আমার প্রিয় পোস্ট

আমার পিতার খুনি আর আমি এখনো এক দেশে জীবন যাপন করি । তবে পার্থক্যটা হলো , সে আরেকটা হত্যার প্রস্তুতি নেয় , আমি আরেকটা যুদ্ধের !

তানজিলা , ব্যাপারটা কিন্তু এমন নয় !

২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৭

শেয়ার করুন:                   Facebook

ব্যাপারটা এমন নয় যে কাচ্চি বিরিয়ানীর বিলটা তুমি দাও
ব্যাপারটা এমন নয় যে প্রতিদিন তোমার আঁচলেই মুছি হাতটা ধুয়ে
ব্যাপারটা এমন নয় যে ফোন করে রোজ তুমিই ঘুমটা ভাঙাও
ব্যাপারটা এমন নয় যে সারাদিনের ভ্যান্তারা তোমার সাথেই বলি শুয়ে শুয়ে
ব্যাপারটা এমন নয় যে , চোখে জল নেমে এলে ফোটা গুলো পড়ে তোমার হাতে
ব্যাপারটা এমন নয় যে পরীক্ষায় গোল্লা পেলে তোমাকেই ভয় লাগে
ব্যাপারটা এমন নয় যে হাঁটতেই হবে একলা তোমার সাথে
ব্যাপারটা এমন নয় যে বন্ধু শত্রু , তুমি একজনই , লাগে !

তারপরেও তোমার জন্মদিন এলে লাফ দিয়ে আমি ফুল কিনি
আমি দুই কাপ চা বেশি খাই দিয়ে দুই টেবিল চামচ চিনি
পকেট হাতড়াই , বিছানা উলর্টাই, খুচরো খাচরা পুরো
পারলে বন্ধুর মানিব্যাগ মারি , ন্যায় নীতি ? আরে ধুরো –

এই একটা দিন , ব্যাপারটা হলো , আর কিছু নাই করি
তোমার জন্য একটা বিকেল সাজাই , বুঝলে পরী ?
হুট করে তুমি এই দিনে নাকি সাত আসমান রেখে
টপ করে পড়ে গিয়েছিলে আর সেই সে সেদিন থেকে

কি যেন একটা ব্যাপার হয়েছে , এই দিন খানা এলে
সব কাজ ফেলে লাফালাফি করে একটা বোকাটে ছেলে !

শুভ জন্মদিন , তানজিলা ।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রাগাবিতা ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে ।

 

  • ৬৭ টি মন্তব্য
  • ৬৫৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩০ জনের ভাল লেগেছে, ৯ জনের ভাল লাগেনি
১. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৯
comment by: রাগ ইমন বলেছেন: বান্দর গ্রুপের উজ্জ্বল নক্ষত্র তানজিলা বেগাম উরফে তানজু উরফে জিলাপী 'রে অনেক অনেক শুভকামনা জন্মদিনের।

আমাকে কেক খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ । তবে অন্যদের বাদ দিয়ে খাওয়ানোটা ঠিক হয় নাই মনে হয় । ওরা কি মন খারাপ করবে না?
২. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৯
comment by: কালপুরুষ বলেছেন: ব্যাপারটা এমন নয় যে তুই ভাল লিখতে পারিসনা।

চমৎকার লিখেছিস, কাব্যরানী।
২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৪

লেখক বলেছেন: ধইন্য ধইন্য

৩. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:২০
comment by: বৃত্তবন্দী বলেছেন: সুন্দর হইসে।

কিন্তু আমি আপ্নের উপর রাগ করসি (পুরানা কারণ)।
২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন: তাই নাকি? কি ব্যাপার?

