আমার প্রিয় পোস্ট
- ইউকে জামাতের প্রধান এবং নিজামীর জামাতার স্বীকারোক্তি...অবশেষে... - নিঝুম মজুমদার
- শিক্ষকদের যৌন নির্যাতন - রাজ মো, আশরাফুল হক বারামদী
- একটি গ্রামের বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামিং কনটেস্ট - মুনির হাসান
- জাগো গো ভগিনী। - জিকসেস
- আয় কে আমাদের পিটাবি? (আমি একজন ভিকি বলছি) - অগ্নিলা
- আপনি কি সদ্য ডাক্তারী পাশ করেছেন? তাহলে আপনাকেই বলছি!!! - পয়গম্বর
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- কুরআনে শব্দ খোজার জন্য ব্যবহার করুন “জিকর” নামের অসাধারণ সফটওয়্যার - কর্ণেল সামুরাই
- আড়িয়াল বিলের কান্না শুনুন ।। ১০ লক্ষ মানুষ বনাম সরকার - আমি রোদের ছেলে
- অনলাইনে সবচেয়ে সহজ Data এন্ট্রি জব Microworkers নিয়ে বিস্তারিত পোস্টমর্টেম


- টিপস ম্যান
- চমকে দিন সবাইকেঃ মাত্র ৩ মিনিটে কেক বানান আপনার কফি মগটিতে!!!
- তেলাপোকার ডানায়
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- বাংলাব্লগের লিংক খুঁজছেন?? এই নিন বাংলা ব্লগের লিংক; আর মজা করে ব্লগিং করুন। - আজাদ আল্-আমীন
- নির্ধারক শিক্ষিত মধ্যবিত্ত মনের গতিপ্রকৃতি - পি মুন্সী
- ১৬৫৬ সালের স্থাপনা: নলডাঙ্গা, ঝিনাইদহ - উড়নচণ্ডী
- ছন্দের যাদুকরদের ছন্দময় প্রিয় কবিতারা - শায়মা
- খলিল আল্টিমেটাম (খলিল সিরিজ-১০) - জিকসেস
- দ্য কিউরিয়াস কেইস অফ বাংলা কী-বোর্ড - আইরিন সুলতানা
- যেসব সহজ-বানান আমরা খুব সহজে ভুল করি-- ১ম পর্ব - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আপনার হাতেই যখন প্রমাণ, গোলাম আযমকে কেনো ছাড়া হবে মাননীয় প্রধানমন্ত্রী? - কানু
- একাত্তরে সংগঠিত যুদ্ধাপরাধঃ হামূদুর রহমান কমিশন রিপোর্ট - শেখ আমিনুল ইসলাম
- বিদেশী পত্রিকায় আমাদের মুক্তিযুদ্ধ (রি পোস্ট) - নুর মোহাম
- অফেন্ডিং জিয়া ১ : স্বাধীনতার ঘোষণা পর্ব - নুরুজ্জামান মানিক
- ছড়াপ্রস্তুত কারখানা : দলে দলে যোগ দিন - সবুজ অঙ্গন
- এবার প্রেসের কাজে বাংলা লিখুন ইউনিকোডেই একদম সরাসরি ফটোশপ (মেহেদী ভাইয়ের নতুন পোস্ট) - টেকি মামুন
- কঠিন পৃথিবী এবং অমায়িক ফেসবুক - হাসান মাহবুব
- যুদ্ধ শিশু '৭১ : স্বাধীনতার এক নিষ্ঠুর বাস্তবতা-১ - আলী
- জামাতের নেতারা বলে কি আর করে কি !? (শিক্ষাব্যবস্থা নিয়ে জামাতি ভন্ডামির চালচিত্র
) - সেলটিক সাগর
- সবুজ অঙ্গন ব্লগীয় কবিতাসংকলনে যাঁদের লেখা আসছে - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- প্রসঙ্গ ৭ ই নভেম্বর: জিয়া ভার্সাস কর্ণেল তাহের --- যে বিষয়গুলোতে যুক্তি খুঁজে পাইনা - জ্বিনের বাদশা
- ভাষা আর সংস্কৃতির ক্ষমতা: ক্ষুদ্র জাতিসত্তা প্রসঙ্গে - ফয়েজ আলম - পারভেজ আলম
- পাহাড়ে সমতলীর বসবাসের অধিকার ও CHT কমিশনের মতলব - পি মুন্সী
