আমার প্রিয় পোস্ট
- ইউকে জামাতের প্রধান এবং নিজামীর জামাতার স্বীকারোক্তি...অবশেষে... - নিঝুম মজুমদার
- শিক্ষকদের যৌন নির্যাতন - রাজ মো, আশরাফুল হক বারামদী
- একটি গ্রামের বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামিং কনটেস্ট - মুনির হাসান
- জাগো গো ভগিনী। - জিকসেস
- আয় কে আমাদের পিটাবি? (আমি একজন ভিকি বলছি) - অগ্নিলা
- আপনি কি সদ্য ডাক্তারী পাশ করেছেন? তাহলে আপনাকেই বলছি!!! - পয়গম্বর
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- কুরআনে শব্দ খোজার জন্য ব্যবহার করুন “জিকর” নামের অসাধারণ সফটওয়্যার - কর্ণেল সামুরাই
- আড়িয়াল বিলের কান্না শুনুন ।। ১০ লক্ষ মানুষ বনাম সরকার - আমি রোদের ছেলে
- অনলাইনে সবচেয়ে সহজ Data এন্ট্রি জব Microworkers নিয়ে বিস্তারিত পোস্টমর্টেম


- টিপস ম্যান
- চমকে দিন সবাইকেঃ মাত্র ৩ মিনিটে কেক বানান আপনার কফি মগটিতে!!!
- তেলাপোকার ডানায়
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- বাংলাব্লগের লিংক খুঁজছেন?? এই নিন বাংলা ব্লগের লিংক; আর মজা করে ব্লগিং করুন। - আজাদ আল্-আমীন
- নির্ধারক শিক্ষিত মধ্যবিত্ত মনের গতিপ্রকৃতি - পি মুন্সী
- ১৬৫৬ সালের স্থাপনা: নলডাঙ্গা, ঝিনাইদহ - উড়নচণ্ডী
- ছন্দের যাদুকরদের ছন্দময় প্রিয় কবিতারা - শায়মা
- খলিল আল্টিমেটাম (খলিল সিরিজ-১০) - জিকসেস
- দ্য কিউরিয়াস কেইস অফ বাংলা কী-বোর্ড - আইরিন সুলতানা
- যেসব সহজ-বানান আমরা খুব সহজে ভুল করি-- ১ম পর্ব - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আপনার হাতেই যখন প্রমাণ, গোলাম আযমকে কেনো ছাড়া হবে মাননীয় প্রধানমন্ত্রী? - কানু
- একাত্তরে সংগঠিত যুদ্ধাপরাধঃ হামূদুর রহমান কমিশন রিপোর্ট - শেখ আমিনুল ইসলাম
- বিদেশী পত্রিকায় আমাদের মুক্তিযুদ্ধ (রি পোস্ট) - নুর মোহাম
- অফেন্ডিং জিয়া ১ : স্বাধীনতার ঘোষণা পর্ব - নুরুজ্জামান মানিক
- ছড়াপ্রস্তুত কারখানা : দলে দলে যোগ দিন - সবুজ অঙ্গন
- এবার প্রেসের কাজে বাংলা লিখুন ইউনিকোডেই একদম সরাসরি ফটোশপ (মেহেদী ভাইয়ের নতুন পোস্ট) - টেকি মামুন
- কঠিন পৃথিবী এবং অমায়িক ফেসবুক - হাসান মাহবুব
- যুদ্ধ শিশু '৭১ : স্বাধীনতার এক নিষ্ঠুর বাস্তবতা-১ - আলী
- জামাতের নেতারা বলে কি আর করে কি !? (শিক্ষাব্যবস্থা নিয়ে জামাতি ভন্ডামির চালচিত্র
) - সেলটিক সাগর
- সবুজ অঙ্গন ব্লগীয় কবিতাসংকলনে যাঁদের লেখা আসছে - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- প্রসঙ্গ ৭ ই নভেম্বর: জিয়া ভার্সাস কর্ণেল তাহের --- যে বিষয়গুলোতে যুক্তি খুঁজে পাইনা - জ্বিনের বাদশা
- ভাষা আর সংস্কৃতির ক্ষমতা: ক্ষুদ্র জাতিসত্তা প্রসঙ্গে - ফয়েজ আলম - পারভেজ আলম
- পাহাড়ে সমতলীর বসবাসের অধিকার ও CHT কমিশনের মতলব - পি মুন্সী
- দুনিয়া কাঁপানো ৩০ মিনিট ও লন্ড-ভন্ড শহীদ মিনার - টিংকু ট্রাভেলার
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৬ঃ আন্ধাকানুন - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৫ঃ অপেশাদার কূটনীতি - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৪ঃহরেক রকম অবৈধ ব্যবসা - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৩ঃকিছু বিচ্ছিন্ন ঘটনা - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-২ঃঅপপ্রচার - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-১ঃআদম ব্যবসায়ী - টুটুল বরকত
- যুদ্ধাপরাধের বিচার: রাষ্ট্র কার বিচার করে - পি মুন্সী
- ডেসটিনির গাছে সোনার কাঁঠাল এবং আবুল ভাইয়ের তৈলাক্ত গোঁফ্ - স্তব্ধতা'
- স্বৈরাচার প্রতিরোধ দিবস না ভ্যালেন্টাইনস ডে? - দিবস বাণিজ্যে বিবশ তারুণ্য ! - দিনমজুর
- ** জ্যোতির্ময় বচন * * ( এক রূপবতীর সাথে কথোপকথন
, হাল্কা ১৮+ ) - বোহেমিয়ান কথকতা
- বহু বিবাহ : প্রয়োজন, লোভ ও ভীমরতি - মোহাম্মদ লোমান
- মহীনের ঘোড়াগুলি - দুঃখবিলাস
