অশান্ত এই দুচোখে যা দেখি অচেনা
সময় এসে চলে যায় ঘড়ির কাঁটায় ব্যস্ততায়
তুমি আসবে বলে তাই পথ চেয়ে থাকি অস্থিরতায়
বলো তুমি এমন কেন
একবার দেখে যাও
যদি এসে চলে যাও , আমি আছি যাবো না কোথাও ! )
কষ্ট গুলো খাচ্ছে ধুলো
বলছে রেগে যাতা
পড়ছে ঝরে , হচ্ছে গুড়ো
সময় সুতোয় গাঁথা
এমন করে যাচ্ছে ছড়ে
মলিন বইয়ের পাতা
অংক গুলো মিলিয়ে ফেলা
শেষের ক্লাসের খাতা ।
তোমার হাতে , তোমার ঠোঁটে
রোদেল চুমুর ছোঁয়া
বিষন্ন সব ময়লা রাতের
অন্ধ যাবে ধোয়া !
(রোদ জ্বলা এই দুপুরে অস্থির লাগে আমার এ মন
আবেগী এই মনে আজ মৌনতার আয়োজন
আলোছায়ার মায়াতে মোহনীয় এই শূন্যতা
তুমি আসবে বলে তাই হবে স্বপ্নের সবই পূর্নতা )
আমি শস্য হবো বলে মাটিতে নেমেছি
আমার চিবুক ছুয়েছে তোমার নিঠুর উঠোন
আর মাথা উঁচু করে দাঁড়াতে পারি না
বলতে পারি না "না" নিতান্ত অবহেলায়
যদিও তুমি কত সহজে ফেরো একাকী আনন্দ ভুবনে
আমি মিশে যাব বলে মাটিতে নেমেছি
তোমার দেওয়া আগুনে ছাই ছাই , গুড়ো গুড়ো
এক সময় আমার চোখের জলে সেচ হবে
আমার হাড় মাংসে গজাবে নতুন বীজ
তুমিও কেটে নেবে আরেক বার সতেজ আগ্রাসনে
পিষে ফেলবে তোমার অস্থির আকাঙ্খায়
দলিত মথিত আমাকে হয়ত আকার দেবে তোমার ভুবন
আরেক বার প্লাস্টিকে মুড়ে নেবে ভোগের বাজারে
কফির কাপের পাশে এক টুকরো মেরি বিস্কিট
তোমার মেরিকে ম্যারি করবে তুমি?
আরেক বার গুড়ো গুড়ো হয়ে বাতাসে ওড়ার আগে
তোমার ঠোঁট ছোব
কফির আগ্নেয় তাপে পোড়ার আগ প্রহরে তোমাকে পাব
সেই তুমুল পাগল ভালোবাসায় আমি শস্য হবো !
(বিকেলের এ প্রহর কাটে না অপেক্ষায়
এ সময় থেমেছে তোমারই শূন্যতায়
তারা গুলো রাত ছুঁয়ে তোমাকে পথ দেখাবে
আমার এই প্রার্থনা কি ভাবে তুমি ফেরাবে
তুমি যদি নাই আসো অপেক্ষা শেষ হবে না
তুমি যদি নাই আসো এই রাত ভোর হবে না )
তুমি কি জানো তুমিই সেই ছেলেটা?
তুমি কি জানো এই কবিতা তোমার জন্য ?
তুমি কি জানো ,জানো না?
না জানলে আমার বড় কষ্ট হবে
আমি যে অভিমানী ঘুনে একটু একটু করে ঝরে যাব
তবু ঠোঁটের পাপড়ি মেলে বলতে পারবো না ।
কিছুতেই বলা হবে না তোমাকে
একবার ,ভুল করে হলেও , কষ্টের বিষ ভুলে
"ছেলে তুমি আমার হবে?"
( বলো তুমি এমন কেন
একবার দেখে যাও
যদি এসে চলে যাও , আমি আছি যাবো না কোথাও )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

