আমার প্রিয় পোস্ট

আমার পিতার খুনি আর আমি এখনো এক দেশে জীবন যাপন করি । তবে পার্থক্যটা হলো , সে আরেকটা হত্যার প্রস্তুতি নেয় , আমি আরেকটা যুদ্ধের !

"শত্রু তুমি পালাও!"

১৭ ই জুন, ২০০৮ রাত ৩:১৩

শেয়ার করুন:                   Facebook

মাথার ভিতর বেধেছে বাসা মৃত স্বপ্নের চিন্তা কৃমি
বলছে লোকে এই ছেলেটা টানছে গাঁজা , নয়ত প্রেমী
আমার ভিতর লাশের গন্ধ , বোতল ভরা সুগন্ধী কই ?
পারছি না তো রুখতে পচন ; বুকের গহন আবেগ অথৈ
নিত্য পোড়াই আগুন কাঠি জ্বালিয়ে অমল কণ্ঠনালী
ফুসফুসেতে ফুঁসিয়ে ওঠে পিছন কথার খড় বিচালি
মনের ক্ষেতে বর্গা দিয়ে চাষ হয়েছে কষ্ট শস্য
চোখ দুটো তার পোষ মানেনি , জল ফোটারা আজকে পোষ্য
কেউ জিজ্ঞাসে , "কি ব্যথা তোর ? এমন কেন দুঃখ অতল?"
হেসেই দেব জবাব, "আমার দেশের মাথায় সাপের ছোবল !"

যেই নেকড়ে , শকুন মিলে খুবলে খেলো মায়ের শরীর
আজকে তারা ন্যায়ের প্রতীক , স্বাধীনতার বিশুদ্ধ বীর!
যোদ্ধা নিলো ভিখের থালা , কেউ মরলো নিরব বিষে
রাজায় রাজায় নাড়ছে কাঠি, শত্রুর মুখ যাচ্ছে মিশে ।
আজকে কালো সাদারা নেই, ছাই রঙা সব বাঙাল মুলুক
তত্ত্বে তথ্যে দিচ্ছে বেঁধে স্বদেশ প্রেমের নিয়ম -সুলুক।
গাঢ় সবুজ , সাদায় মিশে জলপাই রঙ নিচ্ছে গায়ে
সোনার বাংলা রক্তলালে পড়ছে নুয়ে বুটের ঘায়ে
চান- তারা'দের হাতে এখন কাস্তে ,নৌকো, লাঙল জমা
আমার ছেলে , আমার মেয়ে, আর কি আমায় করবে ক্ষমা ?
জানবে যখন দাদা -নানার রক্ত বেঁচে আজকে আমি
বিশ্বায়নের সফল মানব , ভীষন রকম শান্তিকামী!
প্রথম বিশ্বে দাপিয়ে বেড়াই নৈতিকতার বিশ্ব দন্ড
তিরিশ লক্ষ কবর জানে , কে মানুষ আর কে ভন্ড !
অতীত যারা ভুলতে বলে , হয়ত তারা উন্নতি চায়
দুই লক্ষ আর্তনাদে তাও যে আমার ঘুম ভেঙে যায় !
একুশ , পচিশ , চৌদ্দ তারিখ , দুমড়ে যাওয়া কোরান হাতে
লা ইলাহা ... ... কন্ঠভেদী টুকরো করার খেলায় মাতে
আমার সফেদ পাঞ্জাবীতে আতর কোথায় ? গন্ধ মাটির ,
পিঠ ফেরালেও মগজ খোঁচায় বেয়োনেট আজ শত্রু ঘাঁটির ।
প্রবাস রোদে যতটা পথ হেঁটেছি আজ, আগামী কাল ;
সবল পেশী নিঙড়ানো জল ফোটায় আমার গন্ধ বাঙাল !

