বাদল দিনের রোদেলা ফুল !
সুখের সাথে তখন কি গো থাকতো তোমার আনাগোনা ?
বৃষ্টি ফোটা শাড়ির খুঁটে বাঁধতে কি গো সঙ্গোপনে?
উড়িয়ে আঁচল বাচাল মেঘের লিখতে চিঠি আমার সনে?
কিন্তু ফুলটা চারকোনা নয় , ধরার মতন নিঠুর বৃত্ত
অনেক দিনের ম্লান অবসাদ , নিজের ভুলে ঘুরছি নিত্য!
আমার ঘরে দখিন দুয়ার তাও দেখি বয় উত্তুরে হিম
শ্রাবন রঙের নয়ন ধোয়া মেঘের কাছে পাওনা অসীম
চুড়ির শব্দে কল্পনারা যাচ্ছে কেটে ছুরির ফলায়
নুপুর ভেবে দেখছি চেয়ে কাচ ভাঙা রোদ খিড়কি তলায়
উঠোন থেকে ঘুম নোয়ানো পাতার দলে স্বপ্ন দোলে
একটি একটি ইচ্ছে গুঁজে রাখছি দেখো কদম ফুলে !
আষাঢ় এলে চিলেকোঠায় পাখনা গুটোয় একটা পাখি
নরম বুকে গভীর থাকে অপেক্ষাদের ক্ষণ চাতকী
টাপুর টুপুর কয়টা দুপুর , সন্ধ্যা গেলো বর্ষা বেয়ে
জানলা গলে কয়টা বেলী নেয় চুরিয়ে একটা মেয়ে
সেই মেয়েটা রোদের মতন, পুরনো ওম, শীতের শেষে ,
ফুটবে কবে সবুজ পাতায় একটি কদম আমার দেশে !
আজকাল

আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন
সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প
আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।