আমার প্রিয় পোস্ট

পরিবর্তনের জন্য লেখালেখি

বিশ্বাস করো , আজ তোমাকেই চাইতাম

০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০০

শেয়ারঃ
0 1 0

খুব কি জানতে ইচ্ছে করছে আমি কেমন আছি ?
তাহলে দাঁড়াও বারান্দায় , আকাশটাকে দেখো ।

বিশ্বাস করো , তোমার সব কাজ ভুলিয়ে আজকে ঠিক বাইরে যেতাম ।
তুমি কি খুব বেশি ব্যস্ত ?
হতে পারো , তবু আমাকে না করা তোমার উচিত হতো কি !

বিশ্বাস করো , আজকে " চোখে চোখ" রাখতাম আমি ।
হয়ত দিওয়ানা , বেগানা হয়ে "জানে জানার" হাত ধরতাম ।

বিশ্বাস করো , আজ তোমার শুকনো ঠোঁটে ফুল ঝরাতাম ।
তোমার চোখে অধর ছুঁইয়ে স্বপ্ন দিতাম ।
আজ হয়তো তোমায় ছুঁয়েই দিতাম!

বিশ্বাস করো আজ আমি হতাম সম্পূর্ণ নত
বিশ্বাস করো আমি আজ রই আমূল বিক্ষত
বিশ্বাস করো আজ আকাশ মেঘের পিছু
আমিও উদাস ভীষন , বলার নেই কিছু ।

আমি আজ প্রেম করতাম ।
যদি, গুলশান মোড়ের আলিশান ফুটপাথে শিশুটি না থাকতো ।
যদি , আমার জানালায় ক্ষুধার্থের আকুতি মাথা না কুটতো ।
যদি , আমার দেশ মাতৃকা শ্বাপদের গ্রাসে নির্বীজ না হতো ।
যদি, রাহেলারা আমার করোটি জুড়ে নিঃশব্দ চিতকার না করতো।
যদি, মুক্তিযোদ্ধা আপনজনেরা বিচারের আশায় অসহায় না কাঁদতো ।
যদি, শকুনের নখরে মেয়েলী লাশগুলো কথা মনে না পড়তো।
যদি , ভাতের জন্য সেলিনারা দেহ না বেঁচতো।
যদি , তীব্র অভিমান নিয়ে তীর্থরা বিষ না খেতো ।
যদি ,
আমি মানুষ না হয়ে অন্য কিছু হতাম ।

আমি কবি নই প্রিয় ।
আমি নই গল্পকার।
আমি প্রবন্ধ লিখি না ।
আমি নাটকে কাঁচা ।
আমি ভালো প্রেমিকা নই ।
আমি স্রেফ মানুষ বলেই বলছি ,

যদি আজ কাছে আসো ,
তোমার কাঁধে মাথা রেখে দুদন্ড চোখ বুঝবো ,
যদি বৃষ্টি দাও , আমি আগুন দেব ।
যদি হাত দাও তবে মিছিল দেব ।

যদি পাশে থাকো
আমি জাহান্নামে যাব ,একটা নতুন বিপ্লবের আশায়!

Stuck in a moment

Im not afraid of anything in this world
Theres nothing you can throw at me that I havent already heard
Im just trying to find a decent melody
A song that I can sing in my own company

Youve got to get yourself together
Youve got stuck in a moment
And now you cant get out of it
Dont say that later will be better
Now youre stuck in a moment
And you cant get out of it

I will not forsake the colours that you bring
The nights you filled with fireworks, they left you with nothing
I am still enchanted by the light you brought to me
I listen through your ears, through your eyes I can see

And you are such a fool
To worry like you do
I know its tough
And you can never get enough
Of what you dont really need now, my, oh my

Youve got to get yourself together
Youve got stuck in a moment
And you cant get out of it
Oh love, look at you now
Youve got yourself stuck in a moment
And you cant get out of it

I was unconscious, half asleep
The water is warm till you discover how deep
I wasnt jumping, for me it was a fall
Its a long way down to nothing at all

Youve got to get yourself together
Youve got stuck in a moment
And you cant get out of it
Dont say that later will be better
Now youre stuck in a moment
And you cant get out of it

And if the night runs over
And if the day wont last
And if our way should falter
Along the stony pass
Its just a moment
This time will pass

