আমার প্রিয় পোস্ট

পরিবর্তনের জন্য লেখালেখি

সবার আগে দেশকে শান্ত করুন। তারপর প্রশ্ন করুন, জবাব দাবী করুন, চুপ করে থাকবেন না

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৯

শেয়ার করুন:                   Facebook

এই পোস্ট লিখতে লিখতেই সারাদেশে গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে । দোহাই লাগে , কোন যুদ্ধ শুরু হতে দেবেন না । আপনারা আমরা প্রত্যেকেই এখন এক এক জন মুক্তিযোদ্ধা । আর আমাদের দায়িত্ব যুদ্ধ করা নয় , যুদ্ধ যাতে না বাধে তাই নিশ্চিত করা । যে যেভাবে পারেন , এই দায়িত্বটা পালন করুন । নিশ্চয়ই আপনারই পরিচিত কেউ বি ডি আর এবং আর্মিতে আছে । তাদের ফোন করুন , কথা বলুন , বোঝান । কখনোই ভাববেন না , আপনার কিছু করার নেই । অবশ্যই আছে । যারা বাংলাদেশে রক্ত গঙ্গা দেখতে চান না , তাদের কাছে করজোরে অনুরোধ করছি , পরিচিত মানুষ গুলোকে থামান । যে কোন মূল্যে শান্তি রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব ।

সাম্প্রতিক খবরের ভিত্তিতে শিরোনাম পালটে দিলাম ।




অনেক কিছু চিন্তার বিষয় জড়িয়ে আছে গতকাল ঘটে যাওয়া এবং এখনো ঘটমান ঘটনার মধ্যে, সামনে ও পিছনে । গুজবের ডালপালা গজিয়েছে, যেমন শাখা বেরিয়েছে ঢাকার বিদ্রোহের ।

আমাদের সকলেরই ভয় একটাই ঃ
ঢাকার বিদ্রোহ যেন সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে গৃহযুদ্ধের রূপ না নেয় ।

আমাদের সকলের আশা একটাই ঃ
যথা সম্ভব কম রক্তপাতে এই ঘটনার শেষ হোক ।

আমি জানি , অনেকেই আমার মত খবর জানার চেষ্টা করছেন, জানানোর চেষ্টা করছেন । তাই ব্লগে লিখছেন আশা, হতাশা , আশংকার কথা । খুব বিনিত ভাবে সকলকে অনুরোধ করি , যা লিখছেন , অবশ্যই ভেবে চিন্তে ফলাফল কি হতে পারে তা বিবেচনা করে লিখুন। কিছু সময় আসে জাতির ক্রান্তিকালে যখন প্রতিটা মানুষকে দেশ ও জাতির কথা চিন্তা করে দায়িত্ব নিতে হয় , দায়িত্ব পালন করতে হয় । এখন তেমনই এক সময় ।

১৯৭১ এ এই দায়িত্ব ছিলো যুদ্ধ করার ।

২০০৯ এ এই দায়িত্ব " যুদ্ধ না করার" ।

ব্লগ বা ব্লগের বাইরে কাউকেই কোন রকম গুজব বা উত্তেজনা ছড়াতে দেবেন না। আমাদের প্রত্যেকের এখন দায়িত্ব শান্তি রক্ষা করার । নইলে নেপো হয়ে দই মারার লোকের অভাব নেই । আশা করি , সকলেই নিজ বিবেচনায় অনুরোধটি রাখবেন ।

দেখুন, এইটা ব্যক্তিগত লাভ , ক্ষতি হিসাব করার সময় নয়। বিচার ও শাস্তিরও সময় নয় । সেই সব হিসাব পরে । বি ডি আর ও সেনাবাহিনী -- দুই পক্ষেই আমাদের ভাই, বোন, আত্মীয় , বন্ধু , পরিবার ও ভালোবাসার মানুষ । আমাদেরই আত্মার আত্মীয়রা হয় গুলি ছুড়েছেন , না হয় গুলি বুকে নিয়েছেন। কিন্তু , এখন যদি পারিবারিক শোককে প্রতিশোধের পক্ষে টেনে নিয়ে যাই , তা হবে চূড়ান্ত ভুল । অনেকেই বলছেন , ক্ষমা করা ঠিক নয় । নাহ, নির্বিচারে হত্যা কখনোই ক্ষমা করা ঠিক নয় যদি না তা বৃহত্তর গণহত্যার দিকে পরিস্থিতিকে টেনে নিয়ে যায় । আজকের বিচারে তাই ক্ষমা করা উচিত, আরো অনেক হত্যাকে ঠেকানোর জন্য । যাদের নিকট আত্মীয় মারা গেছেন , তারা সংযমের পরিচয় দিচ্ছেন , এবং দিতে পারেন । তাঁদের সশ্রদ্ধ সালাম । কৃতজ্ঞতা । যারা এই বলয়ের বাইরে তারা কোন পক্ষ নেবেন? কোন পক্ষ নেওয়া উচিত ?

সেনাবাহিনী ও আমাদের সন্তান । বিডি আর ও তাই । মা হলে , কাকে বাঁচাবেন? কাকে দেবেন ফাঁসী ? নাহ , সেভাবে ভাবাই ঠিক না । এরা কেউ সমষ্টিগত ভাবে আমাদের শত্রু নন । বরং আমাদের পরিবারের লোক জন। কিন্তু , কিছু ব্যক্তির নির্মমতম অপরাধের নৃশংস ফলাফল আমাদেরকে আজ সহ্য করতে হচ্ছে ।

আমি ব্যক্তিগত ভাবে কারো পক্ষে বা বিপক্ষে নই । তবে, আমি অবশ্যই বাংলাদেশের পক্ষে , শান্তির পক্ষে আর অন্তর্কলহের , গৃহযুদ্ধের বিপক্ষে । আমি আবেগকে প্রশ্রয় দেওয়ার বিপক্ষে । মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দেওয়ার পক্ষে । আমি সমস্ত ঘটনা কি ভাবে ঘটলো , কেন ঘটলো - তা ধামা চাপা দেওয়ার চিরাচরিত প্রথার বিপক্ষে । পরিস্থিতি শান্ত হলে , খোলাখুলি ভাবে , বাংলাদেশের সমস্ত নাগরিকের সামনে এই ঘটনার বিচারের সপক্ষে । সেনাবাহিনী আর বিডিয়ার মারামারি করেছে , ওরাই বিচার করুক বলে সব কিছু ভুলে যাবার বিপক্ষে । লোকের অগোচরে কাউকে কোর্ট মার্শাল করে ফাঁসিতে ঝুলানোর বিপক্ষে । সমস্ত দুর্নীতি, অন্যায় আচরন এর তথ্য মানুষের সামনে আনার পক্ষে ।


আমি আশা করছি , আপনারা বাংলাদেশকে , আমাদের প্রিয় মাতৃভূমিকে এই সংকটময় মুহূর্তে শান্ত রাখবেন , সমস্ত ব্যক্তিগত ক্ষোভ, কষ্ট , আক্রোশ এর উর্ধ্বে থেকে । আমি তার পাশাপাশি এও অনুরোধ করছি , আপনারা ক্রমাগত প্রশ্ন করে চলবেন মিডিয়ায় , গল্পে , আড্ডায়, বিচারালয়ে । জবাব চাইবেন সংশ্লিষ্ট সকলের কাছে । চুপ করে থাকবেন না ।

বিচারের নামে , কোর্ট মার্শালে --- এর আগে কৌশলে মুক্তিযোদ্ধা অফিসারদের গণহারে হত্যা করা হয়েছে । তার কথা সাধারন মানুষ জানেই না । এবারও প্রতিবাদী , ন্যায় বিচার দাবীকারী মানুষদের যেন হত্যা করা না হয় , তারা যেই দলেরই হোক ।

আমাদের শান্তি প্রয়োজন , আর তার জন্য চাই সত্যের উন্মোচন ।

আপনার কি মত ?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলাদেশ ;
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০০

 

১. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৩
_তানজীর_ বলেছেন: একমত। তবে এতটা যাবে একেবারেই আশা করিনি। ভাল লাগছেনা।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০৭

লেখক বলেছেন: আশা করিনি তবে ভয়টা করেছিলাম ঠিকই । এখন আর ভালো লাগা না লাগার সময় নাই । যেভাবেই হোক , এই দুই পক্ষকে ঠেকাতে হবে । আমাদেরই তো আত্মীয় স্বজন , তাদেরকে জানান , যুদ্ধ না থামালে আমরা কারো পক্ষেই নেই ।

অহেতুক প্রান হানির বিচার বাংলাদেশের মানুষ খুব কোমল ভাবে করবে না । দেশের মানুষ কিন্তু রক্তপাত চায় না ।

২. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৩
শিরোনামহীন বলেছেন: তোমার সাথে সহমত আপু। সত্যের উন্মোচন চাই।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২৪

লেখক বলেছেন: পুতুল, তোমার আত্মীয়ের কথা জেনে খুব খারাপ লাগছে । দোয়া করছি কেবল । কোন ডিটেইলস কি জানতে পেরেছো ?

উনার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২৫

লেখক বলেছেন: পুতুল, তোমার আত্মীয়ের কথা জেনে খুব খারাপ লাগছে । দোয়া করছি কেবল । কোন ডিটেইলস কি জানতে পেরেছো ?

উনার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ।

৩. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৫
তেপান্তের মাঠ পেরিয়ে বলেছেন: বিচারের নামে প্রহসন যেন শুরু না হয়, তাহলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২৮

লেখক বলেছেন: সেইটাই ঠেকানো দরকার আমরা সবাই মিলে ।

৪. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৫
কাবিল কৈতর বলেছেন: টু লেইট। অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের এখন আর কিছুই করার নাই। সরকারও শান্তিপূর্ণভাবে আর সমাধান করতে পারবে না। ২ টা বাহিনী এখন মুখোমুখি হলে একটা এলিমিনেটেড না হওয়া পর্যন্ত দু'পক্ষ থামবে না।

আমি আমার দু্ঃস্বপ্ণেও কখনও ভাবি নি যে এই জীবনে এটা দেখতে হবে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৩২

লেখক বলেছেন: কখনোই একটা জনগনের ভোটে নির্বাচিত সরকারের উপর থেকে আস্থা হারাবেন না । আর এটাও মনে রাখবেন , সরকারের কোন ক্ষমতা নাই , হাত নাই, পাও নাই । আমরাই তার হাত পা।

সরকার শান্তি পূর্ণ ভাবে তখনই সমাধান করতে পারবে যখন আমরা সবাই, ১৫ কোটি লোক শান্তির পক্ষে সমর্থন দেব । ৭১ সালে আমাদের হাতে কোন অস্ত্র ছিলো না , মানুষ ছাড়া ।

আজকেও আমাদের হাতে কোন অস্ত্র নেই , মানুষ ছাড়া । ৭১ সালেই প্রমান হয়ে গেছে , মানুষের সামনে অস্ত্র হার মানে , মানতে বাধ্য হয় ।

আজকেও আমাদের তাই করতে হবে , মানুষ দিয়ে অস্ত্রকে থামাতে হবে । হতাশ হবেন না , চেষ্টা করুন । যে যেভাবে পারেন ।

৫. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৬
কিংকর্তব্যবিমুঢ়_একজন বলেছেন: পোষ্টটি স্টিকি করার অনুরোধ জানাচ্ছি কর্তৃপক্ষকে। মনের কথাগুলো বললেন আপা।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে । যে ভাবেই পারেন , বি ডি আরকে আশ্বাস দিন , তাদের হত্যা করা হবে না । আর্মিকে বোঝান সংযত থাকতে । গুলির বদলে পালটা গুলি না চালাতে ।

৬. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৯
বহ্নিশিখা বলেছেন: আপা, আপনি যখন এই পোস্ট দিয়েছেন ততক্ষণে রাজশাহী, দিনাজপুর, ফেনী, নওগাঁ ও সাতক্ষীরায় বাংলাদেশ রাইফেলস ব্যাটেলিয়ানে বৃহস্পতিবার সকাল থেকেই বিডিআর জোয়ানরা বিদ্রোহ করেছে।
[সূত্র: বিডিনিউজ২৪.কম] আপনি বলেন তো এখন আসলে সরকারের হাতে আর উপায় কি?
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৯

লেখক বলেছেন: তারা ভয় পেয়েছে কিংবা ক্ষোভ এর বিস্ফোরন ঘটেছে । আমরাই পারি তাদেরকে শান্ত করতে । বলতে পারি আমরা তাদের পাশেই আছি , তবে অবশ্যই যদি তারা বিদ্রোহ বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনায় যোগ দেয়।

সরকারের হাতে একটাই উপায় আছে বহ্নি , শান্তি । আর সেটা আমরা নিশ্চিত করতে পারি পরিপূর্ণ সমর্থন জানিয়ে , শান্তির পক্ষে ।

সরকারকে সাহায্য করতে হবে আমাদের , শান্তির জন্য , নিজেদের ভালোর জন্য । নইলে শত্রুপক্ষেরই জয় হবে । বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার গভীর ষড়যন্ত্র আমাদের " নিষ্ক্রিয়তার" কারনে এইবার না সফল হয়ে যায়!!!!

৭. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০০
বহ্নিশিখা বলেছেন: বিডিআর কি নিজেকে আইনের ঊর্দ্ধে মনে করে?
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৭

লেখক বলেছেন: মনে হয় না , তাহলে এত ভয় পেত না । তারা কিন্তু আইন নিজের হাতে তুলে নিতে চায়নি , আইন গত ভাবে যখন পারেনি , বার বার ব্যর্থ হয়ে বিদ্রোহ করেছে ।

আমরা ভালো পথে শুনিনি, আমলে নেইনি , ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছি , দায় তো আমাদেরও কম না তাই না?

