somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘোমটার খসে যাওয়া আর জুজুর ভয় , কাউয়ার লগে মেঘ দেখি

২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাইপ্যাশিয়া ছিলেন গ্রীক সাম্রাজ্যের তাঁর সমসাময়িক জ্ঞান পিপাসুদের মাঝে সবচেয়ে বিদ্বান ব্যক্তিত্ব। গণিত, দর্শন এবং জ্যোতির্বিদ্যায় তাঁর দখল তাঁকে পুরুষগরিষ্ঠ বিদ্বানদের মাঝে অপ্রতিদ্বন্দী এক বিদূষী নারী হিসেবে প্রতিষ্ঠিত করে তোলে । দূর দুরান্ত থেকে তাঁর ছাত্র হবার জন্য অনেকেই আসতেন । আকেজান্দ্রিয়া নামক অতুলনীয় এক পাঠাগারের শেষ অভিভাবক থিওন এর কন্যা ছিলেন তিনি । শেখাতেন প্লেটো এবং এরিস্টটলের রেখে যাওয়া যুক্তি, বিজ্ঞান্মনস্ক চিন্তা । নিজে পেগান হলেও তাঁর ছাত্রদের মাঝে প্রচুর খ্রিস্টান ছিলেন। এই মহিয়সী নারীর কথা প্রথম শুনি আমার অত্যন্ত প্রতিভাবান ও সম্মানিত অংক শিক্ষকের কাছে । তাঁর মৃত্যু হয়েছিলো কি ভাবে জানেন ?

বাড়ি ফেরার পথে রথ থেকে টেনে হিচড়ে নামিয়ে চার্চের সামনে নিয়ে যাওয়া হয়েছিলো । তারপর উলঙ্গ করে জীবন্ত চামড়া উঠিয়ে নেওয়া হয় , তারপর পুড়ে ফেলা হয় তাঁকে আগুনে । চিন্তা করুন কি ভয়াবহ পাশবিক এই হত্যা । কারন নিয়ে বিতর্ক আছে । শাসক ও চার্চের যাযকের মাঝে পথের কাঁটা হয়ে উঠলে খ্রিস্টানদের হাতে এভাবেই নিহত হন তিনি। উইকিতে কিংবা ইতিহাসে এই সব পাবেন আপনারা । কিন্তু আমার শিক্ষকের বলা একটা কথা কোন্দিন ভুলব না । তিনি বলেছিলেন,

" রাজনৈতিক কারনে অনেকেই অনেক ভাবে নির্যাতনের শিকার হন। কিন্তু সর্বজন শ্রদ্ধেয় এবং অতুলনীয় বিদ্বান এই নারীকে প্রকাশ্যে হত্যা করা সম্ভব হয়েছিলো একটি কারনে। তিনি ছিলেন নারী । পুরুষ বিদ্বানরা সহ্য করতে পারতেন না একজন নারী হয়ে সবাইকে ছাড়িয়ে যাওয়া হাইপ্যাশিয়াকে । সহ্য করতে পারতেন না তাঁর খ্যাতি ও প্রতিভাকে । হাইপ্যাশিয়া নিজেকে পুরুষের সমান মনে করতেন ও নির্দ্বিধায় পুরুষ পন্ডিতদের যুক্তিতর্কে কিংবা আলোচনায় যোগ দিতেন । হয়ত তাদের হারিয়েও দিতেন । এই প্রতিভা আর সাহস , সহজ স্বচ্ছন্দ্য বিচরনই তার কাল হয়েছিলো । "

এর ভিতর ঘোমটা আর জুজু আসলো কোথা থেকে ?

হাইপ্যাশিয়া পুরুষ পন্ডিতদের ইগোর ঘোমটা খসিয়ে দিতে পারতেন তাঁর জ্ঞান আর প্রতিভা দিয়ে -- তাই পন্ডিতদের কাছে তিনি " বিপদ" ।

পেগান হিসেবে খ্রিস্ট ধর্মের বহু প্রোপাগান্ডা , তুক তাক , মিস্টিক ব্যাপার স্যাপার আর নৃশংসতার আধিপত্য ( যেইটা আজ আর কেউ পড়েও না , স্বীকারও করে না , সব যীশু প্রেমে দিওয়ানা) কে তিনি খন্ডন করে চলেছিলেন যুক্তি, বিজ্ঞান , গবেষনা শিক্ষা দিয়ে --- তাই তিনি ধর্ম ব্যবসায়ীদের কাছে "বিপদ" হয়েছিলেন ।

দশ মন তেল পুড়িয়ে যেটা বলতে চাইছি -- ব্লগার মেঘকে দেখে সেই ইতিহাস মনে পড়ে গেলো ।

এই বেয়াদপ ব্লগার প্রতিভায় বাড়া আর জিহবায় ভীষন কড়া । লেখেন ও সেই রকম । আর ধম্ম , রাজনীতি নিয়ে হুজুগের , অন্ধত্বের সমালোচনা করতে ছাড়েন না। মুসলমান হয়েও তিনি মানবিক । রাজনীতি সচেতন হয়েও তিনি নির্দলীয় । জুলুমের বিরুদ্ধে সদা প্রতিবাদী ।

