আমার প্রিয় পোস্ট
- ইউকে জামাতের প্রধান এবং নিজামীর জামাতার স্বীকারোক্তি...অবশেষে... - নিঝুম মজুমদার
- শিক্ষকদের যৌন নির্যাতন - রাজ মো, আশরাফুল হক বারামদী
- একটি গ্রামের বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামিং কনটেস্ট - মুনির হাসান
- জাগো গো ভগিনী। - জিকসেস
- আয় কে আমাদের পিটাবি? (আমি একজন ভিকি বলছি) - অগ্নিলা
- আপনি কি সদ্য ডাক্তারী পাশ করেছেন? তাহলে আপনাকেই বলছি!!! - পয়গম্বর
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- কুরআনে শব্দ খোজার জন্য ব্যবহার করুন “জিকর” নামের অসাধারণ সফটওয়্যার - কর্ণেল সামুরাই
- আড়িয়াল বিলের কান্না শুনুন ।। ১০ লক্ষ মানুষ বনাম সরকার - আমি রোদের ছেলে
- অনলাইনে সবচেয়ে সহজ Data এন্ট্রি জব Microworkers নিয়ে বিস্তারিত পোস্টমর্টেম


- টিপস ম্যান
- চমকে দিন সবাইকেঃ মাত্র ৩ মিনিটে কেক বানান আপনার কফি মগটিতে!!!
- তেলাপোকার ডানায়
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- বাংলাব্লগের লিংক খুঁজছেন?? এই নিন বাংলা ব্লগের লিংক; আর মজা করে ব্লগিং করুন। - আজাদ আল্-আমীন
- নির্ধারক শিক্ষিত মধ্যবিত্ত মনের গতিপ্রকৃতি - পি মুন্সী
- ১৬৫৬ সালের স্থাপনা: নলডাঙ্গা, ঝিনাইদহ - উড়নচণ্ডী
- ছন্দের যাদুকরদের ছন্দময় প্রিয় কবিতারা - শায়মা
- খলিল আল্টিমেটাম (খলিল সিরিজ-১০) - জিকসেস
- দ্য কিউরিয়াস কেইস অফ বাংলা কী-বোর্ড - আইরিন সুলতানা
- যেসব সহজ-বানান আমরা খুব সহজে ভুল করি-- ১ম পর্ব - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আপনার হাতেই যখন প্রমাণ, গোলাম আযমকে কেনো ছাড়া হবে মাননীয় প্রধানমন্ত্রী? - কানু
- একাত্তরে সংগঠিত যুদ্ধাপরাধঃ হামূদুর রহমান কমিশন রিপোর্ট - শেখ আমিনুল ইসলাম
- বিদেশী পত্রিকায় আমাদের মুক্তিযুদ্ধ (রি পোস্ট) - নুর মোহাম
- অফেন্ডিং জিয়া ১ : স্বাধীনতার ঘোষণা পর্ব - নুরুজ্জামান মানিক
- ছড়াপ্রস্তুত কারখানা : দলে দলে যোগ দিন - সবুজ অঙ্গন
- এবার প্রেসের কাজে বাংলা লিখুন ইউনিকোডেই একদম সরাসরি ফটোশপ (মেহেদী ভাইয়ের নতুন পোস্ট) - টেকি মামুন
- কঠিন পৃথিবী এবং অমায়িক ফেসবুক - হাসান মাহবুব
- যুদ্ধ শিশু '৭১ : স্বাধীনতার এক নিষ্ঠুর বাস্তবতা-১ - আলী
- জামাতের নেতারা বলে কি আর করে কি !? (শিক্ষাব্যবস্থা নিয়ে জামাতি ভন্ডামির চালচিত্র
) - সেলটিক সাগর
- সবুজ অঙ্গন ব্লগীয় কবিতাসংকলনে যাঁদের লেখা আসছে - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- প্রসঙ্গ ৭ ই নভেম্বর: জিয়া ভার্সাস কর্ণেল তাহের --- যে বিষয়গুলোতে যুক্তি খুঁজে পাইনা - জ্বিনের বাদশা
- ভাষা আর সংস্কৃতির ক্ষমতা: ক্ষুদ্র জাতিসত্তা প্রসঙ্গে - ফয়েজ আলম - পারভেজ আলম
- পাহাড়ে সমতলীর বসবাসের অধিকার ও CHT কমিশনের মতলব - পি মুন্সী
- দুনিয়া কাঁপানো ৩০ মিনিট ও লন্ড-ভন্ড শহীদ মিনার - টিংকু ট্রাভেলার
