আমার প্রিয় পোস্ট

আমার পিতার খুনি আর আমি এখনো এক দেশে জীবন যাপন করি । তবে পার্থক্যটা হলো , সে আরেকটা হত্যার প্রস্তুতি নেয় , আমি আরেকটা যুদ্ধের !

একলা রাতের প্রহর আমার (সুনীল সমুদ্রের কবিতা পড়ে)

২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:৪০

শেয়ার করুন:                   Facebook

সুনীল সমুদ্রের অসাধারন কবিতা

আজকে আমার বিকেল গুলো অন্য কারো অন্যরকম
সেই যে তুমি , এই যে আমি , বদলে গেছি সময় বুঝে
তোমার স্মৃতি অদল বদল , আমার দু' চোখ পিছন খুঁজে
একটু শুধু চায় পেতে চায় সেই প্রিয় স্বাদ
অন্য রকম নতুন করে ।

বেহাল আমার ছোট্ট তরী , ভীষন গেঁয়ো এ কান্ডারী
অতীত চাদর পাল তুলেছে , সব ভুলে আজ সব ভুলেছে
সুনীল ঢেউ এর শুভ্র ফেনায় , ভীষন চেনা এই অচেনায়
আজকে একা অন্ধকারে ।

যেখান থেকে যাত্রা শুরু সেখান থেকেই বারংবারে
নিত্য আমার বৃত্ত রচন অঙ্গীকারের খেলায় হারে
বিকেল গুলো অন্য কারো , রাতের প্রহর একলা আমার
দাঁড়িয়ে থাকুক অহংকারে ,

আমি না হয় খুব হেরেছি
প্রেম কি কভু হারতে পারে ?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রাগাভাব ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে ।

 

  • ৫৩ টি মন্তব্য
  • ৪০৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:৪২
comment by: সুখী মানুষ বলেছেন: সুন্দর!
২২ শে মার্চ, ২০০৮ রাত ১:০৪

লেখক বলেছেন: আপনি আসলেই সুখী মানুষ । অনেক ধন্যবাদ ।

২. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:৪৫
comment by: আড্ডাবাজ আশিক বলেছেন: আমি না হয় খুব হেরেছি
প্রেম কি কভু হারতে পারে ?
না পারে না
২২ শে মার্চ, ২০০৮ রাত ১:০৫

লেখক বলেছেন: প্রেমিক প্রেমিকা হেরে যায়

৩. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:৪৫
comment by: দুঃখবিলাস বলেছেন: আমি না হয় খুব হেরেছি
প্রেম কি কভু হারতে পারে ?
___________________
হারতে পারে। কারণ আমরাই প্রেমের প্রতিনিধি।
--------------------------------------------------
ওয়েলকারম ব্যাক।
২২ শে মার্চ, ২০০৮ রাত ১:০৫

লেখক বলেছেন: সহমত ।

কোথায় অয়েল কাম ? , যাই নাই তো !

৪. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:৪৬
comment by: রাতিফ বলেছেন: ভালো লিখেছেন....।
২২ শে মার্চ, ২০০৮ রাত ১:০৬

লেখক বলেছেন: (ক্লোজআপহাসি)

৫. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:৫০
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: আগের পোস্টটা মুছলা কেন ?? X(
২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:৫৩

লেখক বলেছেন: কুনটা ?

৬. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:৫৬
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন:

++++++++++++

আমি না হয় খুব হেরেছি
প্রেম কি কভু হারতে পারে ?





মচৎকার !
২২ শে মার্চ, ২০০৮ রাত ১:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ ।

৭. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:৫৭
comment by: ত্যান্দর বলেছেন: সুনীল সমুদ্র আর আপনার, দুজনার কবিতাই ভাল লাগল। তবে আজকে আপনার সাথে দেখা হলেও কথা হলনা। আপনি আসলেন তবে দেরি করে! আফসোস!!!!!!
২২ শে মার্চ, ২০০৮ রাত ১:০৮

লেখক বলেছেন: আমি আপনাকে দেখে ভয়ে কথা বলি নাই । আপনি বললেন না কেন? (আম্মাআআ)

