somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজয় দিবস , ব্লগ দিবস এবং কোলা ব্যাং এর গল্প

১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা প্রশ্ন দিয়েই শুরু করি । খালেদা জিয়া ছাগুরাম এর জন্মদিন ১৫ই অগাস্ট পালন আর ব্লগ দিবস ১৬ই ডিসেম্বর পালনের অপদেষ্টা কি একই ব্যক্তি নাকি ? এই ফাজলামোটা কার মাথা থেকে বের হয়েছে ?

ধরুন , আপনার মায়ের মৃত্যু হয়েছে ১২ই জানুয়ারী । এদিনটি আপনি এতদিন মিলাদ পড়ে, দোয়া করেই কাটাতেন । এখন আপনার বোনের কিংবা কন্যার বিয়ের দিনটি কি এই একই দিনে নির্ধারন করবেন ? যদিও জানেন , আপনার মা খুশিই হতেন বেঁচে থাকলে তার প্রিয় কন্যা কিংবা নাতনীর বিয়ে উৎসব দেখে , তাই না? এইটা জেনেও আমরা শোকের সাথে উতসবকে খিচুড়ি বানানো পছন্দ করি না । কেন করি না ? কারন, এতে দুইটি ভিন্নধর্মী ঘটনার প্রতিটির মূল্য কমে যায় , সাদা আর কালো স্পষ্টতা হারিয়ে ভীষন ধুসর হয়ে ওঠে আর যে কোন মানুষকেই জিজ্ঞেস করুন, তারা স্বীকার করবেন , কারো মৃত্যুর ভাব গাম্ভীর্য ও তার প্রতি শ্রদ্ধা দেখানোর দিনে খুশি উদযাপন ঠিক মানায় না । ঠিক যেমন মানায় না মসজিদের পাশে উলঙ্গ নৃত্যের আয়োজন । ঠিক যেই কারনে আমরা কবরের উপরে বাড়ি বানাই না । কিংবা কবরস্থানের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় বন্ধ করে দেই গান পিকনিকের বাসে । নাহ, আইনত কোন বাধা নেই । কিন্তু , বাধা আসে ভেতর থেকে । আসে ভদ্রতা , সভ্যতা , শ্রদ্ধা , ভালোবাসার কারনে ।

বিজয় দিবসকে দেখলাম কেউ কেউ শুধু একটা দিবস বানিয়ে ফেলেছেন । যুক্তিটা সুন্দর । বাংলার বিজয়ের দিনে বাংলা ব্লগের জন্মদিন কিংবা ব্লগ দিবস , পালন করতে সমস্যাটা কি ? সাদা চোখে , দুটোই তো উতসব , আনন্দের দিন ।

হ্যাঁ, আনন্দের দিন । সত্যি । কিন্তু , প্রথম ঘটনাটার সাথে লাখ লাখ পরিবারের আত্মত্যাগ জড়িত । একটা জাতির বিজয় জড়িত । ৯ মাসের গণহত্যার অবসান জড়িত । নির্যাতন ক্যাম্পে ক্যাম্পে লাখ লাখ বাঙালী নারীর ধর্ষনের অবসান জড়িত । মাত্র দুই দিন আগে বাঙালী জাতিকে মেধাশূন্য করে দেওয়ার ষড়যন্ত্র আবিষ্কার জড়িত । মাইলের পর মাইল সবুজ বাংলার বুকে লাখ লাখ মানুষের রক্তে লেখা " জয় বাংলা " জড়িত ।

১৬ই ডিসেম্বর শুধুমাত্র টেলিভিশনে শিশু কিশোর মেলা , একদিনের হৈ হুল্লোড় , পতাকা হাতে রাস্তায় গান গাওয়া নয় ; আমি দুঃখিত এটি কেবল একটি "আনন্দ ফুর্তির" দিন নয় --- একটা মুক্ত দেশে স্বাধীনতার পতাকা হাতে মাথা উঁচু করে স্বগর্বে পদচারনা আমরা কেন করতে পারি , কি ভাবে পারি , কাদের জন্য পারি --- তা মনে করার দিন ।

তার সাথে নেটে একটি বাংলা ব্লগ সৃষ্টি করার তুলনাটা এত হাস্যকর , আমি আর তার ভিতর গেলাম না। স্বাধীনতা কিংবা যুদ্ধ বিজয়ের সাথে ব্লগ দিবস পালনের আসল সম্পর্কটা কি? ঠিক কোন ব্যাপারটিকে আমরা উদযাপন করতে চাইছি ? ব্লগ না বাংলাদেশের বিজয় ?

যদি , বাংলা সংস্কৃতির , ভাষার অংশ হিসেবে বাংলা ব্লগ কমিউনিটি বিজয় দিবস উদযাপন করতে চায় , আমার কোন আপত্তি নাই । ব্লগাররা বিজয় দিবস পালন করছেন , দেখে ভালো লাগবে । সাথে সাথে বাংলা ব্লগ ও ব্লগিং এর ফ্রি মার্কেটিং হয়ে যাবে । লাভই লাভ । বাঙ্গালী এবং ব্লগার -- দুই হিসেবেই আমি সানন্দে সমর্থন দিতে চাই ।

