আমার প্রিয় পোস্ট
- ইউকে জামাতের প্রধান এবং নিজামীর জামাতার স্বীকারোক্তি...অবশেষে... - নিঝুম মজুমদার
- শিক্ষকদের যৌন নির্যাতন - রাজ মো, আশরাফুল হক বারামদী
- একটি গ্রামের বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামিং কনটেস্ট - মুনির হাসান
- জাগো গো ভগিনী। - জিকসেস
- আয় কে আমাদের পিটাবি? (আমি একজন ভিকি বলছি) - অগ্নিলা
- আপনি কি সদ্য ডাক্তারী পাশ করেছেন? তাহলে আপনাকেই বলছি!!! - পয়গম্বর
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- কুরআনে শব্দ খোজার জন্য ব্যবহার করুন “জিকর” নামের অসাধারণ সফটওয়্যার - কর্ণেল সামুরাই
- আড়িয়াল বিলের কান্না শুনুন ।। ১০ লক্ষ মানুষ বনাম সরকার - আমি রোদের ছেলে
- অনলাইনে সবচেয়ে সহজ Data এন্ট্রি জব Microworkers নিয়ে বিস্তারিত পোস্টমর্টেম


- টিপস ম্যান
- চমকে দিন সবাইকেঃ মাত্র ৩ মিনিটে কেক বানান আপনার কফি মগটিতে!!!
- তেলাপোকার ডানায়
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- বাংলাব্লগের লিংক খুঁজছেন?? এই নিন বাংলা ব্লগের লিংক; আর মজা করে ব্লগিং করুন। - আজাদ আল্-আমীন
- নির্ধারক শিক্ষিত মধ্যবিত্ত মনের গতিপ্রকৃতি - পি মুন্সী
- ১৬৫৬ সালের স্থাপনা: নলডাঙ্গা, ঝিনাইদহ - উড়নচণ্ডী
- ছন্দের যাদুকরদের ছন্দময় প্রিয় কবিতারা - শায়মা
- খলিল আল্টিমেটাম (খলিল সিরিজ-১০) - জিকসেস
- দ্য কিউরিয়াস কেইস অফ বাংলা কী-বোর্ড - আইরিন সুলতানা
- যেসব সহজ-বানান আমরা খুব সহজে ভুল করি-- ১ম পর্ব - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আপনার হাতেই যখন প্রমাণ, গোলাম আযমকে কেনো ছাড়া হবে মাননীয় প্রধানমন্ত্রী? - কানু
- একাত্তরে সংগঠিত যুদ্ধাপরাধঃ হামূদুর রহমান কমিশন রিপোর্ট - শেখ আমিনুল ইসলাম
- বিদেশী পত্রিকায় আমাদের মুক্তিযুদ্ধ (রি পোস্ট) - নুর মোহাম
- অফেন্ডিং জিয়া ১ : স্বাধীনতার ঘোষণা পর্ব - নুরুজ্জামান মানিক
- ছড়াপ্রস্তুত কারখানা : দলে দলে যোগ দিন - সবুজ অঙ্গন
- এবার প্রেসের কাজে বাংলা লিখুন ইউনিকোডেই একদম সরাসরি ফটোশপ (মেহেদী ভাইয়ের নতুন পোস্ট) - টেকি মামুন
- কঠিন পৃথিবী এবং অমায়িক ফেসবুক - হাসান মাহবুব
- যুদ্ধ শিশু '৭১ : স্বাধীনতার এক নিষ্ঠুর বাস্তবতা-১ - আলী
- জামাতের নেতারা বলে কি আর করে কি !? (শিক্ষাব্যবস্থা নিয়ে জামাতি ভন্ডামির চালচিত্র
) - সেলটিক সাগর
- সবুজ অঙ্গন ব্লগীয় কবিতাসংকলনে যাঁদের লেখা আসছে - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- প্রসঙ্গ ৭ ই নভেম্বর: জিয়া ভার্সাস কর্ণেল তাহের --- যে বিষয়গুলোতে যুক্তি খুঁজে পাইনা - জ্বিনের বাদশা
- ভাষা আর সংস্কৃতির ক্ষমতা: ক্ষুদ্র জাতিসত্তা প্রসঙ্গে - ফয়েজ আলম - পারভেজ আলম
- পাহাড়ে সমতলীর বসবাসের অধিকার ও CHT কমিশনের মতলব - পি মুন্সী
- দুনিয়া কাঁপানো ৩০ মিনিট ও লন্ড-ভন্ড শহীদ মিনার - টিংকু ট্রাভেলার