স্টাক ইন এ মোমেন্ট - ইউ টু

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আক্ষেপিতা ! ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০২
সাইফুর বলেছেন: আসলাম...পড়লাম....
২. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০৩
নিরব কথা বলেছেন: ৫
অসম্ভব সুন্দর
৩. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০৩
রকি ভাই বলেছেন: সরি, আমি আপনার লেখা পড়ি না, তাই আপনি আমাকে আজকে চাইতেন না
৪. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০৮
অন্যআনন বলেছেন: দারুন একটা টুইস্ট আছে ইমন! দরকার ছিল..দরকার ছিল!
৫. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০৯
মো: আতিকুজ্জামান লিমন বলেছেন: ভাই আপনার অসম্ভব সুন্দর কবিতা দেখে কবিতা লিখতে ইচ্ছা করছে, কিন্তু আমাকে দিয়ে কবিতা লেখা বৃথা চেষ্টা। বেষ্ট অফ লাক।
৬. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:১২
রকি ভাই বলেছেন: ভাই না, বইন @ব্জ?্বমা: আতিকুঞ্চজ্জামান লিমন। এই নাম কি বাপমা আকিকা দিয়া রাখছিলো ?
৭. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:১৬
সামী মিয়াদাদ বলেছেন: প্রথমে বেশ খুশী হইছিলাম....পরে এতগুলা "যদি" দেইখা দইমা গেলাম....
সত্যিই আজ যদি কেউ পাশে থাকতো.....যদি ঐ "যদি" রা না থাকতো....কত আক্ষেপ আমাদের!!!...আর কতকাল বয়ে বেড়াতে হবে....?

মিটিংএ আইলে আপনার লগে দেখা হইতো আপুনি....আপনেরে দেখার বড়ই সখ...আরেকটা সখ আপনের বাবারে একখান সালাম করার....তারপর তাঁর কাছে যুদ্ধের গল্প শুনার....
৯. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:১৮
রাগ ইমন বলেছেন: সাইফুর, উত্তর দিলাম। খুশি হলাম।
নিরব কথা , এলোমেলো ভাবনা , সত্যি ভালো লেগেছে ?
রকি ভাইজান , আমি আপনাকে চাই না। মানে ব্লগের বাইরে চাই না। ঃ)
অন্য আনন , তোমার গান মিস করেছি । ধুরু! আজ গান করবে কোথাও ? খুব ইচ্ছে হচ্ছে , গান শুনি । একদম খালি গলায়, খোলা মেলা কোথাও!
১০. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২০
রসের হাঁড়ি বলেছেন: অবিশ্বাস্য সুন্দর!
৫!!!!!
১১. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২১
অন্যআনন বলেছেন: মেঘ থম থম করে , কেউ নেই...
জল থৈ থৈ তীরে, কেউ নেই...
আঁধারের নেই যে পারাপার...
তুমি আমি সব একাকার!!....
১২. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২২
রাগ ইমন বলেছেন: লিমন, আপনি যে আপনার নামটা লিখতে পেরেছেন , এতেই নোবেল প্রাপ্তি নিশ্চিত । ঃ) ধন্যবাদ । মডুরে বলেন , নামটা ঠিক করে দিতে ।

সামী , এই জন্য এইটার নাম আক্ষেপিতা , খেয়াল করো নাই? ঃ) হবে নে দেখা । এই ধরায় ধরা তো খাবই একদিন না একদিন!

অচু , কি কয়?
১৬. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪১
লাল দরজা বলেছেন: তোরা দেখ
তোরা দেখ
তোরা দেখরে চাহিয়া
রা.ই কোবতে লিখছে
সাবটাইটেল লাগাইয়া।

হা ভাই,
ইহাকেই বলে
বাংলিশ কবিতা।
বিশ্বে এই প্রথম
ঝরঝরে এক দম
লিখেছেন সেই জন
রাজাকার খেদানো
আবেগে তাড়ানো
আমাদের
এ্যংরী ইমন।