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ

৯. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০১
কাবিল কৈতর বলেছেন: কোন দেশের কোন সরকার নিজের সার্বভৌমত্বকে বিসর্জন দেবে না। সরকার যেকোন মূল্যে এটাকে দমন করবে। :(
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫২

লেখক বলেছেন: সার্বভৌমত্ব এখনো বিপন্ন হয়নি , বিপন্ন হয়েছে শান্তি ।

বিদ্রোহ যুদ্ধে রুপ নিলে তা অবশ্যই সার্বভৌমত্বকে বিপন্ন করে তুলবে ।

হাসিনার সরকার সিভিল নির্বাচিত সরকার চায় , মার্শাল ল চায় না, এইটুকু আমি নিশ্চিত ।

১০. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০৩
পথিক মানিক বলেছেন: ১মত।
মডারেটকে অনুরোধ করছি এই পোস্ট টিকে স্টিকি করার জন্য।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে

১১. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০৪
জেরী বলেছেন: পরিস্হিতি স্বাভাবিক হোক মনে প্রাণে এটাই চাইছি
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১০

লেখক বলেছেন: আসুন , আমরা শুধু মনে মনে না, সক্রিয় ভাবেই চাই । সরকার , মিডিয়া, আর্মি , বিডি আর কে তা মুখে, ফোনে, চিঠিতে বার বার জানাই । সরকারের শান্তিপূর্ণ আলোচনাকে সমর্থন দেওয়ার , শক্তি দেওয়া দরকার ।

১২. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০৪
তাইলে শোনেন বলেছেন: আর্মি কিছু মরা দরকার।অর্ধেক আর্মি মরলে হিসাবটা মিলবো।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: এই ধরনের উস্কানিকে নিন্দা জানাইলাম ।

১৩. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০৪
ইনক্রেডিবল বলেছেন: সংঘাত কোনভাবেই সমাধান নয়। এ মুহুর্তে বিডিআর জওয়ানদের আস্থা অর্জন করতে হবে যে তাদের অন্যায়ভাবে কোন ক্ষতি করা হবে না।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: সহমত

১৪. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০৫
পথিক!!!!!!! বলেছেন: শান্তির উপরে ভালো কিছূ নেই
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৬

লেখক বলেছেন: ঠিক ।

এবং এই সুযোগে যাতে মার্শাল ল চলে না আসে , সেইটাও দেখা দরকার ।

১৫. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০৫
আলী আরাফাত শান্ত বলেছেন: খুবই আশংকার মধ্যে আছি আপু!
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৭

লেখক বলেছেন: শংকা নয় , এখন সঠিক পদক্ষেপের সময় ।

১৬. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০৭
কৌশিক বলেছেন: আমার এক বন্ধু বললেন, বিডিআর এখন আতংকে সারাদেশ ব্যাপী বিদ্রোহ সূচনা করেছে। তাদের সরকার ও আর্মী নিশ্চিত করতে পারে নাই যে তাদের বিরুদ্ধে এ্যাকশন নেয়া হবে না। আমিও চাই না বিডিআর এর বিরুদ্ধে শাস্তি হোক। কারণ আর্মী তহাদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত অবিচার করে এসেছে। সরকারও সেটাকে বন্ধ করে নাই। বিডিআর এর সাথে বিমাতাসুলভ আচরণ হয়েছে।

কিন্তু বিডিআর এর বিদ্রোহ এ মুহূর্তেই বন্ধ করা দরকার। সেজন্য আর্মী ও সরকারকে মিলিতভাবে জনগণের কাছে প্রতীজ্ঞা করতে হবে যে বিডিআরের বিদ্রোহীদের হত্যা করা হবে না। এই ঘোষণা শেখ হাসিনা এবং মইন-উ-আহমেদ জাতির উদ্দেশ্যে আনুষ্ঠানিক ভাবে দিতে পারে।

কারণ বিডিআর এর মত আমিও সরকার ও আর্মীর উপর আস্থা রাখতে পারছি না। আমারও মনে হয় বিডিআর এর প্রত্যেকটা সদস্যকে আর্মীর প্রচলিত নিয়মানুযায়ী কোর্ট মার্শাল করে হত্যা করা হবে।

কিন্তু আর্মীকে তাদের এই নিয়ম থেকে এইবার বের হয়ে আসতে হবে। জনগণের স্বার্থেই বের হতে হবে। কারণ জনগণ বিডিআর এর বক্তব্য শুনে তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠছে। বিদ্রোহ যত বাড়বে ততই জনসমর্থন বাড়তে থাকবে।

সাধারণ জনগণকে এর সাথে সম্পৃক্ত করা থেকে বিরত রাখার সম্পূর্ণ ক্ষমতা এখন সরকার ও আর্মীর।

আমি বুঝি না কেন এতক্ষণ পর্যন্ত সরকারী কোন স্পোকসম্যানের কোন ঘোষণা এলো না। জনগণকে জানানোর প্রয়োজন কি তারা মোটেই বোধ করেন না? আশ্চর্য্য জাতি!

পোস্ট টি অনতিবিলম্বে স্টিকি করা হকো। পোস্ট টি অনতিবিলম্বে স্টিকি করা হকো। পোস্ট টি অনতিবিলম্বে স্টিকি করা হকো। পোস্ট টি অনতিবিলম্বে স্টিকি করা হকো। পোস্ট টি অনতিবিলম্বে স্টিকি করা হকো। পোস্ট টি অনতিবিলম্বে স্টিকি করা হকো। পোস্ট টি অনতিবিলম্বে স্টিকি করা হকো। পোস্ট টি অনতিবিলম্বে স্টিকি করা হকো।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: এই ঘটনার বিচার পাবলিক প্রসিকিউশনে করা দরকার , কোন ভাবেই কোর্ট মার্শালে নয় । মানুষের জানার আড়ালে কাউকে ফাঁসি দিলে স্রেফ যুদ্ধ লেগে যাবে । আবার কোন রকম বিচার না করে ফেলে রাখলে আর্মি ছাড়বে না ।

এইটা যে নির্বাচিত সরকারকে হটানোর জন্য উস্কানো হচ্ছে সেইটাও আমি বিশ্বাস করি । আমাদেরকে এখন শান্তি আর গণতন্ত্র , দুইটাই রক্ষা করতে হবে ।

হাসিনারে যতই অপছন্দ করি , ষড়যন্ত্রের হাতে বাংলাদেশ যাতে না মরে , এইজন্যই এখন তারে নিঃশর্ত সমর্থন দেওয়া প্রয়োজন ।

১৭. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১১
প্রকৃত দেশপ্রেমিক বলেছেন: পোস্ট টি অনতিবিলম্বে স্টিকি করা হকো। পোস্ট টি অনতিবিলম্বে স্টিকি করা হকো। পোস্ট টি অনতিবিলম্বে স্টিকি করা হকো। পোস্ট টি অনতিবিলম্বে স্টিকি করা হকো। পোস্ট টি অনতিবিলম্বে স্টিকি করা হকো। পোস্ট টি অনতিবিলম্বে স্টিকি করা হকো। পোস্ট টি অনতিবিলম্বে স্টিকি করা হকো। পোস্ট টি অনতিবিলম্বে স্টিকি করা হকো।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ

১৮. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১২
শূন্য আরণ্যক বলেছেন: ষ্টিকি করা হউক .....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

খুব উচ্চ পর্যায়ের মানুষ জনের আত্নীয় স্বজন ব্লগিং না করলে লাভ নাই মনে হয় ..।

থাকলেও লাভ হতো না মনে হয় ... কিছু কিছু জিনিষের উদ্ধাবন হয়েছে গেন্জামের সময়কে পুজি করতে ;

ভুল বললাম -- গেন্জাম থেকে রক্ষা করতে ;

টু ক্যাচ আ উলফ য়ু হ্যাভ টু বি আ উলফ

এরা এখন দেখছে গেন্জাম করলেই লাভ ;

পুলিশ / রাজনীতিক / সাংবাদিক / লইয়ার / এবার আসলো বাহিনী

গেন্জাম করার আগ পর্যন্ত এদের কেউ পাত্তা দেয় না ...

আশা করি নির্বাচিত সরকার সমস্যার সমাধান করতে পারবে
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: সহমত

১৯. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১৩
শিরোনামহীন বলেছেন: হ্যাঁ, পোষ্টটি অনতিবিলম্বে ষ্টিকি করা হোক।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ পুতুল

২০. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১৪
আতিকুল হক বলেছেন: পোষ্টটা স্টিকি করা হোক।

এখন শান্তিই সবার আগে দরকার।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: মানুষের কাছে এই সত্যটাই পৌঁছানো দরকার ।

আগে শান্তি ।

পরে বিচার ।

২১. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১৪
রাজর্ষী বলেছেন: সহমত। আমাদের এটা আগে থামানো দরকার
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৭

লেখক বলেছেন: মতামত জানানোর জন্য ধন্যবাদ ।

২২. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২৭
পথিক মানিক বলেছেন: মডারেটকে অনুরোধ করছি এই পোস্ট টিকে স্টিকি করার জন্য।

মডারেটকে অনুরোধ করছি এই পোস্ট টিকে স্টিকি করার জন্য।

মডারেটকে অনুরোধ করছি এই পোস্ট টিকে স্টিকি করার জন্য।

মডারেটকে অনুরোধ করছি এই পোস্ট টিকে স্টিকি করার জন্য।

মডারেটকে অনুরোধ করছি এই পোস্ট টিকে স্টিকি করার জন্য।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: মানুষের কাছে আমাদের মত পৌঁছানো হোক । ধন্যবাদ

২৩. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৫
পথিক মানিক বলেছেন: আমার একটা প্রস্তাব সকলের কাছে...

http://www.somewhereinblog.net/blog/kfgmanik
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: পড়ছি

২৪. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৬
মুকুট বলেছেন: একমত আপনার সাথে!
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ। সরকার ও মিডিয়াকে জানান এই মত ।

২৫. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৭
সুদীপ্ত বলেছেন: পোস্টের সাথে একমত। সবার আগে দরকার শান্তি। তারপর অন্য কিছু।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: সবার আগে দরকার শান্তি

২৬. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৮
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আমাদের শান্তি প্রয়োজন , আর তার জন্য চাই সত্যের উন্মোচন ।

আমরা যুদ্ধ চাই না...
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: যুদ্ধ চাই না

২৭. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৯
জ্বিনের বাদশা বলেছেন: উপায় একটাই, প্রধানমন্ত্রীর বা সেনাবাহিনীর প্রধানের ভাষণে স্পষ্ট ঘোষনা দেয়া যে বেলা কয়টা থেকে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত নেয়া হবে

আর রাখঢাক করছিনা:

বিডিআর জওয়ানরা যেটা সন্দেহ করছে সেটা হলো পিলখানা থেকে বেঁচে থাকা সেনাকর্মকর্তাদের পরিবারগুলো সরানো হলেই, কার্ফ্যু জারী করে তাদের উপর সেনা আক্রমণ হবে। এটা যে হবেনা সেরকম কোন চিহ্ন এখনও কোন নেগোসিয়েশনে প্রদর্শন করা হয়নি।

এখনই স্পষ্টভাবে এই সেনাবাহিনীস রিয়ে নেয়ার ঘোষনা না দিলে (যদিও সেটা আসলে আজ ভোররাতেই দেয়া উচিত ছিলো) বিডিআর জওয়ানরা নিশ্চিত মৃত্যু জেনে মুভ করবে, ভয়াবহ পরিণতি হতে পারে সেটা।

আর বিডিআরের যারা আত্মসমর্পণ করেছে তারা কোথায় এটাও জানা যাচ্ছেনা; তারা যে নিরাপদে আছে সেটাও নিশ্চিত করে বিদ্রোহীদের দেখানো উচিত।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: সম্পূর্ণ সহমত

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: ধৈর্য্য ধরেন ভাই , এখন সংযমের সময়

২৯. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০২
ঝড়ো হাওয়া বলেছেন: আমি বিডিআর ভাইদের চাই আবার সেনাবাহিনীর ভাইদের কেও হারাতে চাই না।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: সেইটাই , আমাদেরই পরিবার

৩০. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৫
পথিক মানিক বলেছেন: জ্বিনের বাদশা @ এই একই আশংকা আমার ও হচ্ছে। পরম করুনা ময় যদি পারেন আমাদের এই অবস্হা থেকে উদ্ধার করতে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: পরম করুণা ময় মনে হয় আমাদেরকে কিছু দায়িত্বও দিয়েছেন । আসুন দোয়ার সাথে সাথে সেটাও পালন করি

৩১. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৬
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: যতটুকু বোঝা যাচ্ছে ... ১০/১৫ জন আর্মির উপরের লেভেলের কর্মকর্তাকে হত্যা করা হয়েছে... স্বাভাবিক ভাবেই আর্মি ফুসতেছে... তাছাড়া আর্মির ভাবমূর্তির মানুষের কাছে অনেক খানি নেমে গেছে... আর্মি এবং বিডিআর মুখোমুখি... সবচাইতে বেকায়দায় আছে সরকার... আসলে অনেক কিছু... পরিস্থিতি ভয়াবহ...