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৬ঃ আন্ধাকানুন - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৫ঃ অপেশাদার কূটনীতি - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৪ঃহরেক রকম অবৈধ ব্যবসা - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৩ঃকিছু বিচ্ছিন্ন ঘটনা - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-২ঃঅপপ্রচার - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-১ঃআদম ব্যবসায়ী - টুটুল বরকত
- যুদ্ধাপরাধের বিচার: রাষ্ট্র কার বিচার করে - পি মুন্সী
- ডেসটিনির গাছে সোনার কাঁঠাল এবং আবুল ভাইয়ের তৈলাক্ত গোঁফ্ - স্তব্ধতা'
- স্বৈরাচার প্রতিরোধ দিবস না ভ্যালেন্টাইনস ডে? - দিবস বাণিজ্যে বিবশ তারুণ্য ! - দিনমজুর
- ** জ্যোতির্ময় বচন * * ( এক রূপবতীর সাথে কথোপকথন
, হাল্কা ১৮+ ) - বোহেমিয়ান কথকতা
- বহু বিবাহ : প্রয়োজন, লোভ ও ভীমরতি - মোহাম্মদ লোমান
- মহীনের ঘোড়াগুলি - দুঃখবিলাস
- একটি ভ্রুনহত্যার গল্প এবং আমার নিজের প্রতি ঘৃণাবোধ...(কাল রাতে করা এই পোস্টটি সামুর বাগে খেয়ে ফেলায় আবার রিপোস্ট করতে হলো) - ড়ৎশড়
- বাজার অথবা পাত্র পাত্রী বিষয়ক কথোপকথন [*গল্প*] - বোহেমিয়ান কথকতা
- পথশিশুদের মাঝে নতুন জামা বিতরন --- ছবিসহ শেষ আপডেট। - নিশ্চুপ নিরবতা
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প ও টিপাই মুখে বাধঃ সাহারা মরুভমির পথে বাংলদেশ-২ - নতুনের পথে অনন্ত যাত্রা
- সহি টিপাইনামা ৪ : বন্যা নিয়ন্ত্রণের ভুলের খেসারত - ফারুক ওয়াসিফ
- শূয়োরের বাচ্চা ফ্লু, ফ্যাকটরী ফার্মিং এবং স্বাস্থ্যমন্ত্রীর দাবী - দিনমজুর
- রাগের নাম: ইমন - ইমন জুবায়ের
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- ১৪ই ডিসেম্বর আমরা যা করেছিলাম [হয়তো আরেকটা ব্যর্থ উদ্যোগ] এবং একটা শুরু । - মনির হাসান
- আমার বামহাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো ............... - হনলুলু
- বৈশ্বিক খাদ্যসংকট: ভুখা বাঙালির ভাতের কষ্ট বনাম শতাব্দীর বৃহত্তম জোচ্চুরির ইতিহাস - ফারুক ওয়াসিফ
- নবীনদের জন্য - নাদান
- স্যুটকেস চুরির প্রধান প্রধান বিপত্তি এবং ... পরিত্রাণ - মানস চৌধুরী
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- আমার হাতে এক পেয়ালা দেবদারুর ছায়া - বিষাক্ত মানুষ
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
- এসো , বর্নমালা শিখি - আস্তপ্রেমিক
- একটি নিরীহ প্রশ্ন - নাদান
- এক অখ্যাত কবির পোস্টমর্টেম - ফরহাদ উিদ্দন স্বপন
- কাদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি'র কবি মাহবুবুল আলম চৌধুরী মারা গেলেন। - শওকত হোসেন মাসুম
- ধান্দাবাতি,বজাসহ সব রাজাকার ছানারা দ্যাখতো সিগনেচারটা চিন্তে পারছ নাকি? - লাল মিয়া
- এই সময়ের শ্রেষ্ঠ কবিতা - মুকুল