ভালো লাগছে, শু.ভ.কা.ম.না ।
১৭. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৪
মানুষ বলেছেন: কি বলব, মাইন্ড ব্লোইং। প্রিয় পোষ্টে রাখলাম
১৮. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৯
রোদ্দূর মিছিল বলেছেন: অসাধারন কবিতা। প্রিয় পোষ্টে যোগ করলাম।
১৯. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫২
রাগ ইমন বলেছেন: রসের হাঁড়ি , এমন উপচানো প্রশংসা ! পিপড়ে লাগবে তো ! ;)
অন্য আনন , ঠিক।
সামী , হাম ম ম ম
সিঁদুরে মেঘ , আজ তো ছাই রঙ !
মাথু , কেন?
লালু , দুই লাইন বেশি বুইঝো না (খাইয়ালামু)
মানু , কি খালি লজ্জা দেও । তুমি কত্ত ভালো লেখো (আম্মাআআ)
২০. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৩
একরামুল হক শামীম বলেছেন: আজতো চলে যায় নি তবে কেন এই চাইতাম আকুতি
মুছেতো যায় নি প্রিয়তার স্মুতি তবে কেন ফিরাবার এত মিনতি?
২১. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৭
রাগ ইমন বলেছেন: রোদ্দূর মিছিল, আজ কই তুমি?
দেখো না কেমন ধুর ছাই ভূমি
এদিকে নীল নেই , ওদিকে চুন
কাঁদছে নিরবতা , অচেনা ধুন
কখনো পুড়েছো কি রোদে না বলে ?
আমাকে রোজ পোড়ে মেঘারা জলে !
২২. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৯
সিঁদুরে মেঘ বলেছেন: আরও রং আসবে। না না রঙ্গে।
২৪. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০২
রেনেসা বলেছেন: কবিতা বুঝি না, মন্তব্য দেখে বুঝলাম খুব ভাল কবিতা।

এখন থেকে কেউ ভাল কবিতার কথা জিগ্যেস করলে এইটার লেখক ও এই কবিতার কথা বলবো।

কবিতাটা কি নির্মলেন্দু টাইপ হয়ে গেছে?
২৫. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০৪
রাগ ইমন বলেছেন: শামীম ,

লিখখা হ্যায় যিস কিতাব মে
কে ইশক তো হারাম হ্যায়
হুয়ি ওহি কিতাব উয়ো

নামাযে বসে না সে
রোযায় মন নেই
মদ কি অন্যতে
দ্বিধারা কোন নেই
কিন্তু যদি বলি
হৃদয়ে কার নাম?
বলবে মৃদু হেসে
প্রণয় ? তো হারাম!
২৬. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০৬
মাথামোটা বলেছেন: আপা মাঝে মাঝে আপনের লেখার প্রশংসা করতে লজ্জা লাগে, যদি কম হইয়া যায়!
এরলিগা শুধু ৫ দেই।
২৭. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০৮
রাগ ইমন বলেছেন: সিঁদুরে মেঘ , পুড়বো বলছো ?
দ্বিধা , কৃতজ্ঞতা ।
রেনেসা , এমন করলে দুদক আমাকে ধরবে
নির্মলেন্দু গুণ ! হায় হায় ! কি বলে!
২৮. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১০
মাহবুব সুমন বলেছেন: পড়লাম।
রাহেলার কথা লিখেছেন , সেটা নিয়ে কিছু করার চেষ্টা করছি। আশা করি পাশে দাড়াবেন ( কথায় নয় , কাজে )
২৯. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১৩
রোদ্দূর মিছিল বলেছেন: "কখনো পুড়েছো কি রোদে না বলে ?
আমাকে রোজ পোড়ে মেঘারা জলে "!
অসাধারন। জবাবটা লিখে আলাদা পোষ্ট দেবো। একটু ব্যস্ততা কাটিয়ে উঠি।
৩০. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২৬
সিঁদুরে মেঘ বলেছেন: আমি পুড়ছিলাম...পুড়ে ছাই হয়ে গেছি...শব্দছটায়।
৩১. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৩১
রাগ ইমন বলেছেন: মাথু , আশে পাশের মানুষ প্রশ্ন করছে , আমি হঠাত বেগুনি হয়ে গেলাম কেন !
সুমন ভাই , যোগ দিয়েছি তো , দেখেন নাই ?
রোদ্দূর , অপেক্ষায় রইলাম।
৩২. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৫
রাগ ইমন বলেছেন: সিঁদুরে মেঘ , তুমি লালিমা জানো ?
ইঁদুরে প্রেম বলে কিছু কি মানো?
নিরবে আসে বাটে
না থেমে শুধু কাটে
স্মৃতির দাঁতে ধরে বুকের সোপান ও।
জমিনে চেয়ে দেখো , আমূল কোপানো !
৩৩. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৭
মাহবুব সুমন বলেছেন: কথায় অনেকেই দিয়েছে কিন্তু কাজের সময় পাওয়া যাইতেছে না এইটাই সমস্যা !!
যদি দেখা যাইতো এই ক্যাম্পেইনে যোগ দিলে ২ টা টাকা পাওন যাইতো বা বিশাল কোনো ব্যক্তিত্বের সাথে ছবি তোলা যাইতো বা বিশাল পাবলিসিটি হইতো বা ব্যবসা বা চাকরিতে সুবিধা পাওন যাইতো তবে পাব্লিকের অভাব হইতো না। গরীব মানুষের কেসতো তাই পাব্লিকের দরকার নাই সময় নস্ট করার।
ধন্যবাদ সাথে থাকার জন্য। সামনে বড় কাজ আসবে তখন দেখা যাবে কে থাকে আর কে না থাকে !
৩৪. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৪০
উদাসী স্বপ্ন বলেছেন: i saw a girl
walking in white frolk
holding a red lollipop
i am serching my heart in a dry dock.