- দুনিয়া কাঁপানো ৩০ মিনিট ও লন্ড-ভন্ড শহীদ মিনার - টিংকু ট্রাভেলার
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৬ঃ আন্ধাকানুন - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৫ঃ অপেশাদার কূটনীতি - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৪ঃহরেক রকম অবৈধ ব্যবসা - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৩ঃকিছু বিচ্ছিন্ন ঘটনা - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-২ঃঅপপ্রচার - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-১ঃআদম ব্যবসায়ী - টুটুল বরকত
- যুদ্ধাপরাধের বিচার: রাষ্ট্র কার বিচার করে - পি মুন্সী
- ডেসটিনির গাছে সোনার কাঁঠাল এবং আবুল ভাইয়ের তৈলাক্ত গোঁফ্ - স্তব্ধতা'
- স্বৈরাচার প্রতিরোধ দিবস না ভ্যালেন্টাইনস ডে? - দিবস বাণিজ্যে বিবশ তারুণ্য ! - দিনমজুর
- ** জ্যোতির্ময় বচন * * ( এক রূপবতীর সাথে কথোপকথন
, হাল্কা ১৮+ ) - বোহেমিয়ান কথকতা
- বহু বিবাহ : প্রয়োজন, লোভ ও ভীমরতি - মোহাম্মদ লোমান
- মহীনের ঘোড়াগুলি - দুঃখবিলাস
- একটি ভ্রুনহত্যার গল্প এবং আমার নিজের প্রতি ঘৃণাবোধ...(কাল রাতে করা এই পোস্টটি সামুর বাগে খেয়ে ফেলায় আবার রিপোস্ট করতে হলো) - ড়ৎশড়
- বাজার অথবা পাত্র পাত্রী বিষয়ক কথোপকথন [*গল্প*] - বোহেমিয়ান কথকতা
- পথশিশুদের মাঝে নতুন জামা বিতরন --- ছবিসহ শেষ আপডেট। - নিশ্চুপ নিরবতা
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প ও টিপাই মুখে বাধঃ সাহারা মরুভমির পথে বাংলদেশ-২ - নতুনের পথে অনন্ত যাত্রা
- সহি টিপাইনামা ৪ : বন্যা নিয়ন্ত্রণের ভুলের খেসারত - ফারুক ওয়াসিফ
- শূয়োরের বাচ্চা ফ্লু, ফ্যাকটরী ফার্মিং এবং স্বাস্থ্যমন্ত্রীর দাবী - দিনমজুর
- রাগের নাম: ইমন - ইমন জুবায়ের
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- ১৪ই ডিসেম্বর আমরা যা করেছিলাম [হয়তো আরেকটা ব্যর্থ উদ্যোগ] এবং একটা শুরু । - মনির হাসান
- আমার বামহাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো ............... - হনলুলু
- বৈশ্বিক খাদ্যসংকট: ভুখা বাঙালির ভাতের কষ্ট বনাম শতাব্দীর বৃহত্তম জোচ্চুরির ইতিহাস - ফারুক ওয়াসিফ
- নবীনদের জন্য - নাদান
- স্যুটকেস চুরির প্রধান প্রধান বিপত্তি এবং ... পরিত্রাণ - মানস চৌধুরী
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- আমার হাতে এক পেয়ালা দেবদারুর ছায়া - বিষাক্ত মানুষ
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
- এসো , বর্নমালা শিখি - আস্তপ্রেমিক
- একটি নিরীহ প্রশ্ন - নাদান
- এক অখ্যাত কবির পোস্টমর্টেম - ফরহাদ উিদ্দন স্বপন
- কাদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি'র কবি মাহবুবুল আলম চৌধুরী মারা গেলেন। - শওকত হোসেন মাসুম