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৬ঃ আন্ধাকানুন - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৫ঃ অপেশাদার কূটনীতি - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৪ঃহরেক রকম অবৈধ ব্যবসা - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৩ঃকিছু বিচ্ছিন্ন ঘটনা - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-২ঃঅপপ্রচার - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-১ঃআদম ব্যবসায়ী - টুটুল বরকত
- যুদ্ধাপরাধের বিচার: রাষ্ট্র কার বিচার করে - পি মুন্সী
- ডেসটিনির গাছে সোনার কাঁঠাল এবং আবুল ভাইয়ের তৈলাক্ত গোঁফ্ - স্তব্ধতা'
- স্বৈরাচার প্রতিরোধ দিবস না ভ্যালেন্টাইনস ডে? - দিবস বাণিজ্যে বিবশ তারুণ্য ! - দিনমজুর
- ** জ্যোতির্ময় বচন * * ( এক রূপবতীর সাথে কথোপকথন
, হাল্কা ১৮+ ) - বোহেমিয়ান কথকতা
- বহু বিবাহ : প্রয়োজন, লোভ ও ভীমরতি - মোহাম্মদ লোমান
- মহীনের ঘোড়াগুলি - দুঃখবিলাস
- একটি ভ্রুনহত্যার গল্প এবং আমার নিজের প্রতি ঘৃণাবোধ...(কাল রাতে করা এই পোস্টটি সামুর বাগে খেয়ে ফেলায় আবার রিপোস্ট করতে হলো) - ড়ৎশড়
- বাজার অথবা পাত্র পাত্রী বিষয়ক কথোপকথন [*গল্প*] - বোহেমিয়ান কথকতা
- পথশিশুদের মাঝে নতুন জামা বিতরন --- ছবিসহ শেষ আপডেট। - নিশ্চুপ নিরবতা
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প ও টিপাই মুখে বাধঃ সাহারা মরুভমির পথে বাংলদেশ-২ - নতুনের পথে অনন্ত যাত্রা
- সহি টিপাইনামা ৪ : বন্যা নিয়ন্ত্রণের ভুলের খেসারত - ফারুক ওয়াসিফ
- শূয়োরের বাচ্চা ফ্লু, ফ্যাকটরী ফার্মিং এবং স্বাস্থ্যমন্ত্রীর দাবী - দিনমজুর
- রাগের নাম: ইমন - ইমন জুবায়ের
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- ১৪ই ডিসেম্বর আমরা যা করেছিলাম [হয়তো আরেকটা ব্যর্থ উদ্যোগ] এবং একটা শুরু । - মনির হাসান
- আমার বামহাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো ............... - হনলুলু
- বৈশ্বিক খাদ্যসংকট: ভুখা বাঙালির ভাতের কষ্ট বনাম শতাব্দীর বৃহত্তম জোচ্চুরির ইতিহাস - ফারুক ওয়াসিফ
- নবীনদের জন্য - নাদান
- স্যুটকেস চুরির প্রধান প্রধান বিপত্তি এবং ... পরিত্রাণ - মানস চৌধুরী
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- আমার হাতে এক পেয়ালা দেবদারুর ছায়া - বিষাক্ত মানুষ
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
- এসো , বর্নমালা শিখি - আস্তপ্রেমিক
- একটি নিরীহ প্রশ্ন - নাদান
- এক অখ্যাত কবির পোস্টমর্টেম - ফরহাদ উিদ্দন স্বপন
- কাদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি'র কবি মাহবুবুল আলম চৌধুরী মারা গেলেন। - শওকত হোসেন মাসুম
- ধান্দাবাতি,বজাসহ সব রাজাকার ছানারা দ্যাখতো সিগনেচারটা চিন্তে পারছ নাকি? - লাল মিয়া
