আমার প্রিয় পোস্ট
- ইউকে জামাতের প্রধান এবং নিজামীর জামাতার স্বীকারোক্তি...অবশেষে... - নিঝুম মজুমদার
- শিক্ষকদের যৌন নির্যাতন - রাজ মো, আশরাফুল হক বারামদী
- একটি গ্রামের বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামিং কনটেস্ট - মুনির হাসান
- জাগো গো ভগিনী। - জিকসেস
- আয় কে আমাদের পিটাবি? (আমি একজন ভিকি বলছি) - অগ্নিলা
- আপনি কি সদ্য ডাক্তারী পাশ করেছেন? তাহলে আপনাকেই বলছি!!! - পয়গম্বর
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- কুরআনে শব্দ খোজার জন্য ব্যবহার করুন “জিকর” নামের অসাধারণ সফটওয়্যার - কর্ণেল সামুরাই
- আড়িয়াল বিলের কান্না শুনুন ।। ১০ লক্ষ মানুষ বনাম সরকার - আমি রোদের ছেলে
- অনলাইনে সবচেয়ে সহজ Data এন্ট্রি জব Microworkers নিয়ে বিস্তারিত পোস্টমর্টেম


- টিপস ম্যান
- চমকে দিন সবাইকেঃ মাত্র ৩ মিনিটে কেক বানান আপনার কফি মগটিতে!!!
- তেলাপোকার ডানায়
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- বাংলাব্লগের লিংক খুঁজছেন?? এই নিন বাংলা ব্লগের লিংক; আর মজা করে ব্লগিং করুন। - আজাদ আল্-আমীন
- নির্ধারক শিক্ষিত মধ্যবিত্ত মনের গতিপ্রকৃতি - পি মুন্সী
- ১৬৫৬ সালের স্থাপনা: নলডাঙ্গা, ঝিনাইদহ - উড়নচণ্ডী
- ছন্দের যাদুকরদের ছন্দময় প্রিয় কবিতারা - শায়মা
- খলিল আল্টিমেটাম (খলিল সিরিজ-১০) - জিকসেস
- দ্য কিউরিয়াস কেইস অফ বাংলা কী-বোর্ড - আইরিন সুলতানা
- যেসব সহজ-বানান আমরা খুব সহজে ভুল করি-- ১ম পর্ব - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আপনার হাতেই যখন প্রমাণ, গোলাম আযমকে কেনো ছাড়া হবে মাননীয় প্রধানমন্ত্রী? - কানু
- একাত্তরে সংগঠিত যুদ্ধাপরাধঃ হামূদুর রহমান কমিশন রিপোর্ট - শেখ আমিনুল ইসলাম
- বিদেশী পত্রিকায় আমাদের মুক্তিযুদ্ধ (রি পোস্ট) - নুর মোহাম
- অফেন্ডিং জিয়া ১ : স্বাধীনতার ঘোষণা পর্ব - নুরুজ্জামান মানিক
- ছড়াপ্রস্তুত কারখানা : দলে দলে যোগ দিন - সবুজ অঙ্গন
- এবার প্রেসের কাজে বাংলা লিখুন ইউনিকোডেই একদম সরাসরি ফটোশপ (মেহেদী ভাইয়ের নতুন পোস্ট) - টেকি মামুন
- কঠিন পৃথিবী এবং অমায়িক ফেসবুক - হাসান মাহবুব
- যুদ্ধ শিশু '৭১ : স্বাধীনতার এক নিষ্ঠুর বাস্তবতা-১ - আলী
- জামাতের নেতারা বলে কি আর করে কি !? (শিক্ষাব্যবস্থা নিয়ে জামাতি ভন্ডামির চালচিত্র
) - সেলটিক সাগর
- সবুজ অঙ্গন ব্লগীয় কবিতাসংকলনে যাঁদের লেখা আসছে - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- প্রসঙ্গ ৭ ই নভেম্বর: জিয়া ভার্সাস কর্ণেল তাহের --- যে বিষয়গুলোতে যুক্তি খুঁজে পাইনা - জ্বিনের বাদশা
- ভাষা আর সংস্কৃতির ক্ষমতা: ক্ষুদ্র জাতিসত্তা প্রসঙ্গে - ফয়েজ আলম - পারভেজ আলম
- পাহাড়ে সমতলীর বসবাসের অধিকার ও CHT কমিশনের মতলব - পি মুন্সী
- দুনিয়া কাঁপানো ৩০ মিনিট ও লন্ড-ভন্ড শহীদ মিনার - টিংকু ট্রাভেলার
