ব্লগিং এর তিন বছর পূর্ন হয়ে গেলো । এই গত মাসেই। তারিখটা হতে পারে ২৩ কিংবা ২৬। সামহোয়ার ইন এর টেকি ভাই/বোনেরা সঠিক করে বলতে পারবেন। আগে একটা সময় ছিলো যখন শতক কিংবা অর্ধ শতক পূর্ণ হলে , সেই পোস্টে স্মৃতিচারন, ধন্যবাদ, আপনারা আমার প্রানের বন্ধু , এইখানে আমি কেমনে আসিলাম , আমার দেখা সেরা ব্লগ, আমার প্রিয় অপ্রিয় ব্লগ ও ব্লগার জাতীয় বিভিন্ন চানাচুর পোস্ট পাওয়া যেত। সেই রীতি এখন পদ্মার মতন শুকানো বালুচর। দু'চারটে কাক ও কবি ছাড়া কেউ মনে রাখে না ।
বর্ষপূর্তী অনেক বেশি ফুর্তি নিয়ে পালন করেছি আগে । আর এখন? নিজের তিন বছরের সালতামামি লিখবো লিখবো করে সময় খুঁজে মরছি । সাথে , কারো কারো বকাও খাচ্ছি । কিন্তু মন কি আর মানে? কত শত পুরানো ব্লগারের নাম, লেখা মনের ভিতর বাংলা ছবির ফ্লাশ ব্যাকের মত টেনে যাচ্ছে । তাদের নাম নিতে গিয়েও এখন নিচ্ছি না, কারন আমি জানি তাড়াহুড়ার লেখায় কেউ না কেউ বাদ পড়বেই! সে যাতনা আমার সইবে না !
গত মাসের শুরু থেকে এখন পর্যন্ত একটা বিশাল স্মৃতিচারন পোস্ট করার শুলুক খুঁজে, বহু ধান্দাবাজি করে আজকে এখন হার মেনে নিলাম। বুঝে গেছি, যেভাবে লিখতে চাই, সেভাবে লেখা হবে না। সুতরাং , তিন বছর পূর্তি ব্যাপারটা ভুল বানানে সমৃদ্ধ একটি বাজে পোস্ট হয়েই থাক। আমি না হয় নাম না নিয়ে, মনে মনেই স্মরণ করি আমার ব্লগ বন্ধুদের । আমার অনেক আবেগ , টানা পোড়েন, ক্ষোভ ও ভালোবাসার যারা একান্ত সাথি। যারা আমার অখাদ্য কবিতার পাঠক। যারা আমার পাগলামিতে মুচকি হেসে সান্তনা দেওয়ার আপন জন। যারা আমার গল্পের বেনামী নায়ক ও নায়িকা। যারা আমার লেখালেখির পাগলা দৈত্যের ঘুম ভাঙানিয়া সোনার কাঠি ।
সবাইকেই অফুরন্ত ভালোবাসা ।
পুরনো -নতুন বলে শ্রেনী বিভাগ করতে চাই না । বন্ধুত্বে সেরকম জাত পাত নেই, তাই না?
প্রণমি তোমারে
কাঁটাময় ফুল বাগানে তুমিও ছাই
দমবন্ধ আস্তর উড়ালে তোমাকে পাই
নয়ন সেচে ডুবেছো তুমি, আমিও নাই
কাঁদা জলের সার তবুও নতুন চারা
ধোঁয়াটে এই কৃষি কি আর তোমায় ছাড়া !
তিন বছর ধরে ব্লগ ব্লগ করেই চলেছি 
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫৩টি মন্তব্য ৫৪টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন
আলোচিত ব্লগ
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।