আমার প্রিয় পোস্ট

পরিবর্তনের জন্য লেখালেখি

দাও কাদা , পিছলে উঠি , রোদ খাই ভরে মুঠি

১০ ই মার্চ, ২০০৮ রাত ১১:৫৪

শেয়ারঃ
0 0 0

ঘৃণা

তোমার ঘৃণা নামক আগুনটাকে
একটু কষ্ট করে উচিয়ে ধরো
তোমার চোখে আশা ডুবলে
এখানে বড় বেশি রাত নামে
বড় বেশি রাত ।
কি করে জানবো এখনো বেঁচে আছি
যদি যেচে না দাও অন্তহীন ঘাত ?

অবহেলা

তোমার অবহেলাটুকু খুব যত্ন করে আমাকেই সবটুকু দিও
অহেতুক অপাত্রে অপচয় হবে তো !
যদি নাই থাকে প্রেমে গভীর দহন জ্বালা
কি ভাবে হবে আমার আকাশ নীল বর্ণীয় ?
যদি উপচে না দাও , বালক, তোমার বিষের পেয়ালা !

একা

এক জীবন কাটে চৈত্রী দাহে
এক জীবন কাটে , কেটে যায় একা
মোহন তোমার বসন্ত বিস্তারী
আর কি পাব এক জীবনে দেখা ?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রাগাবিতা ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই মার্চ, ২০০৮ রাত ১১:৫৭
একরামুল হক শামীম বলেছেন: ১. ঘৃণা ২. অবহেলা ৩. একা

দারুন কম্বিনেশনতো....
১১ ই মার্চ, ২০০৮ রাত ১২:২৭

লেখক বলেছেন: জি ভাইয়া , আপনের দুয়া !

১১ ই মার্চ, ২০০৮ রাত ১২:২৮

লেখক বলেছেন: অ্যাঁ ?

৩. ১১ ই মার্চ, ২০০৮ রাত ১২:১৪
তারার হাসি বলেছেন:
একাকিত্ব...এক আলাদা সৌ্ন্দর্য আছে , তাই না ?
১১ ই মার্চ, ২০০৮ রাত ১২:২৮

লেখক বলেছেন: হুম ,কিন্তু সমস্যা হইলো , সৌন্দর্যটা একলাই উপভোগ করা লাগে ।

ঃ(

৪. ১১ ই মার্চ, ২০০৮ রাত ১২:১৪
বহুরূপী মহাজন বলেছেন: হে কবি উদাস কেন???????????!!!!!!!!!!!!!!!!!!!
১১ ই মার্চ, ২০০৮ রাত ১২:৩১

লেখক বলেছেন: বিদেশীর চেয়ে উদাসী ভালা না?

৫. ১১ ই মার্চ, ২০০৮ রাত ১২:১৮
ইয়র্কার বলেছেন:

সাম্প্রতিক ব্লগ দেখেছেন:
ইয়র্কার
.......

ভাল হয় নাই তাই মাইনাচ। ছন্দ মিলাতে গিয়ে ছন্দ কেটে গেছে।
১১ ই মার্চ, ২০০৮ রাত ১২:৩২

লেখক বলেছেন: ঠিক কথা , ছন্দ মিলে নাই ।

চোর , তোমার কবিতা দেও । অনেক দিন কবিতা পোস্টাও না।

৬. ১১ ই মার্চ, ২০০৮ রাত ১২:৩৬
অমলকান্তি বলেছেন: ঘুরিয়া মরি আমি
বেহায়া হদ্দ
পারি নাই মেলাতে
এই জীবনের ছন্দ।


এইবার মিলছে মনে হ্য়@ইয়র্কার
আপুনি কেমন আছেন?
মন ভাল?
১১ ই মার্চ, ২০০৮ রাত ১:১৪

লেখক বলেছেন: মন তো মুন হইয়া আকাশে দোড়াদৌড়ি করিতেছে ।

৭. ১১ ই মার্চ, ২০০৮ রাত ১২:৩৭
অ্যামাটার বলেছেন: হুমমম....
ভাবছি....
পেলাস
১১ ই মার্চ, ২০০৮ রাত ১:২৯

লেখক বলেছেন: (ক্লোজআপহাসি)