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৬ঃ আন্ধাকানুন - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৫ঃ অপেশাদার কূটনীতি - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৪ঃহরেক রকম অবৈধ ব্যবসা - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৩ঃকিছু বিচ্ছিন্ন ঘটনা - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-২ঃঅপপ্রচার - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-১ঃআদম ব্যবসায়ী - টুটুল বরকত
- যুদ্ধাপরাধের বিচার: রাষ্ট্র কার বিচার করে - পি মুন্সী
- ডেসটিনির গাছে সোনার কাঁঠাল এবং আবুল ভাইয়ের তৈলাক্ত গোঁফ্ - স্তব্ধতা'
- স্বৈরাচার প্রতিরোধ দিবস না ভ্যালেন্টাইনস ডে? - দিবস বাণিজ্যে বিবশ তারুণ্য ! - দিনমজুর
- ** জ্যোতির্ময় বচন * * ( এক রূপবতীর সাথে কথোপকথন
, হাল্কা ১৮+ ) - বোহেমিয়ান কথকতা
- বহু বিবাহ : প্রয়োজন, লোভ ও ভীমরতি - মোহাম্মদ লোমান
- মহীনের ঘোড়াগুলি - দুঃখবিলাস
- একটি ভ্রুনহত্যার গল্প এবং আমার নিজের প্রতি ঘৃণাবোধ...(কাল রাতে করা এই পোস্টটি সামুর বাগে খেয়ে ফেলায় আবার রিপোস্ট করতে হলো) - ড়ৎশড়
- বাজার অথবা পাত্র পাত্রী বিষয়ক কথোপকথন [*গল্প*] - বোহেমিয়ান কথকতা
- পথশিশুদের মাঝে নতুন জামা বিতরন --- ছবিসহ শেষ আপডেট। - নিশ্চুপ নিরবতা
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প ও টিপাই মুখে বাধঃ সাহারা মরুভমির পথে বাংলদেশ-২ - নতুনের পথে অনন্ত যাত্রা
- সহি টিপাইনামা ৪ : বন্যা নিয়ন্ত্রণের ভুলের খেসারত - ফারুক ওয়াসিফ
- শূয়োরের বাচ্চা ফ্লু, ফ্যাকটরী ফার্মিং এবং স্বাস্থ্যমন্ত্রীর দাবী - দিনমজুর
- রাগের নাম: ইমন - ইমন জুবায়ের
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- ১৪ই ডিসেম্বর আমরা যা করেছিলাম [হয়তো আরেকটা ব্যর্থ উদ্যোগ] এবং একটা শুরু । - মনির হাসান
- আমার বামহাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো ............... - হনলুলু
- বৈশ্বিক খাদ্যসংকট: ভুখা বাঙালির ভাতের কষ্ট বনাম শতাব্দীর বৃহত্তম জোচ্চুরির ইতিহাস - ফারুক ওয়াসিফ
- নবীনদের জন্য - নাদান
- স্যুটকেস চুরির প্রধান প্রধান বিপত্তি এবং ... পরিত্রাণ - মানস চৌধুরী
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- আমার হাতে এক পেয়ালা দেবদারুর ছায়া - বিষাক্ত মানুষ
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
- এসো , বর্নমালা শিখি - আস্তপ্রেমিক
- একটি নিরীহ প্রশ্ন - নাদান
- এক অখ্যাত কবির পোস্টমর্টেম - ফরহাদ উিদ্দন স্বপন
- কাদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি'র কবি মাহবুবুল আলম চৌধুরী মারা গেলেন। - শওকত হোসেন মাসুম
- ধান্দাবাতি,বজাসহ সব রাজাকার ছানারা দ্যাখতো সিগনেচারটা চিন্তে পারছ নাকি? - লাল মিয়া
- এই সময়ের শ্রেষ্ঠ কবিতা - মুকুল
- ভুলে যাওয়া আকাশ - নাদান
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- উদাসীর দেখা এক পরাজিত মানুষের সুইসাইড নোট! - উদাসী স্বপ্ন