৪. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:২১
comment by: রাগ ইমন বলেছেন: বৃত্তবন্দী
জানা
কালপুরুষ
নির্বাক সুশীল
নূহান
মুহিব



মাইনাস দিলো কোন বুরবক ? .........
৫. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৪
comment by: কালপুরুষ বলেছেন: মাইনাস কোন ব্যাপার না। আমারেও দিছে। কোন মন্তব্য নাই- মাইনাস আছে। + দিলাম।
২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩১

লেখক বলেছেন: হা হা হা হা হা । নিজের পোস্ট হইলে কোন ব্যাপার না ।

তানজিলা নির্বিবাদী প্রচন্ড ভালো একটা মানুষ । তার জন্মদিনের পোস্টে মাইনাস দিবে কেন?

শয়তানি আর কি। বুঝি না যে , তা তো না । হিংসা , বুঝলেন কাল পুরুষদা , ঈর্ষা বড়ই ভয়ংকর জিনিস ।

৬. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৪
comment by: স্ট্যানলি কুবরিক বলেছেন: আমার ধারণা জানা মাইনাস দিসে। আমি কুনুটাই দিই নাই। আইচ্ছা আফা বান্দরগ্রুপ কি এ-টিমের শত্রু?
২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩১

লেখক বলেছেন: আগে বলেন , আপনার এই ধরনের উদ্ভট ধারনার কারনটা কি ?

৭. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৫
comment by: ইরতেজা বলেছেন: শুভ জন্মদিন , তানজিলা
৮. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৫
comment by: ইরতেজা বলেছেন: আমি প্লাস দিয়া গেলাম আপুনি
২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩২

লেখক বলেছেন: তথাস্তু !

আছো কেমন ভাইয়া ?

৯. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৭
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: এহেম এহেম ..... ভালৈ হৈছে । +++++
২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪

লেখক বলেছেন: বিমা , আজকে কাচ্চি বিরিয়ানী , সাথে জালি কাবাব আর চিকেন খাইলাম। খারাপ লাগে নাই ।

কিন্তু বোরহানীটা খাওয়ার সময় খুব খারাপ লেগেছে তোমার কথা মনে করে।

১০. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৮
comment by: নাদান বলেছেন: ব্যাপার টা কিন্তু এমন না যে আমরা না খেয়েই উইশ করবো।
২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৫

লেখক বলেছেন: (ক্লোজআপহাসি)

১১. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৯
comment by: রাগ ইমন বলেছেন: বিষাক্ত মানুষ
আউলা
শওকত হোসেন মাসুম
ভুতের আড্ডা
নূহান
নাদান
ইরতেজা
স্ট্যানলি কুবরিক
কালপুরুষ
মোটামিয়া
রুধীণ
শাহঅালম
বৃত্তবন্দী
জানা
নির্বাক সুশীল
মুহিব
নুশরাত শারমিন সুমি
স্বপ্নীল আকাশ
এই আমি মীরা
সূর্যমিঞা


------------- রাম ছাঘোল কেডা কেডা এই খানে ?


১২. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৯
comment by: আউলা বলেছেন: তানজিলা ভাল:) থাকো, শুভ জন্মদিন :)


কবিতায় প্লাস +++
২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন: আউলা আন্টি , তুমি যে একটা কি না , হুম , শুধু ইয়ে করো । চলো না শপিং এ যাই !

-- রাইমা

১৩. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩০
comment by: আউলা বলেছেন:

নাদান বলেছেন: ব্যাপার টা কিন্তু এমন না যে আমরা না খেয়েই উইশ করবো।

কথা সত্য :)
২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯

লেখক বলেছেন: =p~

১৪. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩
comment by: রুধীণ বলেছেন: কেক না দিয়া খাইছো। বদহজম হইবো। যে খাওয়াইছে তার ও।

তানজিলাকে জন্মদিনের শুভেচ্ছা । :):)

মেইল চেক কইরো। নিরীক্ষনে ভুল হইছিলো। normal study.........