৮. ১১ ই মার্চ, ২০০৮ রাত ১:০৫
পথিক!!!!!!! বলেছেন: বুঝতে পেরেছি তিনটে কবিতা এখানে ..তাই না দিদি
১১ ই মার্চ, ২০০৮ রাত ১:৩০

লেখক বলেছেন: হা হা হা হা হা হা

৯. ১১ ই মার্চ, ২০০৮ রাত ১:০৯
সর্বনাশা বলেছেন: নাহ্‌, হয় নাই। গড়পড়তাও (average) না।
১১ ই মার্চ, ২০০৮ রাত ১:৩০

লেখক বলেছেন: ঠিক আছে

১০. ১১ ই মার্চ, ২০০৮ রাত ১:১২
কতবতবকতকত বলেছেন: কিস্যু বুঝি নাই! মাইনাচ!!! X(

হায় হায়, আমারেও কি চিকন মিয়ার রোগে ধরল নাকি? অহন কি হইব রাগুদি?:(
১১ ই মার্চ, ২০০৮ রাত ১:৩৩

লেখক বলেছেন: কি আর করবা

দোয়া করি মোটা হও

১১. ১১ ই মার্চ, ২০০৮ রাত ১:১৯
বুমবুম বলেছেন: কবিতার নাম পইড়া মাথাডা ঘুরান দিছে হের লাইগা মাইনাচ;)বাপরে!
১১ ই মার্চ, ২০০৮ রাত ১:৩৫

লেখক বলেছেন: গলার নিচ থেকে উলটা দিকে ঘুরান দেও ।

১২. ১১ ই মার্চ, ২০০৮ রাত ১:২৫
ক্যালী বলেছেন:
সাম্প্রতিক ব্লগ দেখেছেন:
ইয়র্কার
ক্যালী
.......

ভাল হয় নাই তাই মাইনাচ। ছন্দ মিলাতে গিয়ে ছন্দ কেটে গেছে।
১১ ই মার্চ, ২০০৮ রাত ১:৩৬

লেখক বলেছেন: ঠিক আছে , এখন ফেভিকল দিয়া যান এক টিউব।

১৩. ১১ ই মার্চ, ২০০৮ রাত ১:৩২
এস.এ.শোভন বলেছেন: রাগুদির লিঙ্কগুলা থন এক্টা ভালা লিংক পাইলাম, পুরুষ শিশু নির্যাতন৷ যাউগ্গা কবিতা ভালা হইছে, ধুষ্ট লুকের কথায় কান্দিয়েন্না
১১ ই মার্চ, ২০০৮ রাত ১:৪২

লেখক বলেছেন: চাইল্ড রাইটস , চাইল্ড এবিউজ নিয়ে কাজ করি শোভন । জানতা না?

তুমি কি কিছু বলতে চাও ? কোন কাউন্সিলরের হেল্প লাগবে তোমার? আমি তো এখন আর কাউন্সিলিং এর কাজ করি না, তবে যারা করে তাদের সাথে যোগাযোগ করে দিতে পারি।

১৪. ১১ ই মার্চ, ২০০৮ রাত ১:৩৩
ইয়র্কার বলেছেন: অমলকান্তি ভাল লেখেছেন।

রাগইমনেরগুলান এরম হবে:

এক.

তোমার আগুনের ল্যাম্পুটাকে
একটু নিচা করে ধরো।
এইরম আন্ধার রাইতে
ল্যাম্পের তলার আন্ধারে
রাস্তারুস্তা কিছ্ছু দেহি না।
কি করে জানবো পায়ের নিচে
সাপ পড়ল না কলমের খাপ?

দুই.

খরবদার অবহেলা করবি না কইলাম
দাঁতদুত ফাটায় দিব।
পারলে হেলা দে, না পারলে ঠেলা।
তাই বলে অবহেলা?
আর যদি দিছোস জ্বালয় দিমু পোড়া কয়লা।

তিন.