- এই সময়ের শ্রেষ্ঠ কবিতা - মুকুল
- ভুলে যাওয়া আকাশ - নাদান
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- উদাসীর দেখা এক পরাজিত মানুষের সুইসাইড নোট! - উদাসী স্বপ্ন
- যাত্রা শুরুর ইশতেহার (হোসেইনের কবিতাঞ্জাল) - হোসেইন
- জোড়া দেয়া কবিতা,তোমার জন্য - ফারহান দাউদ
- পথ আগলে থাকা কোন এক নারীকে (সূফীর কবিতাঞ্জাল) - সূফি
- যখন আমি মারা যাই - অন্যমনস্ক শরৎ
- পৃথিবীটা নাকি ছোটো হতে হতে ----- [ মহীনের ঘোড়াগুলি ] - বিষাক্ত মানুষ
- অভিবাসীদের দেশ কানাডা - পর্ব ২.২ (অভিবাসনের বিপক্ষে সিদ্ধান্ত) - এস্কিমো
- খোকাবাবু মূল : আনটোয়ানী ডে সা এক্সউপেরী - পুতুল
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- জামাতের আমলনামা: - আড্ডাবাজ
- স্বপ্নবাজি - কিংকর্তব্যবিমূঢ়
- আজ তোমার মেঘে মেঘে রংধনু- - কনফুসিয়াস
- নীরবে কাদে ইতিহাস - ১ - পদ্মা মেঘনা যমুনা
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- গোপালিও কবিতা - 1 Day in Jungle - গোপাল ভাঁড়
- গোপালের প্রথম কবিতা - তোমাকে নিয়া কি লিখবো ভেবে পাই না. - গোপাল ভাঁড়
- এক টাহার লাইগ্গা ... - মোঃ সাকিব আল মাহমুদ
- আমি তো পঙ্গু, আমি অভিশপ্ত (300 তম পোস্ট) - মোঃ সাকিব আল মাহমুদ
- ::বউ, বাটা, বল সাবান:: - নজমুল আলবাব
- কইন্যা গিরির উপাখ্যান - হযবরল
নিজ ঘরে যদি হয়েছি অবাঞ্ছিত !
২৪ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৩:২৮
যদি নিজের ঘরেই হয়েছি অবাঞ্ছিত !
পাঠক, আমায় দিন করুণা অপ্রমিত
আমি নিজ আবাসে আজ দ্বিধান্বিত দিশেহারা
আমাকে আমিই করেছি বাস্তুহীনা , ছন্নছাড়া ।
আমার দরজা আমার কাছে বড় বেশি আকাঙ্খিত
আমার বিছানায় আমার স্বপনেরা থাকে অনাদরে স্থিত
আজ কেমন করে আমার দেরাজ,কপাট,দেয়ালে
আমার বিরুদ্ধে এই "অনাকাঙ্খিতের" আখ্যা নেয়ালে !
কি দোষ করেছি ? বলো কেউ । আমি কি পাপী ?
অভিশাপ হয়ে কি এলো আমার নিজ সংলাপই !
আমার জানালা আমাকেই করে বন্দী , অনাহুত
আমার টেবিলে পড়ে গত ত্রিশ বছরের ক্ষত
আমার মনিটরে "এক্সেস ডিনায়েড" লেখা নির্ঘাত
নিজের পাস ওয়ার্ড ভোলা আমি নিজেই অভিসম্পাত!
আমার আয়নায় চেনা অচেনা মুখ নেই দাঁড়ায়
এ মৃত শহরে আর থাকে না কেউ, এই পাড়ায় ।
আমার বইয়ের মলাটে লেখা প্রত্যাখানের ভাষা ।
আমার পোশাকে,শরীরে,মনে,লোবানের কুয়াশা ।
একান্তই আমি যদি চাই আশ্রয় ময়লা ফেলার পাত্রে ,
সে আবেদনও নিষ্ঠুর না শুনেছে এই কাল রাত্রে !
আমার পিয়ানো , আমার বাক্স, স্যুটকেস , আলমিরা ,
উন্নয়নের দামে কেনা সব প্রায়োগিক বেসাতিরা,
পতিত আর পতিতা যত গান ,কবিতা, সুর;
ওরা আমার নয় বুঝি আর । আমারই বন্ধুর ।
যেদিন থেকে একটি গোলাপ উপহার হয়ে আসে
আমার এ ঘর তৃষিত ঠোঁটে পথ চেয়ে বুঝি হাসে
লাল হলুদে ফুলদানিটায় সেজে ওঠে অদ্ভুত ।
বড্ড নোংরা , ধুলোময় আমি হয়ে গেছি অচ্ছুত !