- যাত্রা শুরুর ইশতেহার (হোসেইনের কবিতাঞ্জাল) - হোসেইন
- জোড়া দেয়া কবিতা,তোমার জন্য - ফারহান দাউদ
- পথ আগলে থাকা কোন এক নারীকে (সূফীর কবিতাঞ্জাল) - সূফি
- যখন আমি মারা যাই - অন্যমনস্ক শরৎ
- পৃথিবীটা নাকি ছোটো হতে হতে ----- [ মহীনের ঘোড়াগুলি ] - বিষাক্ত মানুষ
- অভিবাসীদের দেশ কানাডা - পর্ব ২.২ (অভিবাসনের বিপক্ষে সিদ্ধান্ত) - এস্কিমো
- খোকাবাবু মূল : আনটোয়ানী ডে সা এক্সউপেরী - পুতুল
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- জামাতের আমলনামা: - আড্ডাবাজ
- স্বপ্নবাজি - কিংকর্তব্যবিমূঢ়
- আজ তোমার মেঘে মেঘে রংধনু- - কনফুসিয়াস
- নীরবে কাদে ইতিহাস - ১ - পদ্মা মেঘনা যমুনা
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- গোপালিও কবিতা - 1 Day in Jungle - গোপাল ভাঁড়
- গোপালের প্রথম কবিতা - তোমাকে নিয়া কি লিখবো ভেবে পাই না. - গোপাল ভাঁড়
- এক টাহার লাইগ্গা ... - মোঃ সাকিব আল মাহমুদ
- আমি তো পঙ্গু, আমি অভিশপ্ত (300 তম পোস্ট) - মোঃ সাকিব আল মাহমুদ
- ::বউ, বাটা, বল সাবান:: - নজমুল আলবাব
- কইন্যা গিরির উপাখ্যান - হযবরল
সুযোগের অপেক্ষায় থাকে বিষ
০৯ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:১১
অন্তরে বিষ মেখে থাকি অন্তরীন
আমার চেতনায় বাজে কাল কেউটের বীন
আমাকে চেনো নাই ? তোমাদের বিলাসী মন
অদ্ভুত নিরবতায় ভুলে জল ও মাটির ঋণ !
ভিতরে খুঁড়ে দেখো , অচল পয়সার মত
আমিও নাব্য বেদেনী , বয়ে বেড়াই ক্ষত
নিয়তির টুঁটি চেপে ডাঙ্গায় নেবেছি একা
বুকের বাক্স পেঁচিয়ে উলঙ্গ , প্রতারিত ।
এই দুই কুড়ি এক গন্ডার ডিঙা সেঁচে
দু মুঠো ভাত, কলমী, মরিচে বেঁচে
বেশ থাকি চাওয়ার তেমন আর কি
নিবু নিবু কুপির ভিতরে জীবন সেঁচে ।
গন্ডগোলের বছর গেলো বাপ আর ভাই
বোনটা ছিড়ে খেলে আর কোন কুল নাই
ভোটে বা বিচারে বাইদা ডাকে না কেউ
কি জিতে আর হারে , আমি কার খাই ?
তাও কেউ যদি কয় রক্ত গাঙে বয়নি
এই দেশে কেউ লাশের গন্ধ সয়নি
বাক্সে বাক্সে আমার সাপেরা তড়পায়
কাটবো ঠিকই , এখনো সময় হয়নি ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রাগাবিতা ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাগ ইমন বলেছেন:
সারা দুনিয়া থেকে চোখ ফিরিয়ে নিয়ে বসে আছি । তাও রক্ষা পায় না অক্ষম চোখ ।
কয়েকটা অপ্রয়োজনীয় মৃত্যুর খবর ঠিক পৌঁছেই যায়
ভিতরের ক্ষত বিক্ষত চেতনালোকে ।
জল বলেছেন:
সুন্দর
ঘটনা কি? হঠাত কি হলো? এই কবিতায় কে ১ দিলো?
ফনা তুইলা বইয়া আছি....কখন যে ছোবল দিবো টেরও পাইবোনা বেজন্মরা।
ছন্নছাড়া বলেছেন:
বইন ঘটনা কি? কোন সুন্দর শব্দ পাইলাম না। আগেরটায় কি সুন্দর শিশ্ন, যোনি এগুলু ছিল।
এখনও গল্প লিখি বলেছেন:
@রাগ ইমন বলেছেন :২০০৭-১২-০৯ ১২:১৬:২৮
এইটারে কেউ প্যারোডি করেন ।
আরিল , নিজের ব্লগে ১ দেওয়ার সুযোগ চাই । পাঁচ দিতে না দিলে প্রব নাই । কিন্তু ১ দেওয়ার অধিকার চাই । আত্মসমালোচনার অধিকার থাকা উচিত
আমরা সাহায্য করছি .........