- ধান্দাবাতি,বজাসহ সব রাজাকার ছানারা দ্যাখতো সিগনেচারটা চিন্তে পারছ নাকি? - লাল মিয়া
- এই সময়ের শ্রেষ্ঠ কবিতা - মুকুল
- ভুলে যাওয়া আকাশ - নাদান
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- উদাসীর দেখা এক পরাজিত মানুষের সুইসাইড নোট! - উদাসী স্বপ্ন
- যাত্রা শুরুর ইশতেহার (হোসেইনের কবিতাঞ্জাল) - হোসেইন
- জোড়া দেয়া কবিতা,তোমার জন্য - ফারহান দাউদ
- পথ আগলে থাকা কোন এক নারীকে (সূফীর কবিতাঞ্জাল) - সূফি
- যখন আমি মারা যাই - অন্যমনস্ক শরৎ
- পৃথিবীটা নাকি ছোটো হতে হতে ----- [ মহীনের ঘোড়াগুলি ] - বিষাক্ত মানুষ
- অভিবাসীদের দেশ কানাডা - পর্ব ২.২ (অভিবাসনের বিপক্ষে সিদ্ধান্ত) - এস্কিমো
- খোকাবাবু মূল : আনটোয়ানী ডে সা এক্সউপেরী - পুতুল
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- জামাতের আমলনামা: - আড্ডাবাজ
- স্বপ্নবাজি - কিংকর্তব্যবিমূঢ়
- আজ তোমার মেঘে মেঘে রংধনু- - কনফুসিয়াস
- নীরবে কাদে ইতিহাস - ১ - পদ্মা মেঘনা যমুনা
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- গোপালিও কবিতা - 1 Day in Jungle - গোপাল ভাঁড়
- গোপালের প্রথম কবিতা - তোমাকে নিয়া কি লিখবো ভেবে পাই না. - গোপাল ভাঁড়
- এক টাহার লাইগ্গা ... - মোঃ সাকিব আল মাহমুদ
- আমি তো পঙ্গু, আমি অভিশপ্ত (300 তম পোস্ট) - মোঃ সাকিব আল মাহমুদ
- ::বউ, বাটা, বল সাবান:: - নজমুল আলবাব
- কইন্যা গিরির উপাখ্যান - হযবরল
ব্লগের কপালে সাতটি রাগফোটা
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৫:০০
১। কষ্ট
যতবার বন্ধ করি হিসাবের খাতা
নির্জন ঠোঁট চেপে দেই নির্লিপ্ত আঁঠা
ততবার দমকা হাওয়া হয়ে আসো
কষ্ট, আমায় এত-ই ভালোবাসো ?
২। এক কদম
বুভুক্ষু ,লোভী চোখে চেয়ে থাকি চেতনার চাতক
ইশশশশশ!
যদি একটা বার জানতে পেতাম ,বেঁচে থাকা , সে কেমন?
পেন্সিলে আঁকা ছবির মতন আছি ।
জীবন থেকে দুই কদম দূরে, মৃত্যুর একটু কাছাকাছি ।
৩। পিপাসা
চোখের সাদা জলে মুড়ে রেখে গেছো
শ্বাস টানলেই লোবানের স্বাদ জিবে
পানিতেই সংসার তবু বুকে খরা তোমাকে দেখার
বিচ্ছেদ ঝড়ে দু' নয়ন গেছে নিবে!
৪। যদি
তুমি কি আশে পাশেই থাকো ?
তাহলে ঠিকানাটা এখানেই পাতা চলে ।
মাতৃভূমি আর মনে পড়ে না'কো
তোমার স্মৃতি জমেছে মনের তলে ।
যদি ফেলে দাও নুড়ি, কাদা- অতীত ভোলার ছলে
রয়ে যাই চরে, তোমাকে চাওয়ার দলে ।
৫। অশরীরী
বাতাস হলেই বেশ করে খেলা হতো তাস
শেষ দানে বাজি ধরে জিততেই হতো
তোমার শ্বাসে, বিশ্বাসে হতো বসবাস
এমন করে আর কে বাসে ? আমার মতো ?
৬। জানালায়
বেশরম পর্দাটা কিছুতেই থাকে না নিয়ন্ত্রনে
বিরহ বাতাসে সরে যায় বারে বার
লুকানো যায় না , থাকে না সংগোপনে
কতটা হেরেছি, কতটা আমি নই আমার আর!
