পাই পাই করে জমানো পয়সা গুলো চাল কেনার জন্য তুলে রেখে
রিকশার গুতো এড়িয়ে , গাড়িওয়ালার ঠেলে দেওয়া রোদ মেখে
তুমি আর আমি যখন চোখ রাখি পরস্পরে ;
তুমি ঘামে ভিজে নেয়ে বিব্রত
আমার সুতী শাড়ির ভাঁজ নষ্ট বহু আগেই , খোপা খুলেছে এলো করে ।
লেপ্টে থাকা শার্ট এর ঘাম , "চাকরী" নামের এর হরিণ বোতাম
আমার পরনে "আপাদের " জুতো , "ভালো রেজাল্টের" ভালো পরিণাম
এই সবের মাঝেও তোমার হাত ধরা! হায় রে দেবা'গিরি !
আমি বলিনি তোমার হাত দুটো একদম বাজে ! বিচ্ছিরি !
এবড়ো খেবড়ো , কৃষকের হালটানা ক্ষেত, এলো মেলো আমূল
তার উপর পেন্সিল হিলে হাটার সার্কাস , আমার হাতরাখা ভুল
অমন খসখসে শুকনো হাতে আমার আপত্তি হলে
বৃষ্টি নামে , মেঘহীন ইটঘরে আশ্চর্য নোনা জলে
আইল মুছে ঢেলামাটির মিশে যায় পার্থক্য দাগ
আর জলের আয়নায় লেখা ক্ষমা প্রার্থীর মানি সোহাগ
আমি দুঃখিত , লজ্জিত সুভদ্রা , তোমাকে আবারো ...
অস্ফুট অক্ষরে হাতে রেখা ফোটে কি ফোটে না কারো ।
আমি উঠে যেতে পারি না
আমি ফিরে যেতে পারি না
আঁচল , কাঁচুলি , স্তন, মাংস ,হাড় বেড়ার লুকানো ঘরে
দেখি ফাঁকা। হৃদপিন্ড ডুবেছে হাতেই, আমাকে বন্দী করে !
আলোচিত ব্লগ
ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।