"পেঁয়াজে মেখে দু'মুঠো স্বপ্ন চটকে খেলুম "-
শুনে নড়ে চড়ে বসেন কেতাদুরস্ত মন বিশেষজ্ঞ ।
দাঁতের ফাঁকে অরিজিনাল পার্কারের খাপ গুঁজে
রায় দিয়ে দেন " স্বপ্ন চটকে --- ইন্টারেস্টিং" ।
আমার সবটাই তাই !
"তা'পর স্বপ্নীল ভাবালুতার ধোঁয়া গিলে
ফার্মগেট , শ'বাগ ,টিসসি , বুঝলেন?
স্বপ্ন লটকে দিলুম অশ্বথের মাথায় ।"
উত্তর কি আসবে জানেন তো ? ইন্টারেস্টিং !
"বাইত ফিরে লিকলিকে গা থেকে স্বপ্ন খুলে
পাক জলে নাক ডুবিয়ে ঘুমানো ,আহ! "
( আমার জিবে বিড়ির স্বাদে সুখ ভাসে
বাংলা খাব , বাংলা খাব )
আবার পিছন থেকে ঘাই মারে -ইন্টারেস্টিং !
বাংলার স্বাদে এইবার আমার জিব টকায় ।
"তা'পর কোমর থেকে স্বপ্ন খুলে স্বপ্নকেই ডাকা
আর দাঁড়িয়ে পড়া স্বপ্ন দেখা ,হো হো হো ।"
শীত ঘরে এইবার কেতার কপালে ঘাম
পিছন থেকে উঠে আশা "সব ইয়ে" তামাম !
কিন্তু আমারও মাল উঠেছে মাথায় বুঝলেন?
"তা'পর স্বপ্নের হাঁটু দু'দিকে ফাঁক করে --
"মিস ফারিয়া আআআ " আর্তনাদে দামী ঘর
আসবাব উলটে শৃঙ্খলা আসে ।
মাত্র ১৫০০ টাকা বেতনের ইউনিফর্মের ধাক্কায়
রাস্তার ছেলে ফের রাস্তায় ।
ওরা সুশীল তো ! শিক্ষিত ভদ্দরনোক ।
ওরা জানে না , চালের কেজি ৫০ হলে ,
পরনের কাপড় দুর্লভ হলে ,
মাথা গোঁজার ঠাঁই না হলে ,
"চাকুরী হয়েছে" চিঠি না পেলে ,
পাত্রের হাটে চকচকে না হলে,
পাড়ার অবৈধ বাজারটা হঠাৎ উঠে গেলে ,
আমরা ,
এই শহরের রাস্তার ছেলেরা
স্বাধীনতার সাঁইত্রিশ বছর পরে
সামরিক সবুজ শান্তির কালে
কেবল স্বপ্ন চুদি , স্বপ্ন চোদাই ।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