৭। এখানে
ঘাসের গন্ধ নাই, নাই জ্বলা নেবা জোনাক পোকা
নাই বড়ই এর কাঁটা , নাই বেলী-কামিনী থোকা থোকা
নাই হাটু জলে হুটোপুটি , নাই ধান দুব্বার প্রথা
নাই দাদীর বকাবকি , সেই বাতাবি নেবু কোথা ?
বারান্দার মৌচাক , কই আম,পেয়ারার মিঠা ?
কোথাও পাই না খুঁজে খেজুর রসের পিঠা ।
এই শহরে এখন কোন সুহৃদ নেই , মৃতদের ভিড়ে
আমিও আছি ।
তুমি আছো ।
বোকার মতন সব ভুলে দিয়েছি পরাণ ছিড়ে ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রাগাণুবিতা ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ভুডুল বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ । ভুডুল মানে কি?
বৃত্তবন্দী বলেছেন:
এত বিচ্ছিরী লেখেন কিভাবে?
লেখক বলেছেন: আমি মানুষটাই বিচ্ছিরি বোধ হয় ।
চিকনমিয়া বলেছেন:
হ , মন খারাপ
লেখক বলেছেন: আকাশের ? না , কাশের?
বিষাক্ত মানুষ বলেছেন:
+++++
লেখক বলেছেন: যাবার বেলায় কিছু বলে গেলে না , নিরবে শুধু
ভুডুল বলেছেন:
আমি নতুন জব পেয়েছি। আমার কয়েকজন ফ্রেন্ডকে বাসায় দাওয়াত দিতে চাই। ইনভাইটেশনের জন্য ভাষা অথবা কোন কবিতার লাইন খুঁজছি বাংলায়।আপনি পারেন একটু সাহাযউ করতে? কৃতজ্ঞ থাকব।
লেখক বলেছেন: আমাকে দাওয়াত না দিলে কোন কথা নাইক্কা । :X
তামিম ইরফান বলেছেন:
দারুন হৈছে।
লেখক বলেছেন: নিদারুন ও হইছে ,মনে লয় ।গুলাব্বী , তু মুঝে ভুল গায়ে । আমি বান্দর রাজ রে নালিশ দিমু।
লেখক বলেছেন: সেই লাল জামা এখনো গায়েতে , এবার এইটা খোল !
কলারে লেগেছে ঘামের ময়লা
হাতলে লেগেছে ঝোল
সেই বিদ্ঘুটে হাসিটা ঝুলিছে, হাসিতে ঝরছে ঘোল
ফুটপাথে বসে খুঁজিবার ছলে এখনো ফেলিস লোল !
( এই এক ফোটা পাইয়া রেটিং এবার বাধাবে গোল)
শফিউল আলম ইমন বলেছেন:
এই শহরে এখন কোন সুহৃদ নেই , মৃতদের ভিড়ে আমিও আছি ।
তুমি আছো ।
বোকার মতন সব ভুলে দিয়েছি পরাণ ছিড়ে......অসাধারন।
প্রতিটা লাইনই চমৎকার।
অনেকদিন পরে তোমার লেখা পড়লাম।
ভালো থেকো রাগআপু।
লেখক বলেছেন: আরে মিতা , কেমন আছো ? অনেক ধন্যবাদ তোমাকে।
ইয়র্কার বলেছেন:
পুরানা ফর্মে দেখে ভাল্লাগছে।
লেখক বলেছেন: কেমন আছো হে? বউ এর খবর কি?
স্বপ্নিক বলেছেন:
সাত রাগে রাগান্বিত?নাকি
সাত রাগে (সুরে ও স্বরে) মূর্ছিত...........?
শোকেইজে...............
লেখক বলেছেন: কৃতজ্ঞ কৃতজ্ঞ
লেখক বলেছেন: কার কথা বলেন?
লেখক বলেছেন: ষাড়ফু , কি কও ?