i follow her steps
where she goes i wanna see
but she suddenly look back
i have got the feelings she hates me.

no one is so cruel like head nun
doesn't have the feelings to make fun
i will ride a long drive with her
smile so wild under the wild sun.


will you with me?

রা.ই.(ঐশ্বরিয়া না কিন্তু), মনে কইরো না এই কাব্য খানা আমি তুমার লিগা লেখছি, এইটা লেখছি আমার পেয়ারা খালেদার লিগা!
খালেসু তুমি আজকা কৈ?
৩৫. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৫
সিঁদুরে মেঘ বলেছেন: জানিনা প্রেমের রকম ভেদ,
জানি প্রেমে নাই কোনো ভেদাভেদ,
তবে যদি দেখি কঠিন উপমা,
পালাবো এখুনি,আর আসবো না।
৩৬. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৫২
জয়িতা বলেছেন: রা.ই, এক কথায় অসাধারন।এমন দিনে তারে বলা যায়......
৩৭. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৫
উদাসী স্বপ্ন বলেছেন: জয়িতা, খালেসু কৈ? তার লগে দুইটা বাতচিত করুম?
৩৮. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১১
জয়িতা বলেছেন: উদাসী, খালেসুরে দেখলাম নাজির চাইল থুক্কু শাইলের লগে ফুলার রোডের সামনে বাদাম খায়।হাত ধইরা কইলাম।তোমার কপালে আগুন।তুমি আবার কাইন্দ না, মানু খোকারে কও তোমারে চকলেট দিব।
৩৯. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১১
রাশেদ বলেছেন: রাগু, জটিল হইছে।
৪০. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৭
বিষাক্ত মানুষ বলেছেন: কি আর কমু !!!
জবান বন্ধ ... হাতে ৫
৪১. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৪
অরুনাভ বলেছেন: মাথা জ্যাম ছিল....তোমার লেখা পড়ে মনে হয় মাথাটা খুলছে....
৫ সুন্দর লেখা....
৪২. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১১:৪৭
রাগ ইমন বলেছেন: উদাসী , এক বারের জন্যও ভাবি নাই এই কবিতা আমার জন্য । কোয়ালিটি একটু বেশি ভালো । জাঝা !

মেঘ , না গো , এমন করে যেও না চলে !
বার বার এসো ফিরে এই ব্লগের কোলে । ঃ)

জয়ি , কাকে বলবো ? সে যে দূর , অনেক দূরে !

ড়াষূ , পাংখা !