- একটি ভ্রুনহত্যার গল্প এবং আমার নিজের প্রতি ঘৃণাবোধ...(কাল রাতে করা এই পোস্টটি সামুর বাগে খেয়ে ফেলায় আবার রিপোস্ট করতে হলো) - ড়ৎশড়
- বাজার অথবা পাত্র পাত্রী বিষয়ক কথোপকথন [*গল্প*] - বোহেমিয়ান কথকতা
- পথশিশুদের মাঝে নতুন জামা বিতরন --- ছবিসহ শেষ আপডেট। - নিশ্চুপ নিরবতা
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প ও টিপাই মুখে বাধঃ সাহারা মরুভমির পথে বাংলদেশ-২ - নতুনের পথে অনন্ত যাত্রা
- সহি টিপাইনামা ৪ : বন্যা নিয়ন্ত্রণের ভুলের খেসারত - ফারুক ওয়াসিফ
- শূয়োরের বাচ্চা ফ্লু, ফ্যাকটরী ফার্মিং এবং স্বাস্থ্যমন্ত্রীর দাবী - দিনমজুর
- রাগের নাম: ইমন - ইমন জুবায়ের
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- ১৪ই ডিসেম্বর আমরা যা করেছিলাম [হয়তো আরেকটা ব্যর্থ উদ্যোগ] এবং একটা শুরু । - মনির হাসান
- আমার বামহাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো ............... - হনলুলু
- বৈশ্বিক খাদ্যসংকট: ভুখা বাঙালির ভাতের কষ্ট বনাম শতাব্দীর বৃহত্তম জোচ্চুরির ইতিহাস - ফারুক ওয়াসিফ
- নবীনদের জন্য - নাদান
- স্যুটকেস চুরির প্রধান প্রধান বিপত্তি এবং ... পরিত্রাণ - মানস চৌধুরী
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- আমার হাতে এক পেয়ালা দেবদারুর ছায়া - বিষাক্ত মানুষ
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
- এসো , বর্নমালা শিখি - আস্তপ্রেমিক
- একটি নিরীহ প্রশ্ন - নাদান
- এক অখ্যাত কবির পোস্টমর্টেম - ফরহাদ উিদ্দন স্বপন
- কাদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি'র কবি মাহবুবুল আলম চৌধুরী মারা গেলেন। - শওকত হোসেন মাসুম
- ধান্দাবাতি,বজাসহ সব রাজাকার ছানারা দ্যাখতো সিগনেচারটা চিন্তে পারছ নাকি? - লাল মিয়া
- এই সময়ের শ্রেষ্ঠ কবিতা - মুকুল
- ভুলে যাওয়া আকাশ - নাদান
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- উদাসীর দেখা এক পরাজিত মানুষের সুইসাইড নোট! - উদাসী স্বপ্ন
- যাত্রা শুরুর ইশতেহার (হোসেইনের কবিতাঞ্জাল) - হোসেইন
- জোড়া দেয়া কবিতা,তোমার জন্য - ফারহান দাউদ
- পথ আগলে থাকা কোন এক নারীকে (সূফীর কবিতাঞ্জাল) - সূফি
- যখন আমি মারা যাই - অন্যমনস্ক শরৎ
- পৃথিবীটা নাকি ছোটো হতে হতে ----- [ মহীনের ঘোড়াগুলি ] - বিষাক্ত মানুষ
- অভিবাসীদের দেশ কানাডা - পর্ব ২.২ (অভিবাসনের বিপক্ষে সিদ্ধান্ত) - এস্কিমো
- খোকাবাবু মূল : আনটোয়ানী ডে সা এক্সউপেরী - পুতুল
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- জামাতের আমলনামা: - আড্ডাবাজ
- স্বপ্নবাজি - কিংকর্তব্যবিমূঢ়
- আজ তোমার মেঘে মেঘে রংধনু- - কনফুসিয়াস
- নীরবে কাদে ইতিহাস - ১ - পদ্মা মেঘনা যমুনা
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- গোপালিও কবিতা - 1 Day in Jungle - গোপাল ভাঁড়
- গোপালের প্রথম কবিতা - তোমাকে নিয়া কি লিখবো ভেবে পাই না. - গোপাল ভাঁড়
- এক টাহার লাইগ্গা ... - মোঃ সাকিব আল মাহমুদ
- আমি তো পঙ্গু, আমি অভিশপ্ত (300 তম পোস্ট) - মোঃ সাকিব আল মাহমুদ
- ::বউ, বাটা, বল সাবান:: - নজমুল আলবাব
- কইন্যা গিরির উপাখ্যান - হযবরল
যে দিন আমি মায়ের সমান হবো
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:১৩
চিরকাল যুদ্ধটা অসমই থেকে গেলো । আমার মায়ের সাথে আমার বয়সের ব্যবধান পাক্কা দুই দশক ! কি করে পারবো আমি ? তর্ক বাধলেই নিশ্চিত হার । মামণি আমার চেয়ে বয়সে বড় , জ্ঞানে বড় , অভিজ্ঞতায় বড় ।বড্ড হতাশা আর কষ্ট নিয়ে বার বার মেপে দেখতাম ছোটবেলায় , "আম্মু তো আমার চেয়ে হাতে পায়েও বড় !" কত্ত কত্ত দিন মামণি ফাকি দিয়ে আমাকে ভাত খাইয়েছে । " আর এক গ্রাস খেলেই তুমি ঊতুউউউউউউউ বড় হবে।" আর আমিও "আমার মাথা মাকে ছাড়িয়ে ছাঁদ ফুড়ে আকাশ স্পর্শ " করার মত বড় হওয়ার , লড়াই এ জিতে যাওয়ার অলৌকিক স্বপ্নে বিভোর হয়ে গোগ্রাসে গিলেছি গ্রাসের পর গ্রাস । আমাকে যে মায়ের সমান হতেই হবে !