দিলাম ফোটা ,খাইলা ঢোক
এই রহস্য উন্মোচিত হোক
ভুডুল বলেছেন:
চলে আসুন সিঙ্গাপুর। দাওয়াত দিলাম।
লেখক বলেছেন: আমি তৈরী । টিকিট্টা কি মেইলে দিয়েছেন? হাতে পেলেই চলে আসবো ।
( দাওয়াত এর কিবতে ,কবিতা না কিন্তু)
বন্ধু ,
কার পড়ে আছে এইখানে দেখো
বে হয়ে গেছে ফেরারী কাল
একটু সময় তোমার হবে কি?
এক বেলা খাবো ভাত দিয়ে ডাল
কাজ পেয়ে গেছি , অকেজো বিকেল
অলস আড্ডা পাবো না আর
এসো একবার , হেসে খেলে ফের
ভাগ করে নেই জীবনের ভার ।
লেখক বলেছেন: ঘটনা হইলো বৃষ্টি
সারিয়া তাসনিম বলেছেন:
বেশরম পর্দাটা কিছুতেই থাকে না নিয়ন্ত্রনে
বিরহ বাতাসে সরে যায় বারে বার
লুকানো যায় না , থাকে না সংগোপনে
কতটা হেরেছি, কতটা আমি নই আমার আর!
দারুণ !!
লেখক বলেছেন: ধন্যবাদ বান্ধবী । বহুদিন দেখি না তোমারে।
লেখক বলেছেন: একটাই দাও , কোন রমনীর কপালে । ঃ)
হনলুলু বলেছেন:
জট্টিল ......... কষ্ট
এক কদম
পিপাসা
যদি
অশরীরি
জানালায়
এখানে .........
সবগুলা শিরোনামই জীবনানন্দ টাইপ ......
লেখক বলেছেন: ঘাউ , কি যে ঘাউ না ! কই আগরতলা , আর কই চৌকির তলা !
তুমি কি আমারে মাইর খাওয়াইতে চাও নাকি?
লেখক বলেছেন: ভুলো যে নাই , তার প্রমান দিতে পারবা? কোথাও এল লাইন লিক্সো আমার খবর জানতে চাইয়া?
লেখক বলেছেন: গাধা মানুষ ,দুইটাই? খিকয
লেখক বলেছেন: খুব সুন্দর মন্তব্য
লেখক বলেছেন: না থাকাটা খারাপ না।
যেমন ধরো , ফোটা দেওয়ার কেউ নাই ।
ফুটা দেওয়ার কেউ আছে ।
কোনটা বেশি খারাপ?
চিকনমিয়া বলেছেন:
আফা ভালানি? দোয়া
লেখক বলেছেন: চিকন ধন্যবাদ ও দোয়া ।
লেখক বলেছেন: কিছু কি বলার ছিলো না?
েক আিম বলেছেন:
২। এক কদমবুভুক্ষু ,লোভী চোখে চেয়ে থাকি চেতনার চাতক
ইশশশশশ!
যদি একটা বার জানতে পেতাম ,বেঁচে থাকা , সে কেমন?
পেন্সিলে আঁকা ছবির মতন আছি ।
জীবন থেকে দুই কদম দূরে, মৃত্যুর একটু কাছাকাছি ।
অসামান্য হয়েছে।
লেখক বলেছেন: অসামান্য ধন্যবাদ ।
এরশাদ বাদশা বলেছেন:
অনন্য:সাতটি ফোঁটাই। পিপাসা ফোঁটাটিতে একটি ভুল আছে মনে হয়।
'বিচ্ছেদ ঝড়ে দু' নয়ন গেছে ''নিবে!'' শব্দটা কি নিভে হবে?
+++
লেখক বলেছেন: ফোঁটা বানানে চন্দ্রবিন্দু আছে অবশ্যই । দুই অর্থেই রাখতে চেয়ে চন্দ্রকে উঠিয়ে নেওয়া ( এমন মেঘ বাদলে চাঁদ কি দেখা যায়?)
ব্লগের কপালে সাতটা কাব্য কলি আলতো ফুটে উঠলো , আকারে ফোঁটার মতন ছোট্ট আর শব্দ হলো না কারন ভিজে স্যাঁতসেঁতে এক্কেবারে , কল্পনা করাটা কি খুব কঠিন?