- ভুলে যাওয়া আকাশ - নাদান
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- উদাসীর দেখা এক পরাজিত মানুষের সুইসাইড নোট! - উদাসী স্বপ্ন
- যাত্রা শুরুর ইশতেহার (হোসেইনের কবিতাঞ্জাল) - হোসেইন
- জোড়া দেয়া কবিতা,তোমার জন্য - ফারহান দাউদ
- পথ আগলে থাকা কোন এক নারীকে (সূফীর কবিতাঞ্জাল) - সূফি
- যখন আমি মারা যাই - অন্যমনস্ক শরৎ
- পৃথিবীটা নাকি ছোটো হতে হতে ----- [ মহীনের ঘোড়াগুলি ] - বিষাক্ত মানুষ
- অভিবাসীদের দেশ কানাডা - পর্ব ২.২ (অভিবাসনের বিপক্ষে সিদ্ধান্ত) - এস্কিমো
- খোকাবাবু মূল : আনটোয়ানী ডে সা এক্সউপেরী - পুতুল
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- জামাতের আমলনামা: - আড্ডাবাজ
- স্বপ্নবাজি - কিংকর্তব্যবিমূঢ়
- আজ তোমার মেঘে মেঘে রংধনু- - কনফুসিয়াস
- নীরবে কাদে ইতিহাস - ১ - পদ্মা মেঘনা যমুনা
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- গোপালিও কবিতা - 1 Day in Jungle - গোপাল ভাঁড়
- গোপালের প্রথম কবিতা - তোমাকে নিয়া কি লিখবো ভেবে পাই না. - গোপাল ভাঁড়
- এক টাহার লাইগ্গা ... - মোঃ সাকিব আল মাহমুদ
- আমি তো পঙ্গু, আমি অভিশপ্ত (300 তম পোস্ট) - মোঃ সাকিব আল মাহমুদ
- ::বউ, বাটা, বল সাবান:: - নজমুল আলবাব
- কইন্যা গিরির উপাখ্যান - হযবরল
মধ্যরাতের কৌতুক পোস্ট
১৭ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৪৩
জীবন মোড় নিয়েছে যেখানে সেখানে ঘড়ির কাঁটা "অমানবিকের" ঘরে আঠা ছুঁইয়ে নিথর হয়ে যায়। ব্লগে লেখা তো দূরের কথা , পড়ার সুযোগও কঠিন দুর্লভ। তার উপর মনটাও খারাপই আছে বেশ কিছুদিন ধরে। বাংলাদেশ ও বিশ্ব পরিস্থিতি সংবাদ , তা সে নেটেই হোক আর অন্য কোন মাধ্যমে , মনের পক্ষে মোটেই আরামপ্রদ নয় । এই রকম বিষন্নতা চেপে বসলে মাঝে মাঝে ব্লগের জানালা খুলে দু'একটা মজারোস্ট ( মজার পোস্ট) পড়ার তাগিদ অনুভব করি। এই হেন হীন উদ্দেশ্য নিয়ে ছাই উড়াতে উড়াতে পেয়ে গেলাম নুশেরার পোস্ট । বিমার প্রত্যাবর্তনকে উৎসর্গ করে তাঁর ( বিবাহে তিনি আমার থেকে এক ছানা এগিয়ে , প্রতিভায় চন্দ্রবিন্দু যুক্ত ব্লগার , রীতিমতন মুরুব্বী ) মজারোস্টকেই শ্রেষ্ঠত্বের তাজটি সঁপে দেব ভেবেছিলাম। বহুদিন পরে এমন ঝরঝরে কৌতুকময় লেখা পড়েছি । কিন্তু সে বাড়া ভাতে এ্যাশ রায় এর লাস্য নিয়ে ঢুকে পড়লো আরো দুটি পোস্ট । ওমন হাসান আল জাহিদের এই পোস্ট এবং সুমন অহেমদ এর মূল পোস্ট পড়ে বিশ্বাস করুন , আমার নিদ উড়ে গেছে । মন্তব্য গুলো পড়ুন , নাহ থুক্কু, পাঠ করুন । পুরুষ হলে উত্তেজিত হবেন । মানুষ হলে প্রতিবাদী হবেন । নারী হলে ক্ষুব্ধ হবেন । আর ভুল ক্রমে যদি কিঞ্চিত " দৃষ্টিশক্তি " ধারন করেন , তাহলে নিখাঁদ কৌতুক উপভোগ করতে পারবেন ।
আহ ! এই জন্যই ব্লগ ছাড়তে চাই না । এমন " পিওর কমেডি " আর কোথায় পাব ? তাও আবার বিনে পয়সায় ?