এখন সরকার কতটা সফল ভাবে এখান থেকে বের হতে পারবে বোঝা যাচ্ছে না... :(
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: এই জন্যই সরকারের আলোচনাকে সমর্থন দেওয়া দরকার ।

বিডিয়ার কে আশ্বাস দেওয়া দরকার ।

আর্মিকে বিচারের নিশ্চয়তা দেওয়া দরকার ।

কেবল এবং কেবলমাত্র যদি তারা ( তিন দলই) শান্তির পক্ষে কাজ করে । গোলাগুলি করলে আমরা কারো সাথেই নাই

৩২. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৭
সাইফুল ইসলাম" বলেছেন: যুদ্ধ চাই না মা, দেশকে বাচা।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: যুদ্ধ চাই না

৩৩. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৭
অশ্ব ডিম্ব বলেছেন: হ্যাঁ.। কেউ যেন একটা গুলিও না ছুঁড়ে.।। আর একটা গুলিও না।।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: ঠিক

৩৪. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১১
পারভেজ বলেছেন: সমারিক কর্তৃপক্ষের কাছ থেকে একটা যৌথ ঘোষণা আসা উচিত।
পোস্টের সাথে একমত।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: আসা উচিত । অবশ্যই আসা উচিত

৩৫. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১২
নাজনীন খলিল বলেছেন: আমাদের সকলেরই ভয় একটাই ঃ
ঢাকার বিদ্রোহ যেন সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে গৃহযুদ্ধের রূপ না নেয় ।

আমাদের সকলের আশা একটাই ঃ
যথা সম্ভব কম রক্তপাতে এই ঘটনার শেষ হোক ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: সেটাই

৩৬. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১২
শিরোনামহীন বলেছেন: Apu, khobor peyechi puro family ke mere fela hoyeche ar karo lash er kono hodis pawa jachche na. Unar wife , chele meye sobai ke mere lash goom kore diyechey. Poribar unmaad -pray.
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০২

লেখক বলেছেন: সমবেদনা জানানোর ভাষা নেই পুতুল তবুও তাই জানাই ।

এই রক্তপাত কিছুতেই বৃথা যেতে দেব না । এই অমানবিক হত্যার সঠিক মূল্যায়ন ( যেহেতু তাদের ফেরত আনা সম্ভব নয়) তখনই করা হবে যখন সকল সত্য মানুষের সামনে আসবে ।

কারা হত্যা করেছে , তা ।

কেন হত্যা করেছে তাও ।

যেই দুর্নীতিবাজদের জন্য নিরিহ প্রাণ হত্যা হলো , সেই রাঘব বোয়ালদের নিরাপদ ঘরটা এবার ভাঙতে হবে ।

৩৭. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৩
বণিক বলেছেন: ৭১ এর ভুত এখনও আমাদের মাথার উপর শক্ত হয়ে আছে। দেশ ধীরে ধীরে আইনের শাসন থেকে দূরে সরে যাচ্ছে। এর কারণ কি? এবং এর উত্তরন কি?
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৫

লেখক বলেছেন: কারন হলো আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারা । মানুষের বদল কিন্তু সিস্টেমের বদল না হওয়া । তারই জের আজকের বাংলাদেশ ।

এই ভূতের লেজ সব খানে আর নখ অনেক গভীরে ।

উত্তরনের জন্য আগে চাই শান্তি , তারপর গণতন্ত্র ও নির্বাচনকে অন্তত ১৫ থেকে ২০ বছরের জন্য রক্ষা করা আর অবশ্যই অবশ্যই হত্যাকান্ড গুলোর সঠিক বিচার । সকল হত্যাকান্ডের ।

নইলে বাংলাদেশের অস্তিত্বই আর থাকবে না ।

৩৮. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৪
ওসমানজি২ বলেছেন: সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে বিডিআর অসন্তোষের লাইভ টেলিকাস্ট এই মূহূর্তে বন্ধ করা হোক।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৬

লেখক বলেছেন: আচ্ছা , সাময়িক বন্ধ হোক

৩৯. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৪
অশ্ব ডিম্ব বলেছেন: মোবাইল নেটওয়ার্ক ডাউন করে সারা দেশে আতঙ্ক ছড়িয়ে দেয়া হয়েছে।। কি কারনে এটা করা হল , কার বুদ্ধিতে এটা করা হলা?

অনতি বিলম্‌বে মোবাইল নেটওয়ার্ক খুলে দেয়ার আহবান জানাছি.।

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩২

লেখক বলেছেন: আর্মি একশনে যাবে , এইজন্য মনে হয় । আর তাছাড়া মোবাইলে গুজব ছড়িয়ে মানুষকে আরো ক্ষেপানোর চেষ্টা চলছে

৪০. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৫
অশ্ব ডিম্ব বলেছেন: সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে বিডিআর অসন্তোষের লাইভ টেলিকাস্ট এই মূহূর্তে বন্ধ করা হো
সহমত।
৪১. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৬
লীনা দিলরূবা বলেছেন: বিডিআর জওয়ানরা উন্মাদ হয়ে গিয়েছে। মানুষের সাথে আলোচনা চলে উন্মাদের সাথে নয়। কাল তারা যা করেছে তা পাকিস্তানি হানাদার বাহিনীর চেয়েও কোন অংশে কম নয়। সব সিনিয়র আফিসারদের মেরে লাশ গুলো সুয়ারেজ লাইন দিয়ে ছেড়ে দিয়েছে। ওগুলো বেড়িবাঁধ দিয়ে বেরিয়ে আসছে। কাল তারা রেপও করেছে। চিন্তা করলে মাথা এলোমেলো হয়ে যায়।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: লীনা , বিনা প্রমানে এই ধরনের তথ্য দেওয়া রীতিমত অপরাধ । ঘটনার সময় গুজব ছড়ানোর লোকের অভাব হয় না । ভুলে যাবেন না , এই দেশকে অশান্ত করতে সারা দেশব্যাপী ৫০০ বোমা ফাটানো হয়েছিলো ।

আপনার আল্টপকা একটা মন্তব্য তাদের স্বার্থ সিদ্ধি করতে পারে , এইটা ভেবে দেখেছেন ?

যদি সত্যি ঘটে থাকে ( যদিও আমি প্রমান ছাড়া বিশ্বাস করতে রাজি না, কারন যারা পেটের ভাতের জন্য বিদ্রোহ করেছে, তারা রেপ করবে না বলেই আমার বিশ্বাস) তাহলে তার বিচার পরেও করা সম্ভব । এবং সেটা আমরা অবশ্যই করবো । শাস্তিও দেব।

এখন শান্তি প্রতিষ্ঠার জন্য এই ধরনের অসমর্থিত তথ্য দেওয়া থেকে বিরত থাকুন।

৪২. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৬
অশ্ব ডিম্ব বলেছেন: সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে বিডিআর অসন্তোষের লাইভ টেলিকাস্ট এই মূহূর্তে বন্ধ করা হোক.।
সহমত।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩২

লেখক বলেছেন: হোক

৪৩. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৬
কাঙ্গাল মুরশিদ বলেছেন: যদিও আমি মনে করি এই সরকার সেনা সমর্থিত সরকারের সহায়তায় ক্ষমতায় অধিস্ঠিত হবার কারনে সেনা বাহিনীর বিরুদ্ধে যাবার নৈতিক সাহস পাচ্ছে না - তবুও আমি চাই সরকার এখন একটি বলিস্ঠ ভুমিকা নিক। যদি তারা সেই ভুমিকা নিয়ে বি.ডি.আর এর জোয়ানদের আস্থায় আনতে না পারে তাহলে তার পরিনতি হবে ভয়াবহ। ১/১১তে জাতিসংঘ থেকে অনৈতিক চিঠি পেয়ে সেনাবাহীনি দেশের প্রতিস্ঠিত সরকারকে বরখাস্ত করে পরাশক্তির পছন্দের ব্যাক্তিদের নিয়ে সরকার প্রতিস্ঠার মাধ্যমে যে সংকটের সুচনা এ'টাই মনে হচ্ছে অনৈতিক কাজের চুড়ান্ত পরিনতি। আমাদের বি.ডি.আর. এবং সেনাবাহীনি মারামারি করে দুর্বল হয়ে যাক - সমস্যা কি - আমাদের সমুদ্রসীমা পাহারা দেবে আমেরিকান মেরিন সেনারা আর স্থলসীমার জন্য চীরবন্ধু রাস্ট্রের বি.এস.এফতো কাটাতারের বেড়া দিয়েই রেখেছে!!!!!!! এখনও যারা বুঝতে পারছেন না ১/১১তে আমরা কী হারিয়েছি তাদেরকেও আহ্বান জানাচ্ছি সর্বশক্তি দিয়ে হলেও যুদ্ধ থামানোর চেস্টা করুন - তা না হলে দেশের উপর আমাদের নিয়ন্ত্রন যতটুকু এখনও অবশিস্ট আছে তাও অচিরেই হারিয়ে যাবে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: যুদ্ধ থামাতে না পারলে ঠিক এই ঘটনাটাই ঘটবে ।

১/১১ যাদের স্বার্থে ঘটানো হয়েছিলো তারাই বার বার নাগরিক শক্তি , সুশীল সমাজ ইত্যাদি করে নানান ভাবে একটা সম্পূর্ণ অক্ষম , মেরুদন্ডহীন সরকার বসাতে চেয়েছে ।

আওয়ামী লীগ খুব বেশি ভোট পেয়ে যাওয়াতে এখন শেষ অস্ত্র হিসেবে যুদ্ধ লাগাতে চাচ্ছে ।

আমি নিশ্চিত ভাবেই বলতে পারি গুলশানের লাল দালান এখন শান্তি রক্ষার জন্য " পিস কোর " পাঠানোর জন্য চাপাচাপি শুরু করেছে । এইটা তো তারা গত তিন দশক ধরেই চেষ্টা করছে । এখন সিভিল ড্রেসে দাতা, ত্রাতা, টুরিস্ট , উন্নয়ঙ্কর্মীর ভেক ধরে আসে , এখন ইউনিফর্মে আসবে ।

যে কোন মূল্যে যুদ্ধ থামান । এর পরিণতি বড় ভয়াবহ

৪৪. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৩
ভাঙ্গা পেন্সিল বলেছেন: সেনাবাহিনীরে পুরাপুরি ব্যারাকে ফিরায় নিলে এই গন্ডগোল শেষ হবে। আশা করা যায় যে বিডিআর আর কিছুই করবে না...পুরা বাংলাদেশেই তারা শান্ত থাকবে। সরকারের দরকার আর্মিরে সামাল দেয়া। ওরা রিভেঞ্জের চেষ্টা করতে পারে দেখেই জনমনে আতংক, বিডিআরও ক্ষুব্ধ। যা হওয়ার তা তো হইছেই।

আমি এখনো বুঝি না, কার কথায় আর্মি রাস্তায় নামলো? কাদের মারতে কামান আর গানফাইটার নিয়ে আসছিল? তারা কি war situation পাইছে? অন্যায় বিডিআর করলে তো পুলিশ র‌্যাব আছে...আর্মিকে কি কেউ আইনশৃংখলা রক্ষা অথবা বিদ্রোহ দমনের অর্ডার দিছে?

লাগাম শক্তহাতে ধরা দরকার। নতুন সরকারের জন্য কাজ কঠিন হলেও এটাই অগ্নিপরীক্ষা।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: আমার ও তাই জিজ্ঞাসা ।

গুলাশানের লাল চিঠি পেয়ে নাত ?

৪৫. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৬
বহ্নিশিখা বলেছেন: লীনা দিলরূবা বলেছেন: "বিডিআর জওয়ানরা উন্মাদ হয়ে গিয়েছে। মানুষের সাথে আলোচনা চলে উন্মাদের সাথে নয়। কাল তারা যা করেছে তা পাকিস্তানি হানাদার বাহিনীর চেয়েও কোন অংশে কম নয়। সব সিনিয়র আফিসারদের মেরে লাশ গুলো সুয়ারেজ লাইন দিয়ে ছেড়ে দিয়েছে। ওগুলো বেড়িবাঁধ দিয়ে বেরিয়ে আসছে। কাল তারা রেপও করেছে। চিন্তা করলে মাথা এলোমেলো হয়ে যায়।"
এরপরও কিছু পরিচিত ব্লগার তাদের সমর্থন দিয়ে যাচ্ছে। সেটাও দু:খজনক।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪১

লেখক বলেছেন: আর্মি ধোয়া তুলসী পাতা না । আর রেপের খবর আমি কোথাও দেখি নাই । কোন সূত্রে পেলেন ?

৪৬. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৭
মিসকল বলেছেন: বিচারের নামে , কোর্ট মার্শালে --- এর আগে কৌশলে মুক্তিযোদ্ধা অফিসারদের গণহারে হত্যা করা হয়েছে । তার কথা সাধারন মানুষ জানেই না । এবারও প্রতিবাদী , ন্যায় বিচার দাবীকারী মানুষদের যেন হত্যা করা না হয় , তারা যেই দলেরই হোক ।

আমাদের শান্তি প্রয়োজন , আর তার জন্য চাই সত্যের উন্মোচন ।


- হ্যাঁ আপনার লেখাগুলো ভাল লাগছে।

মানুষ যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখনই আইন নিজের হাতে তুলে নেয়। এরা এমন সুশৃঙ্খল বাহিনী, যেখানে ব্যক্তিগত চাওয়া, পাওয়ার এমনকি শোষণ-বঞ্চনার কথাও কাউকে জানাতে পারে না।

আমার মতে এগুলোর অবসান হওয়া উচিত। আমরা কোন রক্ত চাই না। চাইনা কোন ভাইকে হারাতে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ । এই রক্তপাত শেষ হোক

৪৭. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৭
বাঙাল যুবক বলেছেন: এই মুহুর্তে আগের কোন চিন্তা নয়, পরের কোন চিন্তা নয়। এই মুহুর্তে দরকার এই যুদ্ধ বন্ধ করা। বিডিআর-সেনাবাহিনী দ্বন্দ্ব দেশের নিরাপত্তার জন্য হুমকী স্বরূপ। সকল মানুষের জন্য হুমকী স্বরূপ।

আমার আশা করি পরিস্থিতি দ্রুত সমাধান হবে। রাত পর্যন্ত যে ধৈর্য ও সাহস নিয়ে সরকারের মন্ত্রীরা আলোচনা চালিয়েছেন তা প্রশংসার যোগ্য। আমরা এখন এই আলোচনার সাফল্য কামনা করি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪২

লেখক বলেছেন: সহমত

৪৮. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৮
ওমর হাসান আল জাহিদ বলেছেন: সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে বিডিআর অসন্তোষের লাইভ টেলিকাস্ট এই মূহূর্তে বন্ধ করা হোক।
সহমত।

বিডিআর এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। দেশের সীমান্ত যদি ছেড়ে, তাহলে তাদেরকে কীভাবে আমরা দেশপ্রেমিক ভাবতে পারি! এমনিতেই প্রায় ৫০ জনকে হত্যা করা হয়েছে। এখন লীনা আপুর কাছ থেকে জানলাম রেপ করাও হয়েছে। এগুলো মাত্রাতিরিক্ত হয়ে গেছে! দাবি আদায়ের জন্য এতটা ধ্বংসাত্মক পথ বেছে নেয়া ঠিক হয় নি।

সরকার যদি সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে বলেও সেনাবাহিনী যাবে কি-না আমার সন্দেহ আছে। তবে বিডিআরের দাবিগুলো যৌক্তিক। এবং অবশ্যই তা বিবেচনায় নেয়া উচিত শীঘ্রই।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৩

লেখক বলেছেন: যুদ্ধ বন্ধ হোক ।

গুজব ও বন্ধ হোক ।

৪৯. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩২
শামায়েল বলেছেন: ভোর সকালে সরকারের প্রতিনিধিদের সবার একসাথে পিলখানা থেকে বেরিয়ে আসা ঠিক হয়নি। ওনাদের উচিত ছিল পুরাটা দেখে তারপর বের হওয়া। সাহারা খাতুন যদি একটা দিন না ঘুমায়ে ওখানে থাকতেন তাহলে মনে হয় পরিস্থিতি এতটা খারাপ হতনা।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৩

লেখক বলেছেন: আপনার কথাটার মানে ঠিক বুঝি নাই । সরকার কি চেষ্টা করছে না ?