যারা তাঁর শ্লীল অশ্লীল নিয়ে গেম খেলার চেষ্টা করছেন - তাঁরা খুব ভালো করেই জানেন -- মেঘ অনেকের চক্ষুশূল মন্তব্য কিংবা লেখার কারনে নয় --- কোমল মুখে রূঢ় সত্য ধারনের জন্য । সাত চড়ে রাটি কাড়বে না , খালি রান্নার রেসিপি আর সৌন্দর্য্য চর্চা নিয়ে পোস্ট দেবে , মাঝে মাঝে প্রেমের কবিতা লিখবে আর ধর্ম , রাজনীতি , জ্ঞান , বিজ্ঞান , ন্যায় -অন্যায় ঠিক করার মত পৌরুষিক কাজ গুলো সমাজের অভিভাবকদের হাতে ছেড়ে দিয়ে লক্ষ্মী হয়ে সংসার করবে -- তেমন সুশীল তো নয় !

কোরান এর মত একটা বইকে যারা রামছাগলের ঘাস বানিয়ে ছেড়েছে , (খাও আর জাবর কাটো , খবরদার প্রশ্ন কোর না) তাদেরকে মনে করিয়ে দেই , " নিজেরাই না বলেন কোরান রক্ষার দায়িত্ব স্বয়ং আল্লাহ এর ? তাইলে কে কি বললো সেইটা নিয়া এত গেলো গেলো সব গেলো বলে চিৎকার করেন কেন? যাঁর বানী তাঁরে রক্ষা করতে দেন।"

আর , জামাত শিবির ? ধুর , এইটা নিয়ে আবার কি বলবো ! পিশাচের দল। এদের বিচার করে তবে শান্তি ।

প্রিয় মেঘ , কিছু বলবো কিনা জিজ্ঞাসা করেছিলেন , বললাম। আপনে লিখতে থাকেন । রথে চড়েছেন - দেখতাসে দেখুক । যেইখানে সেইখানে অনুরোধ পাঠায়ে আপনারে আর নিজেরে ছোট করতে ইচ্ছা করলো না ।

মানুষ হইলে আর মস্তিষ্ক (ব্রেইন) কাজ করলে বোধদয় হবে । না থাকলে , বলে আর কি বুঝাবো ?

আপনারে শ্রদ্ধা । ঘড়ি থেকে ছিপ বানাইতে কতদিন নেয় , দেখি ।
৪০টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মসমালোচনা।

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে মে, ২০২৬ দুপুর ২:৪৩

আত্মসমালোচনা।
আত্মসমালোচনা সভ্যতার অন্যতম প্রধান শক্তি। যে ব্যক্তি, সমাজ, দল বা জাতি নিজের ভুল দেখার ক্ষমতা হারায়, সে ধীরে ধীরে যুক্তিবোধও হারায়। বাঙালির বড় সংকট এখানেই আমরা সমালোচনাকে শত্রুতা মনে করি,... ...বাকিটুকু পড়ুন

খালি গলায় নজরুলসংগীত গেয়ে ভাইরাল লায়লা বাউল

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মে, ২০২৬ রাত ১০:৪৫


খালি গলায় ‘নয়ন ভরা জল’ নজরুলসংগীত গেয়ে রীতিমতো ভাইরাল ফরিদপুরের লায়লা বাউল। জীর্ণ শাড়ি পরা এই নারীর গাওয়া বাউল ও লোকগান টিকটক, ফেসবুক এবং ইউটিউবে ছড়িয়ে পড়েছে দ্রুত।

ভাইরাল সেই ভিডিও

জানা... ...বাকিটুকু পড়ুন

মহিষের নাম যখন ডোনাল্ড ট্রাম্প: ভাইরাল সংস্কৃতির মারপ্যাঁচে কোরবানির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মে, ২০২৬ রাত ১১:৪৮


কোরবানি ঈদ এলেই আমাদের চারপাশে কেমন যেন একটা উৎসব-উৎসব আমেজের পাশাপাশি অদ্ভুত সব কাণ্ডকারখানার ধুম পড়ে যায়। বাঙালি যে সব কিছুতেই একটু রসকষ আর মজা খুঁজতে পছন্দ করে, সেটা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশীরা কি সবচেয়ে সুখী?!

লিখেছেন গেছো দাদা, ২৭ শে মে, ২০২৬ রাত ১১:৫২

নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বাংলাদেশে থাকে। নিজেরা কাল্পনিক ভাবনার উপরে ভিত্তি করে সোশ্যাল মিডিয়ায় গুজব সৃষ্টি করে মহানন্দে বিরাজমান। সেটা আনন্দ উদযাপন নাকি সান্ত্বনা সেটা বোঝা বড় দায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

কোরবানির শুভ ঈদ ও জনতার কবিতা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৮ শে মে, ২০২৬ সকাল ৯:০৯

কোরবানির শুভ ঈদ ও জনতার কবিতা
(ঈদের সকালে সবার জন্য আনন্দ সংবাদ )
Donald Trump news
( এই লিংকটি দেখে আসতে পারেন )

সোনালি চুলে বাহারি রূপ,
গায়ের... ...বাকিটুকু পড়ুন

×