রিয় তো
তাই কেউ দায় নয় , দায়িত্ব
এমনি করেই ভালোবাসি
সবার আমি স্থায়ীত্ব
কেউ রাখে , কেউ যায় ভুলে
আর কেউ করে খুব বদনামী
তবুও যাই ভালোবেসে
এমন বোকাই এই আমি
জানি আমার ভাগ্যেও নাই
আমার মতন বন্ধু কেউ
মাটির মতন যাই সয়ে সব
উথাল পাথাল জীবন ঢেউ
মানুষ আমি পাথর মতো
একটুও নেই সন্দেহ
কিন্তু মানুষ ! পাথর তো নই !
নেয় না মনে আর কেহ !
আমার দেহ, আমার হৃদয়
আমার শ্রবন , রাত গুলো
সবার দহন ছাই হলে পর
ফেলতে আমি হই কুলো
রাগ কোরো না , তোমরা সবাই
দোষটা আমার বন্ধু গণ
আমার ও যে লাগতে পারে
কাউকে, আমি নই চেতন।
যার জন্য কেউ জাগে না
আমিই জাগি ঘুম ফেলে
আমার জন্য এক বারো কি
জাগতে চাও না, এই ছেলে ?
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