৫০. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৫
ওমর হাসান আল জাহিদ বলেছেন: এই মাত্র খবর পেলাম সেনাবাহিনী অ্যাকশনে যাচ্ছে। উপর থেকে অর্ডার হয়ে গেছে। পরিস্থিতি খুবই খারাপ।

বিডিআরের মহাপরিচালককে মেরে পুড়িয়ে দেয়া হয়েছে। তার পরিবারের সকলকে হত্যা করে গুম করে দেয়া হয়েছে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: খোদা , আর্মি নিজেদের সামলাতে পারলে হয় । সবাই তো ক্ষেপে আছে !

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: ঠিক

৫২. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৯
কিসলু বলেছেন: সকল পক্ষকেই শান্ত থাকতে হবে । আর কোন মৃত্যু দেখতে চাইনা ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৭

লেখক বলেছেন: শান্ত থাকার কোন নমুনা দেখতে পারছি না কিছু ব্লগারের মন্তব্যে । বাকিরা ঠিকই শান্তিকে সমর্থন দিয়ে যাচ্ছেন

৫৩. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪১
মনজুরুল হক বলেছেন:

বিডিআররা এখন যা করছে তা আন্দোলন নয়, স্রেফ হুলিগানিজম। তামাশা দেখার সময় বোধকরি শেষ হয়ে গেছে। আজ এরা কাল পুলিশ, পরশু আনসার, তার মানে কি? যাদের হাতে অস্ত্র আছে তারা বড় কাউকে জিম্মি করে তাদের বখরার ভাগ বাটোয়ারা করে নেবে ! আর নিরীহ জনগণ তাদের ক্রসফায়ারে পড়ে মরবে ? অদ্ভুত !!

স্ট্রেইট কমান্ডো এ্যাটাক করা উচিৎ। ফাজলামির একটা সীমা থাকা দরকার।

সরকারের আর কিছুই করার নেই। সরকার এখন সেনা ফেরানোর কমান্ডও দিতে পারবে না। দিলেও মনে হয় তা ভায়োলেশন হবে।

আমাদের এখানে বিডিআর পোস্টের উপর নিয়ন্ত্রণ আনা উচিৎ। অনেকেই কোন কিছু না বুঝেই অহেতুক একের পর এক পোস্ট দিয়েই যাচ্ছেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: সত্যিই কি কিছু করার নেই ? বি ডি আর এর উপর একশনের পরিণতি হয়ত গৃহযুদ্ধ , সেদিকে আগাবেন ?

মেরিন আর কাঁটাতারের হাতে জিম্মি হওয়াটা কি বেশি ভালো হবে ?

৫৪. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪২
বোতল কুমার বলেছেন: বি.ডি.আরে কয়েকটা ভারতীয় বাংলাভাষী দালাল ঢুকিয়ে দেয়া কি কষ্টকর? কেউ বেতন বাড়াতে মানুষ মেরে পুড়ায় না।

সাবাস ইহূদী-মালাউন জয়েন্টভেণ্চার...আর এন্টি মুসলীম কোয়ালিশান।
৫৫. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৭
ঝড়ো হাওয়া বলেছেন: বিডিআর এর বিরূদ্ধে সেনা বাহিনী ভাবতেই পারছি না কি পরিনাম হবে !!
৫৬. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৮
মাবরুকা তোয়াহা বলেছেন: কিচ্ছু ভালো লাগছে না ।
৫৭. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০০
অরণ্য আনাম বলেছেন: কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। ঘুমিয়েছি ভোর ৬টায়। কীযে হচ্ছে.....

বিভিন্ন কথা-বার্তা শুনতে পাচ্ছি।

৫৮. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০১
শামায়েল বলেছেন: ২ টা পর্যন্ত নাকি আল্টিমেটাম দেয়া হয়েছে। না হলে এ্যাকশন(অসমর্থিত সুত্রে)।
৫৯. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৪
ওমর হাসান আল জাহিদ বলেছেন: এখন ক্রমাগত গুলির শব্দ শুনতে পাচ্ছি।
৬০. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৪
বিডিট্রন বলেছেন: ইহূদী-মালাউন জয়েন্টভেণ্চার...আর এন্টি মুসলীম কোয়ালিশান এবং এন্টি বাংলাদেশ গং এই পোষ্টে ও মন্তব্য দিতাছেন দেখা যায়।।।।
৬১. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৪
তর্পন বলেছেন: আমার মনে পড়ছে ২৪ শে আগস্টের ঘটনা আর্মীর বুটের আঘাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অপমানিত হওয়ার ঘটনা । কী দম্ভ ছিল তাদের বিশ্ববিদ্যালয়ে বসে ছাত্রদের কে লাঞ্ছিত করার !কী স্পর্ধা ছিল সামরিক ক্ষমতায় আম জনতাকে গবাদিপশু তুল্য মনে করার! কেঁচো খুড়লে সাপ বের হবে । ৩৩ টাকার সয়াবিন ১৪০ টাকায় বিক্রি করার জন্য ব্যবসায়ীদের পিছনে র্্যাব লেলেয়ে দিয়েছে ।অন্যদিকে কোটি কোটি টাকা লুটেছে । ভিওআইপি বন্ধ করার জন্য হুংকার দিয়ে নেমেছে । অথচ তাদের সময়ে ভনেজ নামক কোম্পানী ৩৫ ডলার দামে বাংলাদেশের ল্যান্ডফোনে আনলিমিটেড কল টার্মিনেট করা শুরু করেছে ।সেটির কয়েকশ কোটি টাকার লাভ গেছে এই আর্মীর কর্মকর্তাদের হাতে । জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের নামে করেছে অবাধ বাণিজ্য ।

অলস মস্তিস্ক শয়তানের কারখানা । আজ দেশকে অস্হির করার পিছনে দায়ী এই আরামে ব্যারাকজীবি আর্মী অফিসাররা । আমি আশা করছি রক্তপাত বন্ধ হবে অবিলম্বে । বিডিআর দের প্রতি এখনই সমর্থন । তারা যেন বাড়াবাড়ি না করে আর ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৪

লেখক বলেছেন: মেরে ফেললে তো আর বিচার করা যাবে না , তাই না?

বাংলাদেশের বিচার ব্যবস্থা যে দুর্নীতিগ্রস্ত , সেইটার সবচেয়ে ভিয়াবহ প্রমান এইটা । কিছুতেই বি ডি আর কে বিশ্বাস করানো গেলো না তাদের ন্যায্য দাবীর জন্য তারা ফাসিতে ঝুলবে না

৬২. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৫
তায়েফ আহমাদ বলেছেন: শুধুই অন্ধকার দেখছি!
৬৩. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৫
বোতল কুমার বলেছেন: ওদের জ্যান্ত ধরে রিমান্ডে নিয়ে সেঁদ্ধ ডিম ঢুকায় মোসাদ আব্বুদের নাম বেড় করতে হবে
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৯

লেখক বলেছেন: এই ধরনের ফাউল মন্তব্য বন্ধ করেন ।

৬৪. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৭
জ্বিনের বাদশা বলেছেন: বিডিআর সাধারণ মানুষ মারবেনা ... তাদের রাগ সেনাবাহিনীর উপর ... কাজেই সেনাবাহিনীকে সরিয়ে এদের ব্যারাকে ফেরানোর চেষ্টাটাই ক্যাজুয়েলটি কমাবে এই সত্যটা বোঝা উচিত
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: সহমত

৬৫. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৮
বিডিট্রন বলেছেন: প্লিজ গু (গুজব) ছড়াবেন না।
৬৬. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১০
বিডিট্রন বলেছেন: জ্বিনের বাদশা বলেছেন: বিডিআর সাধারণ মানুষ মারবেনা ... তাদের রাগ সেনাবাহিনীর উপর ... কাজেই সেনাবাহিনীকে সরিয়ে এদের ব্যারাকে ফেরানোর চেষ্টাটাই ক্যাজুয়েলটি কমাবে এই সত্যটা বোঝা উচিত


-- সহমত ++++++++
৬৭. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১০
ওমর হাসান আল জাহিদ বলেছেন: @মনে হয় না সরকার বললেও সেনাবাহিনী ব্যারাকে ফিরবে। কারণ, বিডিআর প্রায় সকল সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। এটি তারা কোন ভাবেই মেনে নেবে না।
৬৮. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৪
একরামুল হক শামীম বলেছেন: কি যে হচ্ছে :(
আসলে বিডিআর -এখন কমান্ডিং পজিশনে মনে হয় ওইভাবে কেউ নেই।
এজন্যই বিক্ষিপ্তভাবে কতোক্ষণ পর পর গোলাগুলি হচ্ছে। :(
দেখা যাক সুষ্ঠু সমাধান হয় কি না ....
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৮

লেখক বলেছেন: এই জন্যই সন্দেহ হয় যে উস্কানো হয়েছে । সংঘবদ্ধ আন্দোলন হলে নেতা থাকতো , স্ট্রাকচার থাকতো ।

হুট করে মাথা গরম করে প্রতিক্রিয়া দেখানোর ফল হইলো এই মরিয়া আচরন । আমার কাছে মনে হচ্ছে তারা এমনিও মরবো , ওমনিও মরবো স্তরে চলে গেছে । এতদুর নেওয়ার প্ল্যান মনে হয় ছিলো না , কিন্তু গুলি খাওয়ার পরে পালটা দিতে গিয়ে এখন পরিস্থিতি সবারই নিয়ন্ত্রনের বাইরে ।

৬৯. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৫
বোতল কুমার বলেছেন: আমি একসময় বিডিআর স্কুল কলেজে পড়তাম... আমার মনে হয়না ওদের ম্যাও এত স্ট্রং..... সামথিং ইজ রং
৭০. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৭
বোতল কুমার বলেছেন:

এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২২

লেখক বলেছেন: আপনি কি এই ধরনের মন্তব্য বন্ধ করবেন ? এই সব বলে আপনি আসলে কাদের সাহায্য করছেন ?

কি কাজে আসছে এই ক্ষোভের প্রকাশ ?
আমি তো এইসবের কোন ভালো ফল দেখছি না ।

হয় বন্ধ করেন , না হলে আমি বন্ধ করতে বাধ্য হবো

৭১. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৯
মোসতফা মনির সৌরভ বলেছেন: জ্বিনের বাদশা বলেছেন: বিডিআর সাধারণ মানুষ মারবেনা ... তাদের রাগ সেনাবাহিনীর উপর ... কাজেই সেনাবাহিনীকে সরিয়ে এদের ব্যারাকে ফেরানোর চেষ্টাটাই ক্যাজুয়েলটি কমাবে এই সত্যটা বোঝা উচিত।

যে কোন মূল্যে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে বিডিআর দের একটা সময়সীমা দেয়া উচিত।

অবস্থা আসলেই ভাল মনে হচ্ছে। এখন দোষারোপের সময় নয়।
৭২. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৩
র্দশক বলেছেন: বিডি আর এখন বাড়াবাড়ি শুরু করছে। সব কিছুর একটা সীমা আছে। সেনা বাহিনীর এতগুলো অফিসার কে মেরে ফেললো!!! (যদি সত্যি হয়)। আমি বিডি আর এর আচরণে বিরক্ত।
৭৩. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৪
নির্ঝরিনী বলেছেন: কিছুই ভালো লাগছে না। খুব কস্ট হচ্ছ.....কি হতে চলেছে দেশে.........

পরিস্থিতি শান্ত হোক এটাই এখন একমাত্র কাম্য।

পোস্টের সাথে সহমত।

এখন এমন কোনো মন্তব্য করা উচিত নয়, যেটা এই পরিস্থিতিটাকে আরো উসকে দেয়।

সবাইকে অনুরোধ গুজব ছড়াবেন না।
৭৪. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৫
সাইকাস বলেছেন: ঘটনার শেষ চাই।যেভাবেই হোক।
৭৫. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৬
শাদা-অন্ধকার বলেছেন: প্রথম কাজ সংঘাত বন্ধ করা। অভ্যন্তরীন কোন্দলে তৃতীয় পক্ষ সুযোগ নিলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
বিডিআর দের দাবী গুলো যথার্থ। তবে নির্বিচারে হত্যা কখনো সমাধান হতে পারেনা এবং সেটা সমর্থনযোগ্য নয়।
দুপক্ষের সুবিচার নিশ্চিত করা উচিত সরকারের।

acid test for government...
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩০

লেখক বলেছেন: সহমত

৭৬. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৮
পজিটিভ২৯ বলেছেন: দ্যাখেন গিয়া মইন-ইউ রে ক্ষমতায় পেয়ে বসেছে। ভুলতে পারতেসে না দিনগুলার কথা। কত আরাম আয়েস ই না করসে! সবাই কতো পুছছে তারে! আবার ঐরকম হইতে মন্চায়।
৭৭. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৩
বটগাছ বলেছেন: এই বোতল কুমার ছাগলটাকে দয়া করে ব্লক করেন আপা। এম্নিতেই টেনশনে বাঁচতাছিনা কি হয় এর মাঝে ফাউল কথা ভাল্লাগতাছেনা। আর মাত্র আধঘন্টা। এর মাঝে অস্ত্র সমর্পন শুরু না হলে কি হবে ভাবতেই শিউরে উঠছি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: ভাই , ব্লক তো করেছি , আমার নেট স্লো , আগেই লাদি ছেড়ে ভরে ফেলেছে

৭৮. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৪
পজিটিভ২৯ বলেছেন: আর্মিদের আগে ফিরিয়ে নিয়ে পরিস্থিতি শান্ত করা দরকার। কিন্তু আর্মিদের ফেরাবে কে? আদৌ কি কারও সেই সাধ্য আছে??
৭৯. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৪
জামাল ভাস্কর বলেছেন: আপনের যুদ্ধ না করনের নির্দেশ না দেওনটা ভালো লাগে নাই...বিডিআর গুলি না চালাক, তারা দাবী দাওয়া অন্য কোন পদ্ধতিতে তুইলা ধরুক সেইটা্আমিও চাই হয়তো...কিন্তু ২০০৯'এ যুদ্ধ করন যাইবো না এই মাস্টারি ক্যান করলেন বুঝলাম না...
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০১

লেখক বলেছেন: আপনি ছাত্র হইতে চাইলেন , তাই হয়ত বোঝেন নাই । আমি তো নিজেরে মাস্টার ভাবি না ।

যা বলছি তাই বুঝাইছি । বি ডি আর তাদের বিদ্রোহে যোগ দিতে বলছে , আহত নিহত আর্মির পরিবার তাদের সাথে যোগ দিলে শেষ পর্যন্ত কি হবে সেইটা আপনি বুঝেন নাই বলতে চান ?