আমার নানাভাই ছিলেন শিক্ষক। মুজতবা আলীর "পন্ডিত মশাই" এর মতন তাঁর বেতনও কোনদিন কুকুরের তিন ঠ্যাং এর চেয়ে বেশি হওয়ার সুযোগ পায়নি। ভাই বোনের আধিক্যের সংসারে টিপে টিপে পয়সা গুণে দিন চললেও মা হয়ত খারাপ ছিলেন না । একাত্তরের স্বাধীনতা সংগ্রামে এই আপাদমস্তক সৎ , গুণী , পর শ্রদ্ধেয় মানুষটি বিশাল এক অপরাধ করে ফেলেছিলেন। তার পুত্র ও কন্যাদের তিনি মুক্তিযুদ্ধে সামিল করেছিলেন, যারা যুদ্ধে যাবার মত বড় হয়েছিলো তাদের , যারা যুদ্ধে যাবার মত বড় হয়নি তাদেরকেও ।
ফলস্বরুপ তাকে ও তাঁর সাথে পাওয়া পরিবারের অন্য পুত্র সন্তানদের হত্যা করা হয় নির্মম ভাবে ।জ্বালিয়ে দেওয়া হয় বাড়িঘর। লুট হয়ে যায় রাজাকারদের হাতে ভিটেমাটিটুকুও। যুদ্ধ পরবর্তী একটি বিধ্বস্ত দেশে আয়হীন, উপায়হীন নানীমা ছোট ছোট সন্তানদের নিয়ে কি ভাবে বেঁচেছিলেন, ভাবলে শিউরে উঠি বারেবার। মাত্র ১৭ বছর বয়সে পিতাকে হারাতে কেমন লাগে ? কেমন লাগে ঘর বাড়ি হারিয়ে উদবাস্তু হতে ?
আমি কোন দিন জানবো না । আমি জানবো না অবলম্বনহীন জীবন সংগ্রামের কথা । আমি জানবো না শূন্য থেকে শুরু করার কথা । আমি জানবো না মাসের পর মাস জীবন হাতে করে পালিয়ে বেড়াতে কেমন লাগে । আমি জানবো না , প্রতি মুহুর্তে ধর্ষিতা হওয়ার আতংক কেমন। আমি জানবো না , চোখের সামনে প্রিয়তম ভাইয়ের লাশ পড়ে থাকলে মানুষ কিভাবে বেঁচে থাকে। আমি জানবো না , একজন মুক্তিযোদ্ধার কন্যা বছরের পর বছর কেন অপেক্ষা করে , বাবাকে পাওয়া যাবে । অথবা পাওয়া যাবে তাঁর কবরের সন্ধান ।
আমি হয়ত কোনদিনই পুরোপুরি উপলব্ধি করতে পারবো না , যেই দেশকে স্বাধীন করতে গিয়ে মামনিকে পিতার রক্তে দাম শুধতে হয়েছে, তিলে তিলে বেঁচে থাকার অসহনীয় কষ্ট পেরুতে হয়েছে সেই দেশটাকে মাত্র ৩৭ বছরের মাথায় আবার পরাধীন হতে দেখলে তাঁর কেমন লাগে। আমি হয়ত কোনদিনই লিখে বর্ননা করতে পারবো না পিতার খুনীর গাড়িতে দেশের পতাকা উড়তে দেখলে আমার মা কেমন কষ্টে , ঘৃণায় , ক্ষোভে তড়পাতে থাকেন । কোনদিনই বলে বুঝাতে পারবো না , সেই হাহাকার আর কান্নার দৃশ্য ।
তবে , একটি ব্যাপারে আমি নিশ্চিত । সময়ের নিষ্ঠুরতম পরিক্রমায় একদিন আমার বাবাও বিদায় নেবেন । যাকে শত্রুর বুলেট, পেতে রাখা ফাঁদ আর পাক সেনাদের উদ্ধত বেয়োনেট কেড়ে নিতে পারেনি , সময় নামক এক অনিবার্য শত্রুর হাত একদিন তাকে গুম করে দেবে তার কন্যার জীবন থেকে ।
রক্তহিম করা অশ্রুর উল্লাসে আমি আছি সেই দিনের অপেক্ষায় , যে দিন আমিও আমার মায়ের সমান হবো ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মাতৃভূমি, বাবা, মুক্তিযুদ্ধ ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাগ ইমন বলেছেন:
লেখাটি সকল মুক্তিযোদ্ধা মাতা ও পিতার প্রতি শ্রদ্ধা স্বরুপ তাঁদের সন্তানদের উদ্দেশ্য উৎসর্গ করা হলো ।
রুবেল শাহ বলেছেন:
এই হিসাব বড্ড বেশী কঠিন যে..............
