আমার প্রিয় পোস্ট

পরিবর্তনের জন্য লেখালেখি

মৃগনাভি অথবা ব্যভিচারী শিশ্ন

০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:২৮

শেয়ারঃ
0 0 0

মৃত্যু চিরকাল রয়ে গেলো এক রহস্য গল্প ।

মাঝে তাকে মনে হতো প্রেমময় কিশোর কোন
ঘুড়ি , নাটাই, মাছের চার নিয়ে বৈচি বনে ব্যস্ত আছে ।
অথবা কোন ছেনাল রমনী
কড়ি গুনিনে বলে সে আমায় ধরা দেয় না মোটেই।

সে কালে চেয়েও চাইনি তাকে এখন যতটা চাই ।

এখনের মৃত্যু বুঝি ওয়েস্ট ইনের কল বয় ,
বেতন , ভাতা , প্রভিডেন্ট , গ্রাচ্যুইটি ,
মায় প্রমিত দালালির কন্সাল্টেশন ফি ঢেলেও
সে রয়ে গেলো আমার সাধ ও সাধ্যের মধ্যবর্তী দুর্লভ মৃগনাভি ।

--------------------------------------

লক্ষাধিক বেতনের যুব শিশ্ন যেমন খোঁজে অক্ষত যোনী
পূর্ব পুরুষের সম্পদভার অহং- এ
অ-স্পর্শিত স্তন মধ্য উপত্যকায় হাতড়ায় সাপের মণি ,

পদানত ভূমি গ্রানাইট হলে আমিও খুঁজি কুমার অঙ্গ
আত্মজ গুণসম্ভারে সহস্র ধনী
সদম্ভে। প্রত্যাখ্যাত হবেই যোনী আসক্ত যুবক রঙ্গ ।

কুটির থেকে রাজ প্রাসাদের অলিন্দে ফিরেছো ঘুরে
জনে জনে প্রোথিত আমূল
দিয়েছো অনন্ত সময়ের শুক্রানু জৈবিক অন্তঃপুরে ।

জড় অমরত্ব প্রলোভনে দড় হতে পারে অতি
তবে আমি স্পর্শিত ফুল আর
শত ব্যবহৃত পুরুষাঙ্গ , কেহতেই জানাই না প্রণতি !

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রাগাবিতা ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৭
দেবদারু বলেছেন: @রাগ ইমন আপু, ভয়াবহ সুন্দর কবিতা লিখেছেন!! ৫ আক্রমণাত্ক ভাষা এবং যৌন-বুভুক্ষু পুরুষতান্ত্রিকতার দিকে বৃদ্ধাঙ্গুলির জন্য!!
৩. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৮
এখনও গল্প লিখি বলেছেন: ওয়াও।
রাগ ইমনের প্রত্যাবর্তন
৫ দাও, সফল কর
৪. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৮
মিহির সাঁওজাল বলেছেন: মৃততুর মতো সত্য নিয়ে, যে ব্যভিচারি শিশ্নের গিট্ খুলেছো হে রাগ ইমন, ইহাই যথেষ্ট তোমার সৃষ্টিপ্রাণ জীবিত অবয়বে। বাকি পদাবলী থাকুক পড়ে মরণ নামের সত্যনিষ্ঠ পাগলামীর জন্য।
৫. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৪১
সামী মিয়াদাদ বলেছেন: অপুর্ব.....অসাধারণ.....

আপুনির শরীর এখন কেমন। শুনলাম আপনে দুর্ঘটনাক্রান্ত.....তয় কেউ কোন ফাইনাল খবর দিতে পারলোনা । মাঝে খালি ফালাফালি হইলো হুদাই.....