এক যৌবন কাটে ভাটায় ভাটায়
পরের যৌবনও যায় ঘড়ির কাঁটায়
যৌবন ফেলে তড়িঘড়ি
আইনস্টাইন পড়ি
সময় তবুও সাথে দেয় আড়ি

একটা ফাউ:

একদিন শিয়ালী ভাবিলো নিরালে
ছুডো ছুডো মুরগা খায় কেন বিড়ালে?
১১ ই মার্চ, ২০০৮ রাত ১:৫৯

লেখক বলেছেন: চোর , তোমার নিজের কবিতা পোস্টাইতে বললাম । তুমি এখনো প্যারোডি নিয়েই আছো ।

ভালো কথা , তোমার বউ এর খবর কি ? কেমন আছে ? ও কি দেশে না জার্মানী ? আরেক বার দেখা হলে খারাপ হতো না । ইনফ্যাক্ট , তোমার বাবা মার সাথে দেখা হলে আরো ভালো হতো । উনারা কি বাগের হাটে ?

১৫. ১১ ই মার্চ, ২০০৮ রাত ১:৪৩
ইয়র্কার বলেছেন: পাবলিক খালি পেলাচ মাইরা যাইতেছিলো। আমি হাচা কতা কইয়া দেওনে পরপর ৪টা মাইনাচ। ;)

ভালো কবিদের অধপতন রোধে থেরাপি কার্যকর।
১১ ই মার্চ, ২০০৮ রাত ২:০৪

লেখক বলেছেন: হা হা হা হা হা হা হা । হাসাইলা চোর ।

তেহাতার নিক ফ্যাক্টরী না স্ক্রিপ্ট এর বিরুদ্ধে এক সময় তোমার নিক ফ্যাক্টরী দিয়ে ৭০- ৮০ টা প্লাস ,মাইনাস দিয়ে টপ রেটেড পোস্টে যা করেছো , তার পরে এই পারফরমেন্স তো ভীষন পুওর ।

যত দূর মনে পড়ে , রাশেদের একটা পোস্টকে টপ রেটে এই ভাবে উঠানো হয়েছিলো । তারপর অবশ্য মুক্তিযুদ্ধের উপর পিয়াল , এস্কিমোর বহু ভালো ভালো পোস্টও উঠানো হয়েছে । সেই জন্য একটা ধন্যবাদ দিতেই হয় ।

আফটার অল, হিজড়া আর নিওরাজাকারদের পোস্ট তেহাতার কল্যানে টপ রেটেড হয়ে ব্লগের কপালে কলঙ্ক হয়ে ঝুলে থাকবে , এইটা দেখাটা একটা যন্ত্রনাই ছিলো ।

১৬. ১১ ই মার্চ, ২০০৮ রাত ২:০৮
মামড়া- দ্যা এভার লিভিং বলেছেন: রাগ ইমন আফা সারোয়ার ভাইর কবিতায় কমেনট করেন না কেন?
১১ ই মার্চ, ২০০৮ রাত ২:১৭

লেখক বলেছেন: আমি আসলে এত বেশি জ্ঞানী পোস্ট বুঝি না । আমার বুঝের বাইরে উনার লেখা।

১৭. ১১ ই মার্চ, ২০০৮ রাত ২:০৯
পথিক!!!!!!! বলেছেন: হাহাহাহাহাহা ছয়টা হাসি
তিনটে কবিতার জন্যে
ছয়টি হাসি ছয়টি হাসি
তিনটেই ভালবাসি
আমিও হসব তাই রাশি রাশি
১১ ই মার্চ, ২০০৮ রাত ২:১৯

লেখক বলেছেন:

১৮. ১১ ই মার্চ, ২০০৮ রাত ২:১১
ইয়র্কার বলেছেন: নিওরাজাকার শব্দটা এখন পর্যন্ত শুধু রাজাকার মুখেই শুনেছি। ধুর, তুমিও মিয়া সংক্রান্ত হও। :(
১১ ই মার্চ, ২০০৮ রাত ২:২১

লেখক বলেছেন: না তো , নিও রাজাকার শব্দটার জনক ব্লগের কোন এক প্রো ৭১ দুর্দান্ত ব্লগার । এখন মনে পড়ছে না ,কে । পুরা রাপু খাপাং শব্দ একটা । তারে উত্তম জাঝা ।

১১ ই মার্চ, ২০০৮ রাত ২:২২

লেখক বলেছেন: খুব ভালো দাদু । সালাম ।

২০. ১১ ই মার্চ, ২০০৮ রাত ২:১৩
মামড়া- দ্যা এভার লিভিং বলেছেন: নিওরাজাকারদের , আমরা ড়াজাকার ডাকি রাগ ইমন আফা
১১ ই মার্চ, ২০০৮ রাত ২:২৪

লেখক বলেছেন: আরে তাই নাকি ?