ঃ)
"নিবে" লেখার লাইসেন্স রবিবাবু দিয়ে গেছেন। (দীপ নিবে গেছে মম নিশীথ সমীরে ) । মামলাটা উনার বিরুদ্ধে করতে হবে ।
লেখক বলেছেন: কাশি কমেছে , হাসি বেড়েছে , তাপমাত্রা স্বাভাবিক, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৯% ।
তানজু রাহমান বলেছেন:
"পানিতেই সংসার তবু বুকে খরা তোমাকে দেখারবিচ্ছেদ ঝড়ে দু' নয়ন গেছে নিবে!" - মাথায় ঘুরছে...বলি নাই আর কি...
লেখক বলেছেন: আহা রে , কাকে দেখার জন্য ? কে সেই সৌভাগ্য .......
লেখক বলেছেন: অনেক দিন পরে ।কি খবর?
কবিতা বিরোধী পোস্ট আন্দোলনের বলিষ্ঠ সংগঠক ফ্রু যে পাঠ করেছেন, আমি তো তাতেই মুগ্ধ , আনন্দিত । ঃ)
ফ্রুলিংক্স বলেছেন:
খবর আগের মতোই। সামারে গায়ে হাওয়া লাগাই ঘুরতাছি আর কামলা খাটি।
কবিতা বিরোধী পোষ্ট আন্দোলন!!! ঐটা কতসালে সংগঠিত হয়েছিলো?? আমি প্রাইমারীর কবিতা বালা ফাই। পড়তে কোন কষ্ট নাই
লেখক বলেছেন: হি হি । মনে নাই ? কে যেন তার প্রথম পোস্টে কবিতা দিয়েছিলো , তোমার মন্তব্য ছিলো , আইসাই কবিতা দিয়া শুরু করলেন? ( পর পর অনেক কবিতা পোস্ট হচ্ছিলো তখন )
লাল দরজা বলেছেন:
এই গুলান কি নতুন লিখন, না কি পুরাতন দিনের কাব্য কথা? নতুন হইলে দারুন্স লেখক বলেছেন: লাল্লু পাঞ্জু , আমি যা পোস্ট করি , তা পোস্ট করার আগের ৫-৩০ মিনিটের ভিতর লেখা হয় ।
জীবনে কোন দিন পরীক্ষার খাতা রিভিশন দেই নাই । বাকিটা বুঝে নেন। ঃ)
ছাগল ফাউন্ডেশন বলেছেন:
মুখটা আচলে কেনো ঢাকো?
লেখক বলেছেন: মাঝে মাঝেই তিন কোনা চার কোনা লাদির গন্ধ পাওয়া যায় তো !
অশোক দেব বলেছেন:
খুব ভালো লেগেছে। আগে শিশ্ন টিশ্ন পড়ে একটু ভয় খেয়ে গিয়েছিলাম। দু এক জায়গায় জোর-করা অন্ত্যমিল রয়েছে। তবে ভালো ভালো।ভালো থাকবেন।
লেখক বলেছেন: আগে শিশ্ন টিশ্ন পড়ে একটু ভয় খেয়ে গিয়েছিলাম।-- হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে গেলাম ।
ভয় পেয়ো না ,ভয় পেয়ো না
তোমায় আমি মারব না
কামড়ে দিলে ঠিক বুঝেছো
কক্ষনো আর ছাড়বো না ( ছোট বেলায় এই সব ছড়া কেটে ভয় খাওয়াতাম বন্ধুদের)
জোর করে অন্ত্যমিল ঠেকাতে পারিনি বলেন।
আমি অন্ত্যমিল রাখতে চাই না , কিন্তু এসে পড়ে । ধুত্তারি!