আমি সেই যুদ্ধটা ( যোগ দেওয়াটা) করতে মানা করলাম ।

৮০. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৫
বহ্নিশিখা বলেছেন: সেনাবাহিনীর সর্বাত্নক অভিযান চাই বিডিআরের নরপশুগুলোর বিরুদ্ধে। আলোচনা কার সাথে? ওদের কোন নেতাই নাই। একদলের সাথে আলোচনা চলছে, আরেকদল গুলি করছে। সীমান্ত ছেড়ে দেবার হুমকি যারা দেয় তারা প্রয়োজনে দেশের সম্ভ্রম বিক্রি করতে পারে এবং সীমান্তে তারা সেটাই করে চলেছে। কোথায় ফারহান দাউদ? আমি তার বক্তব্য জানতে চাই। ফিলিস্তিনীদের দু:খে যার অন্তর কাঁদে সে কেন দেখতে পায় না বাংলাদেশী সেনা অফিসারদের স্বজনদের আর্তনাদ? দেশ সেবা করার এই তাহলে পুরষ্কার? হে ঈশ্বর, সেনাদের ক্রোধকে শক্তিকে পরিণত কর।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১২

লেখক বলেছেন: দেশ সেবা ? সরি ম্যাডাম, এইবার সরাসরি বলতেই বাধ্য হচ্ছি । প্রতিরক্ষা বাহিনীর স্বজন না আমি , আমার জন্মই হয়েছে প্রতিরক্ষা বাহিনীর ভিতরে । কে কোথায় কি করে বেড়ায় , সেইটা খুব ভালো করেই জানি । কাদের কোন সাহসে পশু বলেন ?

দেশের ভিতর দিয়ে সোনা , অস্ত্র , ড্রাগ চোরাচালানের ভাগীদার এই দেশসেবক জেনারেলরা । বগুড়ায় গ্রুপ সেক্স করে , এর বউ ও ভাগিয়ে নিয়ে বেড়ানো চৌকস অফিসারের দল ও এরা । বউ পর্দা করতে রাজি না হওয়ায় পিটিয়ে , পেটের বাচ্চা খুন করে , বউকে হাসপাতালে পাঠানো অফিসার এরা । প্রবাসী অফিসারের বউকে একা ফ্লাটে , সি এম এইচের মহিলা ডাক্তারকে ইমার্জেন্সীর কথা বলে বাড়ি ডেকে এনে , মা চিকিৎসারত অবস্থায় তার বাচ্চাকে রেপ করা অফিসারের বাহিনীও এই সেনা বাহিনী ।

কাদের পশু বললেন ?

হ্যাঁ, সেনাবাহিনী পশুর মত ট্রিট করেছে বলেই আজকে বি ডি আর পশু হয়ে গেছে । চোখের সামনে নিজের মানুষটাকে খুন হতে দেখলে আপনি যেমন সর্বাত্মক অভিযান চাইছেন , বি ডি আর ঠিক তাই করেছে ।

হত্যাকে সমর্থন করি না । কিন্তু আপনার এই " দেশ সেবক " বাহিনীকে ফেরেস্তা বানানোর চেষ্টা আর বি ডি আরকে পশু বানানোটা সমর্থন করতে পারলাম না ।

আপনার নিকট আত্মীয়রা যেখানেই থাকুন , ভালো থাকুন।

৮১. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৯
নির্ঝরিনী বলেছেন: আপু বোতল কুমারকে ব্লক করুন। খুব বিরক্ত লাগছে।
৮২. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৩
বিষক্ষয় বলেছেন: দেশ সেবা করার এই তাহলে পুরষ্কার?
ha ha ha ha ha
desh ta looita khaitase ei army for the last 25 years
৮৩. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৭
বিষক্ষয় বলেছেন: তর্পন বলেছেন: আমার মনে পড়ছে ২৪ শে আগস্টের ঘটনা আর্মীর বুটের আঘাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অপমানিত হওয়ার ঘটনা । কী দম্ভ ছিল তাদের বিশ্ববিদ্যালয়ে বসে ছাত্রদের কে লাঞ্ছিত করার !কী স্পর্ধা ছিল সামরিক ক্ষমতায় আম জনতাকে গবাদিপশু তুল্য মনে করার! কেঁচো খুড়লে সাপ বের হবে । ৩৩ টাকার সয়াবিন ১৪০ টাকায় বিক্রি করার জন্য ব্যবসায়ীদের পিছনে র্্যাব লেলেয়ে দিয়েছে ।অন্যদিকে কোটি কোটি টাকা লুটেছে । ভিওআইপি বন্ধ করার জন্য হুংকার দিয়ে নেমেছে । অথচ তাদের সময়ে ভনেজ নামক কোম্পানী ৩৫ ডলার দামে বাংলাদেশের ল্যান্ডফোনে আনলিমিটেড কল টার্মিনেট করা শুরু করেছে ।সেটির কয়েকশ কোটি টাকার লাভ গেছে এই আর্মীর কর্মকর্তাদের হাতে । জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের নামে করেছে অবাধ বাণিজ্য ।

অলস মস্তিস্ক শয়তানের কারখানা । আজ দেশকে অস্হির করার পিছনে দায়ী এই আরামে ব্যারাকজীবি আর্মী অফিসাররা । আমি আশা করছি রক্তপাত বন্ধ হবে অবিলম্বে । বিডিআর দের প্রতি এখনই সমর্থন । তারা যেন বাড়াবাড়ি না করে আর ।



all bangladeshi people is bloody civilians to the BD army.



give me one example where the army has done someing good for the people of bangladesh except grabbing power and looting the country from sunderban to banani
৮৪. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৯
সৈয়দা তাহমিনা বেগম সীমা বলেছেন: বিডিআর জওয়ান সদস্যদের দাবীগুলো মেনে নেওয়া উচিত।
৮৫. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫০
ইউনুস খান বলেছেন: আমার পরিচিত দুই ভাই আছে। একজন বিডিআর এ চাকরি করে অন্যজন আর্মিতে আছে। এখন যদি আর্মি আর বিডিআর মুখামুখি হয়ে যায় তাহলে কি এক ভাই আরেক ভাইকে সামনে পেয়ে গুলি করবে?
আমাদের সবার হয়তো পরিচিত অনেকেই আছে যাদের কেউ সেনাবাহিনীতে কেউ বা বিডিআর এ আছে। যার ধরুন সেনাবাহিনীর এক ভাইয়ের আহত বা নিহত হওয়ার সংবাদে আমরা যতটুকু বিচলিত হবো, ঠিক তেমনি বিডিআর ভাইয়ের ক্ষেত্রেও।
তাই কোন ভাবেই আমি এবং আমরা সংঘাত চাইনা। যে কোন উপায়েই হোক আপাতত সংঘাত বন্ধ করার দাবি জানাচ্ছি।
হয়তো আমাদের শোষকের বিরুদ্ধে তীব্র ঘ্রীণা আছে আবার তেমনি যারা শোষিত তাদের প্রতিও রয়েছে অপরিসীম ভালোবাসা। আবার আমাদের রয়েছে তাদের প্রতিও তীব্র ঘৃণা যারা নিষ্টুর ভাবে মানুষ মেরেছে আমাদের ভাইদের কে হত্যা করেছে। অনেকেই হয়তো বলতে চাইবেন ঠিক হয়েছে, এ শাস্তি তাদের প্রাপ্য ছিলো।

সবাইকে বলছি পক্ষে-বিপক্ষে যাওয়ার সময় এটা নয়। প্লিজ আগে অস্থিরতা থামান। যে কোন উপায়েই হোক শান্তি ফিরিয়ে আনুন। দোয়া করুন সমস্ত গোলযোগ বন্ধের। ইতিহাস নিশ্চয় অপরাধীদের ক্ষমা করবেনা।
৮৬. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫২
পজিটিভ২৯ বলেছেন: @ বহ্নিশিখা ,

তুমারে এইখানে কেডা পাঠাইছে? যাওগা মইনুনুর কাছে যাও।
৮৭. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৫
ল্যাটিচুড বলেছেন: বিডিআর সদর দফতরের ভেতরে নতুন করে প্রচন্ড গোলাগুলি হচ্ছে। কি কারণে ভেতরে হাজার হাজার রাউন্ড গুলি বিনিময় হচ্ছে কাদের সাথে হচ্ছে কেন হচ্ছে কিছুই জানা যায়নি। সংবাদ কর্মীরা নিরাপদ আশ্রয়ে সরে এসেছেন। গোলাগুলি কমলে তারা এই বিষয়ে জানানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

সুত্র - একুশে টেলিভিশণ।
৮৮. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৭
বিডিট্রন বলেছেন: বহ্নিশিখা আপনার ব্যক্তিগত কষ্ট এবং ক্রোধ প্রকাশ না করলেই কি নয়? সাধারন ভাবে মনে হচ্ছে বিডিআরদের দাবীগুলো যৌক্তিক এবং এরা আপনাদেরমত (আপনার মাথা মোটা/গরম টাইপের বক্তব্য পড়ে আমার সন্দেহ আপনি সেনাবাহীনি সংস্লিষ্ট কেউ) প্লান করে কিছু করেনি। নিতান্তই বাধ্য হয়ে এই ঘটনা ঘটিয়েছে। আপনি হুদাই ওদের মেরে ফেলার জন্য হম্বিতম্বি করতাছেন। দয়া করে অফ যান ........... ........


এই রকম আক্রমনাত্মক মন্তব্য আমাকে যেন আর দিতে না হয়। সবাই পরিস্কার চিন্তা করুক। আমিন।
৮৯. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৮
খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন: ঢাকা'র বাইরে মোবইল নেটওয়ার্ক বন্ধ।
বাবা মা যশোরে। আমাদের বাড়ী বিডিআর ক্যাম্প এর পাশে।
খুব টেনশন এ আছি।
সবাই দোয়া করেন।
৯০. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৭
জেমস কালাহান বলেছেন: inter city mobile network is down, I think Govt is trying to isolate the BDR barracks. This problem is getting worse. from my point of view I think that later Army will set a court marshal for BDR who took part in direct killing. and that particular BDR soldiers don't want to be disarm. with a broken chain of command is it possible to solve the problem in a discussion board. on the other hand it is not possible to create a officer post in BDR within few days.so my point is who will command BDR now, one option they will command themselves or they will took command from other force, which must not be ARMY. BDR is not under Difference ministry it is under Home ministry so the other force may be police. I dont think BDR will listen to any police command. May be using the force is becoming the only option to solve this problem . We have to keep in mind that at this time our country has become more venerable to outer force. GOD help us.
৯১. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৮
জেমস কালাহান বলেছেন: ami cafae ta to tai avro na thakay eng use korte baddho hoilam.
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৮

লেখক বলেছেন: অসুবিধা নাই ।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ । পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে যাতে না যায় সেই জন্য আর্মি , সরকার এবং তারপর আমাদেরকেই কষ্ট করে শান্ত ও ক্ষমাশীল হতে হবে ।

এইটা বি ডি আর এর আতংকের সময় । সুতরাং আমাদের উদারতার সময় । ঘটনা যেটা ঘটেছে , সেইটা মর্মান্তিক । তাই বলে গোটা দেশটাকেই বিপন্ন হইতে দেওয়া যায় না ।

৯২. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৯
নুভান বলেছেন: বহ্নিশিখা অফ যান ...........
৯৩. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৪
আমি হনুমান বলেছেন: হাসিনা মইন এর পিরিতির ফল দেইখা আতঙকিত,
এবার সামলাও, মইন রে ছুটিত নয় হাওয়াত না পাঠাইলে সমাধান নাই
৯৪. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৪
মোহাম্মদ জাফর সাদেক বলেছেন: A personal note, this is also a very tragic and sad moment for my family along with my poor country. One of my first cousin Lt. Col. Sazzad was PS to BDR DG Maj. Gen. Shakil. We do not know his where abouts yet. We do not know the fate of my brother Sazzad and his family (wife and two infant son). The rumor is that BDR solders killed about 125-150 Officers plus some family members inside the HQ Darber Hall & in surrounding areas. These rumors, what ever is coming out is very gloomy. Please pray for my Fupu & Fupa that may Allah Allmighty give them the courage to bear the ultimate fate and probable loss.
Finally, I want remind all fathers, a saying. For a father to carry his grown son's body to the graveyard is the heaviest load to bear and saddest moment of his life. Once again please pray for my Fupa.
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৯

লেখক বলেছেন: দোয়া করছি ভাই ।

দোয়া করছি আর সর্বনাশ দেখছি ।

৯৫. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৬
জানপরী বলেছেন: এখন তর্কের সময় নয়।
আগে সকলে শান্ত হোক তা আমরা চাই।
৯৬. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৮
রফিকুল ইসলাম ফারুকী১১ বলেছেন: আমরা সকলেই এই ঘটনায় গভীরভাবে উৎকণ্ঠিত। আপনাকে ধন্যবাদ
৯৭. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২০
জেমস কালাহান বলেছেন: I am really afraid that PM Hasina may be in trouble. Army could keep her at house arrest and take the so called revenge.
৯৮. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২৭
জেমস কালাহান বলেছেন: vai "9th podatik" ke ami kub voy pai. ora parbe na amon kono kaj nai.ora sob pare.
৯৯. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৫
নির্বাসন বলেছেন: ভাই নবম পদাতিক কি জিনিস? একটু জানালে খুশি হতাম।
১০০. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৯
রাগিব বলেছেন: এই ব্যাপারে আমরা উইকিতে নিবন্ধ যোগ করে ফেলেছি ইতিমধ্যেই Click This Link

আর অচিরেই উইকিপিডিয়ার প্রথম পাতায় তাজা খবর হিসাবে এটা যুক্ত হতে যাচ্ছে। আপনারা নির্ভরযোগ্য সর্বশেষ খবর পেতে উইকির পাতাটিতে নজর রাখুন। বাংলাদেশের ভিতরে ও বাইরে থেকে এটা নিয়মিত আপডেট করা হতে থাকবে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২০

লেখক বলেছেন: ধন্যবাদ রাগিব ভাই

১০১. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৫
ওমর হাসান আল জাহিদ বলেছেন: সেনাবাহিনী ধানমন্ডি ১৫ তে পূর্ণ প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে। আবাহনী মাঠের মধ্যে প্রায় ১৫/২০টি গাড়িতে সেনাবাহিনী অপেক্ষা করছে। খুব সম্ভবত কমান্ডের অপেক্ষায় আছে তারা। মাইকিং হচ্ছে সাধারণ মানুষকে ঘরে ফিরে যাবার জন্য।

একজন সৈনিক আক্ষেপ করে বলল আমরা কাদের জন্যই বা লড়াই করব! আমরাও তো শোষণের শিকার।

সাধারণ মানুষ অধিকাংশ বিডিআরের পক্ষে। তবে তারা প্রধানমন্ত্রীর ভাষণেও সন্তুষ্ট। কারণ, এছাড়া সরকারের কিছুই করার নেই। তারা যথেষ্ঠ ধৈর্য্যের পরিচয় দিয়েছে। বিডিআর সীমা অতিক্রম করে ফেলেছে।

উল্লেখ্য, আমার বাসা ধানমন্ডি ১৯ এ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২১

লেখক বলেছেন: সর্বনাশ তাহলে হয়েই গেলো !!!!!