দেরী করার জন্য আমাকে মাইনাচ।

৮. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১:০৫
comment by: শ্যাজা বলেছেন: অনেকদিনের পরে এসে তোমার লেখা পড়লাম, ভালো লাগলো...
২২ শে মার্চ, ২০০৮ রাত ১:০৯

লেখক বলেছেন: আরে সখিইইইইইইইইইই , কেমন আছো গো? তোমাকে এবং তোমার লেখাকে বড্ড মিস করি । ব্লগে তেমন আসি না আজকাল । সব বদলে যাচ্ছে ।

৯. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১:০৮
comment by: রুপা বলেছেন: ইমন আপু আজ আমার হাতে অখন্ড সময়। এখন লোকাল টাইম ১১টা
কাল অফিস নাই
বিছানায় ল্যাপটপ
ইমন আপুর কবিতা.....
২২ শে মার্চ, ২০০৮ রাত ১:১০

লেখক বলেছেন: ১১ টা ?

কই থাকো ? আচ্ছা , তুমি সেই বগুড়ার রুপা নাকি ?

১০. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১:১১
comment by: নিলু বলেছেন: ভালো লাগলো।আপু কেমন আছেন?
২২ শে মার্চ, ২০০৮ রাত ১:১৪

লেখক বলেছেন: খুব ভালো । তুমি ?

১১. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১:১২
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: সব পাগলের মেলা ... পাইছি :)
২২ শে মার্চ, ২০০৮ রাত ১:১৪

লেখক বলেছেন:

(আম্মাআআ)



(খাইয়ালামু)

১২. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১:১৬
comment by: রুবেল শাহ বলেছেন: +
২২ শে মার্চ, ২০০৮ রাত ১:২১

লেখক বলেছেন: ধন্যবাদ ।

১৩. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১:১৭
comment by: শফিউল আলম ইমন বলেছেন: চমৎকার কোবতে।
ভালো লাগল।
২২ শে মার্চ, ২০০৮ রাত ১:২২

লেখক বলেছেন: ধন্যবাদ ।

১৪. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১:২১
comment by: রুপা বলেছেন: আমি বগুড়ার রুপা....
তবে এখন আর বাংলাদেশে নাই....
২২ শে মার্চ, ২০০৮ রাত ১:২২

লেখক বলেছেন: বুঝলাম।

১৫. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১:২৮
comment by: নিলু বলেছেন: আমি ভালো নাই।তোমাকে একটু আগে মেইল পাঠাইছি।
১৬. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১:২৯
comment by: সারিয়া তাসনিম বলেছেন:
কোবতে টা পড়ার জন্যই লগ ইন করলাম ।
২২ শে মার্চ, ২০০৮ রাত ১:৩৯

লেখক বলেছেন: কি সৌভাগ্য ! আছো কেমন ?

১৭. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১:৩৩
comment by: রাতমজুর বলেছেন:
প্রেমিকা গুলা হারে না, ওরাই বদমায়শিডা করে।
২২ শে মার্চ, ২০০৮ রাত ১:৩৫

লেখক বলেছেন: হ , তা তো বটেই । প্রেমিকারা রাতমজুরদের সাথে ভেগে যায় প্রেমিকদের ফেলে।

১৮. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১:৪৫
comment by: একরামুল হক শামীম বলেছেন:
আজকে আমার বিকেল গুলো অন্য কারো অন্যরকম
সেই যে তুমি , এই যে আমি , বদলে গেছি সময় বুঝে
তোমার স্মৃতি অদল বদল , আমার দু' চোখ পিছন খুঁজে

হুমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমম
২২ শে মার্চ, ২০০৮ রাত ২:৪৬

লেখক বলেছেন: মুগাম্বু খিতা কও ?

১৯. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১:৪৬
comment by: ত্যান্দর বলেছেন: আমাকে দেখে ভয় পেয়েছেন!! বলেন কী??