এই গুলো পদ্য স্টাইল লিখতে চাইনি , গদ্য স্টাইলে লিখতে গিয়েও কেন জানি রিদম চলেই আসে ।
কালপুরুষ বলেছেন:
ভাল লিখেছিস অণুকবিতা।
লেখক বলেছেন: ওয়াও , কাল্পুরুষদা , ছবি তো পুরা জোশিলা ! ঃ)
ধন্যবাদ মন্তব্যের জন্য । আপনার "কবিতা নির্মাণ " পড়ে দুর্দান্ত লেগেছে । খুবই সুন্দর ।
মনাঞ্চল - শব্দটা খুব মনে ধরেছে ।
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
'এখানে' এসে শৈশবে ফিরিয়ে নিয়ে গেলেন।ঘাসের গন্ধ, জোনাক পোকা, বড়ই এর কাঁটা, হাটু জলে হুটোপুটি, দাদীর বকাবকি, বারান্দার মৌচাক, খেজুর রসের পিঠা-- সবই শৈশবের স্মৃতিচিহ্ন বহন করে চলেছে।
আর শৈশব মানেই তো সরলতা!
সরলতার কাছে ফিরতে চায় মন, ফিরে যেতে চায়!
লেখক বলেছেন: খুব সুন্দর বলেছেন ।
লেখক বলেছেন: বেঁচে নাই , টেঁচে আছি
"আজ জীবন মরণ দুদিক হতে নেবে আমায় টানি" -অবস্থা ।
মন্তব্যটা খুব ভালো লাগলো ।
রুবেল শাহ বলেছেন:
++++++++
লেখক বলেছেন: কাঁটাতারের বেড়া দিলেন কেন রে ভাইটু!
লেখক বলেছেন: এত কষ্ট আমি কোথায় রাখি!-- ন্যাফথালিন দিয়া কালিজিরার পুটুলির ভিতর থুইয়া দেন ।
দীর্ঘকেশীটা আমি , দুই বছর আগের ছবি ।
"মেঘ মেদুর বরষায় উদাস বারান্দায় আমি
দুই নিশ্বাসের মাঝখানে তোমার নামে থামি ।"
লেখক বলেছেন: কি যে বলো!!! এই ই মেইল , মোবাইলের যুগে বারান্দা দিয়ে চুল বেয়ে উঠবে? আর "রাজপুত্র - রাজকন্যা"দের আমার ঠিক পছন্দ না । প্রজাদের দাসানুদাস বানিয়ে , তাদের রক্ত শুষে খাজনা আদায় করে নিজেরা বিলাস ব্যাসন করা "রাজতন্ত্রকে" আমি ঘৃণা করি । রাজপুত্রদের ও ।
পদ্য ভালো হইছে, বিশেষ করে শেষেরখান।
লেখক বলেছেন: কোন সারিয়ার কথা কও? ফেস বুকে কখন আস ? দেখিই তো না তোমারে ।
আর পদ্য! জীবন গদ্যময় হয়ে গেলো । তোমার সাথে দেখা করার ইচ্ছে আছে । বইলো তুমি কবে ফ্রি ।
লেখক বলেছেন:
অশোক দেব বলেছেন:
মন্তব্যের জবাব আরও ভালো লাগল। তবে চেয়ারে বসে হাসবেন না, পড়ে গেলে লাগবে বেশি। বরং পাটি পেতে হাসা ভাল
লেখক বলেছেন: আরে সেই পাটী কি আর আছে? দিন বদলাইসে না!
লেখক বলেছেন: কবি মন আর কি খুঁজবে? কাক
লেখক বলেছেন:
একজন ব্লগার বলেছেন:
পুরা নয়া ধাচেঁর একটা কবিতা পড়লাম!++
প্রতিটি শিরোনামই ফাটাফাটিসটিক হইছে!
তা ছবির মেঘবতী কইন্যাটা কেঠা গো?
লেখক বলেছেন: ধন্যবাদ ।কন্যার পরিচয় মন্তব্যে ।
অরুনাভ বলেছেন:
"এই শহরে এখন কোন সুহৃদ নেই , মৃতদের ভিড়ে আমিও আছি ।
তুমি আছো ।
বোকার মতন সব ভুলে দিয়েছি পরাণ ছিড়ে ।"
.... লাইন গুলি চমৎকার লেগেছে.....
কেমন আছ?
লেখক বলেছেন: ধন্যবাদ অরু ।
বৃষ্টি মুছে দেয় পেন্সিলের দাগ
তাই সামান্য আবছা আছে ইমন রাগ
নুরুন্নবী হাছিব বলেছেন:
@ই শহরে এখন কোন সুহৃদ নেই , মৃতদের ভিড়েআমিও আছি ।
তুমি আছো ।
বোকার মতন সব ভুলে দিয়েছি পরাণ ছিড়ে...তালিয়া..
