তোমার ব্যবসা বার বার মার খাবেই
মাতৃভূমিকে কাউকে ইজারা দেইনি ।
তুমি বানোয়াট যত পারো দাও দাগ
"মুক্তি" লিখেছি রক্তে , বুকের পোর্চায় !
ভোটের মো'সুমে বরাবর দাও ডাক
ফাঁক ফোকরে কাকর ভরেছো চালে
চাল চুলোহীন করেই রাখবে জানি
যদিও ভরন্ত পণ প্রথাগত মোর্চায় ।
বিচার আচার কাঁচা পাকা খেলা ব্যস্ত
নয়া নয়া রঙে ফেস্টুন লাল দালানে
ভুলবোনা বিষ, আমার চেতনা উপচে
জ্বলছে আগুন লাখো শহীদের খরচায় ।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