"শত্রু তুমি পালাও!" , নয়ত খাচ্ছি আমি কসম কাবা'র
একাত্তুরের সব হাতিয়ার গর্জে উঠবে আবার; আবার।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রাগাবিতা ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে ।

 

  • ৪১ টি মন্তব্য
  • ৪৭৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২২ জনের ভাল লেগেছে, ৪ জনের ভাল লাগেনি
১. ১৭ ই জুন, ২০০৮ রাত ৩:১৫
comment by: রাগ ইমন বলেছেন: কবিতাটি উৎসর্গ সুহৃদ মাহফুজকে । দিন রাত ছেলেটা বিদেশে বসে বাংলাদেশ ছাড়া আর কিছু ভাবে না বোধ হয় !
২. ১৭ ই জুন, ২০০৮ রাত ৩:১৫
comment by: হ্যারি সেলডন বলেছেন: ছবিটার সাথে কবিতাটার দারুন মিল। রাগাপু রকস্‌।
১৭ ই জুন, ২০০৮ রাত ৩:২৫

লেখক বলেছেন: আরে নাহ,মাহফুজ রক্স!

৩. ১৭ ই জুন, ২০০৮ রাত ৩:১৭
comment by: হনলুলু বলেছেন: একাত্তরের হাতিয়ার আর একবার গর্জে উঠুক
১৭ ই জুন, ২০০৮ রাত ৩:২৫

লেখক বলেছেন: ঘাউ, কামড়াইয়া তাড়াইদে ।

৪. ১৭ ই জুন, ২০০৮ রাত ৩:১৮
comment by: রাগ ইমন বলেছেন: সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন
জেনারেল
হ্যারি সেলডন
সবাক
হনলুলু
ব্রাইট
মৈথুনানন্দ
রন্টি চৌধুরী
চিকনমিয়া
তানজু রাহমান
রাতমজুর
রুধীণ
উড়ালপঙ্খী
তৃিষত
মানুষ
নিলা
গোলাপি
প্রিয়তমা
(অ)গাণিতিক
কালপুরুষ
নুরুন্নবী হাছিব

-------------- মাইনাসের জন্য মুক্তিযোদ্ধা ঘরানার লোক বলে দাবী করা জেনারেলকে ধন্যবাদ ।
৫. ১৭ ই জুন, ২০০৮ রাত ৩:১৮
comment by: সবাক বলেছেন: ভাগ্যিস একটু আগে ঘুমাতে গিয়েও যায়নি।

আমার প্রিয় পোস্টে নিয়ে গেলাম।

সময় হলে দেখে নিবেন আমার রাজাকার বিষয়ক যত পোস্ট- সবাক
১৭ ই জুন, ২০০৮ রাত ৩:২৬

লেখক বলেছেন: আচ্ছা ।

৬. ১৭ ই জুন, ২০০৮ রাত ৩:১৯
comment by: রাতমজুর বলেছেন:
সত্যি, আরেকটা যুদ্ধ চাই এবার।
১৭ ই জুন, ২০০৮ রাত ৩:২৭

লেখক বলেছেন: হ , যুদ্ধ ছাড়া মুক্তি নাই ।

শালা রাজবন্দীরা ঠিকই রাজার হালেই আছে ।মরতাছি তুই আমি ।

৭. ১৭ ই জুন, ২০০৮ রাত ৩:২১
comment by: মহাকাল বলেছেন:
১৭ ই জুন, ২০০৮ রাত ৩:২৮

লেখক বলেছেন: ঐ ষাড়ফু , ভাইডি তোমার আগের নিকটা কই গেলো ? মাইন্ড খাইলাম । ঃ(

৮. ১৭ ই জুন, ২০০৮ রাত ৩:২২
comment by: সোনালী ডানার সঙ্খচিল... বলেছেন: ভাল লেগেছে, প্লাস দিলাম।
১৭ ই জুন, ২০০৮ রাত ৩:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ ।

৯. ১৭ ই জুন, ২০০৮ রাত ৩:২৭
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: প্রিয়তে রাখলাম।
১৭ ই জুন, ২০০৮ রাত ৩:২৯

লেখক বলেছেন: কৃতজ্ঞতা

১০. ১৭ ই জুন, ২০০৮ রাত ৩:২৯
comment by: নিসর্গ পথিক বলেছেন: কোবতেটা ভাল...ছবিটা আরো জটিলস....+
১৭ ই জুন, ২০০৮ রাত ৩:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ ।

১১. ১৭ ই জুন, ২০০৮ রাত ৩:৪২
comment by: নামহীন মানব বলেছেন: বেশ ভাল হয়েছে। তবে শেষের লাইনটা মনে হয়

"একাত্তুরের সব হাতিয়ার গর্জে উঠবে আবার; আবার।" -এটা না হয়ে

"একাত্তুরের সব হাতিয়ার গর্জে উঠবে আরেকবার।" হলে আরেকটু ভাল হতো।

প্লিজ মাইন্ড করবেন না। এটা আমার মনে হয়েছে।
১৭ ই জুন, ২০০৮ দুপুর ২:০৮

লেখক বলেছেন: ঠিক ।
আমি দ্বন্দ্বে ছিলাম।
কিন্তু ছন্দ আর ভাব- দুটোই কেটে যাচ্ছে যে! ওটা কি করবো?