শইলডা ভালাতো এখন......?
৬. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৩
লাল দরজা বলেছেন: লেখার কথা ছাড়া অন্য কিছু জিজ্ঞেস করতে পারি,
কেমন আছেন?
৭. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৩
তারিক হাসান খান নিপু বলেছেন: প্প্ম্র,

প্প্বমপ্প্ব্লপ্প্ম প্প্বু ..
৮. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৩
রাগ ইমন বলেছেন: হাসপাতাল , বাসা , এবং অমানবিক হইলেও অফিস মিলিয়ে আছি । সময় ও পরিস্থিতির বিচারে এইটা মহাকালের সবচেয়ে প্রতিকূল সময় বসে কিংবা শুয়ে থাকার । অতএব উঠে দাঁড়াতেই হলো । তবে আমার সৃষ্টিকর্তা বড়ই মজার অমানুষ (মানুষ তো না!) । যতটা ভার দেন, তার চেয়েও বেশি দিয়েছেন ভার বইবার ক্ষমতা ।
অনেক কিছুই হতে পারতো । হলে ঠেকানোর বা সামলানোর মত একজন মানুষও কাছে নেই, ছিলো না । একজন ও না। বোধ করি এই জন্যই কিছু হলো না।
যারা ভালোবাসা দিয়েছেন , তাদের কৃতজ্ঞতা ।
যারা ঘৃণা দিয়েছেন , তাদের জন্য ভালোবাসা ।
যারা অবিশ্বাস আর সন্দেহের দোলায় দুলেছেন , তাদের দোল মুবারক।
যারা অপমানিত হয়েছেন , তাদের ক্ষমাপ্রার্থী , ব্যক্তিগত ভাবে আগেই চেয়েছি , এখন প্রকাশ্য দিবালোকেই চাইলাম।
কেমনে কি , সেইটা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে ।
সৌরভ , আমার ছোট বোনের পরিচয় গোপন রাখার জন্য ধন্যবাদ । আর অটো লগ ইন কাকে বলে যারা জানে না , তাদের জন্য একটা "ভাইটি আমার আইটি শেখো" সিরিজের দরকার হবে ।
যাদের সাথে ব্লগই যোগাযোগের একমাত্র মাধ্যম , তাদের কাছে স্রেফ কৃতজ্ঞতা জানিয়ে ক্ষমা চাইছি । কারন খবরটা শুধুমাত্র ব্লগের বন্ধুদের জন্যই ছিলো । অন্য কোন ব্লগারের জন্য নয় ।
যারা বন্ধু নয় , তাদের আমার খবর জানার দরকার কি, তাই না?
৯. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৭
আলী আরাফাত শান্ত বলেছেন: আপূ দ্রুত পরিপূর্ন ভাবে সুস্থ হয়ে উঠূন।৫
১০. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৫১
রাশেদ বলেছেন: ২৫+ কোবতে। আমার পড়া উচিত হয় নাই। (আম্মাআআ)
১১. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৫১
গোপনীয়া বলেছেন: যদি নিজের কবিতা হয়, তাহলে কঠিন।
একসিডেন্টের পর দেখি জটিল কবিতা প্রসব করেছেন।
তা সুস্থ তো পুরোপুরি?
১২. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৫১
পজিটিভ বলেছেন: খুব সুন্দর লিখেচেন। ৫
কে কি বললো তাতে কি যাই আসে।
আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।
১৩. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৫১
স্বপ্নডানা বলেছেন: আমি নতুন রেজিস্ট্রি করেছি "সামহোয়ারে", গতকাল। কিন্তু বিগত কয়েক সপ্তাহ ব্লগটির বিভিন্ন লেখা পড়ে আসছিলাম, সেখান থেকে জেনেছি আপনার দুর্ঘটনা ঘটেছে। আশা করি ভাল আছেন এখন।
১৪. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৫২
সত্যদা বলেছেন: যখন ছুঁয়ে দেবে শীতল তম ষ্পর্শে
হিম নি:সাঢ় দেহ...
সকল অনুভব দেহাতীত
অথচ সবই অনুভূত.. কি অদ্ভুত !!
আনন্দ বিস্ময়... চিতকার করে বলো সবারে..

কিন্তু কি ভীষন নির্লিপ্ততায় সবাই..
ব্যাস্ত অসাঢ় দেহ লয়ে...শেষকৃত্যে
চিতা বা কবরে...