[আফসোস ! অস্কার , নোবেল কোন কমিটিতেই আমার কোন প্রভাব নেই ]
মেধায় নারী না পুরুষ শ্রেষ্ঠতর তাই নিয়ে বিশাল কমেডি । তুরুপ মন্তব্য !! কিন্তু কেউই দেখি সংজ্ঞায় গেলো না । মানে আমার ক্ষুদ্র বিদ্যায় ও অভিজ্ঞতায় দেখেছি , কোন কিছুকে পরিমাপ করতে গেলে তাকে আগে সংজ্ঞায়িত করে নিতে হয় । সীমানা নির্ধারন করে দিতে হয় । এই যেমন উল্লেখ্য মাপামাপি , চাপাচাপি , দাপাদাপিতে "মেধা কি" , "নারী কি" , "পুরুষ কি " , "বিকাশ কি" , " এগিয়ে থাকা কি" , " সাফল্য কি" ইত্যাদি। তারপর পরিমাপকের সীমানা নির্ধারন বলতে ধরুন "সাফল্য" কে পরিমাপ করার জন্য কি ধরনের নির্দেশক ( ইন্ডিকেটর) ব্যবহার করা হবে - সেইটা হয়ত বলা যেতে পারে নারী ও পুরুষের মধ্যে শারীরিক পার্থক্য , পেশীশক্তি , কিংবা কে কেমন রান্না করে , কিংবা কে কেমন লাফায়, কে কত ভালো মদ খায় , কে কয়টা নোবেল পেয়েছে ইত্যাদি ইত্যাদি । তো সেই সব নির্দেশক আবার কেন "প্রযোজ্য" (রিজেনেবল , লজিকাল) সেইটাও ব্যাখ্যা করা লাগে । এই সমস্ত খুঁটিনাটি ঠিক ঠাক করার পরে অবশেষে তুলনা করার কাজটা করা যায় । তার উপর , একক পরিমাপ্য ( ভ্যারিয়েবল) মাপতে হলে ( যেমন ঃ "মেধা" ) বাকি সব সীমানা (প্যারামিটার) এবং শর্ত ( কন্ডিশন, কনটেক্সট, কো ফাউন্ডার ) গুলোকে দুই ক্ষেত্রেই সমান রাখতে হবে । মানে এক মেধা ছাড়া বাকি সব কিছু সম্পূর্ণ এক রকম রেখে তারপর নারী ও পুরুষ শিশুকে একই পরিবেশে একই রকম সুযোগ দিয়ে বড় হতে দিলে কোন এক সময়ে (এন্ড লাইন) নির্বাচিত নির্দেশক ব্যবহার করে মেধা পরিমাপ করা যাইতে পারে ।
এখন এই পদ্ধতিটা কি কেউই জানে না ? বিজ্ঞানীরা এখনো এই কাজটা করে নাই কেন? উত্তরটা সোজা । মেধাকে সংজ্ঞায়িত করা খুবই কঠিন। যেমন কঠিন সাফল্যকে মাপা। কেউ বিলিওনার হয়ে ভাবে সে সফল । আর কেউ সারাজীবন সন্ন্যাস যাপন করে ভাবে সেই শ্রেষ্ঠ। অতদূর না যাই । স্রেফ নারী কি আর পুরুষ কি নিয়েই মারামারি করে রাত শেষ করে ফেলা যাবে । শরীর দিয়ে মাপা হবে নাকি মন দিয়ে ? কন্ট্রোল হবে কারা ? বৃহন্নলারা কই যাবে ? যে নিজেকে নারী , পুরুষ কোনটাই ভাবে না , সে কোন দলে যাবে ? শুধু কি জননাঙ্গ থাকলেই চলবে নাকি সেইটা আবার কাজও করতে হবে ? কাজ বলতে কি সঙ্গম করতে পারলেই হবে নাকি সন্তান জন্ম দিতে হবে ?
এই রকম অনেক কিছু নিয়েই তর্ক করা যায় । "মেধা" অথবা "সাফল্য" জিনিস দুইটা কি এবং সেইটা নারী ও পুরুষে সমান নাকি ভিন্ন এই সব নিয়ে নানা রকম বৈজ্ঞানিক বিশ্লেষন করা সম্ভব উপরের পদ্ধতিতে । আবার উপরের কোন বিশ্লেষন , কোন যুক্তি বুদ্ধির " খ্যাতা পুড়ি" মনভাব নিয়েও নিজের বক্তব্যটা "তালগাছটা আমার" করে নেওয়া যায় । যার যা ইচ্ছা তাই করুক। আমার কোন কিছুতেই কোন সমস্যা নাই ।
আমার আফসোস শুধু দুইটা জায়গায় ।
১। নারী বেশি মেধাবী না পুরুষ বেশি মেধাবী এইটা যদি কোন পাগল বা ছাগল কোনদিন মেপে প্রমান করতেও পারে , তাইলেই বা কার কি লাভ ? এইটাতে যে কোন কচু , হাতি , ঘন্টা হবে না বা বদলায় যাবে না এইটা কেন কেউ বুঝলো না ?
২। তার চেয়েও বড় কথা , সত্যের কাছাকাছি পৌছানোর জন্য কি ভাবে "বৈজ্ঞানিক পদ্ধতিতে" চিন্তা / বিশ্লেষন করতে হয় , সেইটা মানুষ যে শত শত বছর ধরে গবেষনা করে বের করলো , এইটার ব্যবহার কই ?