তখন আমার কথা বলার আর সময় ছিল না। আমার তখনই অনেক দেরি হয়ে গিয়েছিল!
২২ শে মার্চ, ২০০৮ রাত ২:৪৮

লেখক বলেছেন: আবার হবে তো দেখা , এ দেখাই শেষ দেখা নয় তো ।

২০. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১:৪৮
comment by: রাতমজুর বলেছেন:
প্রেমিকারা রাতমজুরদের ফেলে ভেগে যায় বিত্তে খোজে।
২২ শে মার্চ, ২০০৮ রাত ২:৪৯

লেখক বলেছেন: বিত্তে কি জিনিস? পিত্তের সাথে কুনো সম্পক্ক ?

২১. ২২ শে মার্চ, ২০০৮ রাত ২:১০
comment by: রুপা বলেছেন: ইমন আপনি কি জেগে আছেন
২২ শে মার্চ, ২০০৮ রাত ২:৫১

লেখক বলেছেন: না তো , এক ঘন্টা আগে ঘুমিয়ে পড়েছি , এখন নাক ডাকছি ।

২২. ২২ শে মার্চ, ২০০৮ রাত ২:১১
comment by: লুলুপাগলা বলেছেন: টৈকা মাটি, মাটি টেকা, দুবাই হইল আসল টেকা।
কিন্তু এই অমূল্য কবিতা কি দুবাইর টেকা দিয়া পাওন যাইব?
২২ শে মার্চ, ২০০৮ রাত ২:৫২

লেখক বলেছেন: টৈকা মাটি, মাটি টেকা, দুবাই হইল আসল টেকা। ----এই কবিতাটা আসলেই অমূল্য হইসে

২৩. ২২ শে মার্চ, ২০০৮ রাত ৩:১১
comment by: রাতমজুর বলেছেন: অমূল্য = যার মূল্য নাই।
২৪ শে মার্চ, ২০০৮ রাত ১১:৫১

লেখক বলেছেন: কার, তোমার ?

২৪. ২২ শে মার্চ, ২০০৮ রাত ৩:৪৯
comment by: ইরতেজা বলেছেন: দারুন। ++++++++++++
২৪ শে মার্চ, ২০০৮ রাত ১১:৫২

লেখক বলেছেন: খুশিত খুশিত

২৫. ২২ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৩৯
comment by: আবু সালেহ বলেছেন: ""যেখান থেকে যাত্রা শুরু সেখান থেকেই বারংবারে
নিত্য আমার বৃত্ত রচন অঙ্গীকারের খেলায় হারে
বিকেল গুলো অন্য কারো , রাতের প্রহর একলা আমার
দাঁড়িয়ে থাকুক অহংকারে ,

আমি না হয় খুব হেরেছি
প্রেম কি কভু হারতে পারে ? ""


দারুন হইেছ.....

হয়ে যাক এক কাপ চা....
২৪ শে মার্চ, ২০০৮ রাত ১১:৫২

লেখক বলেছেন: হয়ে যাক !

২৬. ২২ শে মার্চ, ২০০৮ রাত ৯:০০
comment by: সাইফুর বলেছেন: কোবতে সত্যই ভালো হইছে
২৭. ২৪ শে মার্চ, ২০০৮ রাত ১:৫৭
comment by: সুনীল সমুদ্র বলেছেন:

রাগ ইমন আমার কবিতাটা পড়ার পর খুব দ্রূত এ ছন্দবদ্ধ চমৎকার কবিতাটা লিখেছেন। ছন্দ বিষয়ে তার মেধা সর্বজনবিদিত।
আবার নতুন করে প্রমাণিত হল ছন্দের মুন্সীয়ানায় তিনি নিঃসন্দেহে সেরা।

"আমি না হয় খুব হেরেছি
প্রেম কি কভু হারতে পারে ? ""--নিঃসন্দেহে খুব হৃদয়স্পর্শী উক্তি।
২৮. ২৪ শে মার্চ, ২০০৮ রাত ১১:৪০
comment by: রাগ ইমন বলেছেন: আহমেদ শারফুদ্দীন বলেছেন:

মোটেই ভাল্লাগেনাই মাইনাস
২৯. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১২:১২
comment by: বাউণ্ডুলে বলেছেন: দুটোই চমৎকার লাগল

 



 


তথ্যানুসারে, আমি একজন বিশ্বাসী সবুজ রঙের নিরাপদ ব্লগার!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২০৬৯৯২