মৃত্যু, মুছিয়ে দিয়ে সব অনাহুত ভাবনা
পৌছে দেবে তোমায় অনন্তে...
১৫. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৭
রাগ ইমন বলেছেন: কানা বাবা , আসলেই , ধুর!
দেবা, বাপ রে , মন্তব্য পড়ে তো চক্ষু কপালে !
এখনও গল্প লিখি, এখনও ব্যথায় কাতরাই , আর শব্দ জলে ডুবে সাঁতরাই । কবিতা হলো ভালো ওষুধ ।
মিহির , কবিতার মত সুন্দর একটা মন্তব্যের জন্য ।
সামী,
কি ভাবে দিবে ? নিজেরা জানলে তো জানাবে ! কালকে রাতের আগে কেউ জানতে পারে নাই কি হয়েছিলো ।
সামী এবং লাল দরজা,

পেইন কিলার প্যাচ বলে একটা দুর্দান্ত জিনিস আছে । নিকোটিন প্যাচের মতই। রক্তে এখন দুই রকমের পেইন কিলার , এক রকমের সিডেটিভ আর সারা অঙ্গে "প্যাঁচ মেরে/ পরে " বসে আছি । এক প্যাচেই কয়েক ঘন্টা নিশ্চিন্তি !

নিপু, প্পজপ্পপঝপজ্রঞ্জ্র ।
১৭. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:০৮
রাগ ইমন বলেছেন: শান্ত , ধন্যবাদ ।
রাশু , তার মানে কি নিয়ে লিখেছি তার কিছুই বোঝো নাই । কি আর করা । পরেরটা পইড়ো ।
গোপনীয়া , নিজের কবিতাই। কবিতা প্রেম থাকলে এই ধরনের মস্তিষ্ক বিকৃতি স্বাভাবিক
পজু, ঠিক কথা । কিচ্ছু যায় আসে না ।
স্বপ্ন ডানা , আছি ভালোই । মেডিকেল সাইন্স বহুত এগিয়েছে !
সত্যদা , কঠঠিইইইইইইইন।
১৮. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:১৫
এখনও গল্প লিখি বলেছেন: রাগ ইমন,
অফিস করতে হচ্ছে শুনে খারাপ লাগল
১৯. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:১৬
পুতুল বলেছেন: আমি স্পর্শিত ফুল আর
শত ব্যবহৃত পুরুষাঙ্গ , কেহতেই জানাই না প্রণতি !
খুব ভাল লাগছে তোমার পোষ্ট দেখে। সুস্থ হয়ে উঠ।
শুভেচ্ছা নিও।
২০. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:১৭
সামী মিয়াদাদ বলেছেন: অফটপিক: আমার একটা রিকোয়েস্ট আছিল মনে আছেনি.....?

আপনার লগে দেখা করার আর আপনার বাবাকে সশ্রদ্ধ সালাম করার। তাঁর কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনার?

আপনার লেখা ভাল লাগে আর আপনি আমার পরিচিত একজন মুক্তিযোদ্ধার কন্যা, তাই এই ভার্চুয়াল বহির্ভুত আব্দার।

ভাল থাকবেন.....
২১. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:১৮
লাল দরজা বলেছেন: কিরে তাইলে ত অবস্থা বেগতিক! কোথায় চাইতাছি জানি না ঠিক, তবে এ মুহূর্তে আপনার আরোগ্য কামনা করছি। যন্ত্রনা মুক্তি কামনা করছি।
সেরে উঠুন, রেগে উঠুন তারাতারি।
শুভেচ্ছা।
২২. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:১৯
মাঠশালা বলেছেন: তাড়াতাড়ি স্বাভাবিক কর্মক্ষম জীবনে প্রত্যাবর্তনের ইঙ্গিত পেয়ে ভালো লাগলো।
আপনার কবিতাটি বেশ মজার।
ভালো থাকবেন।
২৩. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৩০
রাগ ইমন বলেছেন: এখনো গল্প লিখি, ব্যাপার না । সিডার রিলিফ ওয়ার্কে অন্যতম লিড এজেন্সি আমরা । আর কিছু 'সবচেয়ে গুরুত্বপূর্ন' পদের লোক জন চাকরী ছেড়ে গেছে বলে একটু সমস্যা হচ্ছে । আমার দাম নাই , কিন্তু আমার সাইনের দাম আছে ভালো কথা হলো , হাটতে হয় না আমাকে। প্রচুর ঘুমাতেও দিচ্ছে ।

পুতুল , উঠছি তো ! আমার রিকভারি রেট অবিশ্বাস্য । সেইটা ২০০৫ সালেই প্রমানিত ।

সামী , মনে আছে । ঠিক আছে , কিছু ব্লগারকে নিয়ে আব্বুর সাথে বৈঠকে বসার কথা এই ডিসেম্বরেই । সময় মত জানাবো । আমাকে একটা মেইল দিও ।