কিন্তু , বিজয় দিবসের দিনে ব্লগ দিবস ? এটার প্রয়োজন বোঝা গেলো না । আমার জানা মতে , বিশ্ব ব্লগ দিবস পালন হয়ে আসছে ৩১শে অগাস্ট এবং তাতে সারা পৃথিবীর সকল ব্লগাররাই অংশগ্রহন করেন স্বতঃস্ফুর্ত ভাবে । তাহলে , এই ১৬ই ডিসেম্বরে ব্লগ দিবসটা কোন দিবস ? ব্লগ দিবস তো হতে পারে না । ওটার নিবন্ধন ৩১শে অগাস্ট হিসেবে হয়ে গেছে । তাহলে কি ? বাংলা ব্লগ দিবস ? সেটাই বা কি ভাবে হবে ? বাংলা ব্লগ যত আছে এখন , সামহোয়ার ইন , আমার ব্লগ , প্রথম আলো ব্লগ , বিডি নিউজ ২৪ ব্লগ --- এদের ভেতর এক সামু ছাড়া আর তো কেউ ১৬ই ডিসেম্বর যাত্রা শুরু করেনি । তাহলে কি আমরা এখন থেকে ভিন্ন ভিন্ন চার পাঁচটা ব্লগ দিবস পালন করবো ? সামুর জন্মদিন তো আর সবার জন্মদিন হতে পারে না ।

তাহলে কি ? জন্ম নয় ? বাংলা ভাষাকে উদযাপন করা দরকার ? উত্তম প্রস্তাব । তো কাঙাল ভায়েরা কেন ভুলে যাচ্ছেন , বাঙাল রক্ত দিয়ে তার প্রাণের ভাষাকে অবিস্মরণীয় করেই রেখেছে । ২১শে ফেব্রুয়ারী তাই বিশ্ব মাতৃভাষা দিবস । ফেব্রুয়ারীর সারা মাস জুড়েই ভাষা ও সংস্কৃতিগত নানান উৎসব চলে । সুতরাং বাংলা ভাষা ও নেট প্রযুক্তি তথা কমিউনিটি ব্লগিং উদযাপনের সেরা সময় হবে ফেব্রুয়ারী । এতে বাংলা ব্লগিং এর ফ্রি মার্কেটিং পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি । বইমেলার মাঠে দাঁড়িয়ে টিভি কভারেজ পাওয়াটাও সহজ ।

এত সব সুবিধা বাদ দিয়ে ব্লগ জুড়ে ক্যাও ম্যাও করতে যাদের দেখলাম , দ্রুত দৃষ্টিতে তাদের একটি বিশেষ গোষ্ঠী- যাদের আমরা ১৯৭১ এর ১৬ই ডিসেম্বর বাংলা প্যাদানি দিয়েছিলাম - এর লেজুড় হিসেবে চেনা যাইতেছে । এখন , যেহেতু এই দিনটা তাদের জন্য , তাদের বরাহ নন্দন পিতারদের জন্য , রাক্ষসগর্ভা মাতাদের জন্য একটি ভীষন রকম বেদনার দিন , এইটাকে বিজয় দিবস ব্যাতিত অন্য যে কোন দিন হিসেবে পালন করতে তারা বড়ই উদগ্রীব হইবে , এইটা বলা বাহুল্য । নিরস্ত্র বাঙ্গালী মুক্তিযোদ্ধাদের হাতে সশস্ত্র পাকি আব্বাদের মাথা হেট করে , দুই পায়ের মাঝখানে ন্যাজ নুকিয়ে কেঁউ কেঁউ করতে করতে আত্মসমর্পন করার দিনটিকে "ব্লগ দিবস " আখ্যা দিয়ে নজর অন্য দিকে ফেরানোর চেষ্টা করে অবশ্য কোন লাভ এই ছাগুদের হবে না ।

কারনটা খুব সোজা । একখান গপের কথা মনে করাই দেই । কোলাব্যাঙ এর গপ । ঐ যে , যেই পাতকুয়ার ব্যাংটি নিজেকে সকলের চেয়ে বড় প্রমান করতে গিয়ে গাল ফোলাতে ফোলাতে শেষ পর্যন্ত ফেটে পড়েছিলো , সেই ব্যাঙ বেচারার কথা একটু মনে করেন । একটা ব্লগিং সাইট তৈরী করার মাহাত্ম্যকে ফুলিয়ে ফাপিয়ে যতই বড় করা হোক , ছাগুরামের দল , বিজয় দিবস এর চেয়ে বড় করা যাবে না । তোদের কাঁটাল পাতা চিবানো মাথায় এইটা অবশ্য নাও ঢুকতে পারে । কিন্তু , সত্যিটা হলো , সামহোয়ার ইন ব্লগের শুরুটা ১৬ই ডিসেম্বর এ শুরু হয়েছিলো বিজয় দিবসের অসীম গৌরবের কয়েক ফোটা গায়ে মেখে একটা কঠিন পথের যাত্রা শুরু করতে । অস্তিত্বহীন ব্লগ নামের একটা বস্তুর হালে কিঞ্চিত পানি পেতে সেটাকে হাসি মুখে " জয়যুক্ত হও" বলে আশীর্বাদ করা যায় । কিন্তু , বিজয় দিবসকে ব্লগ দিবস বানানোর চেষ্টায় ছাগুরামদের চিৎকার দেখে সাগরের সামনে দাঁড়িয়ে পুঁটিমাছের আস্ফালনের কথা মনে পড়ে ।

কি তামাশা!

বিশ্ব ব্লগদিবস
৪৭টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×