রাগ ইমন বলেছেন:
এক একটা সময় আসে ।যখন ছিন্ন ভিন্ন করে ফেলতে হয় নিজের সুশীল চেহারা ।
বৃহত কোন সৃষ্টির অনিমেষ আহবানে
ধ্বংস প্রয়োজনীয় হয়ে ওঠে ।
মেটামরফোসিস ।
দরকার ।
মেটামরফোসিস ।
প্রয়োজন নেই ভালো লেখার ।
দরকার নেই কবিতার ।
অথবা রম্যের , হাসির । কান্নার , অথবা প্রেমের।
স্রেফ ভেঙে চুরে ছাই করে দাও ।
স্বার্থপর হওয়াটা খুব দরকার । সেইভাবেই ব্যবহার করে ছুড়ে ফেলে দাও নিজের অস্তিত্ব । আরেকটা গড়ে নিতে তুমি জানো ঠিক।
রাগ ইমন বলেছেন:
থ্যাংক ইউ এ টিম , সাহায্যের জন্য । দেশ ও দশের কাজে দলে দলে ১ দিন।
রাগ ইমন বলেছেন:
বেরং জলের কাছে রঙ চেয়ে বসে আছি ভুলো মনা এক উদাসী আঁকিয়ে
একটা নীল আকাশ পেলে
আকশী এঁকে বসে যেতাম মেঘ পাড়তে ।
পুতুল বলেছেন:
তাও কেউ যদি কয় রক্ত গাঙে বয়নিএই দেশে কেউ লাশের গন্ধ সয়নি
বাক্সে বাক্সে আমার সাপেরা তড়পায়
কাটবো ঠিকই , এখনো সময় হয়নি । ৫
জয়িতা বলেছেন:
হুমম।
পুতুল বলেছেন:
জলের সাথে রং মিলিয়ে আঁকআকাশের সাত রং খুব নীল।
অথচ আমার শুধু একটি রং চাই।
দাওনা আকাশ থেকে একটি
রং এনে, আমি তার সাথে জল
মিলিয়ে আঁক আমার হৃদয়ের ছবি!
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
সী শার্প,আমাকে চিয়ার আপ বলেছিলে একবার।
আমি এখন পাল্টা বলব না চিয়ার আপ।জ্বলতে আপত্তি নেই আমার,ভাঙ্গতে চুরতেও আপত্তি নেই,ছিড়ে ফেটে যেতেও রাজী।কারন এইসকল নেতিবাচকরা আমার ইচ্ছার অনুসারী নয়,আপত্তি থাকলেও ধ্বংসটাই সবচেয়ে নির্ধারিত নিয়তি।
জ্বলো তাই .......
একটা অগ্নিতুর ৫ দিয়ে গেলাম।
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
ও মনে পড়ল ........"সুখী মানুষরাই মৃত্যুর বিলাসিতা দেখাতে পারে
আজন্ম অসুখীরাই বেচে থাকে,অনন্ত দহনের জন্যে"
রাগ ইমন বলেছেন:
বোরখাবৃত বাংলাদেশে দাঁড়িয়ে উপরে তাকালেই পাই উলঙ্গ আকাশ
এখানে সব ঢাকা ।
খুন ও খুনী ।
চেতনার অবসরে আমরা কেবল বাসযোগ্য লাশ ।
গন্ডার' বলেছেন:
১ দিলাম
পুতুল বলেছেন:
"সুখী মানুষরাই মৃত্যুর বিলাসিতা দেখাতে পারেআজন্ম অসুখীরাই বেচে থাকে,অনন্ত দহনের জন্যে" ৫
রাগ ইমন বলেছেন:
আমার যন্ত্রনাকে তোমরা ঠেকাবে কি করে ? আমি দু চোখ থেকে ঝরাই অক্লান্ত শীতল জল
আর দেহ পুড়ে খাক হয় দূরে কারো ঘরে
আমার ভালোবাসার শিশুরা , যত নিষ্পাপের দল!
রাগ ইমন বলেছেন:
থ্যাংক্স গন্ডু , এই ১ টা দরকার ছিলো ।
পুতুল বলেছেন:
তোমার ভালবাসার নিষ্পাপ শিশুদেরএকটু স্তন্য দান করো। শীতল আশ্রুতে
তাদের পেট ভরে না। তাদের চাই উষ্ণ মাতৃ স্তন্য।
রাগ ইমন বলেছেন:
ধুরো পুতুল । মৃত শিশুরা দুগ্ধ পান করে না । কি কও না কও !