১০২. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৬
মাহাফুজ বলেছেন: নুভান বলেছেন: বহ্নিশিখা অফ যান ...........
১০৩. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৮
সুদীপ্ত বলেছেন: মোহাম্মদ জাফর সাদেকের জন্য সহমর্মীতা। জানি না আরো কত দুঃসংবাদ আমাদের জন্য অপেক্ষা করছে।
১০৪. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩০
আইরিন সুলতানা বলেছেন: সাহারা খাতুন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভাষণের পর বিডিআর রা ব্যারাকে ফিরে যেতে শুরু করেছে ।

১০৫. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫০
রাগ ইমন বলেছেন: শেষ খবর অনুযায়ী ,

বি ডি আর ব্যারাকে ফিরছে ।

পরস্পরবিরোধী তথ্য হলো , ধান্মন্ডিতে এখনো মাইকিং চলছে , সিভিলিয়ানদের সরিয়ে নেওয়ার জন্য ।

আর্মি এখনো ব্যারাকে ফেরেনি ।

মাননীয় প্রধান্মন্ত্রী , দয়া করে আর্মিকে আক্রমনাত্মক পজিশন থেকে সরান ।

বি ডি আরকে আতঙ্কের মধ্যে রাখলে ক্যাজুয়ালটি বাড়বেই শুধু ।

হত্যাকান্ড যে ৫০ এর চেয়ে অনেক বেশি হয়েছে , সেইটা সবাইই বুঝতে পেরেছে বহু আগেই ।
১০৬. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০১
হাই ৫ হাসান বলেছেন: এদের কি আর করার আছে, প্রধান মন্ত্রী যতই শান্তনার বাণী শোনান বিদ্রোহীদের যে ফায়ারিং স্কোয়াডে (এটা যেন কোনো মতেই না হয়) নেয়া হবে বিদ্রোহীরা সম্ভবত তাই মনে করছে,
১০৭. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০২
সৈয়দা বিলকিস বলেছেন: যুদ্ধ নয়,শান্তি চাই।
১০৮. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৬
আশিক হাসান বলেছেন: আসুন আমরা সবাই নিঃশর্ত ক্ষমা ঘোষনা করি সেই যুদ্ধপরাধীদের যারা নির্বিচারে গনহত্যা ,ধর্ষন এবং অত্যাচার চালিয়েছে ১৯৭১ সালে।

রেফারেন্স চাইলে দেখুন গতকালকের এবং আজকের পত্রিকায় ।

চোখে ভাসে আমার প্রিয়মুখগুলো যাদেরকে আমরা আর ফিরে পাবোনা ।
এই যদি হয় বিচার তাহলে আমার আর কিছু বলার নেই ।
১০৯. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৬
অচেনা অতিথি বলেছেন:


নিয়মিত আপডেটের জন্য দেখুন
http://www.bdnewseveryday.com/
১১০. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৭
রাগ ইমন বলেছেন: টিভিতে সকালের খবরই দেখছি । আমার বাড়ি অনেক দূরে । ধানমন্ডি এলাকা থেকে কেউ যদি পারেন , আপডেট দিন ।
১১১. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১১
সুদীপ্ত বলেছেন: @রাগ আপু, অন্তত ১৭০ জন আর্মি অফিসারকে গতকাল মারা হয়েছে এটা এখন মোটামুটি নিশ্চিত। তবে সত্যিকারের ফিগার আমরা কখনোই জানতে পারবো না।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২১

লেখক বলেছেন: সংখ্যা বেশিই হবে , কম হবে না । যতদুর বুঝি আমি ( অবশ্যই কোন সূত্রমতে না , আমার ধারনা) এই ধরনের পরিস্থিতিতে , নেতৃত্ববিহীন এক দল সশস্ত্র মানুষ গুলির বদলে গুলি , লাশের বদলে লাশ --- ঘটনার মধ্যে দিয়ে যাওয়ার কথা ।

মানে , কোন নিয়ম নাই , নির্দেশনা নাই , স্রেফ দেন এন্ড দেয়ার যা মনে হয় তাই করা --- এ রকম যদি হয়ে থাকে , পরাজিতদের বাঁচার কথা না।

খুব খারাপ লাগছে ।

আর্মি ছাড়বে না । কয়েক জন মারা গেলেও সামলানো যেত । সব সেনা কর্মকর্তাদের মেরে ফেলা হলে --- আর কোন আশা নাই । হয় শুট না হলে ফাঁসি ।


সবচেয়ে বাজে ব্যাপারটা হলো , আমার কেন জানি মনে হচ্ছে , আসলে যাদের নেতৃত্বে , বা উস্কানিতে ঘটনা শুরু হয়েছে আমরা তাদের জীবীত পাব না । তার মানে , আবারো ধামা চাপা পড়ে যাবে , আসলে কি হয়েছিলো ।


মাঝখানের হঠাৎ ভারি গোলাগুলি তারই নির্দেশ দেয় । সম্পূর্ণ সমর্পনের আগের বিরোধ , সাক্ষী সাবুদ সাফ । যাই হোক , এ আমার ধারনা ।

১১২. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৮
সুদীপ্ত বলেছেন: ধানমন্ডিতে নাকি ট্যাংক ঢুকেছে!!!
১১৪. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৩
রাগ ইমন বলেছেন: আর বোধ হয় ঠেকানো গেলো না
১১৫. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৬
সুদীপ্ত বলেছেন: ঈশ্বরে বিশ্বাস করি কিনা নিশ্চিত নই, তবে এই মুহূর্তে বোধ হয় প্রার্থনাই একমাত্র রাস্তা।
১১৬. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩১
আরিফুর রহমান বলেছেন: মিলিটারি একশনে গেলে প্রচুর রক্তক্ষয় ঘটবে।
১১৭. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৪
আলমগীর কুমকুম বলেছেন: এতকিছুর পরেও কথা হৈল আর্মি চেইন অব কমান্ড মেইনটেইন করসে যা বিডিআর করেনাই বরং তাদের গোয়ার্তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছে।

এতগুলান অফিসারকে ( অফিসার মানেই দুর্নীতি, বাংলাদেশে এমন কোন চুদিরবাই অফিসার নাই যে দুর্নীতি করেনা, টাকা মারেনা বা ঘুষ খায় না) গুলি করে মারার পরেও সাধারন ক্ষমা ঘোষনা হৈসে। এতেও তারা খুশী না হৈলে হোগা দিয়া জিনিষপত্র ভইরা দেয়া ছাড়া উপায় কি? দেশ তো সোমালিয়া বা আইভরি কোস্ট হয়া যায়নাই!
১১৮. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৯
রাগ ইমন বলেছেন: বি ডি আর এত মরিয়া হয়ে উঠলো কেন ?

কুমকুম , ভাষা সংযত করেই রাগ প্রকাশ করা যায় । অনুরোধ রইলো ।

আর , গরীব , বঞ্চিত , অপেক্ষাকৃত অশিক্ষিতদেরই পাগল বানানো সম্ভব ।

জামাত এর টার্গেট ও এরা ।

আমাদের দাতা, ত্রাতাদের টার্গেট ও এরা ।

দেশীয় প্রভুদের টার্গেট ও এরাই ।

চেইনটা কুকুরের চেইন বানায় ফেললে ভেঙে পড়াটাই স্বাভাবিক। আর্মি তাদের স্বেচ্ছাচারিতা দিয়ে যেই ৭৫ , ৮১ , ০৭ তৈরী করেছে -- তারই একটা বাই প্রডাক্ট পেলাম ০৯ এ ।

ঘরে আগুন দিলে শুধু পড়শীই কি পোড়ে ?
১১৯. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০১
একরামুল হক শামীম বলেছেন: এই সংকটময় পরিস্থিতিতে যেকোন কমেন্ট করার আগে, যেকোন ধরনের বক্তব্য দেওয়ার আগে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। রাগ ইমন আপু, বেশ কিছু কমেন্ট বিবদমান পরিস্থিতিকেই উসকে দেয়। এখন পরিস্থিতি শান্ত হওয়া দরকার। বাংলাদেশে শান্তি দরকার।
আর্মি না বিডিআর....কোন এথিক্যাল..সেই আলোচনা করার সময় মনে হয় সামনে অনেক পাওয়া যাবে। আগে বড় ধরনের আর কোন রক্তক্ষয় ছাড়া বিষয়টা সমাধান হোক এমনটাই মনে প্রাণে চাই।

এই পোস্টে কিছু কমেন্ট উসকে দেওয়ার মতো মনে হচ্ছে। কমেন্টগুলো চাইলে মুছে দিতে পারেন রাগ ইমন আপু। এইটা আমার মতামত, বাকিটা আপনার ইচ্ছা।
১২০. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৬
সহেলী বলেছেন: পোষ্ট স্টিকি করাকে সাধুবাদ দেই । আপনার পোষ্টের জন্য ধন্যবাদ । বিভিন্ন প্রচার মাধ্যম তাদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি মানুষের মধ্যে আতংক ছড়ায় এমন সংবাদ পরিবেশনে আরেকটু যত্নশীল হয় --ভাল হয় । শান্তিপূর্ণ সমাধান চাই ।
১২১. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৪
সালাউদ্দিন আইউবী বলেছেন: সবার আগে দেশ।

কিন্তু কোন সরকারই কি আমাদের কে নিশ্চিত করতে পেরেছে, যে দেশের জন্য তারা ভাবেন?

মঙ্গল কামনা করছি আমার মাতৃভূমি বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য (জামাতী শুয়রের পাল এথেকে ৩০০০০ কিলোমিটার দুরে থাকবে)।

একটু শান্তির আশায় থাকি, হায় .........
১২২. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
সুদীপ্ত শর্মা বলেছেন: আপনার ভাবনা সবার মধ্যে সংক্রমিত হোক এই কামনাই করছি।
কিন্তু সেনাবাহিনীর ট্যাংক জড়ো করার খবরে মনের জোর ক্রমেই কমে যাচ্ছে...
১২৩. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৯
মেহবুবা বলেছেন: সামনে যেন আর বড় কোন ভয়াবহ ঘটনা না ঘটে , সেই কামনা করি ।
কিছু ভাল লাগছে না ।
১২৪. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩
শ্রাবনসন্ধ্যা বলেছেন: বিডিআর রা পালাচ্ছে, সিভিল পোশাকেপপেছনে ভেরি বাঁধ এলাকা দিয়ে। অথচ চারদিকে পুলিশ আর রেব এর পাহাড়া।

সূত্রঃ আমার ভাই।

ব্যপারটা ভীতিকর হয়ে যাচ্ছে।
১২৫. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩
সুদীপ্ত বলেছেন: এই ঘটনার রেশ বিডিআরকে অনেক বছর যাবত টানতে হবে। হুট করে কিছু করলে সেটা শেষ পর্যন্ত খারাপই হয়।

এখন শুধু আশা করব আর্মি যেন দেশের মানুষের স্বার্থে নিজেদের সংবরণ করে।
১২৬. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭
আলমগীর কুমকুম বলেছেন: প্রাচীর টপকে পালিয়ে যাওয়ার সময় ৮ বিডিআর আটক

ঢাকা, ফেব্র”য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর সদরদপ্তরের এক নম্বর ফটকের কাছে আরও আট জওয়ানকে আটক করেছে র‌্যাব।

প্রাচীর টপকে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। এদের একজন সাংবাদিকদের জানান, দরবার হলে বুধবার সকাল ৯টার দিকে মহাপরিচালক এবং উপ-মহাপরিচালকের সঙ্গে সিহাহীদের বাকবিতণ্ডার এক পর্যায়ে সিপাহীরা দুইজনকেই গুলি করে। অন্য কর্মকর্তাদের তাদের দপ্তরে গিয়ে গুলি করে মারা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে মেজর কামাল হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি দল প্রথম দফায় আট জন এবং পরে সাড়ে পাঁচটার দিকে আরও আট জনকে আটক করে।

র‌্যাব-১০ এর সহকারী কমান্ডিং অফিসার মেজর কামাল জানান, প্রাচীরের বাইরে তারা পাহারা দিচ্ছেন।

তিনি বলেন, “সম্ভাব্য অভিযানের আগে সদরদপ্তরের ভেতর থেকে কেউ বের হচ্ছে কি না- তা আমরা নজর রাখছি। গ্রেপ্তারকৃতদের আবাহনী মাঠে অস্থায়ী সেনাক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে।”