লেখক বলেছেন: খুব কঠিন
মনজুরুল হক বলেছেন:
আবারও মনটা খারাপ হয়ে গেল।মাঝে মাঝে বিক্ষিপ্ত প্রশ্ন আসে......আর কতটা ত্যাগ স্বীকার করলে এদেশটাকে মানুষের করা যাবে ? আর কতটুকু জমি চাষ করলে এদেশের সবার মুখে অন্ন উঠবে ?!
লেখক বলেছেন: আমি দুঃখিত আপনার মন খারাপ করার জন্য । আপনার বাবার কথা পড়ার পর থেকে আমারও ভয়াবহ মন খারাপ ।
আব্বু আম্মুর কাছ থেকে অনেক দূরে আছি ।
বিডি আইডল বলেছেন:
সুন্দর লেখা
লেখক বলেছেন: ধন্যবাদ । দেশের জন্য কিছু করেন।
রাগ ইমন বলেছেন:
সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন* রুবেল শাহ
* মনজুরুল হক
* বিবর্তনবাদী
* এস এম শাহাদাত হোসেন
* তামিম ইরফান
* সাইফুর
* ফ্রুলিংক্স
* ভাইপার
* গোলাপি
* ভাস্কর চৌধুরী
* কঁাকন
* রাতমজুর
* ভাঙ্গা পেন্সিল
* সোনালীডানা
* চাঙ্কু
* আজনবী
* নাইম
* মেসবাহ য়াযাদ
* জেরী
* ফরহাদ উিদ্দন স্বপন
যেই লোম ওঠা পূঁজ গলা ঘা স্বর্বস্ব কুত্তাটি মাইনাস প্রদান করেছেন, তাকে মেরুদন্ড প্রদর্শন করিয়া নিজ পরিচয়টি জানাইতে আহবান জানাই ।
ভয় পাইবেন না বরাহ নন্দন , হ্যাডম থাকে তো সামনে আইসেন, একটু দেখি মুক্তিযোদ্ধা ও তাহাদের সন্তানদের বর্জ্যেরও অযোগ্য ব্যক্তিটি কে !
লেখক বলেছেন: ধন্যবাদ । দেশের জন্য কিছু করেন , তা সে যাই হোক ।
রাতমজুর বলেছেন:
আরেকটা যুদ্ধের প্রয়োজন।
লেখক বলেছেন: হ্যাঁ, খুব বেশি প্রয়োজন ।
রুবেল শাহ বলেছেন:
আমি প্লাস দেবার আগেই দেখি মাইনাস..........ব্লগে কিছু কুত্তা আছে যারা এই কাজটির জন্য অধিরে বসে থাকে.......
এসব নিয়া মাথা গরম করে নাভা নাইরে .............
হিসাবটা আমার কাছে কঠিনই মনে হয়েছে........
লেখক বলেছেন: হুম
লেখক বলেছেন: মাইনাস দেওয়া হয়েছে দেখলাম যখন তখন পোস্টটি ৬ বার পঠিত হয়েছে ।
অভিমানী মেঘ বলেছেন:
আপনার সাথে একদিক থেকে মিল রয়েছে, সেটা আজ বলব না। শ্রদ্ধা আপনার পরিবারের প্রতি, যাদের জন্য আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। মনটা খারাপ হয়ে যায় এই ভেবে, এমন শত শত পরিবারের ত্যাগের বিনিময়ে পাওয়া দেশটায় এখনও রাজাকার আছে।
চারিদিকে এত অন্যায় অবিচারের মাঝেও বিশ্বাস করি একটা দিন আসবে যেদিন রাজাকারমুক্ত সত্যিকারের সমৃদ্ধ দেশ গড়ব।
ভাল থাকুন।
লেখক বলেছেন: চলছে লড়াই চলবে ।
অভিমানী মেঘ বলেছেন:
+। যদিও তাতে কিছু যাবেও না, আসবেও না।
লেখক বলেছেন: হতাশ হবেন না ।
দেশকে আবার মুক্ত করবে যারা
মায়ের পেটে বাড়ছে তারা ।
মনজুরুল হক বলেছেন:
"ভয় পাইবেন না বরাহ নন্দন , হ্যাডম থাকে তো সামনে আইসেন, একটু দেখি মুক্তিযোদ্ধা ও তাহাদের সন্তানদের বর্জ্যেরও অযোগ্য ব্যক্তিটি কে !"হ্যাঁ,এইবার হইছে সত্যিকারের মুক্তিযোদ্ধার কন্যা-নাতনি-বোনের মত কথা।ছাড় ছাড় ছাড়...ছাড় দিতে দিতে আগে ছিল মাথায়,এখন মাথায় বসেই ছড়ি ঘোরাতে শুরু করেছে! এখন থেকে এই সব নালায়েক কাপুরুষদের দেখামাত্র গালি এবং গুলি......নো মার্সি।
লেখক বলেছেন: গালি দিলে লাগে তাদের যাদের লজ্জা বোধ আছে । মানবের গালি মানব-ইতরের গায়ে লাগবে না বলে ঐ পথে আমি যাই না । গু ঘাটলে নিজের গায়েই গন্ধ হবে ।
তবে, গুলির সাথে সম্পূর্ণ একমত ।
লেখক বলেছেন: দেশের ইতিহাস কেউ যেন ভুলতে না পারে । যুদ্ধাপরাধীদের বিচারের আইনগত ভিত্তি সবাই যেন বোঝে । এই সব নিয়ে লিখে যাও ।
রুবেল শাহ বলেছেন:
প্রথম +টা আমার তার আগেই দেখি - দিছে কোন কুত্তায়............