লেখক বলেছেন: এত দিও না গো, হাত লাল হয়ে যাবে ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ , আপনি নিজেও খুব ভালো লেখেন ।
এরশাদ বাদশা বলেছেন:
ফোঁটা'তে চন্দ্রবিন্দুর ব্যাপারে আপত্তি ছিলোনা। আমি শুধু ''নিবে'' শব্দটার ব্যাপারে কনফিউজড ছিলাম। মামলা করার ঝামেলায় কে যাবে.., আমার তো শুধু শেখার অদম্য আগ্রহ! ধন্যবাদ রাগ'পু।
লেখক বলেছেন: মামলা করলে সমস্যা কি? আমরা একটু মজা পেতাম । ঃ)
লেখক বলেছেন: ম্যায়নে ভি ।
হো হো হো
দেবদারু বলেছেন:
আপু, কেমন আছেন? পরীক্ষা শেষ হলো (শুধু থিউরী শেষ হলো অবশ্য), তাই ব্লগে ঢুঁ মারলাম........... ভাবছিলাম এবার কিছু অনুকাব্য দেবো............ আপনার ক্লাসিক অনুকাব্য গুলো দেখে ভয় খেয়েছি........... আমারগুলো তো নস্যি!!লেখক বলেছেন: আরে দেবা ! কি যে ভালো লাগলো তোমায় দেখে । তোমার কবিতা না দিলে আমি পড়বো কি? আছো কেমন?
ভুডুল বলেছেন:
অনেক ধন্যবাদ আপু। আমার ভালো নাম "আন্দালিভ"। ছেলেবেলায় নাদুস নুদুস ছিলাম বলে মা আদর করে ভুডুল ডাকতেন। আজও উনি মাঝে মাঝে ভুডুল বলে ডাকেন। নামটি হাস্যকর হলেও আমার খুব ভালো লাগে।
লেখক বলেছেন: নামটা মোটেই হাস্যকর না , চরম কিউট । ঃ)
অনি বলেছেন:
আপা ধারুণ হইছে।আমি নতুন ব্লগার। তাই হয়তো ভালো লেখি না।
কিন্তু অন্যের লেখা পড়তে মজ্জা লাগে ।
স্বাগতম..............
লেখক বলেছেন: স্বাগতম । নতুন ব্লগার? মনে তো হয় না । যাই হোক , লেখতে থাকেন।
ভালো থাকেন।
লেখক বলেছেন: আমি বাসায় আছি । ভালো আছি । ঃ)
বিবাহ জনিত দুর্ঘটনায় তুমি নাকি অসীম পুলকিত ? ঃ)
অনেক শুভ কামনা গুলাবী ছ্যারকে । বিয়ে হবে কোথায় ? কাছাকাছি হইলে আসিতাম কি , খাওয়াইতে হবে না , তোমারে অনেক ভালা পাই তাই । ঃ)
আবু সালেহ বলেছেন:
আহা!!!লিখিয়াছো বেশ
করিয়াছো মনের কথন...
মন্তব্য ঘরে আমি আর করিব কি বর্ণন......
+++
শফিউল আলম ইমন বলেছেন:
মিতা তোমার নতুন লেখা কই???অফটপিক: আমার ব্লগে এখন পর্যন্ত তোমার পদধুলি পেলাম না। অনেক অপেক্ষার পর সাহস করে বলে ফেললাম। দুষ্ক পাইছি তো তাই।
চিকনমিয়া বলেছেন:
কত দিন পরে আইচে
তামিম ইরফান বলেছেন:
এতোদিন পর আইছেনবিবাহ ডিসেম্বরে
কঁাকন বলেছেন:
প্রিয়তে
আলী প্রাণ বলেছেন:
কবিতা নয় আগুনের বাড়িসারাদেহে লাভা সারিসারি
সারিবেঁধে চলা তারকারাশি
লেখার পরে বসিল আসি....
অসাধারণ...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






