এলোমেলো সব ; অগোছালো আমি ।আমাকে চায় না কেউ !
তোমার দেওয়া উপহারে, স্বামী, আমি তীরহারা ঢেউ !
তোমার গোলাপ দখল নিয়েছে আমার আমিকে কবে!
সুন্দর নই । বড় বেমানান গোলাপের পাশে। তবে-
একলা , নোংরা , বোকা আমিটা বলো তো কোথায় যাবে?
বহিরাগতের একটু জায়গা , তোমার ঘরে কি হবে?
রাত সাড়ে তিনটা
ঢাকা
২৩শে ডিসেম্বর ২০০৭
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রাগাবিতা ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আরে ধুত্তারি , রাখো তোমার বন্ধু টন্ধু ! (খাইয়ালামু)
এখন এই শালা ফুলদানিটার পাশে মানান সই করার জন্য ভোর চারটার সময় ঘর গুছাইতে হচ্ছে ।
আম্মু উ উ উ উ উ উ উ উ উ , তুমি কোথায় !
সিহাব চৌধুরী বলেছেন:
সবাই ঘর ছাড়া হলে - কে থাকবে ঘরে ? প্রত্যেক সফিস্টিকেশন নিজেকে অহর্নিশির কোন এক পলে নিজেক অচ্ছুত মনে করে । ambivalence ! এই জন্য ঘর ছাড়বি - পাগলী আপ্পী ?
লেখক বলেছেন: কারে কবো মনের দুষ্ক গো ভাইয়া !
ফুলদানিটা এত অকল্পনীয় সুন্দর হয়ে উঠেছে , ঘরের আর প্রতিটা জিনিস যা আমাকে ধারন করে , সবটাই বেমানান লাগছে । আমাকে শুদ্ধু !
দেবদারু বলেছেন:
আপু, আপনার কবিতা!...................... মন্তব্য আর কি করবো?! বরাবরের মতোই অসাধারণ!!
লেখক বলেছেন: অসাধারন?
হ্যাঁ দেবা, কষ্টটাও অসাধারন !
চিন্তা করো , ফাজিল ফুলদানিটার কারনে নিজেকে বেমানান লাগছে , তাও আবার আমারই ঘরে !
মোসতফা মনির সৌরভ বলেছেন:
হা হা হা.... কি দরকার গোছানোর, কিছু জিনিস অগোছালোই ভাল। অগোছালোর মাঝেই ফুলের সৌন্দর্যটা বেশি করে ফুটে উঠেছে। গোছালে আগের আবেদন কি আর থাকবে? আম্মুকে ডেকে লাভ নেই, স্বামীকে ডাকলে লাভ হতে পারে!!!
লেখক বলেছেন: হাসো হাসো । একদিন আল্লাহ তোমার কপালেও ফুলদানি ছুড়বেন , সেদিন বুঝবা ।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
দোষটা কি ফুলদানীর, নাকি ফুলের, নাকি ফুলগুলো যে দিয়েছে, তার?