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
কী বলার আছে এই লেখা পড়ে! মনটা খারাপ হয়ে গেলো, সত্যিই। কিন্তু তাতেও কি এ কথা কোনোভাবেই বোঝানো যাবে যে, আপনার পরিবারের এই ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনে কতোটা বিমূঢ় হয়ে গেছি!
লেখক বলেছেন: শোকের প্রকাশ হয়ত শ্রেষ্ঠ অনুভবে । শব্দরা না পারলেও চেতনে বুঝে নিলাম ।
রাতমজুর বলেছেন:
একটা শিশু জন্মায় এখন ডাক্তারের পকেট ভারি করে, "কপাল ভালো জলদি সিজার শুরু করেছিলাম, একটু দেরী হলেই গেছিলো, নর্মাল ডেলিভারি হয়ে যেত" এটা এখন আর নিছক জোক নয়।তারপর থেকে শুরু বেনিয়াদের হাতের পুতুল হয়ে নাচা। কৌটোর দুধের ধাক্কায় মরেছে গয়লা।
না না, আছে তো, মিল্কভিটা, পূর্ন ননীবিহীন জলো দুধ।
স্কুলে দেবেন? কোচিং না হলে যেন হয়ই না। এতটুকু বাচ্চাগুলো শৈশব ভুলে হয়ে উঠছে বই গেলার মেশিন। বিনোদন? আছেনা বিদেশী কমিক, টিভিতে কার্টুন আর হিন্দি চ্যানেল?
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, সবখানেই লয় প্রাপ্ত হচ্ছে অনুভুতি। গড়ে উঠছে জীবিকার ইঁদুর দৌড়ে ছোটার জন্যে এ্যাথলেট সব ইঁদুর। কোথায় আছে নীতিবোধ? আছে চোখাচোখা কলমগুলো, মানবতা নিয়ে লিখে মানুষের মনটাকে পর্যন্ত বেঁচে ব্যাবসা করছে।
একটু ফিরে দেখুনতো? আপনার পায়ের নখ থেকে চুলের ডগা পর্যন্ত সব ঠিক করে দিচ্ছে বেনিয়া আর তার পণ্যেরা।
একটা আলাদা ক্লাস গড়ে উঠছে, কর্পোরেট মোসাহেব ক্লাস, উচ্চবিত্ত আর নিম্নবিত্তের মাঝখানে।
মধ্যবিত্ত? আছে নাকি বেঁচে এদেশে? যেকটা আছে, জলদি হয়ে উঠবে সেই ঝলমলে কর্পোরেট মোসাহেবদের একজন, নাহলে হারাবে সবহারাদের ভীড়ে।
জনগনের প্রতিনিধিরা চুষে খাবে জনগনের রক্ত, তবুও ওরাই আবার বসবে সিংহাসনে।
মংগায় মরে মানুষ, দেশে নাকি চলছে নিরব দুর্ভিক্ষ, সেটা ঐ ফার্মগেটের রাস্তার পাশেই, আরেকটু এগোলে ঝলমলে সব শপিংমল। লক্ষটাকার বিলাস দ্রব্য বিক্রি হয় যেখানে প্রতি ঘন্টায়, মাত্র একটা ঈদের দিনের জন্যে।
চাষা না খেয়ে ধান চষবে, ফসল বেঁচার পরে খালি হাতের দিকে তাকিয়ে থেকে মাথা নীচু করে ঘরের দোর দেবে, আড়াকাঠে দড়ি ঝোলাবার জন্যে, নিজেকে খুন করবার জন্যে।
মুক্তিযোদ্ধা বীরপ্রতিক কে যেমন দেখেছি ৬০ বছর বয়সে এই শহরের নাইটগার্ড হতে, তেমনি রোজ দেখি রাজাকারগুলোকে সিংহাসনে।
একটা যুদ্ধ চাই, যেটা আমাদের এনে দেবে মুক্তি, আমাদেরি হাত থেকে। মানুষ হতে শেখাবে।
(মাথা গরম করে লেখা, ভালো না লাগলে মুছে দিবেন)
লেখক বলেছেন: এই অনুভূতি গুলো প্রকাশে দ্বিধা কেন ধ্রুব? কেন সংশয় , মুছে ফেলার অনুরোধ ? এই কুন্ঠা গুলো ভোলো কমরেড , ভোল দ্বিধা অভিমান ।
বরং খুশি হবো , যেদিন বলতে শিখবে , এইটা আমাদের কষ্টের কথা । আরেকবার যুদ্ধে যাবার শপথের কথা । মুছার চেষ্টা করলে পুতে ফেলবো ।
মনজুরুল হক বলেছেন:
রাত মজুর । এই এপিকটাকে মুছতে বলছেন কেন? সত্যেরা সব সময় নিরাভারণ আর সৌন্ধর্য্যহীন হয়।আমি আমার সেই সব সুশীল বন্ধুদের ২০০৪ সালে সরুজুবালা অনাহারে মারা যাবার পর কুড়িগ্রমে সহযাত্রী হতে বলেছিলাম.....কেউ যায় নি! অথচ ক'দিন বাদেই ঐ প্যারাসাইট দ্বিগগজ হরিদাশপালদের দেখলাম.....মঙ্গা নিয়ে সেমিনারের লাউডস্পিকার ফাটাচ্ছে! ঢ্যামনা মিডিয়াগুলো ছ্যাবলার মত হ্যান্ডিক্যাম চালাচ্ছে! পর দিন নিউজপ্রিন্টে চকচকে ছবি....আহা !
