ভালোবাসবো বলে
কাছাকাছি হয়েছিলাম,
অনেক, অনেকটা কাছে ।
উচিত -অনুচিতের দ্বিধা দ্বন্দ্বকে ছুড়ে ফেলেছিলাম পাছে -
সে তো তোমাকে পাব বলে !
চিরন্তন লজ্জার পর্দা ছিড়ে
আনত চোখ তুলেছিলাম ।
আজন্ম লালিত ভয় ঠেলে
উলটে পালটে বুকের সিন্দুক
থর থর হৃদয়টা তোমাকেই দিয়েছিলাম ।
আশৈশব অবিশ্বাসের তাঁর কাটা উপড়ে
এমন আকুল আমন্ত্রন !
পাথুরে বন্ধুর পথে নগ্ন পায়ে যাত্রা
সেও তো ঝর্ণার উৎস মূল ছোঁব বলে ।
আজ হৃদয় মৃত ।
বিশ্বাস হারিয়েছে আঙিন পেরিয়ে তেপান্তরে ধুলো
আজ নিজ ভূমে বাস্তুহারা আমার ছুটোছুটি ।
কড়া নেড়ে যায় সামাজিক যত ঐতিহ্যের অপমান গুলো ।
"বলেছিলাম না ? এমনই হবে । এমনি হয়। "
সতীর্থরা ব্যঙ্গ করে , দেখায় ভ্রুকুটি,
তোমায় বুঝিনি বলে ।
এত বছরের সতর্কতা ভেঙে এই প্রথম ছিলাম অরক্ষিত ।
একাকীত্বের জাল ছিড়বো , বুক ভরে বাতাস নেব ,
মুক্তি পাব ।
আশ্রয় ফেলে তাই বেরিয়েছিলাম সাগর সঙ্গমে ।
আজ দেখি আমি আবারও একা ,
সীমানা পেরিয়েছিলাম বলে !
প্রবঞ্চনার আগুনে প্রেম পুড়েছে তিলে তিলে
আমাকে নিয়ত বিক্ষত করে নিজে সুখী হয়েছিলে ?
আমাকে নিয়ত বিক্ষত করে নিজে সুখী হয়েছিলে !
আলোচিত ব্লগ
বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।
‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন
এলপিজি কার্ডে সংকট কমবে ?

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন
আত্মহনন ও পক্ষপাতিত্ব


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।