লেখক বলেছেন: সবার
সিহাব চৌধুরী বলেছেন:
পাগলী আপ্পী, ফুলদানীটাই না হয় ফেলে দে । রাত্তিরে অনেক ধরনের ভূত চাপে । জোছনার ভূত, কামের ভূত, অন্ধকারের ভূত ... তোকে হয়ত ফুলদানীর ভূতে পেয়েছে ! সক্কালে কিনে নিস আরেকটা । সক্কালে কুবতেটিকে ছেলেমানুষী মনে হবে, তোর - পাগলী আপ্পি টা ।
লেখক বলেছেন: তেব্র পড়তিবাদ । ছেলেমানুষি না, মেয়েমানুষি ।
ফুলদানি ফেলবো কেন? আমার জন্মদিনের উপহার ঐটা । আরে, আমি ঠিকই আছি। মজা করলাম। ফুল্গুলো আসলেই সুন্দর । দেখে খুব মজা পাচ্ছি।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
সমস্যাগুলো ফুলাদানীতে না,ফুলগুলোতে,ওগুলো ফেলে দিলেই তো হয়
লেখক বলেছেন: আরে নাহ । ফুল , ফুলদানি - এই সব ফেলাটা লস। মানুষটাকে ফেলে দিলেই ভালো । হে হে হে ।
সিহাব চৌধুরী বলেছেন:
আপ্পি রে - তোরে দুঃখ বিলাসে পেয়েছে । যে বাচ্চা গুলা শীতে কষ্ট পাইতেসে তাদের কথা চিন্তা কর । এই কষ্টটা আর থাকবে না । তুই ই তো বলেছিলি -"আমার শরীর পুড়িও তুমি, শীতার্ত শিশুদের পাশে!" । ছোট্ট ভাইটির আশীর্বাদ - পুড়তে থাক , চুলোয় ফেলে দে ফুলদানী , আরেকটু যদি উম পেয়ে যাশ ।
লেখক বলেছেন: এই তো দিলা মন খারাপ করে। দুঃখবিলাস করছি নাত রে । করছি কাইব্য বিলাস। সারাদিন ঐ শিশুদের কথা ভেবেই তো মন মেজাজ খারাপ থাকে। রাত বিরাতে একটু ফুলদানি নিয়ে ভাবতে দিবি না? আমার কি বিশ্রাম লাগে না রে পাগলা ---- এই সব কষ্টের বাস্তবতা থেকে?
গোলাপের কি সাধ্য আছে
তোমার পাশে ফোটে,
সে লুটোবে তোমার পায়ে,
তোমার একটু সুবাস যদি জেটে।
লেখক বলেছেন: ওরে সর্বনাশ !
আমাদের নাদান তো বড় হয়ে গেলো রে!
বিয়ে দেওয়া দরকার
দারুন হয়েছে ।
বিষাক্ত মানুষ বলেছেন:
দুঃখ বিলাস ..... তোমরা কেউ কি দিতে পার
প্রেমিকার ভালোবাসা !
দেবে কি কেউ জীবনের উষ্ণতা !!
সত্য আশা !!
লেখক বলেছেন: অশ্রু দিতে পারে
লেখক বলেছেন: মুকুল ও খোঁজে ফুলদানি
ফুল ও মুকুল
দুইটাই পেরেশানি !
হাজার বছর ধরে বাস করা একান্ত নিজেরই আটপৌরে ঘরে, সামান্য কদিন হল আসা সুদৃশ্য উপহার এলে যে, এত সুন্দর সুন্দর কথামালা আর অনুভুতির সৃষ্টি হতে পারে , ভাবতেই পাগল হয়ে যাচ্ছি! অসম্ভব সংবেদনশীল কোন মন ছাড়া এ সৃষ্টি অসম্ভব। প্রনাম তব হে সংবেদনী।
----------------------------------------------------------------------------
আচ্ছা আপনার ই-স্নিপে রাখা গান/ কবিতা/ নাটক গুলো কার কন্ঠের? বিশেষ করে 15 track 15 আমি তো হার মেনেই আছি -গানটার "আমার সকাল সন্ধ্যা নেই , শিউলি রজনী গন্ধা নেই......অংশটুকু অসম্ভব সুন্দর।
কার গাওয়া বলেন তো?
লেখক বলেছেন: হায় হায়! পেন্নাম ঠুকিয়া আমারে খোঁড়া করিবেন না কালবেলী ! পাগল হইলে লোকে আমার কাছেই চাইবে চিকিৎসা খরচ, গরীবের পেটে লাথি দিবেন না জনাব!
-----------------------------------
ই স্নিপে আমার গাওয়া , আবৃত্তি করা আইটেমই বেশি । তবে ঐ "আমি তো হার মেনেই আছি" গানটা জটিলেশ্বরের লেখা , সুর করা , অরুন্ধতী হোমচৌধুরীর গাওয়া (১৯৮৭)
আইরিন সুলতানা বলেছেন:
"তোমার গোলাপ দখল নিয়েছে আমার আমিকে কবে!