সুশীল পালের দল খ্যামটা নাচ নাচে
সুশীল ধামাধরারা ধামা ধরে পাছে....
লেখক বলেছেন: একটা মেইল দেন আমাকে ।
রাতমজুর বলেছেন:
রাগ ইমন, আপনি জানেন, ১৭তে কপালে জুটেছে প্রথম লাশ টানার দায়, ২৫এ আরেকটা। অপলক চোখে দেখেছি, শুশীল মুখগুলোর আসল চেহারা। আমি শুধু জানি, আমি একা, কাউকে বিশ্বাস করা যায়না এ সমাজে। তাই নিজের ক্ষুদ্র সামর্থ নিয়ে লড়ি, একা।কারন, কাপুরুষেরা সামনে থেকে আসেনা, ছুরি-বুলেট-বোমা, যাই আসুক আসে পেছন থেকে। কাছের মানুষই পিঠে ছুরি বসায়, দুরের কেউ নয়। কাউকে কাছে না আসতে দেওয়াটাই কি ভালো নয়?
আমার লড়াই হয়তো আলাদা, তবে চলবে।
অনুভূতি? অনুভূতি আছে একটাই, অদম্য রাগ, আমি ক্ষেপা।
অনুভূতির প্রকাশ? কি হবে গলা চড়িয়ে? মরতে রাজী আছি, মিডিয়ার শুশীল হতে রাজি নই। তারচে বরং চুপচাপ কাজ করাটাই ভালো।
@মনজুরুল হক, আপনার বুলেটের প্রস্তাবের সাথে একমত।
লেখক বলেছেন: আমি এ কথা ঘুনাক্ষরেও বলার চেষ্টা করবো না যে তোমার কষ্টটা আমি বুঝি!
এত কিছু ঘটে যাওয়ার পরেও তুমি যে একজন অসাধারন ভালো মানুষ, এই কারনেই তোমার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ।
লেখক বলেছেন: যুদ্ধ ছাড়া মুক্তি নাই ।
নাঈম বলেছেন:
বাংলাদেশের সকল শহীদ মুক্তিযোদ্ধা, অসংখ্য নির্যাতিতা মা-বোনদের প্রতি জানাই আমার বিনম্র সালাম......যেসব নর্দমার কীট এই ধরণের পোষ্টে মাইনাস দেয়, তাদের নিয়ে ভাববেন না আপু, এদের নিজেদের জাতের ঠিক নেই তো, তাই এরা মুক্তিযুদ্ধ নিয়ে পোষ্টে মাইনাস দেয় চোরের মত, সামনে এসে বলার সাহস এদের নেই।
লেখক বলেছেন: দেশের জন্য ভাবো নাঈম । যুদ্ধ চালিয়ে যেতেই হবে । সম্মুখ সমরে নয়ত কমান্ডো স্টাইলে।
যতদিন বাঙালী আছে, ততদিন বাংলাদেশ থাকবে ।
কঁাকন বলেছেন:
ভালো থাকুন
লেখক বলেছেন: আপনিও
লেখক বলেছেন: প্রিয় মানুষের প্রিয়তে যেতে পারায় সৌভাগ্যবান মনে হচ্ছে ।
রামন বলেছেন:
সকল অনাচার, অবিচার, অনিয়মের স্বর্গরাজ্য হলো এই আমাদের দেশ। যারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষক বলে নিজেদের দাবী করে তারাই দেশেরশত্রু, স্বাধীনতাবিরোধী তথা পাপিষ্ঠ রাজাকারদের পুর্নবাসিত করে। সেই সকল বেহায়া ও নির্লজ্জরা পাপিষ্ঠ রাজকারদের চেয়েও অধম । ধিক তাদের জন্য।
লেখক বলেছেন: তীব্র ধিক্কার ।
লেখক বলেছেন: আমার চোখ বার বার ভিজেছে এটা লিখতে গিয়ে । আপনাকে ধন্যবাদ ।
নিয়মিতই তো লিখতে চাই , বর্তমান পরিস্থিতিতে তা আর সম্ভব না । দায়িত্ব বেড়েছে, কমেছে সময় ।
আসিফ আহমেদ বলেছেন:
এরকম সুন্দর লেখা পড়ার পর শুধু নিশ্চুপ হয়ে উপলদ্ধি করা ছাড়া আর কি বা করার থাকে। খুব ভালো লাগলো, ভালো থাকবেন।
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ । আপনার লেখা ও মন্তব্য পড়েছি বেশ কিছু । বেশ মজার লেখক আপনি ।
দূরন্ত বলেছেন:
প্রিয় পোস্টে রাখলাম।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
তোমার এই পোষ্টটা প্রিয়তে। কন্টেন্ট এবং উদ্দেশ্য দুটো কারণেই।
লেখক বলেছেন: ভালো লাগলো জেনে । তোমার কবিতা গুলো পড়লাম । কিন্তু মন্তব্য করা হয়নি এখনো ।
নলাকার চোখ এর ধারনাটা চমকে দিয়েছে । আমরা তো আজকের বাংলাদেশকেও সেভাবেই দেখছি , তাই না?
