somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা ভালো আছি , আপনারা ভালো আছেন তো ?

২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(মেজাজ খারাপ তাই লেখা , মুইছা গেলে মাইন্ড খাইয়েন না । সাময়িক ভাবে উৎসর্গ করা হইলো রাত মজদুর কে )

তৃতীয় বিশ্বযুদ্ধটা হবে বিশুদ্ধ পানির ভোগ দখল নিয়ে ।


বইয়া বইয়া বাংলা লিংকের লম্বা আআআআআআআআ এড দেখি মাশাল্লাহ ! মাইয়া গুলা বড়ই সৌন্দর্য্য । আল্লাহ তাহাদের চিকন কোমর চিকন রাখুক । তাহাদের পদ্মিনী কোকা কোলা আরো সুন্দর হইয়া কুক কুক কোলা হইয়া যাউক । আলহামদুলিল্লাহ , সুভানাল্লাহ , আস্তাগ ফের কবুল কইয়া লাখো যুবকের লাহান আমিও পরোয়ার দেগারের কুদরত উপভোগ করি । এক খানের জায়গায় দুই খান চক্ষু দিয়াছেন , নিশ্চয় তিনি মহান!

বাসায় তিন দিন আগে থেইকা নাই পানি । বাড়ি আইসি রাইতে , সারা দিন খাইটা খুইটা " ওই কুলছুম , পানি লাগা , ভাত লাগা , মশারি লাগা , আমারে লাগা " কইয়া মাস্তি করুম - এত্ত কপাল কইরা তো আসি নাই । মাজার তলায় এক খান যন্তর কম লাগাইসেন বইলা আমার জীবন ছুম ও নাই, কুল ও নাই ! বেগার খাটাইন্ন্যা মাইয়া লোক আমি । এত্ত রাইতে পানি খুজতে কই যামু? কিছু না খাইয়া , গোসল না কইরা বিছানায় গেলাম। পায়খানায় যাইবার পারি না , পানি খরচের ভয়তে । শালার লাইফ!

বিছানায় শুইলাম মাগার ঘুমানোর পারমিশান নাইক্কা । দাতা মোহসীনের নাতিনরা দয়া পরবশ হইয়া রিজার্ভ টাঙ্কির পানি খটখটা কইরা রাখছে , পানির মেশিন জ্বইলা শ্যাষ । ভুর সাড়ে পাঁচটায় উইটা দেখতে হইবো ওয়াসার পানি আইসে কিনা , আইলে মোটর চালান এর চেষ্টা করন লাগবো । জাইগা জাইগা রইলাম । কারেন্ট আইলে বল্গাইলাম । কারেন গেলে বিছানায় শুইয়া সরকারের চৌদ্দ গুষ্টিরে গালি দিলাম।দেশের পা চাটা কুত্তা রাজনীতিক গুলারে অভিশাপ দিলাম ।

পরের দিন সকালে জানা গেলো মোটর পুরাই গেছে । দশ হাজার টাকা লাগলো নতুন একটা আনতে ।ভালোই হইলো । মোটর ঠিক হইলেও পানি আইলো না । টাকা নেই তো বাজার নাই । বাজার নাই তো রান্নাও নাই । রান্না নাই তো পানিও লাগবে না । বলেন সুভানাল্লাহ !

অফিস যাইতে পারলাম না । সারাদিন পানির খোঁজে সারা এলাকা চইষা পাওয়া গেলো না । শ্যাষে গাড়ি নিয়া পানি কিনতে বাইর হইলাম । ৭০০ টাকার তেল খরচ কইরা , দুই বোতল পানি । তাই দিয়া কোন মতে খাওয়া চললো । আগের রান্না ছিলো । সেইটা কোন মতে গরম কইরা খাওয়া ।

আজকে দুপুরে পানি আসছে । পেশাবের কালার পানি । কোন মতে চোখ বন্ধ কইরা গোসল করলাম বুধ বার সকালের পর আজকে । বাজার কইরা আনলাম সন্ধ্যায় । এখন কাইটা বাইছা বইসা রইছি । এখনো কলে জন্ডিস কালারের পানি ।এই দিয়া রান্না করুম? সম্ভব না । রান্না করা তরকারি শেষ , ভাত ও শেষ । একটু আগে ডিনার করলাম হকের ডাল ভাজা দিয়া । পাউরুটি আইনা রাখসি । একটু খানি সস আসে বোধ হয় । কিছুই না করতে পারলে সস দিয়া রুটি খামু ।

কিন্তু কুত্তার বাচ্চা গো ( কারে কইলাম কে জানে ! ) বুঝাইতে পারতাছি না , আমি না হয় খাই না খাই কিছু যায় আসে না । হার্টের রোগী বাপটারে কি খাওয়ামু ?

আমরা ভালো আছি ।
আপনি ভালো তো ?

- শালার ...................................

~!!!!!*ঁ#$@#%$^ঁ%#@!ঁ**^%%$#$@@#$
৫০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×