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
গন্ডার কবে আবার ফেরত আসল,প্রকৌশলী হাসান ভাই গন্ডার নিক কি ফেরত পাইছেন নাকি?আপনাদের ঐখানে টিপটিপে বাজে বৃষ্টি কেমন চলছে?
ক্যাঙ্গারু দোস্ত কয়টা আছে আপনার?
পুতুল বলেছেন:
তোমার মৃত শিশুদের জন্যআমার বেদনা টুকু নাও।
নাকি ব্যাথার ঝুড়ি
উছলে পড়ছে!
তাহলে আমাকে একটু
দাও।
মরুর বৃষ্টির মত আমার বুকে
অনেক অশ্রু প্রায় অনাবৃষ্টির মত।
আমাকে যত খুসী তোমার শীতল
অশ্রু দাও।
সাইফুর বলেছেন:
৫ দিয়া যাই....
সাইফুর বলেছেন:
মেজাজ খারাপ কেন?
রাগ ইমন বলেছেন:
তুমি ঠিক যেমন আছতার থেকে আর দুই পা দূরে
আমাদের ছোট্ট নদী বাঁকছে
মেঠো বাঁশির সুরে
গেঁয়ো পথ গাইছে বাউল
বটঝুরিটার দোলনা ফাঁকা
ছায়া রোদ শিরায় শিরায়
মৌরী ফুলের গন্ধমাখা
যা ছিল তেমনি আছে
প্রশ্ন, তুমি যাচ্ছ কিনা
আমি সেই নদীর বাতাস
আমার কোন নাম দিও না।
তুমি হাত বাড়িয়ে থেকো
তোমার খোলা জানলা দিয়ে
আমি মেঘ পাঠিয়ে দেব
হাসব তোমায় সঙ্গে নিয়ে
তুমি হও জলের ফোটা
আমিও নয় পায়ের ধুলো
ঘাসে কেঁপে উঠুক ফড়িং
আর আমাদের ইচ্ছেগুলো
গরুদের গলায় গলায়
ঘন্টা হয়ে বাজত চেনা
আমি ঘরে ফেরার সে ডাক
আমার কোন নাম দিও না।
তুমি যদি একলা এখন
এই নাগরিক ভিড়ের মাঝে
মনে করো সন্ধ্যে হল
তুলসী তলায় শংখ বাজে
লক্ষ্মীর আল্পনা ছাঁপ
হাতের সেলাই, আসনপাতা
খুঁটি ধরে দাড়িয়ে আছে
হ্য়ত কারো আসার কথা
আমাদের দেয়নি যেতে
এই দ্বিধাবোধ লজ্জা ঘৃনা
আমি সেই না হওয়া গান
আমার কোন নাম দিও না।
পুতুল বলেছেন:
না সখি আর নাম দেবনানাম দিয়ে আর বিষ নেব না।
মধুর লোভে ফুল নেব না
বিষের ঝারি আর কুলব না।
নামের পিছে কত আছে
মরিচিকার আনাগোনা।
না সখি আর নাম দেব না।
গাঁয়ের পথে আর যাব না
পথের কাঁটায় দুখ নেব না
নদীর জলে আর নামব না।
শাপলা পাতা শাপের বসত
সেদিকটাতে আর যাব না।
দুই পা দূরে তোমার হাওয়া
দূর থেকে আর দেবে না তাড়া
ঝরের মত ডাল বাংবে না।
আমি আর যাব না
তোমার কোন নাম দেব না।
রাগ ইমন বলেছেন:
পুতুল তুমি না হও অভিমানী আমি ঝড়কে দখিনা বলতে না জানি
তুমি না দেখো এই আকাশ কাঁদে শুধু
কান পেতে নাও জলের শব্দ ধুধু
রুধীণ বলেছেন:
প্প্বগ্গপ্প্ম প্প্বষ.................প্প্মম
রুধীণ বলেছেন:
এইটা রুধ !তোমার গায়ে আগুন লাগাইবার সুযোগটা আমারে দিও। জাপানে খুব ভালো ভালো লাইটার পাওয়া যায়।
রাগ ইমন বলেছেন:
ঠিকাছে রু, তুমি প্রথম পছন্দ ।
মানুষ বলেছেন:
৫
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















আরিল , নিজের ব্লগে ১ দেওয়ার সুযোগ চাই । পাঁচ দিতে না দিলে প্রব নাই । কিন্তু ১ দেওয়ার অধিকার চাই । আত্মসমালোচনার অধিকার থাকা উচিত ।