লেখক বলেছেন: কৃতজ্ঞতা ।
শফিউল আলম ইমন বলেছেন:
কি বলব বুঝতে পারছি না আপু। আমার বেঁচে থাকতে রাজাকারগুলোর বিচার দেখতে পারব কিনা জানি না। রাতমজুরের কথা ঠিক। একটা যুদ্ধ চাই। আমাদের করতেই হবে। এসব আর কতদিন মেনে নিবো??ভালো থেকো।
লেখক বলেছেন: একটা নয়, আরো অনেক যুদ্ধ করতে হবে । যুদ্ধ ছাড়া উত্তরনের পথ নাই । সংগ্রামী মানুষ ছাড়া আমাদের আর কোন অস্ত্রও নাই ।
কালপুরুষ বলেছেন:
অনেকদিন পর তোর লেখা পড়লাম। ভাল লাগলো। ভাল থাকিস।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ কাল্পুরুষদা । ভাবীকে সালাম ।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
অদ্ভুত একটা পোস্ট পড়লাম অনেকদিন পর। মনে হলো কথাগুলো আমিও বলতে পারতাম কিন্তু লেখনীতে হয়তো অতো জোর নাই। আপনাকে ধন্যবাদ। সাথে রাতমজুর-কেও, তার মন্তব্য অনায়াসে আরেকটা ভালো লেখার বীজ বলে মনে হলো।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।
লেখক বলেছেন: হুম। আছো কেমন?
কমেন্টবাজ বলেছেন:
মানুষের থেকে জানোয়ার ভালো।
লেখক বলেছেন: মানুষ তো উদ্ভিদ না, কোন জানোয়ারের কথা বলেন?
বুমবুম বলেছেন:
আপু তোমার পোস্ট মানেই প্রিয়...
লেখক বলেছেন: কেমন আছো ভাই? ব্যস্ততা কমেছে ?
নাঈম বলেছেন:
দেশের জন্য সবসময়ই ভাবি আপু, তাই তো দেশ ছেড়ে কখনো যাওয়ার কথা কল্পনাতেও আনতে পারিনা.....
লেখক বলেছেন: সেই এক্সট্রিমও আবার ঠিক না । দেখো , দেশের বাইরে থেকে দেশের জন্য কিছু আনতে পারলে যাবে না কেন?
সব ধরনের ক্ষমতা ও জ্ঞানেরই দরকার আছে ।
লেখক বলেছেন: ঠিক থাকলেই ঠিক ।
লেখক বলেছেন: দোয়া করি , ভালো বাবা হও ।
নিবিড় অভ্র বলেছেন:
উফ......... কি ভীষণ সাহস আপনার!!! একটু দিতে পারেন আমাকে....রাজাকারের চেয়ে আমার মতো সাহসহীনেরা অনেক বেশি কুত্তা......
ছোটবেলায় চোখ খুলেও মুক্তিযোদ্ধা হবার স্বপ্ন দেখতাম..... পারি না এখন পারি না...... দিন দিন কাদা ঘাঁটা বরাহ হয়ে যাচ্ছি.... কুত্তা হয়ে যাচ্ছি....... এক টুকরো রুটির লোভে অজানা কারো সর্বনাশ করে যাচ্ছি নিয়ত.....
একটু বাঁচাবেন আমাকে???? একটু সাহস দেবেন??
লেখক বলেছেন: আপনার ভেতরের মুক্তিযোদ্ধাটি তো এখনো জেগেই আছে , কথা বলছে । তার কথা কান পেতে শুনুন , তাকে মূল্য দিন ।
একটু সাহস করে "না" বলেই দেখুন না !
হয়ত দেরীতে পৌছাবেন, গড্ডালিকা প্রবাহে গা ভাসালে যতটা আগে পৌঁছাতেন , তার চেয়ে দেরীতে - কিন্তু সৎ আর ন্যায্য পথে পৌঁছাবেন বলে শান্তিতে থাকবেন ।
রুখসানা তাজীন বলেছেন:
অনেক ভাল্লাগ্লো। শুভেচ্ছা।
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ । আব্বু আম্মুর জন্য দোয়া করলাম/ চাইলাম ।
কেএসআমীন বলেছেন:
রক্তহিম করা অশ্রুর উল্লাসে আমি আছি সেই দিনের অপেক্ষায় , যে দিন আমিও আমার মায়ের সমান হবো । চমৎকার....