আচ্ছা , তাহলে এখন থেকে ড়াজাকারই ডাকবো ।

২১. ১১ ই মার্চ, ২০০৮ রাত ২:১৬
এস.এ.শোভন বলেছেন: না না আমার হেল্প লাগবো না৷ আইচ্চা মহিলাগো হাতে নির্যাতিত পুরুষ শিশুর পার্সেন্টেজ কিরম? আই মিন ঢাকায় এরম কেউ রিপুর্ট কর্ছে?
১১ ই মার্চ, ২০০৮ রাত ২:২৮

লেখক বলেছেন: পারসেন্টেজ খুব একটা কম না । বাংলাদেশে রিপোর্ট সব কিছুরই কম । এইটা আসলে বলা সম্ভব না , মেয়ে শিশুদের সমান নাকি কম । তবে বাংলাদেশে ছেলে শিশুরা সবচেয়ে বেশি নির্যাতিত "মাদ্রাসা" গুলোতে । এইটার অনেক রিপোর্ট আছে ।

আচ্ছা , শোভন , পারসেন্টেজের কথা জিজ্ঞেস করলেন , একটাও শিশু যদি নির্যাতিত হয় , সেইটা কি আপনার কাছে গ্রহনযোগ্য ? কিছু না করে বসে থাকবেন , যেহেতু ১৪ কোটির দেশে মাত্র ১ টা শিশু নির্যাতনের রিপোর্ট পাওয়া গেছে ?

২২. ১১ ই মার্চ, ২০০৮ রাত ২:১৭
এস.এ.শোভন বলেছেন: বাইদাউয়ে, ইয়র্কারে চুর কি না শিউর হয়া লইয়েন, আগেভাগে সাব্ধান কর্লাম আর্কি৷ উইদিন কি আপ্নে আমারে বেন করাইছিলেন?
১১ ই মার্চ, ২০০৮ রাত ২:২৯

লেখক বলেছেন: আপনারে ব্যান করাব কেন? ব্যান করানোর মত কিছু করেছিলেন?

২৩. ১১ ই মার্চ, ২০০৮ রাত ২:২০
ইয়র্কার বলেছেন: শোভন ঠিক কইছো। ইয়র্কার রিপোর্ট করলে রাগ ইমন ব্যান খাইতে পারে। জানা এখন খুব ফর্মে আছে। কালুদাদারেও ব্যান কইরা দিছে।
১১ ই মার্চ, ২০০৮ রাত ২:৩০

লেখক বলেছেন: তোমার ইচ্ছে হলে রিপোর্ট করো । আমি তো তোমাকে মানা করি নাই , তাই না?

২৪. ১১ ই মার্চ, ২০০৮ রাত ২:৩২
রাগ ইমন বলেছেন: শোভন আর চোর , শেষ দুইটা মন্তব্য মুছে দিলাম । দরকার নাই তো , তাই না? আর তাছাড়া আমার ব্লগে এই আলোচনা একেবারেই অপ্রাসঙ্গিক ।

এইটা বাদ থাক । এইখানে থামাটা ভালো হবে ।
২৫. ১১ ই মার্চ, ২০০৮ রাত ২:৩৫
রাগ ইমন বলেছেন: মামরা এর মন্তব্য ও মুছে দিলাম । মাইন্ড কইরেন না ।

বাই দা ওয়ে , মামরা কিন্তু আমার অল টাইল ফেভারেট কার্টুন থান্ডার ক্যাটস এর ঝাকানাকা ভিলেইন । আপনার চয়েস আসলেই ভালো । মামরার ডায়লগটা হেভি পপুলার ছিলো ।

" ফ্রম দা এইনশেন্ট স্পিরিট অফ ইভিল ----------- বাকিটা ভুলে গেছি ।"

আপনি জানেন পুরাটা ?

