somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেখানেই সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার !

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

" আমি বারে বার আসি ফিরে , ডাকি তোমায় কাছে "

এমনি করে কি ফিরে আশা যায় !
এমন হিম হিম কুয়াশার ভোরে
তোমার মুখ বেঁধে স্বপনের ডোরে
এমন করে ফের ভালোবাসা যায় ?

তোমার হাসির শব্দ ছলকে বুকে
নাচে নতুন আভায় ইচ্ছে গুলো
ঘুর্নি ওঠে চমকে পুরনো ধুলো
এই ভাবে কি অসময় যায় রুখে !

তোমার ছবিতে অধর যাই ছুঁইয়ে ভয়ে
নিরবে নামে অশ্রু কপোলে , যায় ঝরে
জানি না তোমাকে বলা যায় কি করে
কতটা পথ পেরিয়ে যাই দুয়ারে রয়ে ।

আমি তো জানি তুমি আমার আপন ধাম
হাজার প্রতীক্ষার পরে আজ একটু খানি
প্রণয়ের পদতলে দেই মোর অর্ঘ্য আনি
তুমি কি নেবে না পূজা , দেবে না বিশ্রাম ?

শিশির আমি ,বুকে শুধু আছে ভরে শুদ্ধ জল
তুমি সূর্য ভোরের , আছো দূর নীলাম্বরে স্থিত
হয়ত আমি নই সুন্দর , তাই কি অবাঞ্ছিত?
তবু রেখো একটা কথা , হয়ো একবার কোমল।

দিও তোমাকে একবার নিতে এই বুকে , বড় সাধ
মুহুর্তে মিলিয়ে যাবো , উত্তাপে ফুরাবো জানি
তবু সে জীবন ক্ষণীকের হবে সার্থক তা মানি
তোমাকে ভালোবাসি , হোক সে যতই অশ্লীল অপরাধ !

-----------------------------------------------

"আমি এক বারও বলতে পারিনি
আমার হৃদয়ে তোমার মালিকানা
পুরুষ , তুমি কি বোঝ নিরবতার যন্ত্রনা ?"
------------------------------------------------

জানি ,এই লেখা কবিতা হয়নি কোন ছন্দেই । সেও সত্য কথন ।
কি করে ছান্দিক হয় ! তোমার না বোঝা আমার বুক ভাঙা ছন্দ পতন!

---------------------------------------------------
জানি এবারও গায়ে জড়াবো সযতনে তোলা শাড়ি
আনত চিবুকে লাজুক হাসি , চোরা চাউনি আনাড়ি
আমি দাঁড়াবো তোমার সামনে নিয়ে সব থাকবে যা
তুমি ভাববে ফাল্গুন তাই আমার দু চোখ ভেজা !
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৭
৮২টি মন্তব্য ৬৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×