দারুণ রাগাবিতা !
২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯

লেখক বলেছেন: জবাব দিয়েছি

১৫. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪
comment by: কালপুরুষ বলেছেন: ওহ হো। জন্মদিনের শুভেচ্ছা জানাইতে ভুইলা গেছি।

শুভ জন্মদিন, গান পাগলি @তানজিলা।
১৬. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬
comment by: বুমবুম বলেছেন: নাদান বলেছেন: ব্যাপার টা কিন্তু এমন না যে আমরা না খেয়েই উইশ করবো।

কথা কিন্তু সইত্য:)
রাগাবিতা আগের মতই কুচকুচে ভাল:)
২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪০

লেখক বলেছেন: ধইন্য

১৭. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬
comment by: মিসকল বলেছেন: তানজীলা আমার শুভেচ্ছা

কিন্তু কেক আপনাকে খাওয়াতে হবে রাগাপু।

২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪০

লেখক বলেছেন: অ্যাঁ ?

১৮. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭
comment by: সেকেতুরে বলেছেন: আমি পুরোটা পড়েছি ব্যাপারটা কিন্তু এমন নয়
যা পড়েছি ভালো লেগেছে ব্যাপারটা এমনি।
পড়ে মাইনাস দিয়েছি, ব্যাপারটা কিন্তু এমন নয়
বরং প্লাস দিয়েছি ব্যাপারটা কিন্তু এমন।...................................................................ভালো লেগেছে।
২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪১

লেখক বলেছেন: =p~

১৯. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮
comment by: অদ্ভুত আঁধার এক বলেছেন: শুভ জন্মদিন , তানজিলা
২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪১

লেখক বলেছেন: =p~

২০. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪২
comment by: রেটিং বলেছেন: তানজিলা বান্দরনীরে শুবেচ্ছা জানাই, আমারে বাদ দিয়া কেক কাটনের লাইগা একটা মাইনাস রাই রে আরেক তানি রে .....

তয় পোস্টে কিন্তু পেলাচ।

যতদিন বাচবা সুন্দর মন ও স্বাস্থ্য নিয়ে যেন বাচতে এই কামনায়।

২১. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪২
comment by: সাইফুর বলেছেন: দারুন কবিতার জন্য ইমু আপুরে প্লাস:)

জিলাপীরে শুভ জন্মদিন
২২. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩
comment by: রাগ ইমন বলেছেন: দেখেছেন
সাইফুর
রুধীণ
রাজামশাই
বিষাক্ত মানুষ
নাদান
হাসিব মাহমুদ
অদ্ভুত আঁধার এক
আউলা
রেটিং
সেকেতুরে
মিসকল
বুমবুম
র‌্যাভেন
কালপুরুষ
নমরুদ
নূহান
ইরতেজা
মোটামিয়া
স্ট্যানলি কুবরিক
শওকত হোসেন মাসুম

-------------

বুঝতে পারছি । :#)
২৩. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩
comment by: রাজামশাই বলেছেন: ব্যপারটা এমন মন চাইলো তাই মাইনাচ
২৪. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬
comment by: নিঃশব্দ শিশির! বলেছেন: শুভ জন্মদিন তানজিলা।

ও হে কি খবর ভালো আছো।
সুন্দর /জোস হইছে।
২৫. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯
comment by: আউলা বলেছেন: আন্টি!!

শোনো প‌্যান্টশার্ট পরে আমাকে আন্টি ডাকার দরকার নাই আমাকে ফুপ্পি ডাকবে
২৬. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:০৩
comment by: দ্বিধা বলেছেন: নাদান বলেছেন: ব্যাপার টা কিন্তু এমন না যে আমরা না খেয়েই উইশ করবো।
২৭. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:০৪
comment by: স্ট্যানলি কুবরিক বলেছেন: লেখক বলেছেন: আগে বলেন , আপনার এই ধরনের উদ্ভট ধারনার কারনটা কি ?

রাগ ইমন বলেছেন: বৃত্তবন্দী
জানা
কালপুরুষ
নির্বাক সুশীল
নূহান
মুহিব



মাইনাস দিলো কোন বুরবক ?