সুন্দর নই । বড় বেমানান গোলাপের পাশে। "
তুমি সুন্দর যদি নাহি হও (তুমি সুন্দর যদি নাহি হও)
তবে বল কিবা যায় আসে
প্রিয়ার কি রূপ সেই জানে (সেই জানে)
ওগো যে কখনও ভালবাসে ... (যে কখনও ভালবাসে)
এই গানটা শুনো ..তাইলেই সব ঠিক হয়ে যাবে গো কন্যা ।
লেখক বলেছেন: আরেকটা জটিল গান ।
সব ঠিকই আছে বান্ধবী । আমি খুবই ভালো আছি । এইটা কবিতা ডার্লিং , রাগাবিতা মাত্র ।
উদাসী স্বপ্ন বলেছেন:
এখন থিকা মানিব্যাগ ইউজ করুম নামানিব্যাগ থাকা মানে রিস্কের উপর ঘুরা
সব টাকাগুলান ব্যাংকের মতন জমা রাখা
লুট হইয়া গেলে হালকা যেন বেতের মুড়া!
সেইদিন মেলাদিন পর উঠিলাম লুকাল বাস
ভিতরে সিট দূরের কথা হ্যান্ডেল ধইরা ঝুলা
কন্টাক্টর বার চারেক ভাড়া চাইলে দিলাম ঝাড়ী
স্টপেজে আইসা পকেটে হাতাইয়া খালি কুলা!
কন্টাক্টর আমারে সারে না আর আমার নাই ভাড়া
তাই থিকা চিন্তা করলাম মানিব্যাগ আর রাখুম না
গতরের জামায় আছে ৪ প্লাস গোপন ২ পকেট
ইক্যুয়ালী ডিস্ট্রিবিউট কইরা টাকা দূর করমু যাতনা!
মেজাজ তাই চরম বিলা! তার উপর এই বাজে লেখা! পছন্দ হয় নাইক্কা!
লেখক বলেছেন: তুমারটার চেয়ে তো ভাল হইসে (খাইয়ালামু)
সাইফুর বলেছেন:
৫
লেখক বলেছেন: সাইফুর , পুস্ট কই? শুধু কমেন্টাইলে চইল্পে?
লেখক বলেছেন: অনেক করেছো ধন্য বঁধুয়া
এমনে আসিয়ো ফিরে
আমি ভালো আছি
আমার বিরহে , আমার প্রণয় নীরে ।
লেখক বলেছেন: দুপুর সাড়ে তিনটায় লিখলে কি কম ভালো হইতো!
ভালো লেগেছে জেনে খুশি হলাম ।
লেখক বলেছেন: নাহ, বুঝি নাই । বুঝায় বলো ( পূর্ণ নম্বর ৫)
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
বুঝায়া বইলা ব্যান খাইয়া কাম নাই। বুইঝা লন। আরও বুঝতে এই পোস্টটা পড়েন। তাইলেই বুজবেন।
ফজল বলেছেন:
জনাবা রাত্রিবেলা বাতি নিভাইয়া দিলেই তো ঝামেলা চুকিয়া যাইতো! তাহা হইলে অবশ্য এই পদ্যখানি আমরা হারাইতাম। যাহা হউক, পদ্য ভালো হইয়াছে। যোগচিহ্ন টিপিয়াছি। +++++
লেখক বলেছেন: অপদস্থ হইয়া পদ্য লিখে পদস্থ হওয়ার নিমিত্তে লিখিত । বাত্তি নিভাইলে মশকের কুল আদরে আদরে আমারে করিতে চায় নির্মূল । হায় , কেন এই চুল! সব ভুল !
লেখক বলেছেন: জনাব,আমার লেখার দোষ আছে মানি ।
তবে কিনা , এরিয়েলের বদলে এন্টেনা দিয়া তরঙ্গ আহোরনের প্রচেষ্টা আশা ভঙ্গ করিতে বাধ্য !
অনুগ্রহ পূর্বক "এরিয়েল" সংযুক্ত করুন।
শওকত হোসেন মাসুম বলেছেন:
গভীর রাইতে আমার আসে ঘুম আর আপনার আসে কবিতা। বিধাতার কি বিচার!!!!+
লেখক বলেছেন: ঠিক বলিয়াছেন।
আপনাকে দিয়াছে বউ
আমাকে দিয়াছে বই
আপনাকে দিয়াছে ঘুমের আশির্বাদ
আমি পাইলাম কাশি আর সাধ !