২৬. ১১ ই মার্চ, ২০০৮ রাত ২:৩৬
মামড়া- দ্যা এভার লিভিং বলেছেন: না ডায়লগ আচিল

এনশিয়েনট স্পিরিট অব ইভিল
ট্রানসফরম দিস ডিকেড বডি
টু দি এভার লিভিং মামড়া
১১ ই মার্চ, ২০০৮ রাত ২:৪৬

লেখক বলেছেন: আরে জটিল !

থাংকু থাংকু । একখান গপ কই শুনেন । ইস্কুলে এক ভাইজান ছিলেন নাম মন্ময় অথবা মৃন্ময় , মন নাইক্কা । তো উনারে বানাইলো , কলেজ ক্যাপ্টেন । উনি তো ফকির উদ্দিনের মত সবখানে উত্তর হস্ত এন্টার মারিলেন । ফলে যা হইবার তাই হইলো , পোলা পাইন তো পোলা পাইন , নারী কুল পর্যন্ত বিলা !

শেষে তারে মামরা কহিয়া ডাকিতে লাগিলো । কেউ তারে কিছু বলে না । শুধু রাস্তা দিয়া হাটিয়া আসিতে দেখিলেই যে কোন পোলা হঠাৎ কন্ঠ কাঁপাইয়া এই ডায়লগ দেয় আর আশে পাশের টাকা, আনা , পাই স্তরের সকল ছাত্রছাত্রী তুমুল করতালি ।

১১ ই মার্চ, ২০০৮ রাত ২:৫১

লেখক বলেছেন: পুরা আমার ও মনে নাই , তয় গুরু , এই রকম না মনে হয় , এট্টু অন্যরকম ছিলো ।

লাস্টের টুক , "মাম্রা , দি এভার লিভিং " --- এই রকম ছিলো না?

২৭. ১১ ই মার্চ, ২০০৮ রাত ২:৩৭
ইয়র্কার বলেছেন: জানা তোমারে কিছু বলবেনা শিওর হও কেমনে?
১১ ই মার্চ, ২০০৮ রাত ২:৪৯

লেখক বলেছেন: শিওর না তো । একেবারেই শিওর না। রিপোর্ট করার অধিকার তোমার আছে । জানারও রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে । সুতরাং যা হওয়ার , তাই হবে ।

এইটা নিয়ে আমার তো মাথা ঘামানোর কিছু নাই । তাই না ?

১১ ই মার্চ, ২০০৮ রাত ২:৫৭

লেখক বলেছেন: আরে শোভন মামা আ আ আ আ আ আ (ক্লোজআপহাসি)

এইটা কি দিলেন

এক বস্তা ধনিয়া পাতা !

আপনের লাইগা -

Thunder, thunder, thundercats, Ho!
Thundercats are on the move,
Thundercats are loose,
Feel the magic, hear the Roar,
Thundercats are loose,

Thunder, thunder, thunder, Thundercats!
Thunder, thunder, thunder, Thundercats!
Thunder, thunder, thunder, Thundercats!
Thunder, thunder, thunder, Thundercats! Thundercats!

২৯. ১১ ই মার্চ, ২০০৮ রাত ২:৫২
এস.এ.শোভন বলেছেন: যাউক এক্টা জিনিশ বুজলাম অস্বাভাবিক কুনো এক্টা কারুনে রাগুদি আর ছরু ভাইর মুক দেখাদেখি বন্দ আছে৷ ছরু ভাই বল্লেন এক্টা সিম্পল লজিক ইস্যু আছে রাগুদির লগে, আর রাগুদি বল্লেন :)
১১ ই মার্চ, ২০০৮ রাত ৩:০৭

লেখক বলেছেন: লজিক ? খাইসে ! এইটা আবার কোন ওসাজা থেকে পাওয়া না তো ?

প্লিজ , আমি "ভয়" ফিল করিতেছি ।

হেবোর পরে এই আরেক বার আমি বিজ্ঞান ও গোএষণা দেখিয়া বেশ ভয় পাইয়াছি ।

হেবো তো তাও ৬৩ না ৬৯ জন মাথাব্যথার পেশেন্ট দেখাইতে পারিয়াছিলো , এইটা যে কিসের রিসার্চ দেখাইবো । আমি এখন পশ্চিমা রিসার্চ শুনলেই আউলায় যাই ।

শোভন ভাইজান , আপনের বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় এই সব জার্নাল ? কারা করে এই সব গুয়েষনা ?