বিমা, মুসলমানের এক জবান । ;)

অরু , জ্যাম থেকে জেলী হইলো ?
৪৪. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:০৯
অরুনাভ বলেছেন: জ্যাম থেকে জেলী হয়েছে এবং মারমালেডও আছে.....
৪৬. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১:৪৮
আরিফুল হোসেন তুহিন বলেছেন: নষ্ট সময়ে,
ব্যর্থ জীবনান্দদাশরা কাঁদে,তীব্র,মোচরানো,কষ্টে;
বেইজিং এর পথে,স্টীম রোলারের নীচে ঘুমানো,
বিপ্লবী ছাত্রদের কোমলাস্থি ভাঙ্গনের শব্দে !
আজকাল বনলতা সেন,মলিন মলাটের বইয়ে,
মানবতাবাদীদের মত অন্তরীন!!
কলকাতার ট্রামে কাটা কবির অর্থহীন লাশ ।
উপমা গুলো,মানবীয় জন্জালে,নোংরা,যেন নেড়ী কুত্তা!
জেমস জয়েসের ,পাচমিশেলী কাব্যের মত কম্পমান,
গিটারের,রং রং সুরের জান্তব রং এর হৃদপিন্ডটা,
অলস হয়ে ভাসে,মনুষ্য বর্জ্যে ডোবা বুড়িগঙ্গায়!
ইউলিসিস দমআটকে,নীল বিষের,মৃত্যু পায় ।
১৯১৬-১৭ এর,
বিশ্বযুদ্ধের গ্যাস,যাতে ফুসফুস জ্বলে গলে,
ট্রাকচাপা থ্যাবড়ানো ময়লার মত,মুখ নাক
দিয়ে,অন্ধ কান্নার মত বেড়িয়ে আসত,
ঠিক এইভাবে,মরে গলে পচেছে,
এরিক মারিয়া রেমার্কের অভ্যন্তর ।
তার নীলচে কলো ভুতের চিত্কার শোনা যায়,
তিরকিত,ফালুজার,জল পানি হীন,মরুতে
"এয়ারফোর্স ওয়ান","মেরিন","গনতন্ত্র","wmd" আর মৃত্যুর "হাস্যকর" উত্সবে ।
আমরা মরে যাইনি,তবে ভুতেরাই সর্বাধিক সুখী,
বাস করে না তারা নষ্ট,পরজীবি সময়ে ।
৪৭. ০৫ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:৩৩
আরিফুল হোসেন তুহিন বলেছেন: ধ্যাত দুইবার লিখলাম তাও ঠিক আসলো না!!!!!
স্যরি,মনে হয় এইটা আপনার ভাগ্যে নাই!!!!!!!!
৪৮. ০৫ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:২৫
ফজল বলেছেন: রাগাপা@বড়ই বেচেইন হইয়াছিল হৃদয়খানি। তাহার মধ্যে আপনার এহেন লিখা যেন জ্বলন্ত অগ্নিতে ঘৃত সঞ্চার করিয়াছে। বড়ই সাধের এই দিলখানি জ্বলিয়া পুড়িয়া অঙ্গার হইতেছে - অথচ নির্র্র্বাপকের কোন সংবাদ নাই। যদি সে একটুখানি নজর করিতো!!!

৪৯. ০৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৫
জুবেরী বলেছেন: 'যদি বৃষ্টি দাও , আমি আগুন দেব ।
যদি হাত দাও তবে মিছিল দেব । '

কবি ধারন করে সময়কে ।
সমাজে যখন অনেক 'যদি'কে উদ্ভব হয় কবিতা তখন প্রখর হয় ।
অসংখ্য ৫
৫০. ০৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:০৯
সুমি বলেছেন: ওরে এ কেমন কথা------
৫২. ০৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১:১২
রাগ ইমন বলেছেন: তুহিন, দারুন!
ফজল , অমৃত ।
জুবেরী , অসংখ্য ধন্যবাদ ।
সুমি ,কেমন কথা ?
এলোমেলো , এলোমেলোই আসলে!
৫৪. ০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:২১
রুধীণ বলেছেন: চমৎকার সমন্বয় । ভাল আছ ?
৫৫. ০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:২৩
সাইফুর বলেছেন: লেখা(পোষ্ট) আসে না কেনো???
আপনি কোই????
৫৬. ০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৪
রাগ ইমন বলেছেন: ষাড় ফু, বহুত খুব।
রুধীণ , ক'দিন নাই হয়ে যেতে হতে পারে । কয়েকটা কাজ এসে ঘাড়ে পড়েছে ।
সাইফুর , এলো তো ।
৫৭. ০৬ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১১
দেবদারু বলেছেন: @রাগ ইমন আপু, আপনার থিম এবং কবিতার এঙ্গেল অসম্ভব ভালো লেগেছে.........৫ অবধারিত.... তবে হিন্দি শব্দের ব্যবহার না করলে কি হতো না?
৫৮. ০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:০৪
মুনিয়া বলেছেন: কথা খুঁজে পাচ্ছি না...
খুব ভালো লেগেছে।
৫৯. ০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৪১
রাগ ইমন বলেছেন: দেবা, ওইটা একটা গানের লাইনের কয়েকটা শব্দ । বুঝতেই পারছো , কাহিনী আছে । ঃ) তা না হলে বাংলা কবিতায় হিন্দী ব্যবহার করি না আমি । যদিও নজরুল বিদেশী শব্দকে যেভাবে কবিতায় মিশিয়েছেন , তার আমি দারুন ভক্ত!