যেই বুরবকগুলার নাম নিছেন তার মধ্যে জানাই একমাত্র মহিলা আর আপনার হিসেবে (হিংসা , বুঝলেন কাল পুরুষদা , ঈর্ষা বড়ই ভয়ংকর জিনিস) তারই মাইনাস দেয়ার কথা, কারণ মহিলারা মহিলাদের ঈর্ষা করে।

আমার ধারণা ভুল হইতে পারে, তবে উদ্ভট না।
২৮. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:০৬
comment by: জোনাকি বলেছেন: হেপি জন্মবেদি তানজু!
২৯. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
comment by: মুহিব বলেছেন: একবার যদি কেউ আমাকে নিয়ে কবিতা লিখত
আমার নয়ন দুটি ..............
৩০. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:২২
comment by: নিলা বলেছেন: কবিতা জটিল, ছবিটাও জোস।

তবে আমাকে কেক'এর ভাগ না দেয়াতে রাগ করছি। :(



শুভ জন্মদিন তানজিলা আপু
৩১. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬
comment by: বৈকুনঠ বলেছেন: ফাটাফাটি কবিতা। যতই দেখি ততই আবাক হই, আসলেই পরতিভা এইডারেই কয়!
৩২. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
comment by: পুষ্প বলেছেন:

:)




তানজিলা আপুর জন্মদিনে তার মত সুন্দর গোলাপের শুভেচ্ছা...

৩৩. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪
comment by: রাতমজুর বলেছেন:
সব কাজ ফেলে লাফালাফি করে একটা বোকাটে ছেলে
পোলাডা কে?
৩৪. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬
comment by: একজন ব্লগার বলেছেন: আমারও তো আজ জন্মদিন ছিলো! কেক-কুক-কাবাব খাওয়াইতে পার্লাম না বইলা কেউ আমারে নিয়া কবিতা পোস্টাইলো না। :((

রাগুদি, অতীব চমৎকার কবিতা, ছন্দমিলগুলো তো খুবই মজার হয়েছে।

তানজিলা, জন্মদিনের শুভেচ্ছো তোমায়। ....তা সেই "বোকাটে ছেলেটা" কে গো? ;)
৩৫. ২৫ শে মে, ২০০৮ রাত ৮:১৫
comment by: তানজিলা হক বলেছেন: অনেক ধন্যবাদ তোমাকে
তুমি মাকে এতটা পছন্দ কর ভাবিনি
তোমার কবিতাটা অনেক সুন্দর হইছে।
কি বলব বলতে শুরু করলে কথার শেষ হয় না.............থ্যংকু থ্যংকু


যারা আমাকে শুভেচ্ছা জানালেন সবাইকে ধন্যবাদ:)
৩৬. ২৫ শে মে, ২০০৮ রাত ৮:১৬
comment by: তানজিলা হক বলেছেন: মাকে* = আমাকে
৩৭. ২৫ শে মে, ২০০৮ রাত ৮:১৮
comment by: চিকনমিয়া বলেছেন: ঠিকাচে:)
শুভ জন্মদিন
৩৮. ২৫ শে মে, ২০০৮ রাত ৮:২৯
comment by: অদ্ভুত ভালবাসা বলেছেন: আমি এখনও বুঝি ব্যাপারটা কেমন ..... @রাগ+কবিতা

যাইহোক জন্মদিনের শুভেচ্ছো তানজিলা হক ।
৩৯. ২৫ শে মে, ২০০৮ রাত ৮:৩০
comment by: অদ্ভুত ভালবাসা বলেছেন: আমি এখনও বুঝি নাই ব্যাপারটা কেমন ..... @রাগ+কবিতা

যাইহোক জন্মদিনের শুভেচ্ছো তানজিলা হক ।
৪০. ২৫ শে মে, ২০০৮ রাত ৮:৫৫
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: চমৎকার কবিতা ।