লালু, ব্যাপার না। শুয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি । তাই ব্লগে । আব্বুর পায়ের শব্দ পেলেই ভাগবো ।
মাঠশালা , মজার ?
মানে কি রকম মজার ?
সকলের শুভকামনার জন্য ধন্যবাদ ।
২৪. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৫
মোসতফা মনির সৌরভ বলেছেন: প্রথম মন্তব্যে কিছু আপত্তিজনক কথা বলা হল আবারও!!!
২৫. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৯
রাতুল" বলেছেন: তুমি সুস্থ শুইনা ভাল লাগলো। ভাল থাইকো।
২৬. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪২
আরিফুল হোসেন তুহিন বলেছেন: সী শার্প,
ভালো হয়েছো,ভালো লাগলো।
আর ভালো রেগেছো,শিশ্নধারীজাতির উপর।ভালো,
আমি জাতিসত্বার প্রতি অন্ধানুরাগবসত ৫ দিয়ে পলায়ন করলাম।
২৭. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৪
রসের হাঁড়ি বলেছেন: সহমত@রাশেদ ভাই!!!
রসের হাঁড়ির পক্ষে এই কবিতার ওপর মন্তব্য করা কঠিন!!!
(চুপি চুপি ৫ দিয়া গেলাম)
২৮. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৩১
মাথামোটা বলেছেন: ৫

ইমু অনেক ভালো লাগল।
এখন কেমন আছ?
২৯. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১২
মুকুল বলেছেন: দিদি, ওয়েলকাম ব্যাক!
*****
৩০. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১৩
সাইফুর বলেছেন: ৫
এই কবিতাটা বুঝতে পারছি.....
এখন কেমনআছেন ইমু আপা..?
আসলেই চিন্তায় ছিলাম.....
৩১. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ৯:২৬
বিষাক্ত মানুষ বলেছেন: ভালো লাগলো আপনাকে দেখে...
কবিতা পড়িনি .. কজ আমি -১৮

(কেউ কথা রাখেনি ..
কেউ কথা রাখে না )
৩২. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১১:২০
দ্বিধা বলেছেন: বিদ্রোহী নারীর বিদ্রোহী কবিতা ।

৩৩. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪৪
অমি রহমান পিয়াল বলেছেন: দুর্দান্ত লেখা। এত দারুণ কবিতা হিংসা জাগায়, অক্ষমতার কষ্ট দেয়। ৫ দিলাম
৩৪. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:২৮
অরুনাভ বলেছেন: চমৎকার কবিতা.....৫....
৩৬. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:৫৯
নির্বাসিত বলেছেন: দ্বিধান্বিত মন নিয়ে লিখছি। একবার ভেবেছিলাম লিখবো না কোন কিছু।
লেখকের স্বাধীনতায় আমি বিশ্বাসী, বিশ্বাসী পাঠকের মতামতের স্বাধীনতায়ও। সেই বোধ থেকেই বলছি। কেন জানিনা ছাপার অক্ষরে আজেবাজে শব্দ পড়তে ভাল লাগে না। মেটাফর বলে তো একটা জিনিস আছেই হাতের কাছে। সব কথা কি সরাসরি বলতেই হবে?

আশাকরি মন্তব্যটি আপনার ভারের বোঝার উপরে শাকের আঁটি হবে না। মন্তব্য মুছে ফেলার জন্য মাউসটি তো রইলোই হাতের কাছে।
৩৭. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৪০
রোবোট বলেছেন: নিরবাসিতর মন্তব্যে ৫।
৩৮. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৩২
রুধীণ বলেছেন: এখন কি অবস্হা ?
হায়রে ডিজিটাল পাতা! হায়রে সামনে এগিয়ে যাওয়া!