১২. ১৭ ই জুন, ২০০৮ রাত ৩:৪৭
comment by: মহাকাল বলেছেন:
ঐ নিকটা ব্যান খাওয়াতে আমিও মাইন্ড করছিলাম, বোইন্ডি
১৭ ই জুন, ২০০৮ দুপুর ২:২৫

লেখক বলেছেন: ুম

১৩. ১৭ ই জুন, ২০০৮ রাত ৩:৫৭
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: "শত্রু তুমি পালাও!" , নয়ত খাচ্ছি আমি কসম কাবা'র
একাত্তুরের সব হাতিয়ার গর্জে উঠবে আবার; আবার।............অসাধারণ লিখেছেন।
খুব ভালো লাগলো

আপনার ব্লবাড়ীতে আমি এই প্রথম .........চমৎকার লিখেন আপনি!

ভালো থাকুন
শুভেচ্ছা থাকলো।
১৭ ই জুন, ২০০৮ দুপুর ২:২৬

লেখক বলেছেন: স্বাগতম, সু স্বাগতম। ঃ)

১৪. ১৭ ই জুন, ২০০৮ ভোর ৪:৩৯
comment by: দূরন্ত বলেছেন: ভালো লাগলো।
১৭ ই জুন, ২০০৮ দুপুর ২:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ

১৫. ১৭ ই জুন, ২০০৮ ভোর ৬:৫৭
comment by: দরদী নজরুল বলেছেন: খুবই ভাল লাগল।
১৭ ই জুন, ২০০৮ দুপুর ২:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ ।

১৬. ১৭ ই জুন, ২০০৮ সকাল ৯:৫৯
comment by: বৃত্তবন্দী বলেছেন: কিছু বলার ভাষা নেই................
১৭ ই জুন, ২০০৮ দুপুর ২:২৭

লেখক বলেছেন: কষ্ট আছে

১৭. ১৭ ই জুন, ২০০৮ সকাল ১১:৩৪
comment by: দুঃখবিলাস বলেছেন: রাগুদি, আইস কিউব ছিলো এটা
১৭ ই জুন, ২০০৮ দুপুর ২:২৯

লেখক বলেছেন: শিজ্ঞির ফ্রিজে ব্যান করা হউক

১৮. ১৭ ই জুন, ২০০৮ দুপুর ২:২১
comment by: অরুনাভ বলেছেন: ভালো......
১৭ ই জুন, ২০০৮ দুপুর ২:৩২

লেখক বলেছেন: কেমন আছো অরূ?

১৯. ১৭ ই জুন, ২০০৮ দুপুর ২:৩৩
comment by: মুকুল বলেছেন: দারুণ!!! আবার কবিতা লিখছেন দেখে ভালো লাগছে। ছন্দও আসছে অসাধারণ!

*****
১৭ ই জুন, ২০০৮ বিকাল ৩:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ ।

২০. ১৭ ই জুন, ২০০৮ বিকাল ৩:২৩
comment by: নামহীন মানব বলেছেন: আমার মনে হয়না ছন্দ অথবা ভাব কেটে যাচ্ছে।
২১. ১৮ ই জুন, ২০০৮ রাত ২:০১
comment by: আবু সালেহ বলেছেন: তোমার লেখা আর পড়ব না আপু...

কি করে যে এত ভালো লিখো???
২২. ১৯ শে জুন, ২০০৮ ভোর ৪:১২
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো লাগলো ইমন........অনেক ভালো।
কেমন চলছে জীবন?
শুভেচ্ছা........।
২৩. ১৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:৫৯
comment by: চিকনমিয়া বলেছেন: মারাত্মক
২৪. ৩০ শে জুন, ২০০৮ রাত ১:২৩
comment by: মেঘ বলেছেন: সালাম...............

 



 


তথ্যানুসারে, আমি একজন বিশ্বাসী সবুজ রঙের নিরাপদ ব্লগার!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২০৭০৬০