মানলাম , আজকাল অনেকেই বই টই পড়তে চায় না । তাই বলে দশম , একাদশ শ্রেনীর বই গুলাও কি মানুষ পড়া ছেড়ে দিয়েছে ? [ যে কোন দুইটা বিষয়ের তুলনা করার যে বৈজ্ঞানিক বা যৌক্তিক পদ্ধতিটা বর্ননা করেছি সেইটা আমার সময়ের এস এস সি এবং এইচ এস সি -এর বই থেকে নেওয়া ]
নারী বা পুরুষ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে দুর্দান্ত সব মেধার পরিচয় দিয়ে এসেছে মানবের ইতিহাস জুড়ে । শুধুমাত্র সংখ্যা দিয়ে উদাহরন মাপতে বসলে এক এক ক্ষেত্রে এক এক রকম উত্তর পাওয়া যাবে সেইটা আমি জানি । কিন্তু যেটা জানতাম না এই দুইটা মজারোস্ট পড়ার আগে যে ,
" মেধা বা সাফল্য মানুষের জীবনে আসে তাদের যৌনাঙ্গ থেকে " ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ব্লগর ব্লগর ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাগ ইমন বলেছেন:
মধ্যরাতের পোস্ট লিখতে ভোর হইয়া গেলো !!! ধুর !
আশরাফ মাহমুদ বলেছেন:
সুমন আহমেদের পোস্টে মন্তব্য করেছিলাম। তিনি জানেনই না যুক্তি কী, ও কিভাবে গ্রহণ করতে হয়! আমি আর কথা বাড়াই নি; চিরকাল কিছু লোক এমনই থাকে। সেই ইতিহাসের সূচনা থেকে।
লেখক বলেছেন: যাই বলেন , হাবিব মহাজনের পরে এই আরেকটা পোস্ট পড়লাম যেইটা নির্মল কৌতুক দিয়েছে ।
অন্ধকারের রাজপুত্র........ বলেছেন:
সুমন আহমেদ কে আমার কাছে পুরুষতান্ত্রিক সমাজের টিপিক্যাল প্রতিনিধি মনে হইছে যারা নিজেদের উথ্থিত লিঙ্গের গর্বে সবসময় গর্বিত থাকে।
লেখক বলেছেন: তাহার মনস্তাত্ত্বিক বিশ্লেষনে যাইতে আমি রাজি না ।
আমি মজা পাইয়া কৃতজ্ঞ
দেশী পোলা বলেছেন:
অন্য নারীর মেধার খবর জানি না, তবে আমার স্ত্রী আমার চাইতে মেধাবী, সৌন্দর্য্যময়ী ও শক্তিশালী। এইটা বলার জন্য উনি আমাকে লগ করতে বলেছেন।
লেখক বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা হা হা
আপনার মন্তব্যে প্লাস
লেখক বলেছেন: মজার মানে ? আমি তো অস্কার নমিনেশন দিতে মহা আন্দোলন গড়ে তুলবো ভাবছি ।
আহ হা রে ! এমন জিনিস মিস কর্লাম কি করে !
হাসান মাহবুব বলেছেন:
আগেই পর্চি।
লেখক বলেছেন: আমি লেইট লতিফ
ভাবীর হইল জয় .. কে কইসে আমারে দেখান মেয়েরা অবলা ..
কোন ছাগলে কয় !!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একটা কমেন্ত করতে চাই >>
মেয়ে দের পুরুষের সমকক্ষ হবে কেন ..?
মেয়েরা কি পুরুষের চে বেটার হতে পারে না ?
এটা তো জীবনেও তর্ক করে শেষ হবে না
আর এটা আরেক হীনমন্যাতা যে কারু মূল্যায়ন মাথায় নিতে হবে ..
পুরুষের মূল্যায়ন নিয়ে সমকক্ষ হওয়াটাকে আমি সমর্থন করি না ..
ট্রেন্ড যদি উল্টা দিকে হয় তাহলেই ভালো ..
মেয়েরা পুরুষের ছাড়াই স্বয়ংসম্পর্ন ... কারন ক্লোন করে পুরুষ ছাড়াই বংশবৃদ্ধি করা মনে হয় সম্ভব
এই দিকে দেখলে ভবিষৎ নারীদেরই জয়জয়কার ....
এইসব নিয়ে কথা বলা দরকার নেই বলে আমি মনে করি .. কারন যারা এই তর্ক করে তারা আপনাকে ভুরি ভুরি উদাহরন দিবে ..
শ্রেষ্ঠত্ব পুরো ধারনাটাই অপ্রয়োজনীয়
এটা উপলদ্ধির ব্যাপার .. তর্কের না
লেখক বলেছেন: একটা আয়াত না হাদীস আছে না ?