৩৯. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৭
রাহুল বলেছেন: আগমন শুভ হোক।ভাল থাকুন ,ভাল লিখুন ....
জটিল লাগল আপনার লেখা।৫
৪০. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৭
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ব্লগে পুনঃআগমনের জন্য স্বাগতম এবং ৫
৪১. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৮
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আপনাকে যে মেইলটা করছি সেইটা পাইছেন???
৪২. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৮
জয়িতা বলেছেন: ওয়েলকাম ব্যাক।ভালো আছ ত?
৪৩. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৩
রাগ ইমন বলেছেন: খারাপ থাকার সময় নাই । আর সহ্যক্ষমতা অসীম । দুইটা মিলায় ভালো আছি ।

সৌরভ , দেখা হলে কান মলে দিও ।
রাতুল , চিনতে পারলাম না , তাও ধন্যবাদ ।
তুহিন, ভুল বুঝেছো । পুরুষদের সাথে কোন মারামারি নাই ।
রসের হাঁড়ি , চুপি চুপি নিলাম।
মাথু , ধন্যবাদ ।
মুকুল , তোমাকেও ।
সাইফুর, আলহামদুলিল্লাহ ।
বিষাক্ত মানব , এইটা আসলে ঐটা না।
দ্বিধা , এর ভিতর নারী পুরুষ পাইলেন কই?
পিয়াল, অরু, তানজিলা - ধন্যবাদ ।
রুধীণ, রাহুল, মুন্না , জয়িতা ,
এখন আগের চেয়ে অনেক ভালো । ঘুমের চেয়ে বড় ওষুধ নাই।
মুন্না পেয়েছি । পরে জবাব দেব।

রোবোট , আপনাকেও ৫।
৪৪. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৭
রাগ ইমন বলেছেন: দ্বিধান্বিত মন নিয়ে লিখছি। একবার ভেবেছিলাম লিখবো না কোন কিছু
----- খুব ভালো করেছেন লিখে । আমার ব্লগে যে কোন সত্যি অনুভব লিখতে কখনোই দ্বিধা করবেন না । ভালো সমালোচনা পাওয়াটা একটা দুর্লভ সৌভাগ্য ।


লেখকের স্বাধীনতায় আমি বিশ্বাসী, বিশ্বাসী পাঠকের মতামতের স্বাধীনতায়ও। সেই বোধ থেকেই বলছি। কেন জানিনা ছাপার অক্ষরে আজেবাজে শব্দ পড়তে ভাল লাগে না।-------

সহমত ।

মেটাফর বলে তো একটা জিনিস আছেই হাতের কাছে। সব কথা কি সরাসরি বলতেই হবে?---- সব কথা নয় । তবে এইখানে যা বলতে চেয়েছি তা আর কি ভাবে বলা যেত , আমি জানি না।

আমার লেখাকে আমি কবিতা দাবী করি না , দেখেছেন খেয়াল করে? বলি রাগাবিতা । আর "রাগাবিতা" হলো , রাগ ইমন নামক একটা সত্ত্বার "আন সেন্সর্ড আন এডিটেড অনুভব" । তার পর ও কোন কোন শব্দের বেলায় আপত্তি আছে , বললে ভালো করে বুঝতে পারতাম।

শব্দ চয়ন ও শালীনতার সংজ্ঞা , দৃষ্টিভঙ্গী আপনার আর আমার ভিন্ন হতেই পারে । কিন্তু , আপনি আমার চেয়ে অনেক বড় মাপের লেখক। গদ্য ও পদ্যে সব্যসাচী । আপনার কাছ থেকে শেখার আশা নিয়েই বলছি , একটু সময় পেলে বলবেন কি ভাবে লেখা যেত?

আশাকরি মন্তব্যটি আপনার ভারের বোঝার উপরে শাকের আঁটি হবে না। মন্তব্য মুছে ফেলার জন্য মাউসটি তো রইলোই হাতের কাছে।-----

নির্বাসিত , মদ নিয়ে আপনার যেমন কোন স্নগস্কার কিংবা সূচিবাই নেই, আমার নেই শব্দে । অথবা সমালোচনায় । কিন্তু অযথাই অপ্রাসঙ্গিক ভাবে ব্যক্তিগত আক্রমন না করা হলে আমি মন্তব্য মুছে দেওয়ার কোন কারন দেখি না।

মুছবো কেন? বরং আপনার মন্তব্যটাই সবচেয়ে ভালো লেগেছে ।

নেতিবাচক অনুভূতি ভদ্র ভাষায় প্রকাশ করাটাও একটা শিল্প বটে । সত্য কথনের জন্য অসংখ্য ধন্যবাদ।
৪৬. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩২
রাগ ইমন বলেছেন: মেটাফোরের কথায় মনে পড়লো , কেউ কেউ নারী পুরুষ দ্বন্দ্ব খুঁজে পাচ্ছেন ।