৩০. ১১ ই মার্চ, ২০০৮ রাত ২:৫৪
নিলা বলেছেন: কবিতার নাম দেখে ভয় পাইছি। জটিল নাম

কিন্তু এইটা কি কবিতা লিখলা আপু!!!!! তোমাকে অবহেলা, ঘৃনা দিবে কেনো?!!? X(

কবিতাটা সুন্দর হয়েছে। এক আকাশ ভালোবাসা রইলো
১১ ই মার্চ, ২০০৮ রাত ২:৫৯

লেখক বলেছেন: হি হি হি , কবিতা তো কবিতাই । তার সাথে আমার কি?

তোমরা দেখি সব গুলায় ফেলিতেছো ।

৩১. ১১ ই মার্চ, ২০০৮ রাত ২:৫৮
সমালোচনাকারী বলেছেন: রাগু একন অনেক ঠান্ডা মনে হৈতাচে!!
১১ ই মার্চ, ২০০৮ রাত ৩:১২

লেখক বলেছেন: এই রিসার্চের ফল আপনি কোন পত্রিকায় পাঠাইতে চান ?

১১ ই মার্চ, ২০০৮ রাত ৩:৩২

লেখক বলেছেন: ছুম্মা আমীন।

৩৩. ১১ ই মার্চ, ২০০৮ রাত ৩:৩৭
ক্যালী বলেছেন:

দিদি আপনারে মাইনাচ দিলেও ইয়র্কারের কোবতেই + দিলাম।

এত রাত জাইগেন না
৩৪. ১১ ই মার্চ, ২০০৮ ভোর ৬:৫৭
স্করপিয়ন্স বলেছেন:
সারুয়াররে হেবোর সাতে তুলনা করার পরতিবাদ
১২ ই মার্চ, ২০০৮ রাত ২:৫৮

লেখক বলেছেন:

৩৬. ১১ ই মার্চ, ২০০৮ সকাল ৯:৪৫
ছায়ার আলো বলেছেন: আগে লায়োনো আর মাম্রা ছিলো
এখন দেখি চিতারাও আইসা পরছে!
৩৭. ১১ ই মার্চ, ২০০৮ সকাল ১০:৪৭
বড় হুজুর বলেছেন: আপনি এখনও বিয়ে করেননি ??
৩৮. ১১ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:০৩
সামী মিয়াদাদ বলেছেন:

ঘৃনার আগে অবহেলা না ঘৃনা আগে.....বুঝলুম না হে
১২ ই মার্চ, ২০০৮ রাত ২:৫৬

লেখক বলেছেন: আমার ও তো পেঁচকি লাগায় দিলা !

১২ ই মার্চ, ২০০৮ রাত ২:৫৪

লেখক বলেছেন: ও কাছিম , মিসিং ইউ।

৪০. ১১ ই মার্চ, ২০০৮ দুপুর ২:২৯
ময়ুরবাহন বলেছেন: আপনার মনে কি কোনোদিন অনুরাগ আসেনি? চিরকালই রাগ ইমন (রাগ এমন) যে সব কিছু ভস্ন হয়ে যায়। ভাল থাকবেন।

লেখাটা ভাল লেগেছে। +
১২ ই মার্চ, ২০০৮ রাত ২:৫২

লেখক বলেছেন: ভস্ম বুঝালেন? ভার্চুলা তে ভস্ম করতে দোষ কি?

৪১. ১১ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৫৩
সারওয়ারচৌধুরী বলেছেন:


টক টক টক, ব্লগ-বাড়ির মালেকা আছেন নি? মেহমান আইছে!

