সকালে অফিসে আসার পর থেকেই মনটা বড় খারাপ । ব্যাপার না । মন ভুলানোর জন্য ব্লগে ঢুকলাম। জ্বিনের বাদশাহ এর ব্লগ পড়ে কাঁচা মাছের কাহিনী মনে পড়ে গেলো । জীবনে বহুবার কাঁচা মাছের কথা শুনেছি , পড়েছি কিন্তু খাওয়ার পরে আনন্দে পাগল হইতে কাউকে দেখি নাই ।
অফিসের এক দুর্দান্ত বন্ধুকে প্রথম দেখলাম কাঁচা মাছ ( সুশির) পাগল । আমি কোন দিন খাইনি জানতে পারার সাথে সাথে ঠিক হইলো আমার ভার্জিনিটি লুজের রাতটা জম্পেশ হওয়া চাই (আম্মাআআ) । সেই মত বলির পাঠা ( নাকি বিলাই) গিয়ে হাজির হইলাম শহরের বনেদী জাপানিজ রেস্তোরাঁতে । একটু পরে এন টিভির বিরাট কর্তাব্যক্তি বন্ধুও চলে এলেন। আমি কাঁচু এবং মাছু হয়ে বসে আছি । ঠিক বুঝতে পারছি না , কাঁচা মাছ কি সাকি দিয়ে গিলতে হবে ? আমার তো মদে অভিজ্ঞতা নেই । মাতাল হওয়াটা আমার দুই চক্ষের ( এবং পেটের) বিষ ! তা , দোস্ত হাসতে হাসতে জানাইলো , তেমন না । কি কি সব সস দিয়ে খাওয়া হবে ।
প্রথমে দিলো স্যুপ । দুর্দান্ত মজার ভেজিটেবল স্যুপ । আমি খুশি । তারপরে আসলো টেম্পুরা । এইটা হইলো ভাজা একটা জিনিস , খালি বেসন ও হইতে পারে অথবা সবজি , চিংড়ি ইত্যাদিও ভিতরে থাকতে পারে । এপেটাইজার হিসেবে খারাপ না ।
তারপরে এলো সেই বহুল প্রতীক্ষিত "সুশি" । দেখে তো আমি আর নাই । সাদা সাদা ভাতের গোল্লা । তার উপর অসহায় কিছু মাছ এবং মাছের টুকরা "ক্রস ফায়ারে নিহত" সন্দেহ জনক সন্ত্রাসীদের মত লুটিয়ে আছে । কয়েক্টাকে চিংড়ি বলে চিনতে পারলাম । কিন্তু অত্যন্ত নৃশংস ভাবে তাদের পেট বরাবর ফেড়ে ফেলা হয়েছে । আর তারপর উপুড় করে ফেলে রেখেছে সাদা ভাতের কাফনে । ডান দিকে "ফিয়ার্স অরেঞ্জ " বা লালচে কমলা কিছু টুকরো । আর বাম দিকে রক্তশূন্য প্রেমিকের বুকের পাঁজরের মত কিছু হতভাগ্য মাংশপেশী ।
হায় সুশী ! কেন যেন মনে হচ্ছিলো আমি এক বধ্যভূমির দিকে তাকিয়ে আছি । মুক্তিকামী মাছেরা যেখানে আমাদের মত শত্রুসেনাদের পেটে আত্মাহুতি দেবে বলে জীবন দান করেছে । তাদের মৃত আত্মার অনুরণণে তখন রেস্তোরাঁর আকাশে বাতাসে হাহাকার । মানে সবাই বেশ হা করে খেয়ে হা হা করে বাতাস টানছে , সস মানে তো মরিচ বাটা আর সরিষার তেল ! (আসলে না )
কি করে আমি আত্মস্থ করবো এই আগ্রাসন ? এই লাশের সারি ? চোখ বন্ধ করে টপ করে জিহবায় ফেলে দেই একটা চিংড়ি । চেনা ভিক্টিম , অচেনা থেকে ভালো । ওমা , মজাই তো । এবার সসে ডুবিয়ে একে একে সাদা , কমলা , গোলাপী -- সব চালান হয়ে গেলো । কমলাটা দুর্দান্ত মজা । কি মাছ চিনি নাই । যাই হোক, খাইতে জোশ !
আজকে মন খারাপ । এখন যাবো কাঁচা মাছ খাইতে । সামুদ্রিক মাছের ওমেগা থ্রি হৃদয় ভালো রাখে । সে কি ভাঙা হৃদয় জোড়াও দিতে পারে ?
সুশি ফ্যাক্টস ঃ
১) চপ স্টিক ( ওহাশি ) ব্যবহার বাধ্যতা মূলক নয় । নির্দ্বিধায় হাত লাগান । জয় বাংলা !
২) দুইটা আলাদা কোর্সের মাঝে আদা (গারি) দিয়ে জিহবা পরিষ্কার করে নিন যাতে সুশির হালকা স্বাদের পার্থক্য ধরতে পারেন ।
৩) আপনার সয়া সস (সোইয়ু) এর সাথে ওয়াসাবি (হর্স র্যাডিশ) মিশিয়ে নিন নিজের পছন্দ মত , মিশ্রনে মাছ ডুবিয়ে খেয়ে ফেলুন টপ করে ।
৪) নিতে পারেন কার্টে ( আলাদা করে ক্রমানুসারে ভিন্ন ভিন্ন সুশি ) অথবা মোরিইয়াওয়াসি ( মিক্সড সুশি প্ল্যাটার ) অথবা কথা বলুন আপনার ইতামিই সান ( সুশি শেফ) এর সাথে ।
আলোচিত ব্লগ
আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন
সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন
চেয়ে চেয়ে দেখুন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।
রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন
আমি দিতে এসেছি শ্রাবণের গান

'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন
খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি
আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।

খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।