" অতঃপর তাহারা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করবে এবং তর্ক লাগিয়ে দেবে যা কখনোই শেষ হওয়ার নয় । তোমরা এই ফ্যাসাদ সৃষ্টিকারীদের থেকে দূরে থাকো ... ... "
এখন ঠিক মনে পড়ছে না , তবে এই রকম কিছু একটা । ঐ ধরনের মানুষ বা গোষ্ঠীর ব্যাপারে সাবধান করে দেওয়া হয়েছে যারা ইচ্ছে করেই এমন কতগুলো বিষয়ে তর্ক তৈরী করে ফায়দা লুটে যেই তর্ক গুলো কখনোই সমাধান হওয়ার নয় ।
তারা নেপো হয়ে দই মারে আর মানুষ তর্ক করে নিজেদের সময় ও শক্তি ক্ষয় করতে থাকে ।
জামাত-শিবিরের বহু কান্ড কীর্তি এই " ফ্যাসাদ" সৃষ্টিকারী পর্যায়ের ।
লেখক বলেছেন: হে হে হে
রেজওয়ান শুভ বলেছেন:
হুমম
লেখক বলেছেন: হুমান কেন ভাই ?
মুক্ত বয়ান বলেছেন:
শূণ্য ভাই'র থিম নিয়ে মনে হয় জাফর স্যার'র একটা ছোট গল্প আছে।
লেখক বলেছেন: তাই নাকি ? কোনটা ?
লেখক বলেছেন:
সেই তো !!! এমন হাসির জন্যই আমি কৃতজ্ঞ !
একবার ভাবলাম জিজ্ঞেস করি এইটা রম্য রচনা কি না ।
অফ টপিকঃ আপনার কন্যাটি বড়ই মধুর , শ্রুতিমধুর । ভালো লাগলো । আপনার সাথে দেখা হলে মন্দ হতো না ।
যদিও মুখটা হয়ত খারাপ হয়ে গেল, but I can't help it.
আপনার লেখার সাথে একমত। ভাল থাকবেন।
লেখক বলেছেন: ভাই এর কি মন মেজাজ খারাপ ?
এত রাগ করতে নাই । আশা করি আপনার মন ভালো হয়ে যাবে , ইনশাল্লাহ ।
আপনিও ভালো থাকুন ।
নুশেরা বলেছেন:
আরে "রাগী মন" কুনসমে রোস্ট খায়া গেল মাগনা মাগনা, টেরই পাইলাম না!সুমন সাহেবের "জোড় দিয়ে বলব" সিরিজ সজোড়ে চলিতেছে। বিশুদ্ধ বিনোদন নামক বিভাগ খুলিয়া উহাদের উপযুক্ত মর্যাদা প্রদান করা হউক। আরেকটা কিসের লিঙ্ক দিলা, যাই দেইখা আসি।
লেখক বলেছেন: এই রে , রোস্ট খেয়েছি মাগার উপহার দেই নাই , হে হে , এক্কেবারে হাতে নাতে ধরা !!!!
।
ইয়ে মানে , এক্ষুনি যাচ্ছি । অফ লাইনে পড়েছিলাম ।
সুমন সাহেব হাবিব মহাজনের কথা মনে করিয়ে দিলেন । সে এক ইতিহাস ! সময় পেলে একবার ঢুঁ মারবেন তার সেই ঐতিহাসিক পোস্টে ।
এই মাত্র খুঁজে দেখলাম , সেই পোস্টটা পেলাম না । তবে কারো না কারো কাছে নিশ্চয় সেই মহান পোস্টের কপি আছে । মডুকে অনুরোধ , সেই পোস্ট ফিরিয়ে আনা হোক ।
রেজওয়ান শুভ বলেছেন:
হুমাই কারন মাঝেমাঝে আল্লাহ পুরুষ ক্যান বানাইলো চিন্তা করতে লজ্জা লাগে ...