অথচ , আমি মৃত্যু নিয়ে লিখেছি । দুটো রাগাবিতাই "মৃত্যু" আশ্রিত । মৃত্যুকে চপল কিশোর , বিক্রিত নারী পুরুষ অথবা ব্যভিচারী পুরুষের সাথে তুলনা করা হয়েছে । রুপক । সবটাই রুপক।
৪৭. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩২
আনন্দময় বলেছেন: সুস্থ হচ্ছেন এবং ব্লগে ফিরে এসেছেন দেখে ভালো লাগছে। কবিতাটা অন্যরকম সুন্দর।আপনি আরো তারাতারি ভালো হয়ে উঠুন এই দোয়া।
৪৮. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩০
মেঘ বলেছেন: ভালো হয়ে উঠ মেয়ে
৪৯. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩৬
রাগ ইমন বলেছেন: হা হা হা হা হা । মেঘ , আমার যে ভালো হওয়ার ইচ্ছে নেই ! সুস্থ হয়ে উঠতে পারি ।
মৃত্যুকে মৃগনাভি মনে হলো । আর মরে যাওয়াটাকে অনৈতিক যৌন সঙ্গমের মত । একটাকে পেলাম না। আরেকটাকে করলাম প্রত্যাখ্যান ।
এই রকম অদ্ভুত তুলনা মাথায় কেন এলো মাবুদ জানে!
পড়ে কেমন লাগলো বললে না?
৫০. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩৮
রাগ ইমন বলেছেন: তানিম আর আনন্দময়কে ধন্যবাদ।
৫১. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৫১
মৈথুনানন্দ বলেছেন: shoud've read vance packard - dear rashu baby. :D
৫২. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:১৭
আলী বলেছেন: আলী , তোমাকে ব্যান করার আবেদন জানিয়ে রাখলাম। কাজটা উচিত হয় নাই @ সরি রাগুদি।মাফ করো
৫৩. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৯
তীর্থক বলেছেন: কবিতাটিতে শব্দের প্রাচুর্য আছে । কিন্তু অসংলগ্ন মনে হয়েছে । আসলে কিছুই বুঝিনি । ধারাবাহিকতা পাইনি । ভালোই লাগছিলো কিন্তু শেষ পর্যন্ত ভাল লাগে নি ।
৫৫. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৪৮
উদাসীপথিক বলেছেন: অসুস্থ একজন হতেই পারে, এক্সিডেন্ট ? তাও যন্ত্রযুগে স্বাভাবিকই। তবে লেখায় এরকম একটা এটমোস্পায়ার নিয়ে আসা-- সেটা সহজ নয়। ভালো হয়ে উঠুন...
৫৬. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৫১
উদাসীপথিক বলেছেন: স্যরি সুস্থ হয়ে উঠুন।
৫৭. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:২০
দ্বিধা বলেছেন: আরে আপু, লেখিকা তো মেয়ে নাকি? আমি আবার কবিতার ক ও বুঝিনা । যেটা শুনে আমার ভালো লাগে, সেটাকেই ভালো বলি । স্টিকি করসি কিন্তু ।
৫৮. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৫০
িলমন বলেছেন: অসাধারন । তবে বিষয়টা নারীবাদী মনে হয়েছে ।
৫৯. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৪২
রাগ ইমন বলেছেন: মৃত্যু নারীবাদী ?
৬০. ১০ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৫৯
িলমন বলেছেন: তাতো বলিনি...
৬১. ১০ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:২৮
রাগ ইমন বলেছেন: তাহলে নারীবাদ এলো কোথা থেকে ?
এখানে তো নারী --- বাদ ।
৬২. ১১ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৩৪
জুবেরী বলেছেন: ভাল বেশ ভাল ।।।।।।

 

মোট সময় লেগেছে ০.৯৭৯৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
রাগ ইমন। আপাতত রাত জাগা পাখি। দেশের স্বাস্থ্য ব্যবস্থা, নীতি প্রনয়ন (পলিসি মেকিং) এবং নাগরিক জীবন উন্নয়ন নিয়ে লিখছি। এক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