মুনিয়া ধন্যবাদ !
৬০. ০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:০৫
নিজেরআয়না বলেছেন: রাগ ইমন : এতো বড় বড় কবিতা লেহেন ক্যামনে? বড়ই সৌন্দর্য্য??
৬১. ০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৩০
মুকুল বলেছেন: আমারে কেউ একজন চায় না!
*****
৬২. ১০ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৩
মনের কথা বলেছেন: আরে আমার একটা কমেন্ট পড়ে নাই কেন!! আমি তো পোস্ট পড়ছিলাম! আশ্চর্য!
৬৩. ১০ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:১৪
বকলম বলেছেন: ভুখাহু পেয়ারকি
ও জালিম তুম রোটি দিয়া!
দিল তুমহিছে খোয়া
ওর তুমহি নে ভিখারি বানায়া!

(কোন কিছুর সাথেই এর কোনই সম্পর্ক নাই, মনে আইলো তাই ঝাইড়া দিলাম)
৬৪. ১০ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২৫
সারওয়ারচৌধুরী বলেছেন: মাইন্ড ব্লোয়িং নো ডাউট!
৬৫. ১০ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩১
দেবতা বলেছেন: মদনগন্জে গেলে পড়ে, কামকুম্ভীরে ধরবই তোরে
পড়বিরে ফেরে....
আগে সিদ্ধীরগন্জো যাইয়া শেষে,
যাও নিত্যধামে
গুরু তোমারও নামে..
দেহতরী দিলাম ছাড়িয়া ও গুরু তোমারও নামে.....
৬৬. ১০ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৪
রাগ ইমন বলেছেন: নিজের আয়না ,টাইপিং স্পিড বেশি ।
মুকুল , তুমিও তারে চাইও না ।
মনের কথা , এতক্ষনে মনে পড়েছে ।
বকলম ,বহুত খুব ।
সারোয়ার ,ধন্যবাদ । আপনার ভ্রান্তি কাটলো ? বাবা কেমন আছে ?
দেবতা , কিসের যজ্ঞ আঁরি ?
৬৭. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:০৯
অজানা অচেনা বলেছেন: প্রিয়তে + করতে এলাম। অসম্ভব সুন্দর, আগে পড়িনি ক্যান??!!
৬৮. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ৩:৩৯
নরাধম বলেছেন: ব্যান খাইছিলাম তাই এই অসাধারণ কবিতাটায় কমেন্ট করতে পারিনি। এই কবিতাটা এক্কেবারে কেল্লাফতে। অসাধারণ।
ইউ রক্‌, আপু।
৫+ প্রিয়তে এড করলাম।
৬৯. ২২ শে নভেম্বর, ২০০৭ ভোর ৪:০০
রাগ ইমন বলেছেন: ঠিক আছে , নাড়ু ।তোমাকেও পাঁচটা নারিকেল ।
৭১. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:৩৬
রাগ ইমন বলেছেন: ধ্রুব ধন্যবাদ ।

 

মোট সময় লেগেছে ১.০০৭২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
রাগ ইমন। আপাতত রাত জাগা পাখি। দেশের স্বাস্থ্য ব্যবস্থা, নীতি প্রনয়ন (পলিসি মেকিং) এবং নাগরিক জীবন উন্নয়ন নিয়ে লিখছি। এক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