নতুন আটকরা হলেন- সুবেদার দেলোয়ার, সিপাহী নাজির হোসেন, জাহিদুল ইসলাম, হুমায়ুন কবির, নির্মল সেন, ইমরান, আনোয়ার হোসেন ও রাকিবুল হাসান।

আটকের পর রাকিবুল হাসান বলেন, “সদরদপ্তরের দরবার হলে ঘটনার দিন বুধবার সকাল ৯টার দিকে মহাপরিচালক এবং উপ-মহাপরিচালকের সঙ্গে সিহাহীদের বাকবিতণ্ডার এক পর্যায়ে সিপাহীরা দুইজনকেই গুলি করে। অন্যান্য কর্মকর্তাদের তাদের দপ্তরে গিয়ে গুলি করে মারা হয়েছে। এরপর সিপাহীরা কোয়ার্টার গার্ড রুম ভেঙে অস্ত্র নিয়ে বিদ্রোহ ঘোষণা করে।”

সাংবাদিকদের কাছে রাকিবুল দাবি করেন, তিনি বিদ্রোহের সঙ্গে যুক্ত হননি বলে তাকে তিন নম্বর ফটকের কাছে একটি বাড়িতে অন্য আরো কয়েকজন সদস্যের সঙ্গে আটক করে রাখা হয়। দুপুরের পর বিদ্রোহীরা ওই স্থান ছেড়ে গেলে তারা মুক্ত হয়ে পালিয়ে আসেন।

এর আগে আটক আট সদস্য হলেন- সিপাহী খালেকুজ্জামান তরফদার, সিপাহী তৌহিদ ও হাবিলদার মোতাহার, সিপাহী ওসমান, ল্যান্সনায়েক আর কে কামারুজ্জামান, নায়েক সুবেদার নাসির, মজিবুর রহমান ও মোরশেদ আলী।

র‌্যাব কর্মকর্তা মেজর কামাল আরও জানান, আটকের সময় তারা সাদা পোশাকে ছিল।
১২৭. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৩
জ্বিনের বাদশা বলেছেন: একটু আশার আলো দেখা যাচ্ছে:

(বিডিনিউজ ২৪ ডটকম থেকে)
পরিস্থিতি সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ।

প্রেস সচিব বলেন, বিডিআর সদস্যরা অস্ত্রসমর্পণ সম্পন্ন করেছেন।

বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের কাছে আবুল কালাম আজাদ বলেন, “পরিস্থিতি সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বিডিআর সদস্যরা অস্ত্রসমর্পণ সম্পন্ন করেছেন।”

সূত্র: আমারব্লগ/আবুল হাসনাত
১২৮. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১১
অারমান বলেছেন: আমরা অনেক চেস্টা করেও বিডিনিউজ২৪ পড়তে পারছিনা,যারা পড়তে পারছেন,এখানে পোস্ট করবেন প্লিজ
১২৯. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩০
দর্শণধারী বলেছেন: পরিস্থিতি নিয়ন্ত্রণে।
আশাকরি আর্মি আক্্রমণ করবে না।
ঠান্ডা থাকবে।

কিন্তু তিনবাহিনী যমুনায় এতোক্ষণ কি করছিলেন কে জানে>
১৩০. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯
রোবোট বলেছেন: জামাল ভাস্করের কমেন্ট ভালো লাগে নাই

অনেক কমেন্টই গৃহযুদ্ধের উসকানিমুলক

বিডিনিউজে ঢুকতে পারছি না

আপডেট দিন

পোস্টে একমত
১৩১. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
একা আমি বলেছেন: তিনবাহিনী অভিযান চালিয়ে নিরস্ত্র বিডিআর সৈনিকদের আটক করে অকথ্য নিপিড়ন চালানোর পায়তারা করছে প্রতিশোধ নেবার জন্য, নাহলে সারেন্ডারের পরও কেন তিনবাহিনী ফেরত যাচ্ছে না কেন??!!
১৩২. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭
মনজুরুল হক বলেছেন:

@রাগ ইমন। আপনার মেধার উপর আস্থা আছে। কিন্তু আপনি যে এই কথাটি বললেন.......

" সত্যিই কি কিছু করার নেই ? বি ডি আর এর উপর একশনের পরিণতি হয়ত গৃহযুদ্ধ , সেদিকে আগাবেন ?

মেরিন আর কাঁটাতারের হাতে জিম্মি হওয়াটা কি বেশি ভালো হবে ?"

এর ভিত্তি কি? আপনি সহজ একটা বিষয় হয়ত আবেগতাড়িত হওয়ায় বুঝতে চাইছেন না। তা হলো.................................................................

১। জিম্মিদের মেরে ফেলার পর আর বার্গেনিং চলে না।
২। উইদাউট আ্যাকশন এই ঘটনা কাল আর একটি অস্ত্রধারী গ্রুপকে উৎসাহ যোগাবে।
৩। আর্মি,বিডিআর,পুলিশ,আনসার এরা কেউই জনগণের বন্ধু নয়। হয়ত জনগণের খুবই ক্ষুদ্র একটা অংশের বন্ধু বা পাহারাদার। ২৪ আগষ্টের ঘটনার সময় আপনি কোথায় ছিলেন জানিনা। আমরা কারফিউ পাশ থাকার পরও অকথ্য ভাষার গালিগালাজ শুনেছি। কারা করেছে? এই তথাকথিত জওয়ান রা।অফিসাররাতো করেই। আমি জানি না আপনি ঢাকা ইপিজেড এ শ্রমিক আন্দোলনের সময় গুম হয়ে যাওয়া লাশের কথা জানেন কি-না।
৪।বিডিআর এর উপর এ্যাকশন এখন না হলেও হবেই। এই সব বাহিনীর কর্তৃত্ব টিকিয়ে রাখার জন্য হলেও হবে। আপনার-আমার কিছুই করার নেই ভোদাইয়ের মত দেখে যাওয়া ছাড়া।
৫। চেইন অব কমান্ড আছে এমন বাহিনীকে বাণিজ্যে নামালে পরিনতি এই হয়, এটা আমরা অনেক আগেই বলেছিলাম। আমাদেরকে আবাল,ভোদাই,ব্লাডি সিভিলিয়ান ভেবে সেই সব কথা ছুঁড়ে ফেলা হয়েছে।
৬। এই সব কুতুবরা যখনই লাভালাভির হিসেবে মাসপিপলের সঙ্গে মেশে তখনই তাদের এই মাপের অধঃপতন অবসম্ভাবি।
৭। অধিকর্তরা জন্মলগ্ন থেকেই করাপ্টেড। এখন সেটা ছড়িয়েছে একেবারে নীচের স্তর অব্দি।
৮। কেন প্রতিআক্রমন সেটা আরো পরে বুঝতে পারবেন।

এত সব অনুঘটক আমলে নিয়ে না ভেবে শুধু আবেগে দেশ-জাতির মঙ্গলাকাঙ্খি হওয়াটা আখেরে কোন কাজে দেবে না।
ধন্যবাদ।
১৩৩. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: জেনারেল মইন ইউ আহমেদ সহ সেনাবাহিনীতে সকল র্দূনীতিগ্রস্থ অফিসারদের কে বহিস্কার করে তাদের বিচার করা হউক। বিগত ফখরুদ্দিন সরকারের সময় শুরু হতে আমদানী কারকদের এলসি খুলতে গেলেই এন.বি.আরের মাধ্যমে নাজেহাল করা হয় যাতে দেশে খাদ্য সংকট হয়। যার ফলে চাল, আটা, ভোজ্য তেল, ডাল সহ প্রভৃতি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ১০০% মূল্য বৃদ্ধি ঘটে। এটা সেনাবাহিনীর কিছু প্রভাবশালী অফিসার এ র্দূনীতির সাথে সরাসরি জড়িত যা বিডিআরের বিদ্রোহী সিপাহীগণ মিডিয়ার কাছে তুলে ধরেছে। আমি তাদের স্যালুট করি। ২০০৭ সালে জরুরী অবস্থার সময় আবুল খায়ের গ্রুপের ভেজাল গম খালাসের সময় ধরা পড়ে ঐ সংস্থার দু্ই কর্মচারী ১৫ লাখ ঘুষের টাকা সহ তিনজন পুলিশের এস.আই। পরবর্তীতে বিচারে ২ কর্মচারীর ১ বছর এবং ৩ এস.আই এর ৭ বছর করে জেল হয়। মজার ব্যাপার হল আবুল খায়ের গ্রুপের এমডির কোন শাস্তি হয় নি। তবে কি ঐ দুই কর্মচারী তাদের পৈতৃক সম্পত্তি বা অর্থ ভান্ডার হতে ১৫ লাখ টাকা জোগাড় করে? জরুরী অবস্থায় এ ঘটনার দ্বায় জেনারেল মইন কোন মতেই এড়াতে পারেন না। বাংলাদেশের সেনাবহিনী সন্ত্রাসী উপজাতি চাকমাদের সশস্ত্র সংগঠন শান্তিবাহিনীর বিরুদ্ধে ১৯৭৭ সাল হতে লড়ে পরবর্তীতে তাদের কোমর ভেঙ্গে দেয়। ফলে রক্ষা পায় বাংলাদেশের অখন্ডতা। সেনাবাহিনীর কিছু পদস্থ কর্মকর্তাদের র্দূনীতি ও স্বেচ্ছাচাড়িতার জন্য গোট সেনাবাহিনী জগনগণের মুখোমুখি হলে বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে যা বলাই বাহুল্য। জরুরী অবস্থার পূর্বে (ইয়াজ উদ্দিন প্রধান উপদেষ্টা থাকাকালীন সময়) যে ভাবে মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটিনিস ও ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী সাম্রাজ্যবাদী গং যেভাবে মইন ইউ আহমেদের সাথে দেখা করে কুপরামর্শ দিয়ে বাংলাদেশের রাজনীতিবিদদের ঢালাও ভাবে হেনস্থা ও শাস্তি দিয়েছেন তা বাংলাদেশের ইতিহাসে একটি কলংকিত অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আমাদের পার্শ্ববর্তী ভারতের সেনাপ্রধান দ্বীপক কাপুর ও পাকিস্তানের আশফাক কিয়ানীর কাছে বিদেশের কোন রাষ্ট্রদূত ভিড়তেই পারে না। বাংলাদেশের সময় এসেছে বিদেশী কূটনীতিক ও রাজনীতিবিদ সফরে এসে যেন চাইলেই আমাদের সশস্ত্র বাহিনীর প্রধানদের সাথে সরকারের প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের যথাযথ বিবেচনা ছাড়া চাইলেই যেন দেখা করতে না পারে এখনই সে ব্যাবস্থা নেওয়া হৌক। আমরা বাংলাদেশ ও এর জনগণের ভালোর জন্যই প্রকৃত দিনবদল দেখতে চাই।
১৩৪. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৭
সবাক বলেছেন:
বিডিআর চরম অদূরদর্শীতার পরিচয় দিয়েছে। আমার কেন জানি মনে হয়, আরো আগেই কৌশল অবলম্বন করে বিষয়টি শেষ করে দেয়া যেতে পারতো। আর সরকারকেতো আন্তরিকই মনে হচ্ছে।

এই বিদ্রোহের পরিণতি কি হবে?

দেশের অভিবাবকরা কি আগামিতে তাদের সন্তানদের বিডিআর জওয়ান হতে দিতে চাইবে? যারা পলায়ন করেছে তারা কি আর ফিরে আসতে চাইবে?

আর্মির যেসকল অফিসারকে মেরেছে, তাদের এই পর্যন্ত আসতে রাষ্ট্রের কতো টাকা বিনিয়োগ ছিলো?

সবচেয়ে বড় কথা হলো, প্রতিরক্ষা বিভাগের এসকল আভ্যন্তরীন সমস্যা//ক্ষোভ সরকার টের পাইনি কেন? সেনাদের সাথে বিডিআরের এই সমস্যা থেকে আনসার-পুলিশ, নৌ-বাহিনী-কোস্টগার্ড এরকম উৎসাহিত হলে কি হবে??

আমার মনে হয় বিডিআরসহ প্রতিরক্ষা মন্ত্রনালয়ে অন্তর্ভূক্তির সময় শিক্ষাগত যোগ্যতার বিষয়ে নতুন চিন্তা ভাবনার সময় এসেছে।
১৩৫. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১০
অারমান বলেছেন: জেনারেল মইন ইউ আহমেদ সহ সেনাবাহিনীতে সকল র্দূনীতিগ্রস্থ অফিসারদের কে বহিস্কার করে তাদের বিচার করা হউক।
১৩৬. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৮
শফিউল আলম ইমন বলেছেন: বুঝতেছি না। বাইরে বসে এ ধরণের খবর শুনতে ভালো লাগে না। বিডিআর/সেনাবাহিনী দেশের জন্য নিয়োজিত থাকার কথা। এখন তারা নিজেরা নিজেরা মারামারি করতেছে। জওয়ানদের এই ধরণের বিদ্রাহ কোনভাবেই কাম্য নয়।
বাঙালী ইতিমধ্যে একটা পক্ষ নিয়ে বসে আছে। তারা বুঝতেছে না এটা নিজেদেরই ক্ষতি। এভাবে কখনো কোন কিছুর সমাধান হতে পারে না। একেকটা অফিসার যারা নিহত হয়েছেন, তাদের পেছনে দেশের কোটি কোটি টাকা খরচ করা হয়েছে তাদের ট্রেনিংয়ের পেছনে। একজন মারা গেলেও দেশের অনেক ক্ষতি।
দেশের মানুষের পক্ষপাতিত্ব না করে উত্তেজনা না ছড়িয়ে কিংবা উস্কানি না দিয়ে পরিচিতদের যারা যে বাহিনীতে কাজ করেন তাদের বুঝানো উচিত। যুদ্ধ কোন কিছুতেই কাম্য নয়, শান্তি চাই।
এটার সুষ্ঠু তদন্ত করা উচিত। যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টাকে মিটিয়ে ফেলা উচিত।
১৩৭. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫২
জিনাত বলেছেন: আমাদের সকলেরই ভয় একটাই ঃ
ঢাকার বিদ্রোহ যেন সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে গৃহযুদ্ধের রূপ না নেয়..................সহমত
১৩৮. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১০
বহ্নিশিখা বলেছেন: ১৩৭ জন সেনা অফিসারের নির্মম হত্যাকান্ডের বিচার চাই। তাদের পরিবারের সদস্যদের উপর ঘটা পাশবিক নির্যাতনের বিচার চাই। বেজন্মা বিডিআরদের ফাঁসি চাই। এই নরপশুদের বিচার না হলে দেশ কলংকমুক্ত হবে না।
১৩৯. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১৭
রাক্ষস বলেছেন: বেজন্মা সেনা অফিসারের ও বিডিআরদের ফাঁসি চাই।
১৪০. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৫
এরশাদ বাদশা বলেছেন: মনের ভেতর এখন একটাই কথা ঘুরপাক খাচ্ছে। এতোদিন বাংলাদেশ অনিরাপদ ছিলো, এখনও আছে রাজনীতিকদের হাতে। অনিরাপদ ছিলো তাদেরই ছত্রছায়ায় থাকা ক্যাডারদের, গডফাদারদরে হাতে। অনিরাপদ ছিলো হাইজ্যকার, লুটেরাদের হাতে। কিন্তু তারপরেও শান্তি অনুভব করতাম আমাদের সামরিক বাহিনীর কথা ভেবে। এট লিস্ট আমরা এই একটা জিনিস নিয়ে গর্ব করতে পারি। বিশ্বের দরবারে তাদের নাম বুক ফুলিয়ে বলতে পারি। কিন্তু সে গর্ব আজ ধুলোয় লুটালো।

মানি, হয়তো তাদের সাথে অবিচার হয়েছিলো। এও মানি, সীমান্ত জান বাজি রেখে পাহারা দেওয়ার বেতন দুহাজার টাকা খুবই ছোট্ট একটা পরিমান। কিন্তু তার জন্য এভাবে প্রতিবাদ করতে হবে। পুরো দেশকে আতন্কের মধ্যে ফেলে কোন স্বার্থ হাসিল করতে চেয়েছিলো তারা?