লেখক বলেছেন: আরে নাহ । এইটা নারী পুরুষ কারোরই দোষ না । দোষ হইলো " ফ্যাসাদ সৃষ্টিকারীদের " ।
হইতেও পারে মাতৃতান্ত্রিক সমাজে পুরুষ নির্যাতিত ছিলো , জানি না আসলে । এইটা নিয়ে একটু পড়ালেখা করার সময় পেলে মন্দ হইতো না ।
মনজুরুল হক বলেছেন:
আপনি দেশে না বিদেশে ? দেশে থাকলে দেখা হতেই পারে। আমার কন্যাটি আমার অতি আদরের। সে কারণেই বোধ হয় বাবাকে ফলো করে। ভার্চুয়াল জগতের অনেকেই ওকে চেনে, এবং সেটা নিয়ে স্কুলে তার গর্বে শেষ নেই।
আপনি তো আর এক কৌতুক দেখেননি! দেখি লিংক দিতে পারি কিনা...ঘুম আসতেছে
লেখক বলেছেন: ভাই , মনের টানই বড় । দেশ বিদেশ ব্যাপার না । দেখা হবে । চিন্তা কইরেন না ।
আমিও বাপ ন্যাওটা , যদিও মায়ের কাছে আমার গানের হাতে খড়ি । যাক গে , কন্যাটি গর্বিত ও আনন্দিত ভাবে বেড়ে উঠুক । অনেক আদর ওকে ।
লেখক বলেছেন: পড়লাম , মন্তব্য ও করলাম । আলাদা করে আপনার নামে পোস্ট দিয়ে সমালোচনা করাটা খুবই বাজে লাগলো ।
মনজুরুল হক বলেছেন:
আরো একখান ছিল (সেটাই প্রথম) জানার হস্তক্ষেপে সেটি বোধ হয় ডিলিটেড অথবা নিজেই ড্রাফট করেছে।
লেখক বলেছেন: হুম, দুঃখজনক
আর মন এখন ভালো..........
লেখক বলেছেন: এইচ এস সি পেরোলেই মুরুব্বী ।
আমি তো আমার ৫ বছরের ভাগনেকেও আপনি করে বলি । বয়স যাই হোক, তিনি একজন সম্মানিত শিশু ।
তুমি বলার অনুমতি পেয়ে ভালো লাগলো । মন ভালো হয়েছে জেনে খুবই খুশি হলাম
লেখক বলেছেন: তুলনা করাটাই আমার কাছে আপত্তিকর লাগে । পার্থক্য করতে হবে কেন ?
শুধু মানুষ , ব্যক্তি , পরিপূরক ভাবতে সমস্যাটা কোথায় ?
দণ্ডিত পুরুষ বলেছেন:
ব্যতিক্রমির পোস্টটা কোনোরকম ব্যক্তিগত আক্রমণ ছিল না।অতি মার্জিত ভাযায় লেখা একটি মৃদু প্রতিবাদ ছিল।অনেক রগরগে পোস্ট এই সাইটে অনেকের প্রিয়তে এখনও আছে।কিন্তু বেচারার পোস্টটি মডারেশনের খড়গ থেকে রেহাই পায়নি।সম্ভবত তথাকথিত সুশীল ব্লগারদের আঁতে ঘা লেগেছে।
লেখক বলেছেন: আপনার কাছে মনে হয়েছে ইশতিয়াক ব্যক্তি আক্রমন করেননি । মনজু ভাই এর কাছে মনে হয়েছে তিনি মাকসুদকে আক্রমন করেননি , কেবল তার নির্দিষ্ট একটি আচরনকে ভর্ৎসনা করেছেন । এইটাই যদি উচিত অনুচিতের মাপকাঠি হয় তাহলে তো " যার যা মনে হবে তাই সত্য , সম্পূর্ণ সত্য , সত্য বই মিথ্যা নয় " ধরে নিতে হবে । আর তাতে মারামারি বাড়বে বই কমবে না ।
আমার কাছে ইশতিয়াক এবং মনজুরুল - দুইজনকেই ভালো লেখক এবং যথেষ্ট বিবেচনাসমপন্ন লেখক মনে হয়েছে । তাঁরা দুজনই যথেষ্ট বুদ্ধিমান ও ভদ্র বলেই জানি । এই কারনেই মনজু ভাই এর মন্তব্যের প্রতিবাদের ধরন এবং তার প্রতিক্রিয়ায় ইশতিয়াককে অভদ্র ভাষায় (কোন কোন নিকের ) প্রতি আক্রমন করা - কোনটাই ভালো লাগে নাই ।
আপনি মনে হয় উল্লেখ্য পোস্ট গুলোতে আমার মন্তব্য না পড়েই এখানে মন্তব্য করেছেন । অনুগ্রহ করে পড়ে দেখুন। আপনার ভুল ভাঙবে আশা করি ।
পুরো ব্যাপারটাই আমার কাছে ভুল বুঝাবুঝি মনে হয়েছে ।
দুঃখবিলাস বলেছেন:
আমার কাছে নারী পুরুষ তুলনামূলক পরিমাপের ব্যাপারটা সবসময়ই অসুস্থ লাগে। কেমন আছেন, রাগুদি। অনেক দিন পর।