ঘৃণার ভেতর অবহেলা আর একাকিতা মুখ লুকিয়ে থাকে

+




বাই দ্য ওয়ে, গতকল্য দেখিলাম একদল পাবলিক ব্লগ দুনিয়ায় রাগ ইমন আর সারওয়ার চৌধুরীর রাগ বিরাগ নিয়া মিছিল মিটিং করিল। কেন করিল তাহা তাহারাই বুঝিতে পারিবেন বেশি।
যাউগ্গা, রাগ ইমন কেন সারওয়ার চৌধুরীকে দুর্বোধ্য বলিয়া দিলেন তাহাও বুঝিলাম না। অথচ সাচৌ শিল্পের বোধগম্যতার পক্ষে কথা বলিয়া থাকেন।

সাচৌ এই ব্লগ-বাড়ির মালিকের পোস্টগুলি নিয়মিতই পড়িয়া আসিতেছেন। কমেন্ট না-করার ছোটিমুটি এক কারণ ছিলো, যাহা লজিক্যাল, তাহা আর বলিতে চাহিতেছি না। কিন্তু রাগ ইমন দুর্বোধ্য বলিয়া সাচৌ'র ব্লগে যান না- ইহা মানিয়া নিতে পারিলাম না। কেনো যান না তাহাও বোধগম্য নহে।

বহু বহু শতক বর্ষ আগে রাগ ইমনের সাথে সাচৌ'র বিস্তারিত প্রাঞ্জল ইন্টারএ্যাকশন হইয়াছিল বলিয়া ব্লগ-ভূবনের হেড অফিসে নথি-পত্র আছে। ছড়িয়েও আছে ইধার উধার।

যাহাই হোক, সাচৌ' চেতনে অবচেতনে কখনো কখনো জাগতিক বাস্তবতার কারণে বিরাগের বারান্দায় যাইলেও চটজলদি পালিয়ে গিয়ে ফুলেল খুশবোময় বোধের বেলকনিতে অধিক সময়-কাল কাটাইয়া থাকেন। :)
১২ ই মার্চ, ২০০৮ রাত ২:৫১

লেখক বলেছেন: অতিথি লক্ষ্মী - পারিবারিক এই নীতি মানি সর্বদা।

মতপার্থক্য থাকতেই পারে , তবে আপনার সাথে আমার কোন মারামারি তো নাই ।

রাগ ইমন কেন সারওয়ার চৌধুরীকে দুর্বোধ্য বলিয়া দিলেন তাহাও বুঝিলাম না। অথচ সাচৌ শিল্পের বোধগম্যতার পক্ষে কথা বলিয়া থাকেন।--- শিল্প আমার বোধগম্য না হইলে আমি কি বলবো ?

যাই হোক । সালাম। আল্লাহ আপনাকে আলো দিক ।

৪২. ১১ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:০৫
স্ট্যানলি কুবরিক বলেছেন: সালুয়ার ভাই লজ্জা পাইলে সাধু ভাষায় কমেন্ট করে
৪৩. ১১ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪৮
মৈথুনানন্দ বলেছেন: রাইপ চাইল্ড ( পাকা মেয়ে )
১২ ই মার্চ, ২০০৮ রাত ২:৪৬

লেখক বলেছেন: এ্যাজ ইউ স , সো শ্যাল ইউ রাইপ ।

৪৪. ১২ ই মার্চ, ২০০৮ রাত ১২:৩৩
ক্যালী বলেছেন:
সারোয়ার ভাইয়ের কমেন্ট টা সুন্দর হইছে।
সারওয়ার ভাই মান অভিমান কোন ব্যাপার না।
৪৫. ১২ ই মার্চ, ২০০৮ রাত ২:২৮
তুমাদের দাদু , বলেছেন: oalaiko ,

tomare aro akbar + dite mon cai.

kinto tatu sombobna.
১২ ই মার্চ, ২০০৮ রাত ২:৪৪

লেখক বলেছেন: মন যে চাইছে , তাতেই ধন্য ।

৪৬. ১২ ই মার্চ, ২০০৮ রাত ২:৪০
রাতমজুর বলেছেন:

তোমার অবহেলাটুকু খুব যত্ন করে আমাকেই সবটুকু দিও
অহেতুক অপাত্রে অপচয় হবে তো !
যদি নাই থাকে প্রেমে গভীর দহন জ্বালা
কি ভাবে হবে আমার আকাশ নীল বর্ণীয় ?
যদি উপচে না দাও , বালিকা, তোমার বিষের পেয়ালা !
১২ ই মার্চ, ২০০৮ রাত ২:৪২

লেখক বলেছেন: এইটা কি স্কলাশটিকার বালিকা ? (ক্লোজআপহাসি)