সেনাবাহিনীর বড়ো বড়ো অফিসারদের মেরে চরে ভাসিয়ে দিয়েছে। তাদের পরিবার পরিজনকে করেছে জিম্মি। হয়তো পুঞ্জিভূত ক্রোধেরই বহিঃপ্রকাশ। কিন্তু সেটা যে এতো নির্মম হতে পারে, ধারনা করা যায়?

এখন আর কোনকিছু নিয়েই গর্ব করতে পারবোনা। সীমান্তে অতন্দ্র প্রহরায় দাঁড়িয়ে থাকা সৈনিকটির উপর আস্থা রাখতে পারবোনা। নিজের স্বার্থ হাসিলের জন্য সে যে কোনকিছুই করতে পারবে; এই অপ্রিয় সত্যটা বারবার খোঁচাবে.....
১৪১. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১৯
হাই ৫ হাসান বলেছেন: @ বহ্নিশিখা, জিম্মি নারীদের উপর পাশবিক নির্যাতনের অভিযোগ কেউ করেছে কি? মিডিয়াতে এরকম কিছু বলতে শুনলাম না তো?
১৪২. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২১
অচেনা অতিথি বলেছেন: --> ১৩৭ সেনা কর্মকর্তার খোঁজ পাওয়া যাচ্ছে না - 18 minutes ago
--> BDR headquarters under police control - 1 hour ago
--> বিডিআর বিদ্রোহের শান্তিপূর্ণ অবসানঃ পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে - 1 hour ago

http://www.bdnewseveryday.com/
১৪৩. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২৪
দিগন্ত পেরিয়ে বলেছেন: একটা জিনিস মনে খটকা লাগে। আমাদের সবার এটাও জানা খুবই দরকার যে কেন তারা এমন একটা কাজ করলো। কি ই বা হয়েছিল, তাদের নির্যাতন কি পর্যায় ছিল, কতটুকু তাদেরকে সহ্য করতে হয়েছে। এসব আমাদের জানা খুবই জরুরী, কিন্তু বরাবরের মতো এবারও হয়ত আমাদের সামরিক বাহিনীর কার্যকলাপ আমাদের কাছে অজানা থাকবে। এখানে কার কতটুকু দোষ আছে তা না জানলে আমরা কোন দিন সঠিক বিচার আশা করতে পারব না।

আজ মনটা খুবই খারাপ।
১৪৪. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৫
হাই ৫ হাসান বলেছেন: জিম্মি থেকে বেরিয়ে আসা নারীরা কান্নাভারী কন্ঠে মিডিয়ার প্রশ্নের উত্তরে বলছেন- বিদ্রোহীরা তাদের সাথে ভালো ব্যবহার করেছে, জোর দিয়ে বলছেন অবশ্যই ভালো ব্যবহার করেছে, কিন্তু তাদের তাদের কান্নার আড়ালে অন্যভাষা যে লুকিয়ে আছে !
১৪৫. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৩
বুড়ো বলেছেন: সবকিছু কেমন যেন ধোঁয়াসা হয়ে আছে। সঠিক তথ্য মানুষের জানা দরকার।
১৪৬. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৫
যুগান্তকারী বলেছেন: এই ধরনের পোস্টেও মাইনাস!!!!!!!!!!মানুষ কতটা নিচ হতে পারে ভাবা যায়?লেখকের সাথে একমত।
১৪৭. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০০
অচেনা অতিথি বলেছেন:






–>বিভিন্ন ব্যাটালিয়নে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে
–>BDR headquarters under police control
–>১৩৭ সেনা কর্মকর্তার খোঁজ পাওয়া যাচ্ছে না
–>বিডিআর ঘটনায় চক্রান্ত রয়েছে কি না খুঁজে বের করুন: খালেদা
–>ঢাবি শিক্ষার্থীদের হল ত্যাগ, পরীক্ষা স্থগিত শনিবার পর্যন্ত

http://www.bdnewseveryday.com/
১৪৮. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৪
আমার জন্য লেখা বলেছেন: @বহ্নিশিখা আপনার আর্মিতে থাকা স্বজনরও কি আপনার মত BDR দের বেজন্মা বলত?
১৪৯. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৫
তর্পন বলেছেন: যুগান্তকারী বলেছেন: এই ধরনের পোস্টেও মাইনাস!!!!!!!!!!মানুষ কতটা নিচ হতে পারে ভাবা যায়?


- কিছু লোক আছে যারা হয় দুগ্ধপোষ্য শিশু , এখনো প্লাস মাইনাস বোঝার বয়স হয় নি । কোনো কোনো ফাজিলের কাছে দেশের সিরিয়াস জিনিস ও ফাজলামির বিষয়বস্তু । কারো কারো ইচ্ছা গেন্জাম পাকানো । মডুরা এদের ব্যান না করুন কিন্তু এই টাইপের মানসিকতার ব্লগার দের চোখে চোখে রাখুন ।

১৫০. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৮
শফিউল আলম ইমন বলেছেন: আপনার সমস্যা কি@বহ্নিশিখা ???????????
প্রয়োজনে ডাক্তার দেখান।
১৫১. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৬
সাইফুর বলেছেন: প্রতিহিংসা চাইনা
১৫২. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৫
মনজুরুল হক বলেছেন: @বহ্নিশিখা । আপনার এই লিফলেটখানা বিরক্তিকর হয়ে উঠেছে। প্লিজ আর এটা পেষ্ট করবেন না।
১৫৩. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৬
টুশকি বলেছেন: একমত। ঠিক কথাই লেখেছ আপু, এভাবেই এখন আমাদের চিন্তা করা উচিত
১৫৪. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১০
বাবুতারা বলেছেন: একমত আপনার সাথে..... দেশে বৃহত্তর গণহত্যা ঠেকাতে আর ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাতে যা যা করা উচিৎ তা তা করা প্রয়োজন।
১৫৫. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৪
মহাকালর্ষি বলেছেন: অতি অবশ্যই সহমত। স্বল্পতম দেশাত্মবোধ থাকলে অন্তত এই বোধটুকু আমাদের সকলেরই লালন করা উচিৎ। সবসময়ই।
কৃতজ্ঞতা।

@বহ্নিশিখা- অনুগ্রহ করে দু'চোখই মেলুন।
১৫৬. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৭
গুপী গায়েন বলেছেন: একদম ভাল লাগছেনা। বুকে চাপ ধরে আছে। জানিনা রাতটা ঘুমিয়ে পার করা সম্ভব কি না। এটা কি হল? বিডিয়ারের যাদেরকে ধরে নিয়ে যাওয়া হল, তাদের কি হবে?

সবকিছু ভালয় ভালয় মিটুক, আজকের রাত যেন বাংলার ইতিহাসে আরেকটা কাল রাত হিসেবে চিন্হিত না হয়। এ দোআই করছি।

খুব কষ্ট লাগছে। অধিকারের লড়াই আর কতদিন?
১৫৭. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৪
মেঘ বলেছেন: আর্মি ছাড়বে না বিডিআরদের। তাদেরকে আজকে যে রূপে দেখেছি-এই হাউমাউ করে কাঁদছে, আবার পরক্ষণেই প্রতিশোধের আগুনে ঝলসে উঠছে।
প্রতিটি মৃত্যু অনভিপ্রেত।
শাকিল ভাই, শিপু আপা, নেহা কেউ বেঁচে নেই। (বিডিআরের মহাপরিচালক, তার স্ত্রী ও কন্যা)
তবু আর একটি মৃত্যুও চাই না।
ননাসের হাজব্যান্ড মাহমুদ হাসানের লাশ এখনো পাইনি।
মামা, লে: ক: তাসলিম পরিবারের সব সদস্যসহ ছাড়া পেয়েছন।
ক্ষয় হয়েছে অনেক, ক্ষতির কথা আর নাই বা বললাম।
শুধু করজোড়ে প্রার্থনা - একজন মানুষও যেন আর মারা না যায়। কেনাভাবেই মারা না যায়।
১৫৮. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৫
ব্যতিক্রমী বলেছেন: পূর্ণ সহমত। স্বস্তির নিঃশ্বাস ফেলছি এখন।
১৫৯. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৫
ব্যতিক্রমী বলেছেন: পূর্ণ সহমত। স্বস্তির নিঃশ্বাস ফেলছি এখন।
১৬১. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:২২
অয়ন আহমেদ বলেছেন: আমি একমত। আমরাই পারি যুদ্ধ ঠেকাতে । রক্তের বিনিময়ে রক্ত কোন দিন সমাধান হতে পারে না।
১৬২. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৩৫
ইশতিয়াক আহমেদ তমাল বলেছেন: @বহ্নিশিখা bdr সদস্যরা যখন সীমান্তে প্রতিনিয়ত্ bsf এর গুলি তে জীবন দেয় তখন কই থাকেন?
১৬৩. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৪৭
ফারহান দাউদ বলেছেন: দুঃখজনক হলো কয়েকজন করাপ্টেড কর্মকর্তার জন্য অনেক যোগ্য ব্যাক্তিকেও জীবন দিতে হলো।
১৬৪. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:২৬
সচেতন বলেছেন: আমার কেন যেন মনে হয় অন্য কোন দেশের প্রভাব আছে।আমার কাছে ৭১এর ১৪ই ডিসেম্বরে ঘটনার মতো লাগছে এই ঘটনাটি।আর যদি তাই হয়, তবে এরাও রাজাকার।তবে আমিও যুদ্ধ চাইনা, চাই শান্তি।
১৬৫. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৫৯
বটগাছ বলেছেন: ফারহান দাউদ বলেছেন: দুঃখজনক হলো কয়েকজন করাপ্টেড কর্মকর্তার জন্য অনেক যোগ্য ব্যাক্তিকেও জীবন দিতে হলো।
১৬৬. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:২৭
রাফা বলেছেন: অসাধারণ পোষ্ট !! ভাষায় প্রকাশ করার ভাষা জানা নেই।সময়ের উপযোগি পোষ্টের জন্য ধন্যবাদ।"রাগ ইমনের" মতই লেখা।
১৬৭. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৩৫
বজ্রাহত বলেছেন: বলির পাঁঠা হলো আমজনতা। কেন ২/৩ কিলোমিটারের বাইরে সবাইকে নিরাপদ অবস্থানে চলে যেতে বলা হলো! কী পরিকল্পনা করেছিল আর্মিরা!
সাধারণ মানুষ, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, এদের ভোগান্তির দায় কার? পরিস্থিতির আপাত সমাধান হলেও এর সুদূরপ্রসারী কোনো প্রভাব কি পড়বে না!!
১৬৮. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৪০
দেবদারু বলেছেন: রাগ আপু, বরাবরের মতোই আরেকটি দুঃসময়ে সময়োচিত লেখা দেয়ার জন্য ধন্যবাদ... দেরিতে পড়ছি, সেজন্য নিজের কাছে নিজেই লজ্জিত!

জানি, আক্ষেপ রয়ে যাবে ঠিকই-
অবদমিত ক্ষোভের কাছে মাথা নত করে বিবেচনাবোধ,
আর প্রতিহিংসার কাছে পরাজিত হয় বিদ্রোহ....

তবুও দিনশেষে জেগে থাকুক স্বপ্ন- প্রত্যাশা...

প্রার্থনা একটাই,
যেন সকালের পত্রিকার পাতা খুলে না দেখি সেই চিরচেনা প্রতিঘাত,
না শুনি জিঘাংসার ক্রুদ্ধ আর্তনাদ!!
১৬৯. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৮
রাগ ইমন বলেছেন: সময়ের অভাবে এক এক করে উত্তর দেওয়া হচ্ছে না । আস্তে ধীরে দেওয়ার চেষ্টা করবো । যারা তথ্য দিয়ে , মন্তব্য দিয়ে এই পোস্টকে ফলপ্রসূ করে তুলেছেন , তাদের সবাইকে অনেক কৃতজ্ঞতা জানিয়ে রাখি ।


শামীম, অনেক গুলো মুছেছি । এখনো কিছু আছে । ওগুলোর আবেদন এখনো আছে কিনা সিওর না , থাকলে মুছে দেব । আপাতত , কাজে যাই ।

 

মোট সময় লেগেছে ০.৫৪৬২ সেকেন্ড

 

© somewhere in net ltd | terms of use | privacy policy
রাগ ইমন। ঢাকা। অতুলনীয়, অভাবনীয়, দৈবিক ও পাশবিক - সবটাই মানুষ!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