লেখক বলেছেন: সহমত ।
ভালো নাই ভাই । দেশের অবস্থা , অর্থনৈতিক বিপর্যয় - সবকিছু দেখে অসুস্থ লাগছে ।
এখন ভালো থাকা মানে ভুলে থাকা ।
তর্পন বলেছেন:
সবচেয়ে কম বুদ্ধি খরচের বিতর্কের বিষয হল নারী ভাল না পুরুষ ভাল । আবাহনী মোহামেডান নিয়ে বিতর্ক করতে বলেন । অনেকে বলবে ফুটবল দেখি না । ক্রিকেট নিয়ে কথা বললে মা খালারা ঘুমাবে ।বাবা চ্যানেল বদলে রেসলিং দেখবে । ধর্ম নিয়ে তর্ক হলে জমবে শিওর কিন্তু এক দল ভারী হবেই । আওয়ামী লিগ বিএনপি লাগিয়ে দিলে চায়ের কাপে ঝড় বইবে । কিন্তু জ্ঞান তো দুরের কথা সেন্স/কমনসেন্স ও লাগবে না এমন দ্বিতীয় সার্বজনীন বিষয় পাবেন না ।
টিভিতে সম্ভবত: কোন ঈদে দেখেছিলাম তৃতীয় মাত্রার জিল্লুর রহমানের উপস্হাপনায় সংসদ সদস্যরা বিতর্ক করছে নারী পুরুষের তুলনা নিয়ে । বেশ ভাল করছিল তারা । বললাম না । যেহেতু সাংসদরাও সফলভাবে পারছেন তার মানে শুধু মাত্র গলাখানা থাকলেই ওকে!
শুনেছি কমন সেন্স এবং যুক্তিজ্ঞান যত কম থাকবে তত সার্থক হওয়া যায় এই নারীপুরুষ নিয়ে আপেল-কমলা বিতর্ক প্রতিযোগিতায় ।
লেখক বলেছেন: খুবই ভালো বলেছেন ।
এই রকম অহেতুক এবং অনিষ্টকারী ফ্যাসাদ তথা তর্ক আর হয় না ।
লেখক বলেছেন: জ্ঞান গর্ভ আলোচনা কই পাইলেন আপুমনি ?
আমি তো মজা পাইলাম আর সেজন্য কৃতজ্ঞতা জানাইলাম ।
েজবীন বলেছেন:
কিছু মজারোস্ট একালে লেখিকাও দিতো, (এখানে প্যাচানি মার্কা পোষ্ট বুঝাইনি কিন্তু) আর আড্ডা চলতো মন খুলে, লাগে যে সেইটা যুগ যুগ আগের কথা.........আছো কেমন?
লেখক বলেছেন: আহা , জেবীন কত্তদিন পরে । হ্যাঁ গো বন্ধু , সেইগুলা অনেক অনেক আগের কথা ।
পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ... ...
ওমর হাসান আল জাহিদ বলেছেন:
পড়লাম এবং প্লাস দিলাম। ঠিক বলেছেন। তবে সুমন আহমেদ এর পোস্টটা দেখে পাল্টা পোস্ট না দিয়ে পারলাম না।
লেখক বলেছেন: যার যা ইচ্ছা হয় লেখুক । আমি কলম বন্ধের পক্ষপাতি না ।
সবাই লেখুক। আমরা ভালো লাগা মন্দ লাগা জানাই ।
তর্ক বিতর্কের মধ্য দিয়ে জ্ঞান বাড়ুক ।
আপনাকে অনেক ধন্যবাদ
কৌশিক বলেছেন:
যথারীতি না পইড়াই প্লাস
লেখক বলেছেন: মন্তব্য না দেইখাই ধন্যবাদ ।
কিশোরবালক বলেছেন:
হুম্ম্ম্ম্ম্............সুমন সাহেবের মাথাটা আমার একটু দেখতে ইচ্ছা করছে, মনে হচ্ছে দুই হাতে বেড় দিয়েও ধরতে পারব না।
আপনার বক্তব্যের সাথে একমত।প্রিয়তে থাকবে।
প্লাস...........
রুমানা বৈশাখী বলেছেন:
নারীও বড় না,পুরুষও না।.. .. ..কেবল আর কেবল মাত্র "মানুষ" বড়।.. ..যারা নিজেদের নারী-পুরুষে ভাগ করে পরিচয় দিতে গর্ব বোধ করে,তাদের জন্য করুণা।আপনার কথা অনেক শুনেছি আপু।আজ আপনার লেখার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রুমানা । আপনার কথাও বেশ শুনি । আমি আর লেখি কই ? লেখেন ভালো আপনারা । আমি কেবল বক বক করি । ঃ)
লেখক বলেছেন: হাবিব মহাজনরে মিস করি
মাদকতা বলেছেন:
একটা ইস্যু........
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