৪৭. ১২ ই মার্চ, ২০০৮ রাত ৩:৩৩
এস.এ.শোভন বলেছেন: ছরু ভাই হাত বাড়িয়ে দিয়েছেন, উনাকে ফিরিয়ে দেবেন না৷ ছরু ভাই কিন্তু আর সেই আগের লোক নেই, পরিমার্জিত কলেবরে উনি এটিম বান্ধব, রাগুদি নির্ভয়ে উনার সাথে কাব্য আদানপ্রদান করতে পারেন৷ হেবোছাগার কেছ আলেদা
১২ ই মার্চ, ২০০৮ সকাল ১১:০৬

লেখক বলেছেন: মামা, আপনে আর সারোয়ার ভাই অন্তরঙ্গ হন গিয়া , আগ্রহ যখন আপনারই বেশি । আমার সেই রকম ইচ্ছা নাই।

তয় হেবো গেলো কই ? হেবোর ফুস্ট গুলা কিন্তু দারুন বিনোদন ছিলো । আকন্দ কাগুও আর লিখে না। ভালো লেখাও নাই । ভালো বিনোদন ও নাই । এই ব্লগের বেইল কমিয়া সব আতা হইয়া যাইতেছে ।

৪৮. ১২ ই মার্চ, ২০০৮ ভোর ৪:১০
কতবতবকতকত বলেছেন: "কি করে জানবো এখনো বেঁচে আছি
যদি যেচে না দাও অন্তহীন ঘাত ?"--- এইবার বুঝছি! পেজগীডা এইখানেই!!!;)


তোমার শিরোনামটা মাথার ভেতর উল্টো হয়ে ঘুরছে: "দাও রোদ , পিছলে উঠি , কাদা খাই ভরে মুঠি"। কি যন্ত্ররায় যে পড়লাম!:(

তোমার জন্য একটা সারপ্রাইজ আছে রাগী মনাপু!:)
১২ ই মার্চ, ২০০৮ সকাল ১১:০৯

লেখক বলেছেন: এত খাদ্য খাবার থাকতে ক্যাদা খাইবা ?

কি আর করা , মেডিকেলে কি জানি পড়েছিলাম , এই রকম একটা অসুখ । খালি মাটি কাদা খায় ।

কি সারপ্রাইজ? হায় হায় , মনে লয় বুইজ্জালাইসি

৫০. ১২ ই মার্চ, ২০০৮ ভোর ৪:১২
কতবতবকতকত বলেছেন: ছবিটা দুর্দান্ত হইছে। কই পাইলা?
১২ ই মার্চ, ২০০৮ সকাল ১১:১০

লেখক বলেছেন: ইন্টারনেটে ।

৫১. ১২ ই মার্চ, ২০০৮ রাত ৯:৩৮
কতবতবকতকত বলেছেন: ছবিটা সেইভ করতে গিয়ে দেখলাম নাম "লোনলি সোউল"! লোনলি সোউল লেইখা সার্চে দিছিলা মনে লয়! ঘটনাডা কি?;)...............:(


কি বুঝলা? :D
১৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন: কিছুই বুঝি নাই ।

৫২. ১৩ ই মার্চ, ২০০৮ রাত ৮:৫৮
রাতমজুর বলেছেন:
লেখক বলেছেন: এইটা কি স্কলাশটিকার বালিকা ?

এইটা দুনিয়া তাবৎ বালিকাদের জইন্য, বাট হঠাৎ স্কলাশটিকার বালিকা ক্যানো?
৫৩. ১৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৩
রাগ ইমন বলেছেন: না মানে , স্কলাশটিকার কে নাকি তুমারে -------
৫৪. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ২:০৭
কতবতবকতকত বলেছেন: কিছুই বুঝো নাই, তাইলে কইলা ক্যান "বুইজ্জালাইসি ?"X(
৩০ শে মার্চ, ২০০৮ রাত ১০:১৬

লেখক বলেছেন: কি বুঝি নাই ?

 

মোট সময় লেগেছে ১.০১৪০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
রাগ ইমন। আপাতত রাত জাগা পাখি। দেশের স্বাস্থ্য ব্যবস্থা, নীতি প্রনয়ন (পলিসি মেকিং) এবং নাগরিক জীবন উন্নয়ন নিয়ে লিখছি। এক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