"তুঝসে নারাজ নেহি জিন্দেগী হয়রান হু ম্যায় "
লেখক বলেছেন: সলটেড না ইন্সল্টেড ?
লেখক বলেছেন: বড়দিনে কেক দিলেন না ? 
শুভকামনা ।
রুধীণ বলেছেন:
তাড়া তাড়ি নতুন ঘর তৈরী কর। আমি সাজায় দিয়ে আসবো। পারিশ্রমিক তোমার গান শুনিয়া শোধ হইবে।
লেখক বলেছেন: তোমার খরগোশ টিরে
দেখিবারে
বড় সাধ জাগে ।
ঘরের কথা তো
জানি না গো সই
কে জানে আছে কি ভাগে?
রাতুল" বলেছেন:
গুড গুড গুডি।
লেখক বলেছেন: ঠ্যাংকু ।
জুবেরী বলেছেন:
কবি ভূল বুঝছেন অন্য আর কিছু না হোক আপনার কবিতার ভক্ত আমি
কবিতা বুঝতে খানিকটা কবিত্য লাগে যা আমার নাই তাই বলা
"এন্টেনা বড়ই দূব্বল"
লেখক বলেছেন: বুল সভি বুল!
লেখক বলেছেন: কেটে রক্ত পড়ছে ।
ঈদ মুবারক ।
লেখক বলেছেন:
বিষাক্ত মানুষ বলেছেন:
ছালু .... আবার ডাইনোসরের লেঞ্জা দিয়া কান খাউজ্জাইতাসো !!! খবর কইরা ছারুম কইলাম ।
লেখক বলেছেন: বিষু , তুমি ডাইনোসর?
বুড়া হইয়া গেছো
লেখক বলেছেন: ধন্যবাদ ।
রাহুল বলেছেন:
বড় দিনের কেক পাঠাইতে পারলামনা তাই দুঃক্ষিত।জন্ম তারিখ বলেন দেখি নেক্সটে কিছু করতে পারি কিনা ....
লেখক বলেছেন: ৩০শে জুলাই ।
শতরূপা বলেছেন:
কেন এত আত্মক্ষয়?
লেখক বলেছেন: জানলে তো প্রতিকার করা যেতো।
কি দোষ করেছি ? বলো কেউ । আমি কি পাপী ?
অভিশাপ হয়ে কি এলো আমার নিজ সংলাপই !
----------------
ফুলদানীর ছবিটা ভাল লাগে নাই.
লেখক বলেছেন: অনেক পুরনো আর ময়লা ফুলদানি । আর আমি মোটেই ফটোগ্রাফার নই।
মৈথুনানন্দ বলেছেন:
তুম কেয়া বোলতা বিগ সিস্টার? আঁয়! ম্যায় ভীজায় দীনানাথ চহান তুমকো বোলতা...ম্যায় তিনঠো পোয়েম লিখা হ্যায়...জাপানী লোগ যায়সে লিখতা...স্মল স্মল...ইংলিশ সমঝতা আঁয়?...ছোটা ছোটা haiku, senryu, tanka...সর্দিকা মওসম হ্যায় আঁয়?...হাম লেজি হো গায়া!
লেখক বলেছেন: আংরেজিমে থোড়াসা কাচ্চে র্যহ গায়ি , মৈ । পোয়েম বাদমে চাখ নে মন ক্যহতা হ্যায় । দিল হ্যায় টুটা টুটা , সব কুচ আগে ঝুটা ।
কোলাহল বলেছেন:
কবিতা বুঝতে অক্ষম ....... কবির প্রশংসায় কৃপনতা নেই।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















-ভাগ্যবান সে বন্ধু।
"তোমার গোলাপ দখল নিয়েছে আমার আমিকে কবে!
সুন্দর নই । বড় বেমানান গোলাপের পাশে। তবে-
একলা , নোংরা , বোকা আমিটা বলো তো কোথায় যাবে?
বহিরাগতের একটু জায়গা , তোমার ঘরে কি হবে?!"
একটি গোলাপের শক্তি কি আসলেই এত বেশি?
অসাধারন......
এই পোস্টের কমেন্ট হয় না।
.....