জন্মদিনের শুভেচ্ছা রইল তানজিলা হক কে

আর অবশ্যই দু'জনের জন্য +
৪১. ২৫ শে মে, ২০০৮ রাত ৯:১২
comment by: ইফতেখার ইনান বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা।

কবিতা সুন্দর হইসে.. ভালা।
৪২. ২৫ শে মে, ২০০৮ রাত ১০:১৪
comment by: দস্যু বনহুর বলেছেন: মুহিব বলেছেন: একবার যদি কেউ আমাকে নিয়ে কবিতা লিখত
আমার নয়ন দুটি .............. :((
৪৩. ২৫ শে মে, ২০০৮ রাত ১১:৪৮
comment by: হুদাই বলেছেন: পোস্ট ভাল হইছে। চমত্কার কোবতে। কবিকে ধন্যবাদ

তানজিলাকে জন্মদিনের শুভেচ্ছা।

মন্তব্যকারীদের মধ্যে মুহিবরে লুইচ্চা মনে হইছে।
৪৪. ২৬ শে মে, ২০০৮ রাত ১২:০১
comment by: রিকো বলেছেন: একলা একলা খাওয়ার জন্য আপা তোমারে মাইনাস :P
পোস্টে প্লাস

তানজিলা কে জন্মদিনের শুভেচ্ছা।

মন্তব্যকারীদের মধ্যে মুহিবরে লুইচ্চা মনে হইছে। এই লাইনে +
৪৫. ২৬ শে মে, ২০০৮ রাত ১:৫২
comment by: তানজিলা হক বলেছেন: সবাইকে অনেক অনেক ধন্যবাদ:)
৪৬. ২৬ শে মে, ২০০৮ রাত ২:১৪
comment by: তারার হাসি বলেছেন: তানজিলা , শুভ জন্মদিন।
অনেক শুভেচছা ।
৪৭. ২৬ শে মে, ২০০৮ রাত ২:২২
comment by: হ্যারি সেলডন বলেছেন: তানজিলার জন্মদিনে রাগাপুকে শুভেচ্ছা!!
৪৮. ২৬ শে মে, ২০০৮ রাত ২:৪৩
comment by: দূরন্ত বলেছেন: হ্যারি সেলডন বলেছেন: তানজিলার জন্মদিনে রাগাপুকে শুভেচ্ছা!!
:) :)

(তানজিলা আপুকে আগেই শুভেচ্ছা জানিয়েছি)
৪৯. ২৬ শে মে, ২০০৮ রাত ৩:০১
comment by: একরামুল হক শামীম বলেছেন: তান্জু আপুকে শুভ জন্মদিনের শুভেচ্ছা।
৫০. ২৬ শে মে, ২০০৮ রাত ৩:০৫
comment by: মহাকাল বলেছেন:
ছবিতে বান্দরনী কূনটা
৫১. ২৬ শে মে, ২০০৮ সকাল ৯:৩২
comment by: বৃত্তবন্দী বলেছেন: আপ্নে আমারে আগের পুস্টে ফর নাথিং ঝাড়ি দেসেন।আপ্নের সাথে কি একটু দুষ্টামী করবার পারুম না???

ইমনদেশের বিবেকের কাসে আজ আমার এই প্রশ্ন????
৫২. ২৭ শে মে, ২০০৮ ভোর ৫:১৮
comment by: হ্যারি সেলডন বলেছেন: কাঁহা গিয়া??
৫৩. ২৭ শে মে, ২০০৮ ভোর ৫:৪৪
comment by: প্রিয়তি বলেছেন: শুভ জন্মদিন তানজিলা।

কবিতা খুব ভাল লাগছে।

 



 


তথ্যানুসারে, আমি একজন বিশ্বাসী সবুজ রঙের নিরাপদ ব্লগার!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২০৬৩৫৭