লেখক বলেছেন: কষ্টের ।
চিকনমিয়া বলেছেন:
আচি ভালাই
লেখক বলেছেন: তোমার আব্বু আম্মুকে সালাম
বুমবুম বলেছেন:
আছি ভালই।ব্যস্ততা কমে নাই বাড়ছেকেনাকাটা কেমন হইল?মার্কেট কাপাইয়া শপিং করলা নাকি?
লেখক বলেছেন: শপিং এর ধার কাছ দিয়া যাই না ১০ বছর হয়ে গেলো ।
লেখক বলেছেন: কৃতজ্ঞতা ।
সোমেশ্বর অলি বলেছেন:
''আমি হয়ত কোনদিনই লিখে বর্ননা করতে পারবো না পিতার খুনীর গাড়িতে দেশের পতাকা উড়তে দেখলে আমার মা কেমন কষ্টে , ঘৃণায় , ক্ষোভে তড়পাতে থাকেন । কোনদিনই বলে বুঝাতে পারবো না , সেই হাহাকার আর কান্নার দৃশ্য । ''যাতনার কতোটুকুই বা প্রকাশ করা যায় ভাষায়! সে জন্য আছে অশ্রুলিপি। তাই বুঝি লোকে বলে'' কাঁদো, কেঁদে কেঁদে হালকা হও...''
লেখক বলেছেন: কান্না আমার কাছে নিষ্ফল। চাই প্রতিরোধের আগুন, চাই বিচারের জন্য আন্দোলন ।
সুরভিছায়া বলেছেন:
মন কেড়ে নেয়া লেখা,তবে লজ্জারও,নিজের দিকে তাকিয়ে যখন দেখি।আর কত লেখা আর পড়া এসব নিয়ে ?ধন্যবাদ অশেষ এমন পোষ্ট দেয়ায়।
লেখক বলেছেন: লজ্জার কি আছে?
বিচার প্রক্রিয়ার সাথে সংযোগ চাই।
আলী প্রাণ বলেছেন:
আপনার লেখা পড়ে আরো্ হাজারটা প্রশ্ন আমার মনে যোগ হলো।আমি মুক্তযুদ্ধ দেখিনি, দেখেছি মৃত্যুর সাথে যুদ্ধ।
মাত্র বারো বছর বয়সে মাকে হারাতে কেমন লাগে? কেমন লাগে বারো বছর বয়সে সংসারের হাল কাঁধে নিতে? কেমন লাগে ঘরহীন হয়ে বারো বছর বাঁচতে, কেমন লাগে ক্ষুধা নিয়ে দিনের পর দিন কাটাতে? কেমন লাগে চিকিৎসার অভাবে ভাইয়ের মৃত্যু দেখতে, কেমন অসুস্থ্য পিতাকে যখন লোকে পাগল বলে পেটায় দেখতে?
সময় হাজার প্রশ্ন তৈরি করে মাত্র, উত্তর কোথায় পাবো।
ভালো থাকবেন।
লেখক বলেছেন: আপনার জীবন অভিজ্ঞতা বাংলা মায়ের ঘরে ঘরে। আপনার সংগ্রামকে শ্রদ্ধা ।
আলী বলেছেন:
দি কেমন আছো ?
লেখক বলেছেন: ২০১০ সালে এসে আওয়ামী সরকারের কাজ কর্ম দেখে বিক্ষুব্ধ আছি।
লেখক বলেছেন: ভালো আর থাকা হইলো কই?
সবাক বলেছেন:
+
লেখক বলেছেন: সংগ্রাম চলছে?
চিটি (হামিদা রহমান) বলেছেন:
পড়তে পড়তে চোখের কোনায় ভিজে গেলো। আমাদের দরকার আর একটা যুদ্ধের!! অনেক ভালো থাকুন।
লেখক বলেছেন: আরেকটা যুদ্ধের অপেক্ষায় আপু।
ইউনুস খান বলেছেন:
পড়লাম এবং পড়লাম। খুবই সুন্দর লিখেছেন।আন্ধার রাত বলেছেন:
রাগইমন আর রাতমজুরের লেখা পড়ে আমি মুক্তিযুদ্ধে যেতে পারি অনেকবার।
লেখক বলেছেন: যখন ডাকবো, তখন সাড়া দেবে?
তরু বলেছেন:
খুব ভালো লাগলো রাগ ইমন। আপনি কেমন আছেন?
লেখক বলেছেন: বাংলাদেশ যেমন আছে, তেমন। আমার নাড়ি দেশের সাথে বাধা ।
সুবিদ্ বলেছেন:
শ্রদ্ধা জানাই সকল মুক্তিসংগ্রামীকে.......মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান
লেখা আছে অশ্রুজলে
লেখক বলেছেন: ুম
রাগ ইমন বলেছেন:
সকল পরিবর্তন কি খারাপের পাল্লাই ভারি করবে?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















